শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

বাংলাদেশ অনলাইন ত্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ) ৪ সাম্প্রতিক সাম্প্রদায়িক সংগঠন হেফাজতে ইসলামের কর্মকাণ্ড দ্বারা এটাই প্রতীয়মান, কওমি শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, করা হচ্ছে যা এভাবে চলতে থাকলে ভবিষ্যতেও করবে । আর বাংলাদেশের ইতিহাসে ৫ মে একটি কালো অধ্যায়। সাম্প্রদায়িক সংগঠন অগ্নিসংযোগ করা হয়েছে, পবিত্র কোরাণ শরীফ পোড়ানো হয়েছে, কিভাবে রাস্তার মাঝখানের গাছগুলো কাটা হয়েছে-সভ্য জাতি এরকম বর্বরতা আগে কখনো দেখেছে বলে আমাদে মনে হয় না। সেসময়ের গণমাধ্যম বিশেষ করে, বেসরকারি টেলিভিশন চ্যালেনগুলো সম্প্রচারিত তথ্য-প্রমাণে এটাই প্রতীয়মান, কওমি শিক্ষার্থীদের অপরাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এবং সুযোগ পেলে করবেও! সম্প্রীতি বাংলাদেশ ৪ ‘আমাদের টার্গেট দক্ষ আলেম তৈরি, ডাক্তার-ইঞ্জিনিয়ার নয়’ - এটি হুজুরদের কমন ফেনোমেনা। সুতরাং তারা ইসলামীক রাজনৈতিক দলের হয়ে কাজ করবে এটাই স্বাভাবিক। আলিয়া এবং কওমি ছাড়াও হাফেজিয়া, ফোরকানিয়া ও ইবতেদায়ী মাদ্রাসা আছে। মাওলানা আহমেদ শফীর নেতৃত্বে কওমি শিক্ষাবোর্ড সর্ববৃহৎ হলেও, এর বাইরে আরো পাচটি কওমি শিক্ষাবোর্ড আছে, যারা স্বাধীনভাবে মাদ্রাসা এবং কওমি শিক্ষা পরিচালনা করে। বাংলাদেশের প্রধানত মসজিদকে কেন্দ্র করেই কওমি মাদ্রাসাগুলো গড়ে উঠেছে। এই মাদ্রাসার ছাত্ররা প্রধানত আবাসিক । লিল্লাহ বোডিং-এর আওতায় তাদের থাকা, খাওয়া এবং পড়ার খরচ মাদ্রাসা কর্তৃপক্ষই বহন করে। জাকাত, ফিতরা, কোরাবানির চামড়া, অনুদানের টাকায়ই মাদ্রাসাগুলো পরিচালিত হয়। যেহেতু গণমানুষের সঙ্গে তারা সম্পৃক্ত নয় তাই মানুষ সম্পর্কে তাদের প্রথম থেকেই একটি নেতিবাচক ধারণা পোষণ করে বড় হতে থাকে । এদের জঙ্গি বানানো যেমন সহজ, তেমনি একরোখা হওয়ায় তাদের মাধ্যমে জিহাদ ঘটানোও সম্ভব । ৭. কওমি মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে ছাত্র-ছাত্রী নির্যাতন, ধর্ষণ ও বলাৎকারের অনেক অভিযোগ রয়েছে। এ ধরনের অপরাধ সম্পর্কে আপনাদের বক্তব্য কী? জাতীয় মানবাধিকার কমিশন £ মাদ্রাসার শিক্ষক কর্তৃক ছাত্র-ছাত্রী নির্যাতন ধর্ষণ ও বলাৎকারের ঘটনা গণমাধ্যম সূত্রে আমরা জানতে পারি। ইসলাম ধর্মে ধর্ষণ ও বলাৎকার একটি কবিরা গুনাহ। সভ্য সমাজে এ ধরণের ঘৃণ্যতম ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকসহ যারা জড়িত রয়েছে তাদের সকলের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন । পাশাপাশি এ ধরণের অপরাধের বিরুদ্ধে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করতে হবে। জাতীয় মানবাধিকার কমিশন ইতোমধ্যে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ প্রতিরোধে ন্যাশনাল ইনকোয়ারি কমিটি গঠন করেছে। কমিটি মাদ্রাসা কর্তৃপক্ষ ও মসজিদের ইমামদের সাথেও মতবিনিময় করেছে। বাংলাদেশ মহিলা পরিষদ ৪ কওমি মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে ছাত্র-ছাত্রী নির্যাতন, ধর্ষণ ও বলাৎকারের তথ্য পত্রিকায় প্রকাশিত হয়েছে। শুধু কওমি মাদ্রাসার ৩০৯ ১৫৫ শিক্ষক নয়, আমাদের দেশের যে কোনো নারী, কন্যা ও