শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

হতে পারে কিংবা হচ্ছে। তাদের ব্যবহার রকা সহজ হয়ে উঠতে পারে । আমাদের দেশে বিগত দুই দশক ধরে এ ধরনের শিক্ষার্থীদের উদ্দেশ্যমূলক ব্যবহারের নজির আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে ধর্মভিত্তিক রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রে শিক্ষার্থীদের ব্যবহার করার কাজটা অনেক ক্ষেত্রেই উদ্বেগজনকভাবে বেড়েছে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এঁক্য পরিষদ £ কওমি মাদ্রাস জঙ্গি তৈরির কারখানা । বাংলাদেশ খ্ৰীষ্টান এসোসিয়েশন ৪ এই অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। আমরা মনে করি বিষয়টিকে নিয়ে কওমি মাদ্রাসা কর্তৃপক্ষকে ভাবতে হবে। তাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে; যাতে সাধারণের মনোভাব তাদের প্রতি ইতিবাচকভাবে পরিবর্তন হয়। আমরা চাই আমাদের সকল শিশুরাই যেন মৌলিক এবং সাধারণ শিক্ষা গ্রহণের সুযোগ লাভ করে এবং প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠে। বাংলাদেশ নারী প্রগতি সংঘ ৪ ধর্মকেন্দ্রীক, সাম্প্রদায়িক, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, ভুল শিক্ষার মধ্য দিয়ে বেড়ে ওঠা শিক্ষার্থীদের মধ্যে যে জঙ্গি, মনোভাবাপন্ন হয়ে গড়ে ওঠা খুবই স্বাভাবিক এবং কওমি মাদ্রাসাগুলো জঙ্গি তৈরি করার কারখানা হিসেবে ব্যবহৃত হয়। সম্মিলিত সামাজিক আন্দোলন £ এ অভিযোগ কোনো কোনো কওমি মাদ্রাসা সম্পর্কে গণমাধ্যমেও এসেছে অতীতে ৷ তবে সব মাদ্রাসা সম্পর্কে ঢালাও ভাবে বলা ঠিক হবে না। কোনো প্রতিষ্ঠানে গোপনে একাজটি করে থাকতে পারে, বিশেষ করে যেসব শিক্ষক মধ্যপ্রাচ্য বা আফগানিস্তানে প্রশিক্ষণ নিয়েছেন তারা এ কাজে সম্পৃক্ত থাকতে পারে। প্রজন্ম '৭১ ৪ ঢালাও ভাবে হয় বা হয় না- এ কথা বলা যাবে না। তবে অনেক বছর ধরে এরকম আমরা শুনে আসছি এবং মাঝে মাঝে এর প্রমাণ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ ব্যাপারে জরিপ ও গবেষণা দরকার । সেই জরিপ ও গবেষণার ভিত্তিতে নীতি নির্ধারণ পর্যায়ে পরবর্তী পদক্ষেপ নিশ্চিত করতে হবে। রিজিওনাল এন্টি টেরোরিস্ট রিসার্চ ইন্সটিটিউট (রাত্রি) £ কওমি শিক্ষা ব্যবস্থা ধমন্ধিতার প্রতীক। রাজনৈতিক ইসলামের ছদ্মবেশী ধার্মিকরা সহজেই অন্ধ বিশ্বাসী কোমল মনের ছেলে মেয়েদের জঙ্গিবাদের দিকে নিতে পারছে । ইনস্টিটিউট অব কনফ্লিষ্ট, ল এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ £ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধর্মভিত্তিক এখানে ধর্মের নামে উগ্রবাদের মতাদর্শকে নতুন প্রজন্মের কোমল মতি শিশুদের অন্তরে স্থাপন করে তাদের ধর্মান্ধ করা হয়। সেখান থেকে কৌশলে জিহাদের আংশ নেয় এবং অন্যান্যরা জঙ্গিবাদ বিস্তারে পরোক্ষ ভূমিকা রেখে চলেছে। আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ ৪ উল্লেখিত অভিযোগটি ঢালাওভাবে সব কওমি মাদ্রাসার জন্য প্রযোজ্য না হলেও অনেক ক্ষেত্রেই এর সত্যতার প্রমাণ পাওয়া যায়। এর পেছনেও রয়েছে সংকীর্ণ এবং উগ্র তথাকথিত ধর্মীয় শিক্ষা যেখানে ইসলামের উদার এবং পরমত সহিষ্ণু বিষয়গুলো শেখানো হয় না। বরং গোড়ামী এবং উগ্রতা শেখানো হয় এবং ছোটবেলা থেকেই