ইনস্টিটিউট অব কনফ্লিষ্ট, ল এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ £ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রচলিত প্রথা ও নিয়ম সবার জন্য সমান হতে হবে । বাংলাদেশের পতাকা ও জাতীয় সংগীত দেশের সার্বভৌমত্বের প্রতীক এবং চর্চা দেশের প্রতি আনুগতের প্রকাশ । আগামী প্রজন্মের দেশের প্রতি দায়িতৃবান করে গড়ে তোলার প্রক্রিয়ার অংশ । বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকাকে সামনে রেখে জাতীয় সংগীত গাওয়া কারোর ইচ্ছা নির্ভর হতে পারে না। মাদ্রাসায় বাংলাদেশকে অবমাননা ও অস্বীকার করার মাধ্যমে নতুন প্রজন্মকে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধর্মের নামে অস্বীকার নিঃসন্দেহে একটি উদ্ধৃতপূর্ণ আচরণ যা মেনে নেওয়া উচিৎ নয় এবং নতুন প্রজন্মকে ধর্মান্ধ করার কৌশল । তাই জাতীয় পতাকাকে সামনে রেখে জাতীয় সংগীত গাওয়া অবশ্যই বাধ্যতামূলক করা উচিৎ। আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ ৪ মহানবী (সাঃ) বলেছেন, দেশপ্রেম ঈমানের অঙ্গ । মহানবী (সাঃ) এবং খলিফাগণের সময়েও জাতীয় পতাকা বা গোত্রীয় পতাকাকে সন্মান দেখানোর রীতি দেখতে পাওয়া যায়। দেশপ্রেমে উজ্জীবিত বিভিন্ন “রাজায” যা আধুনিক জাতীয় সঙ্গীতের পূর্বরূপ-এর প্রচলন ছিল। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) যখন মদিনায় প্রবেশ করেন তখন স্থানীয় শিশুরা তাকে কাসিদা বা সংগীত পরিবেশন করে স্বাগত জানায় । যুদ্ধের সময় সৈনিকদের উজ্জীবিত করার জন্য বিভিন্ন রকমের রণসঙ্গীত, শত্রুপক্ষের বিপক্ষে “হাজাভ” (তিরষ্কার মূলক) বিভিন্ন পঙতি ও বাদ্য বাজানো হতো । মহানবী (সাঃ) ও তার খলিফাগণ ইসলামী আদর্শের পরিপন্থী নয় এধরণের দেশীয় এতিহ্য ও কৃষ্টিকে সন্মান দেখিয়েছেন। বর্তমান যুগে জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত দেশপ্রেমের সাথে ওতোপ্রোত ভাবে জড়িত। তাই জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে অবজ্ঞা করা দেশদ্রোহী মানসিকতার নামান্তর ৷ ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক ৪ এটি আইনের স্পষ্ট লংঘন ৷ বাংলাদেশে জাতীয় পতাকা আইন অনুযায়ী প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে সকল কর্মদিবসে বাংলাদেশের পতাকা উত্তোলন করতে হবে। সংগীত এ সংক্রান্ত বিধিমালায় নির্দেশ আছে বিদ্যালয়ের দিনের কার্যক্রম জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে শুরু করতে হবে । বিদ্যালয়ের শুধু চার লাইন গাইলে হবে না, গাইতে হবে পুরো জাতীয় সংগীত । উল্লেখ্য যে, সব অনুষ্ঠানে পুরো জাতীয় সঙ্গীত গাওয়ার নিয়ম নেই। কেবল কিছু জাতীয় দিবসে পুরোটা বাজানো হয়, কিন্তু বিদ্যালয়ের জন্য প্রতি কর্মদিবসে পুরোটা গাওয়া বাধ্যতামূলক । একটি দেশ ও জাতি মূর্ত হয়ে উঠে সংবিধানের মাধ্যমে এবং এর প্রতীকী রূপটি প্রতিফলিত হয় জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে । জাতীয় পতাকা ও সঙ্গীত একটি জাতির মৌলিক রূপ যা জাতিকে এক্যবদ্ধ করে, দেশের প্রতি আনুগত্য ও দেশপ্রেমকে মনে জাগিয়ে তোলে এবং বিশ্বের বুকে দেশকে প্রতিনিধিত্ব করে। সেকারণেই বিদ্যালয়ে প্রতিদিন জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গাইবার নিয়ম করা হয়েছে যাতে শিশুকাল থেকে দেশমাতৃকার