শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

৬. কওমি মাদ্রাসায় ছাত্রদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ রয়েছে সংগঠন বিশেষের বিরুদ্ধে, এ বিষয়ে আপনাদের বক্তব্য জানতে চাই । ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের উদ্দেশ্যে পড়াশোনা করবে এটাই প্রত্যাশিত। তাদেরকে যারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় তাদেরকে আইনের আওতায় আনা প্রয়োজন। বাংলাদেশ মহিলা পরিষদ £ কওমি মাদ্রাসায় ছাত্রদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার শুধু অভিযোগ নয়, ২০১৩ সালের হেফাজতের সমাবেশে দেশের সকল জনগণ এ বিষয়টি প্রত্যক্ষ করেছে। আইন ও সালিশ কেন্দ্র (আসক) ৫ বাংলাদেশে অনেক সময়ে ছাত্রদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ রয়েছে । কওমি মাদ্রাসার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। এক্ষেত্রে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের এ দেশের স্বাধীনতার মূল চেতনা শিক্ষা সংস্কৃতিকসহ মূল ধারার সমাজ ব্যবস্থার বিরুদ্ধে দাড় করানোর চেষ্টা অব্যাহত রয়েছে। যা একটি আধুনিক সমাজ ব্যবস্থার বিপরীতে একটি বিশেষ গোষ্ঠীর অপতৎপরতা হিসেবে বিবেচিত হবে বলে মনে করছি। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিস্টান এঁক্য পরিষদ ৪ স্বাধীনতাবিরোধী জামায়াত শিবিরের Recruiting 9০1০০ হচ্ছে কওমি মাদ্রাসা । বাংলাদেশ খ্ৰীষ্টান এসোসিয়েশন ৪ সাম্প্রতিক সময়ে এ বিষয়ে অভিযোগ উঠেছে; মাদ্রাসা কর্তৃপক্ষকে এ বিষয়টি বিশেষভাবে ভেবে দেখতে হবে । শিশু বয়সের ছাত্র- ছাত্রীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। এটা সমাজ, দেশ এবং রাজনীতির জন্যও সুখকর নয় । বাংলাদেশ নারী প্রগতি সংঘ ঃ মুক্তিযুদ্ধের চেতনতা বিরোধী, ৭১'র ঘাতক ও দালালেরা, ধর্মের লেবাস নিয়ে কওমি মাদ্রাসার মত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঢুকে পড়েছে এবং ছাত্রদের রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। সম্মিলিত সামাজিক আন্দোলন ৪ শুধু কওমি মাদ্রাসা নয় অন্যান্য যে সকল মাদ্রাসার প্রধানরা সরাসরি রাজনৈতিক দলের প্রধান বা সক্রিয় তারা তাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গণজমায়েত বা দলীয় কর্মসূচিতে অংশগ্রহণে বাধ্য করেন । নামকরা সকল কওমি মাদ্রাসার প্রধানগণ কোনো না কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়ে থাকেন যা স্বীকৃত। শাপলা চত্বরের সমাবেশে তা দেশবাসী প্রত্যক্ষ করেছে। এছাড়াও জাতীয় মসজিদ বায়তুল মোকারমে প্রায়শই অনুরূপ ঘটনা দেখা যায়। প্রজন্ম *৭১ £ আমরাও এরকম শুনেছি। এ ব্যাপারে প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের ছাত্র সংগঠন, সাংস্কৃতিক সংগঠনগুলো সরেজমিন পর্যবেক্ষণ ও প্রতিবেদনের উদ্যোগ নিতে পারে। সরকারি উদ্যোগেও নিয়মিত উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দখল করতে হবে। এইসব প্রতিবেদনের ভিত্তিতে নীতি নির্ধারণ পর্যায়ে পরবর্তী পদক্ষেপ নিশ্চিত করতে হবে। রিজিওনাল এন্টি টেররিস্ট রিসার্চ ইন্সটিটিউট (রাত্রি) ৪ ধর্মাশ্রয়ী রাজনৈতিক দলগুলো সব সময় এ কাজ করেছে । ২০১৩ সালে ৫ মে ঢাকার শাপলা চত্বরের ৩০৭ ১৫৪ সমাবেশ থেকে হেফাজত, জামায়াত, বিএনপি উগ্রবাদী ইসলামীক দলগুলো একত্রিত হয়ে বৈধ সরকারকে অবৈধভাবে উৎখাতের হুমকি ছিল কওমি মাদ্রাসার ছাত্রদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের বড় এক উদহারণ । ইনস্টিটিউট অব করক্লিক্ট, ল এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ £ মাদ্রাসার শিক্ষকদের বিষয় হয়ে দীড়িয়েছে। ধর্মের ধোয়ায় দিয়ে সহজেই দায়মুক্তি পাওয়ার নজির অনেক পাওয়া যাবে । নির্যাতন করে শিশু কিশোরদের মনে ভয়ের মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ কিশোরদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দায় রাষ্ট্র ও সমাজের । আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ £ কওমি মাদ্রাসা এবং এর সংগঠন সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। ধর্মের আবরণে বিভিন্ন সময়ে তারা রাজনৈতিক ইস্যুতে বক্তব্য প্রদান এমনকি সরাসরি রাজনৈতিক কর্মকান্ডে জড়িত হয়েছে । ২০১৩ সালের ৫ এপ্রিল এবং একই সালের ৫ ও ৬ মে শাপলা চত্বরে হেফাজতের কর্মকান্ড এবং ৫ মে সারাদিনব্যাপি রাজধানী ঢাকায় তাদের তাণ্ডব এবং সমাবেশে তাদের বক্তব্যে তাদের রাজনৈতিক উদ্দেশ্যের এমনকি দেশের রাষ্ট্র ক্ষমতা দখলের অভিলাস পরিলক্ষিত হয়েছে। এছাড়া কওমি মাদ্রাসার নেতাদের অনেকেই বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের সাথেও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। অতএব মুখে ধর্মের কথা আর অরাজনৈতিকতার কথা বলা হলেও তাদের কাজের কাজকর্মের পেছনে একটা থাকে । কওমি মাদ্রাসার ছাত্রদের তাদের শিক্ষকের কথা বা নির্দেশের বাইরে যাওয়ার সুযোগ নেই। আদেশ অমান্য করলে তাদেরর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। কওমি মাদ্রাসার সব কর্মসূচিতেই শিশু-কিশোর বয়সী ছাত্রদের বেশি দেখা যায়। ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক ৪ ক্ষেত্র বিশেষ ছাড়া মাদ্রাসা শিক্ষার্থীদের অধিকাংশ দরিদ্র পরিবার থেকে আসে । এতিম শিক্ষার্থীর সংখ্যাও প্রচুর । এখানে শিক্ষার্থীদের মূল অভিভাবক বনে যায় মাদ্রাসা কর্তৃপক্ষ । ভিক্ষার মত করে চাদা আদায়সহ রাজনৈতিক কাজে শিক্ষার্থীদের ব্যবহারে কর্তৃপক্ষ কোনো বাধার সম্মুখীন হয়না। নিজেদের রাজনৈতিক অভিলাষ পূর্ণ করতে যেকোনো ঝুঁকিপূর্ণ মিছিল, সমাবেশ, ভাঙচুর, অগ্নিসংযোগসহ সন্ত্রাসী কর্মে তাদের নিয়োজিত করে। ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বর থেকে ২০২১ সালের ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ব্রাহ্মণবাড়িয়ায় যে তান্ডব মাদ্রাসা শিক্ষার্থীরা চালিয়েছে তা সম্ভব হয়েছে মাদ্রাসা শিক্ষার্থীদের অবরুদ্ধ জীবন ও অসহায় অভিভাকদের আত্মসমর্পণের কারণে । সরকারকে অবশ্যই এই শিক্ষার্থী ও তাদের পরিবারের পাশে দাড়াতে হবে। কারও হাতিয়ার হিসেবে যেন তারা ব্যবহৃত না হয়, সে সুরক্ষা সরকারকেই দিতে হবে ।

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।