বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এক্য পরিষদ £ মুক্তিযুদ্ধের ইতিহাস জানা স্বাধীন বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য বাধ্যতামূলক ৷ যারা এটি জানে না বা জানতে চায় না তারা বাংলাদেশের শত্রু । বাংলাদেশ খ্ৰীষ্টান এসোসিয়েশন £ কওমি মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা এদেশের সন্তান । মুক্তিযুদ্ধের ইতিহাস এতিহ্য তাদেরও জানতে হবে; ধারণ করতে হবে । একই দেশে দু'ধরনের শিশু মানসিকতা তৈরি করা ঠিক নয়। আমরা মনে করি কওমি মাদ্রাসার পাঠ্যসূচীতে মুক্তিযুদ্ধের ইতিহাস সংযোজন করা একান্তই প্রয়োজন । বাংলাদেশ নারী প্রগতি সংঘ £ কওমি মাদ্রাসার পাঠ্যসূচীতে মুক্তিযুদ্ধের ইতিহাস সংযোজন করা অত্যন্ত জরুরি । শুধু মুক্তিযুদ্ধের ইতিহাস জানলেই রাষ্ট্রবিরোধী, সংবিধান লঙ্ঘণকারী আচরণ পরিবর্তন হবে না, কওমী মান্রাসাকে একীভূত সাধারণ শিক্ষার আওতায় আনতে হবে। একইসাথে ধর্মকেন্দ্রিক শিক্ষা বন্ধ করতে হবে। মাদ্রাসার শিক্ষকদের মানবাধিকার, সংবিধান, জেন্ডার সংবেদনশীলতা, ইহজাগতিকতা, অন্তভভ্ক্তকরণ বিষয়ে প্রশিক্ষণ দেয়া অত্যন্ত জরুরি । সম্মিলিত সামাজিক আন্দোলন ৪ সম্মিলিত সামাজিক আন্দোলন দীর্ঘদিন যাবত সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যসূচিতে মুক্তিযুদ্ধের ইতিহাস সংযোজনের দাবিতে সোচ্চার। প্রতিটি নাগরিকের মুক্তিযুদ্ধের ইতিহাস জানা উচিত। কওমি মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা অনেক। এরা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে অজ্ঞ থাকবে এটা দুঃখজনক । সকল মাধ্যমের শিক্ষার্থীদের জন্যে মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠ স্তর ভেদে সংক্ষিপ্ত ও বিস্তৃতাকারে বাধ্যতামূলক করা উচিত। প্রজন্ম ৭১ ৪ সুনির্দিষ্ট তথ্যসূত্র সহ সরকার অনুমোদিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংযোজন ও পাঠদান করতে হবে। ধর্মের ভিত্তিতে পাকিস্তান সৃষ্টিতে যে বাংলার মানুষের কোন উপকার হয়নি, বরং পশ্চিম পাকিস্তানি শাসকরা আমাদের শোষণ করেছে এবং শেষ পর্যন্ত ১৯৭১ সালে নৃশংসতার মাধ্যমে সাম্প্রদায়িকতা প্রতিষ্ঠা করতে চেয়েছিল- সেই তথ্য সন্নিবেশিত হতে হবে । জামাত এবং রাজাকার-আল বদরদের ভূমিকা সুস্পষ্টভাবে উল্লেকফ থাকতে হবে । রিজিওনাল এন্টি টেরোরিস্ট রিসার্চ ইন্সটিটিউট (রাত্রি) 8 দেশ প্রেম ঈমানের অংশ । এ বিষয়ে স্পষ্ট হাদিস রয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ । বাংলাদেশের সব নাগরিক এই সম্পদে সমৃদ্ধ হবেন সেটাই প্রত্যাশিত । ইনস্টিটিউট অব করফ্লিন্ট, ল এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ ঃ মুক্তিযুদ্ধ বাংলাদেশের একটি গৌরবময় অধ্যায় । নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধকে জানা অতীব জরুরি কারণ জাতির বীরত্ব গাথা ভবিষ্যত নেতৃত্ব তৈরির গুরুত্বপূর্ণ উপকরণ । সুতরাং মুক্তিযুদ্ধের ইতিহাস জানা এবং পঠন মাদ্রাসা সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা উচিৎ । আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ £ কওমি মাদ্রাসায় যারা পড়ে তারা দেশের মূল ধারার শিক্ষার্থীদের মতোই এদেশের সন্তান। নিজেকে ভবিষ্যতের যোগ্য নাগরিক জরুরি । মুক্তিযুদ্ধের চেতনা আমাদের দেশের প্রধান ভিত্তি, আমাদের মহান রাষ্ট্রীয় ৩০১ ১৫১ দর্শন। অতএব, মুক্তিযুদ্ধের ইতিহাস কেবল কওমি মাদ্রাসায়ই নয় বরং দেশের সকল শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত হওয়া এবং এবিষয়ে পাঠদান অত্যন্ত জরুরি । ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক ৪ সুদীর্ঘ মুক্তি সংগ্রাম ও রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীনতা পেয়েছে। শোষণ ও অত্যাচার থেকে মুক্ত হয়ে নিজ পরিচয়, অধিকার, সার্বভৌমত্ব পেয়েছে। এই ইতিহাস শিশুদের জানতে হবে। জেনে নিজেকে গড়ে তুলতে হবে যোগ্য নাগরিক হিসেবে । দেশের জন্য যারা নিজেদের উৎসর্গ করে গেছেন, তাদের কথা জেনে মনের ভিতর আবেগ ও কৃতজ্ঞতাবোধ তৈরি করতে হবে । নিজের জন্ম পরিচয় যেমন জানা ও মানা গুরুত্বপূর্ণ তেমনি যে যুদ্ধের মাধ্যমে দেশের জন্ম, যুদ্ধের কারণ, বিসর্জন ও অর্জন তা জানা ও ধারণ করাও গুরুত্বপূর্ণ । কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা এই দেশেরই নাগরিক । প্রজন্ম থেকে প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে তাদেরকেও এই ইতিহাস পড়তেই হবে। বাংলাদেশ অনলাইন ত্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ) ৪ ধর্মীয় শিক্ষার সাথে আধুনিক শিক্ষা পদ্ধতি চালু করা সম্ভব হলেই মুক্তিযুদ্ধের ইতিহাসও কওমির শিক্ষার্থীদের পক্ষে জানা সম্ভব হবে । জাতির পিতা কি, হাজার বছরের বাঙালি কিভাবে নির্ণয় করা হয়েছে, বঙ্গবন্ধু উপাধী কবে এবং কিভাবে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধু এতিহাসিক ৭ই মার্চের ভাষণ সহ বঙ্গবন্ধুর ২৪ বছরের আন্দোলন-সংগ্রামের গৌরব গাথা ইতিহাস কওমি শিক্ষার্থীদের জানা সম্ভব হবে । কওমি শিক্ষার্থীদের মাঝে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে তুলে ধরা সম্ভব হলেই এদেশে স্বাধীনতার জন্য শহীদ হওয়া ত্রিশ লাশ তাজা প্রাণ ও দুই লক্ষেরও বেশি সন্ত্রম বিনাশে নারী মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান-শ্রদ্ধাবোধ সৃষ্টি হবে, দেশাত্মবোধ তারাও বাংলাদেশের যোগ্য নাগরিক হতে পারবে । সম্প্রীতি বাংলাদেশ ৪ খুব দেরি হয়ে গেলেও আমরা মনে করি যে, এখনো সময় আছে। কওমী মাদ্রাসা শিক্ষা সংস্কার এখনই প্রয়োজন। পাশাপাশি তাদেরকে স্বাধীনতার চেতনা ও শিক্ষায় পারদর্শি করতে হবে। প্রথম দিকে মুখ ফিরিয়ে নিলেও তাদেরকে সন্নিবিষ্ট করাতে প্রয়োজনে নানা ধরণের প্রনোদনা দেওয়া যেতে পারে । ৪. কওমি শিক্ষার্থীদের শিক্ষা শেষে তেমন কর্মসংস্থানের সুযোগ নেই। এর কারণ কী? জাতীয় মানবাধিকার কমিশন ৪ কওমি শিক্ষার্থীদের ফার্সি, উর্দু এবং আরবি হেফজ কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। বাংলাদেশ মহিলা পরিষদ £ বেকারত নিরসনের জন্য এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখার জন্য বিজ্ঞান ভিত্তিক, সৃজনশীল, বৈশ্বিক শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং কর্মমুখী শিক্ষার প্রয়োজন । কিন্তু এই শিক্ষার্থীরা সেইরকম শিক্ষা থেকে বঞ্চিত। এর ফলে তাদের কর্মসংস্থানের সুযোগ কম। আইন ও সালিশ কেন্দ্র (আসক) ঃ প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা যা বোঝায় কওমি মাদ্রাসায় সে অর্থে সে ধরনের ব্যবস্থা অন্তর্ভুক্ত না থাকায় পেশাগত জীবনে বহুবিধ চ্যালেঞ্জে পড়ে যাচ্ছে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা । নিঃসন্দেহে এ ধরনের শিক্ষার্থীরা ৩০২
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।