শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

কর্মজীবনে প্রতিকূলতার মুখোমুখি হতে হবে বা হচ্ছে। এতে করে একটি জনগোষ্ঠী বিশেষ শ্রেণিবদ্ধ হয়ে পড়ছে । যেটা পরিবার, সমাজ ও দেশের জন্য বহুবিধ সংকট তৈরি হতে পারে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এঁক্য পরিষদ 8 পর ধর্মের প্রতি অসহিষ্কুতার শিক্ষায় শিক্ষিত কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের উপযোগী ‘কর্মক্ষেত্র’ শুধু বাংলাদেশে কেন বিশ্বের কোন দেশেই না থাকাটা খুবই স্বাভাবিক। বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ৪ কওমি শিক্ষা ব্যবস্থা একটি এককেন্দিক শিক্ষা ব্যবস্থা। মূলতঃ ধৰ্মীয় শিক্ষাই এখানে দেয়া হয়। সাধারণ শিক্ষার গুরুত্ব না থাকায় শিক্ষার্থীরা শিক্ষা শেষে বাস্তবতার সাথে তাল সে মিলাতে পারে না। ফলে তাদের কর্মসংস্থানের সুযোগও সীমিত থাকে । বাংলাদেশ নারী প্রগতি সংঘ ৪ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা/পদ্ধতি শুধুমাত্র ধর্মভিত্তিক এককেন্দ্রীক পশ্চাদমুখী শিক্ষা, শিক্ষার্থীদের দক্ষতাস ম্পন্ন যুগোপযোগী করে তুলতে ব্যর্থ হয় বিধায় কওমি শিক্ষা শেষে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হয়। সম্মিলিত সামাজিক আন্দোলন £ ১নং প্রশ্নের উত্তরেই এর জবাব আছে। কারণ হলো- কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কোরাণ-হাদিসের বাইরে প্রয়োগিক শিক্ষা নেই। উৎপাদনমুখী বা প্রশাসনিক যে শিক্ষা কর্মসংস্থানের জন্য প্রয়োজন তা এদের নেই । এ বিষয়ে কওমি মাদ্রাসা কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা আছে বলে মনে হয় না। প্রজন্ম *৭১ ৪ বাস্তব জীবন নির্ভর ও কারিগরী কোনো শিক্ষা থাকলে তাদের কর্মসংস্থান হতে পারে। রিজিওনাল এন্টি টেররিস্ট রিসার্চ ইন্সটিটিউট (রাত্রি) £ কওমি মাদ্রাসার শিক্ষার সঙ্গে বাস্তব কর্ম জগতের কোনো মিল নেই। ইনস্টিটিউট অব করফ্রিক্ট,র ল এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ ৪ কর্মসংস্থান উৎপাদন ব্যবস্থার সাথে সরাসরি সম্পৃক্ত। মাদ্রাসার পাঠ্যসূচী উৎপাদন ব্যবস্থায় কোনো অবদান রাখতে সক্ষম নয় সেই হেতু কর্মসংস্থানের সুযোগ শুধু সীমিত নয় একেবারে নেই বললে চলে । আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ ৪ কওমি শিক্ষার্থীদের একটি বিশেষ কারিকুলাম-এর মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। সেখানে উচ্চ পর্যায়ের বাংলা, ইংরেজী এবং আধুনিক জ্ঞান-বিজ্ঞান, কারিগরি বিষয় শিক্ষা দেওয়া হয় না। সে কারণে কওমি শিক্ষার্থীরা মাদ্রাসা, মসজিদ এবং এতদ সংশ্লিষ্ট জায়গা ছাড়া অন্য কোথাও কাজ পাওয়ার বা করার সুযোগ পায় না যোগ্যতা রাখে না। ব্লগার ও অনলাইন এন্টিভিস্ট নেটওয়ার্ক 8 কওমি বোর্ড কর্তৃপক্ষ দাবি করে “সেখানে ইঞ্জিনিয়ার বানানো হয় না, বৈজ্ঞানিক বানানো হয় না, ডাক্তার হয় না, দার্শনিক হয় না। ইসলামী শিক্ষার মধ্যে গভীর জ্ঞানী হয়। এটা একটা বিভাগ যেখানে ইসলামী শিক্ষায় গভীর জ্ঞানী করে তোলা হয়” । বাস্তবে এই শিক্ষার অর্জিত জ্ঞান দিয়ে দেশের প্রশাসন, আর্থিক খাত, শিক্ষা ব্যবস্থা, খাদ্য ব্যবস্থাপনা, কৃষি ও শিল্পখাত, অবকাঠামোসহ সকল উন্নয়ন