তাদের মনমানসিকতা সেভাবে গড়ে তোলা ৩০৫ ১৫৩ হয়। ভালোবাসা ও উদারতার পরিবর্তে শেখানো হয় সংকীর্ণতা, হিংসা । বিশেষ করে ভিন্ন মতাবলম্বীদের বিষয়ে তাদের মাঝে ঘৃণা ছড়ানো হয়। কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের নিজ শিক্ষক, যাদেরকে তারা ওস্তাদ বলে ডাকে তাদের কাছ থেকেও অধিকাংশ ক্ষেত্রে অসদাচরণ এবং দুর্ব্যবহার পেয়ে থাকে, ফলে তাদের মনের মধ্যে এক ধরণের ক্ষোভ পুঞ্জিভূত হয়ে থাকে যা খুব সহজেই জঙ্গি ও উগ্র মানসিকতার দিকে মোড় নেয়। এছাড়া দারিদ্রের জীতাকলে পিষ্ট এক শ্রেণির ছাত্রদের মাঝে পরকালের জান্নাত ও ‘হুর’ লাভের লোভ দেখিয়ে অনেক ক্ষেত্রে সফল মগজধোলাই প্রক্রিয়াও সম্পন্ন করা হয়। পাকিস্তানে এধরণের জঙ্গিবাদের উত্থান লক্ষ্য করা গেছে, যার প্রভাবে বাংলাদেশ সহ কয়েকটি দেশেও এধরণের কার্যকলাপের চেষ্টা করা হয়েছে। ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক ৪ কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের বাইরের জগতের সাথে যোগাযোগ কম । খেলাধুলা ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ড তাদের নেই বললেই চলে । বদ্ধ জগতে কঠিন শৃঙ্খল ও শারীরীক মানসিক নিপীড়নে বেড়ে উঠার ফলে তাদের মানসিক বিকাশ কম হয়। মুক্ত চিন্তা, মুক্ত মন, মুক্ত পৃথিবীর সাথে যোগাযোগ দক্ষতা, আবেগ ও মানবিক আচরণ তাদের মধ্যে গড়ে উঠে না। এছাড়া অর্থনৈতিক টানপোড়েন, পারিবারিক ও সামাজিক মর্যাদায় বৈষম্য এবং অনিশ্চিত ভবিষ্যত তাদের মনের দিক থেকে প্রায় পঙ্গু করে রাখে । মুসলিম সন্ত্রাসী গোষ্ঠীগুলো সহজেই তাই মাদ্রাসার শিক্ষার্থীদের কাজে লাগাতে পারে । তাদের মিষ্টি কথায় ফাদে পা দেয় শিক্ষার্থীরা । ওদের বেড়ে উঠার ক্ষত দিতে প্রবেশ করে জঙ্গি হওয়ার মত ধ্বংসাতৃক ব্যাধি । বাংলাদেশ অনলাইন ত্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ) £ বোয়াফ গবেষণা টীম দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ে গড়ে উঠা বেশ কয়েকটি কওমি মাদ্রাসা নিয়ে কাজ করতে গিয়ে জেনেছে, বেশ কয়েকটি কওমি মাদ্রাসায় শারীরিক ব্যায়াম বা আত্মরক্ষার নামে গোপনে বাছাইকৃত কওমি শিক্ষার্থীদের জঙ্গির প্রশিক্ষণ দেওয়া হয়। যদিও স্থান, কাল ও ব্যক্তির ওপর পুরো বিষয়টি নির্ভর করে এবং অতি গোপনীয়তার সাথে করা হয় বলেই বেশ কিছু কওমি শিক্ষার্থী আমাদের জানিয়েছেন। আমরা মনেকরি, এখানে রাষ্ট্রের উদাসহীনতা বিদ্যমান। যদিও সিরিজ বোমা আর হলি আর্টিজান হামলার পরে দেশীয় জঙ্গিগোষ্ঠী সংঘবদ্ধভাবে তাদের শক্তি প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে। তবে সুযোগ পেলে ছোট-ছোট গ্রুপগুলোও একদিন মহা শক্তিতে রূপান্তর হতে দেরি করবে না। সম্প্রীতি বাংলাদেশ ৪ কওমি মাদ্রাসা জঙ্গি তৈরি করে এটি আংশিক সত্য । তবে একথা শতভাগ সত্য যে, কওমি শিক্ষা জঙ্গি তৈরির সিড়ি তৈরি দেয় । বই বিক্রির সাইট “রকমারি'তে খোজ নিয়ে জানা যায়, গেল এক বছরে যে ৩০টি বই বিক্রির শীর্ষে ছিল, এর মধ্যে ১২টি ছিল ধর্মীয় ভাবধারার। এই বইগুলো পড়লে কি হয় তা সহজেই অনুমেয় । এসব পড়লে আর যাই হোক চাদে যাওয়া যাবে না, চাকরির বাজারেও এগুলো কোনো সুফল আনবে না। ৩০৬

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।