প্রতি ভালোবাসা ও দায়িতৃবোধের জন্ম নেয়। শিক্ষা হল প্রবহমান অনুশীলন যা একজন শিক্ষার্থীর মনে ২৯৯ ১৫০ গেঁথে যায় এবং পরবর্তীতে এর সুফল অর্জিত হয়। এর বাত্যয় হলে পরিণত বয়সে মানুষের মনে দেশ ও জাতি কোনো আবেগ তৈরি করবেনা ফলে মানুষ বিচ্ছিন্নতা বোধে আক্রান্ত হবে। ফলে যেকোনো মাধ্যমের বিদ্যালয় হোক, সাধারণ শিক্ষা, ইংরেজি মাধ্যম বা মাদ্রাসা, প্রতিদিন সেখানে জাতীয় পতাকা উত্তোলন করতেই হবে এবং জাতীয় সঙ্গীত গাইতেই হবে । বাংলাদেশ অনলাইন ত্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ) £ কওমি মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন না করার পেছনে মধ্যযুগয়ী ধ্যান-ধারণ আর ধর্মান্ধতা! যুগ-যুগ ধরে চলে আসা কুসংস্কার লালন ও ধারণ করা কতিপয় কওমি শিক্ষকরাই মূলত এর জন্য দায়ী । আর রাষ্ট্র বা সরকারের সুনির্দিষ্ট মনিটরিং-ও এর দায় এড়াতে পারে না। আমরা মনেকরি, ধৰ্মীয় শিক্ষার সাথে আধুনিক শিক্ষা পদ্ধতি চালু করা সম্ভব হলে কওমি মাদ্রাসাও দেশের প্রচলিত আইনের মাঝে পরিচালিত হবে, আইন মানতে বাধ্য । পতাকা উত্তোলন সহ জাতীয় সংগীতের প্রতিও কওমির শিক্ষক-শিক্ষার্থী শ্রদ্ধাশীল হবেন । সম্প্রীতি বাংলাদেশ ৪ দেশে প্রায় পয়তাল্লিশ হাজার কওমি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এদের শিক্ষার্থীদের বৃহৎ অংশ মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ৷ যেহেতু তারা এদেশের স্বাধীনতার যুদ্ধকেই স্বীকার করে না, তাই তারা জাতীয় পতাকা উত্তোলনকে শিরক মনে করে এটাই স্বাভাবিক । শহর কিংবা মফস্বলের মাদ্রাসাগুলোর শিক্ষার্থীরা পাঠ্যক্রমের বাইরে খুব একটা অন্য বই পড়ে না। একটি শ্রেণি অন্যান্য বই পড়তে আগ্রহী হলেও তাদেরকে নিরুৎসাহিত করা হয়। দেশে কওমি মাদ্রাসায় চৌদ্দ লাখের বেশি শিক্ষার্থী রয়েছে। সুতরাং অবজ্ঞা না করে এদের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর অবদান, স্বাধীনতার চেতনা সম্পর্কে ধারণা প্রদান ও তাদের মেধার সক্ষমতা বৃদ্ধি করার উপর জোর দিতে হবে। ৩. কওমি মাদ্রাসার পাঠ্যসূচীতে মুক্তিযুদ্ধের ইতিহাস সংযোজন করা এবং পাঠদান জাতীয় মানবাধিকার কমিশন £ কওমি মাদ্রাসার সিলেবাসে মুক্তিযুদ্ধের ইতিহাস বিস্তারিতভাবে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করা প্রয়োজন । পাশাপাশি কওমি মাদ্রসাসহ সকল মাদ্রাসায় প্রতিবন্ধি, নারী, শিশুসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠী তথা মানবাধিকার সম্পর্কে পাঠদান করা এবং ফার্সি, উর্দুর পরিবর্তে আরবি, বাংলা ও ইংরেজী ভাষা এবং অংক ও কারিগরী শিক্ষার ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন । বাংলাদেশ মহিলা পরিষদ ঃ সকল ধরনের পাঠ্যসূচিতেই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংযোজিত হওয়া প্রয়োজন। তবে সেটি কিভাবে পাঠদান করা হচ্ছে সে বিষয়ে মনিটরিং থাকতে হবে। আমাদের দাবি- বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক, জেন্ডার সংবেদনশীল ও সঠিকভাবে পাঠদান করা হচ্ছে সেই বিষয়ে সরকারকে মনিটরিং করতে হবে। আইন ও সালিশ কেন্দ্র আসক) ৪ শুধু কওমি মাদ্রাসা নয় সকল শিক্ষা ব্যবস্থার পাঠ্যসূচিতে মুক্তিযুদ্ধের ইতিহাস সংযোজন এবং পাঠদান করা প্রয়োজন । ৩০০
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।