শিশুর উপর যৌন হয়রানি, যৌন নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণসহ নারীর প্রতি যে কোনো সহিংসতার প্রতিরোধে সোচ্চার বাংলাদেশ মহিলা পরিষদ | এ বিষয়ে যৌন হয়রানি প্রতিরোধে মহামান্য হাইকোর্টের রায় অনুযায়ী সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল প্রতিষ্ঠানে যে অভিযোগ সকল শিক্ষা প্রতিষ্ঠানেই এই অভিযোগ কমিটি থাকতে হবে। এই রায়ের আলোকে যৌন হয়রানী প্রতিরোধে একটি পৃথক আইন তৈরিরও দাবি জানায় । মহিলা পরিষদের মানবিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে তরুণ সমাজকে যুক্ত হতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এ বিষয়ে অভিযোগ করতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে । আইন ও সালিশ কেন্দ্র (আসক) £ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতন, ধর্ষণ ও বলাৎকারের অভিযোগ দণ্ডনীয় অপরাধ হিসেবেই গণ্য হয়। কওমি মাদ্রাসা সাধারণত আবাসিক এবং শিক্ষার্থীদের বয়স কম হওয়ায় নির্যাতনের অভিযোগগ্তলো স্পর্শকাতর । বিশেষত বলাৎকারের ঘটনাগুলো শিশুর মনোঃবিকাশে ভীষণভাবে নাড়া দেয়। এ ধরনের নির্যাতনের মুখোমুখি হয়ে শিক্ষার্থীরা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে । এ ধরনের নির্যাতন থেকে শিশুদের রক্ষায় রাষ্ট্রীয় এবং সামাজিক পর্যায়ে ভূমিকা নিতে হবে । পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কঠিন আইনগত পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়ে শাস্তি নিশ্চিত করতে হবে । বলাৎকার হিসেবে বিষয়টি চিহ্নিত না হয়ে ধর্ষণ হিসেবে চিহ্নিত হয়ে আইন সংস্কার হওয়া উচিত বলে আমরা মনে করি । বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এক্য পরিষদ £ কওমি মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে ছাত্রছাত্রী নির্যাতন, ধর্ষণ ও বলাৎকারের অভিযোগের ব্যাপারে আইনগতভাবে কড়া পদক্ষেপ নেয়া উচিত। বাংলাদেশ খ্ৰীষ্টান এসোসিয়েশন ৪ এ ধরনের ঘটনা অপ্রত্যাশিত এবং অনভিপ্রেত । কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রতিকারের ব্যবস্থা নিতে হবে; এ ধরনের বির্তকের উর্ধে থাকার সকল ব্যবস্থা নিতে হবে তাদের । বিষয়গুলো সরকারকেও তলিয়ে দেখতে হবে । বাংলাদেশ নারী প্রগতি সংঘ £ কওমি মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে ছাত্র-ছাত্রী নির্যাতন, ধর্ষণ ও বলাৎকারের যে অভিযোগগ্তলো রয়েছে তা সত্যি এবং এধরণের ন্যাক্কারজনক ঘটনা প্রতিনিয়ত ঘটিয়ে থাকেন যা কখনোও কখনোও সামনে আসে, এখনও ছাত্র-ছাত্রী নির্যাতন, ধর্ষণ ও বলাতকারের ঘটনা বিচারাধীন রয়েছে। এখানেও তারা বেশিরভাগ ক্ষেত্রে ধর্মকে ক্যবহার করে । একারণেই কওমি মাদ্রাসাগুলোতে নজরদারি বাড়ানো প্রয়োজন, একইসাথে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা প্রয়োজন । সম্মিলিত সামাজিক আন্দোলন ঃ ছাত্র-ছাত্রী নির্যাতন, ধর্ষণ, বলৎকার ইত্যাদি নৈতিক স্বলনজনিত অপরাধ হিসেবে সর্বত্র বিবেচিত । শুধু কওমি মাদ্রাসা নয় সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের কিছু কিছু শিক্ষক সম্পর্কে এ অভিযোগ প্রমাণিত । ধরা না ৩১০

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।