খাত চালাতে জনবলের যে যোগ্যতা থাকা দরকার, কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের সেই যোগ্যতা তৈরি হয় না । প্রাইভেট সেক্টরের বিশাল কর্মযজ্ঞ তারা ৩০৩ ১৫২ ঢুকতেই পাণ্ডে না। ফলে একটা বিপুল জনগোষ্ঠী শুধুই ধর্মীয় লেখাপড়ায় আটকে যায়, নিজের প্রতিভার স্ফুরণ ঘটাতে পারে না। কওমি মাদ্রাসা বোর্ড সংশ্লিষ্টরা দাবি করেন উচ্চশিক্ষার সিলেবাসের মিল আছে। তা যদি থাকেও বাংলাদেশের যে সকল বিশ্ববিদ্যালয়ের এই দু'টি বিভাগ আছে তার মোট শিক্ষার্থীর সংখ্যার সাথে কওমি মাদ্রাসার শিক্ষার্থী যোগ হলে যে সংখ্যা হয় ধর্মীয় শিক্ষার সাথে সম্পর্কযুক্ত কাজ বা চাকুরির সংখ্যা তার ধারে কাছেও নেই । ফলে এই বিপুল সংখ্যক তরুণের বেকার থাকা ছাড়া গতি নেই। বাংলাদেশ অনলাইন ত্যান্টিভিস্ট ফোরাম (বোয়াফ) £ আমরা মনে করি, একমাত্র ধর্মীয় শিক্ষা পদ্ধতির কারণে যা রাষ্ট্রের কোনো দাপ্তরিক কাজে মূল্যহীন । আর এখানেই রাষ্ট্রকে রীতিমত গবেষণা করে সময় উপযোগি ও বাস্তবমুখী শিক্ষা পদ্ধতি ও কওমি শিক্ষার্থীদের ভবিষ্যত জীবন-মান নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করতে হবে । তাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার উদ্যোগ রাষ্ট্রকেই নিতে হবে । সম্প্রীতি বাংলাদেশ £ কওমি মাদ্রাসার অন্তঃসারশৃণ্য কারিকুলাম বাতিল করে সময়োপযোগী শিক্ষা সম্প্রসারণ করা দরকার । কওমির শিক্ষা দিনের পর দিন শুধু অন্ধকারের সন্ধানই দিয়েছে। ২০২২ সালে এসে এটির কোনো প্রয়োজনই নেই। কাজেই এর সংস্কার ও সংকোচন এবং পাশাপাশি অধিকহারে কারিগরী ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার । কারণ এ মুহূর্তে পৃথিবীর বিভিন্ন দেশে দক্ষ জনশক্তি রফতানির একটি সুযোগ এসেছে। এই বাজার ধরতে হলে পরিকল্পিত উদ্যোগ নেওয়া জরুরি । ৫. কওমি মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় বলে অভিযোগ রয়েছে, এই বিষয়ে আপনাদের অভিমত কী? জাতীয় মানবাধিকার কমিশন ৪ কেবল কওমি মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, বিষয়টি সঠিক নয়। জড়াচ্ছে। তাই, জঙ্গিবাদ নিরুৎসাহিত করার জন্য কওমি মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্য ক্রমে এ বিষয়ক সচেতনতামূলক বিষয় সংযুক্ত করা প্রয়োজন । বাংলাদেশ মহিলা পরিষদ ৪ শিক্ষার উদ্দেশ্যই হলো শিশুদের মধ্যে নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলা, দেশপ্রেমে উদ্ধুদ্ধ করা । আর স্বাধীনতা, জাতীয় বিকাশ ও মুক্তির আন্দোলনের ইতিহাস জানার মাধ্যমে দেশপ্রেম গড়ে উঠে কিন্তু কওমি মাদ্রাসার পাঠক্রমে এই সকল বিষয় অনুপস্থিত । সেখানে অসাম্প্রদায়িকতার কোনো পাঠ দান করা হয় না। বরং বিভিন্ন সাম্প্রদায়িক যুক্তিতে তারা জাতীয় সঙ্গীত গায় না বা জাতীয় পতাকা উত্তোলন করে না। উপরোন্ত সাম্প্রদায়িক চর্চার ফলে উগ্র সাম্প্রদায়িক মানসিকতা গড়ে উঠে। কাজেই এরকম পরিবেশে সাম্প্রদায়িকতাদুষ্ট ভাবে গড়ে ওঠাই স্বাভাবিক। আইন ও সালিশ কেন্দ্র (আসক) ঃ কওমি মাদ্রাসার সকল শিক্ষার্থী জঙ্গি হয়ে উঠবে এমন ধারণা করাটা সমীচিন নয়। ধর্মীয় আগ্রাসনের যে চিত্র পৃথিবী জুড়ে, ৩০৪

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।