শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

ব্যবস্থাপনার এই যুগে প্রতিযোগিতায় দেশকে টিকে থাকতে হলে দক্ষ মানব সম্পদ দরকার। দক্ষ মানবসম্পদের জন্য বিজ্ঞান, অংক, অর্থনীতি, ব্যবসাপ্রশাসন, লোকপ্রশাসন, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও কারিগরি শিক্ষাসহ নানা বিষয়ে বিশদ লেখাপড়ার কোনো বিকল্প নেই। সাধারণ শিক্ষা ব্যবস্থায় পাঠ্যসূচী ও পাঠদান পদ্ধতি উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়েই করা হয় যার কোনো প্রতিফলন কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় নেই । ফলে দীর্ঘকাল শিক্ষা গ্রহন করেও কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা চাকরি প্রতিযোগিতায় অংশগ্রহণের সক্ষমতাই অর্জন করে না। বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া এরা মূলধারার পেশায় ঢুকতে পারে না। সেকারণেই কওমি মাদ্রাসা শিক্ষা সংস্কার করে শিক্ষার্থীদের আধুনিক রাষ্ট্রের উপযোগী করে গড়ে তুলতে হবে । শিক্ষার মুলধারায় পাঠ্যসূচী, পরীক্ষা পদ্ধতি, মাণ নিয়ন্ত্রণ/উন্নয়ন কেন্দ্রীয়ভাবে প্রণয়ন ও তদারকি করা হয় । শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরীক ও মানসিক বিকাশের জন্য নানা কার্যক্রম গৃহীত হয়। এমনকি শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের আচরণও পর্যবেক্ষণে রাখা হয়। কিন্তু কওমি মাদ্রাসায় সরকারের কোনো ব্যবস্থাপনা, তদারকি ও নিয়ন্ত্রণ নেই। সাধারণ শিক্ষার তুলনায় তাদের পাঠদান ও পরীক্ষার মান বোঝারও উপায় নেই । ফলে একই দেশে শিক্ষার্থীদের একটি বিপুল অংশ মূলম্বোতে আসতে পারছে না। এটি ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য শুভ নয়। বাংলাদেশ অনলাইন ত্যান্টিভিস্ট ফোরাম (বোয়াফ) £ আমরা মনে করি, কওমি মাদ্রাসার শিক্ষা পদ্ধতি সংস্কারের প্রয়োজন আছে। ধর্মীয় শিক্ষার সাথে আধুনিক ও নিজের কর্মসংস্থান জোগাড় করতে পারে অথবা নিজে কারিগরি শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগাতে পারে। অন্যদিকে মুক্তিযুদ্ধের ইতিহাস সহ জাতীয় ব্যক্তিতৃদের গৌরব গাঁথা ইতিহাস জেনে প্রতিটা কওমি শিক্ষার্থী যাতে দেশাত্মবোধে উদ্ধুদ্ধ হয়-এ ব্যাপারে রাষ্ট্রকেই উদ্যোগ নিতে হবে। সম্প্রীতি বাংলাদেশ £ কওমি মাদ্রাসা আহলে সুন্নাত ওয়াল জামাত ও দারুল উলুম দেওবন্দের আদর্শ, মূলনীতি ও মতপথের অনুসরণে মুসলিম জনসাধারণের আর্থিক সহায়তায় উলামাদের মাধ্যমে প্রতিষ্ঠিত ও পরিচালিত ইলমে ওহীর শিক্ষাকেন্দ্র। এই শিক্ষাকেন্দ্রগুলো বাংলাদেশ সরকার স্বীকৃত। অনেকেই এসব প্রতিষ্ঠানে নিয়মিত অনুদানও প্রদান করেন। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন অর্থ সহায়তা দিয়ে থাকেন। অথচ বাস্তবতা এই যে এই শিক্ষা পদ্ধতি জীবন ও বাস্তবতার পরিপন্থী । এই শিক্ষা জীবনে কোনো কাজে আসে না। কাজেই অবিলম্বে এর সংস্কার দরকার । ২. কওমি মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন না করা ও জাতীয় সংগীত না গাওয়ার বিষয়ে আপনাদের অভিমত কী? জাতীয় মানবাধিকার কমিশন £ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত গাওয়া সমীচীন মনে করে কমিশন । ২৯৭ ১৪৯ বাংলাদেশ মহিলা পরিষদ £ বিষয়টিকে আমরা রাষ্ট্র বিরোধী, রাষ্ট্রীয় নীতি বিরোধী ও অত্যন্ত ওদ্ধত্যপূর্ণ মনে করি যা একটি স্বাধীন রাষ্ট্রের জন্য একেবারেই অগ্রহণযোগ্য ।। আমরা ইতোপূর্বেও এই বিষয়টির তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং এ আইন ও সালিশ কেন্দ্র (আসক) ৪ জাতীয় পতাকা আমাদের স্বাধীনতা, সার্বভোমতৃ ও মর্যাদার প্রতীক । এর মর্যাদা সমুন্নত রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব ও কর্তব্য । বাংলাদেশের পতাকা বিধিমালা ১৯৭২-এ জাতীয় পতাকা সংক্রান্ত বিধানাবলী সন্নিবেশিত রয়েছে যার প্রতিফলন বাধ্যতামূলক । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ৪(১) এবং Bangladesh National Anthem Flag and Emblem Order, 1972 এর অনুচ্ছেদ-২ অনুসারে প্রজাতন্ত্রের জাতীয় সংগীত “আমার সোনার বাংলা'র প্রথম দশ চরণ The National Anthem Rules, 1978-এ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করার নির্দেশ রয়েছে । কাজেই কওমি মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন না করা এবং জাতীয় সংগীত না গাওয়ার বিষয়টি সরকারি নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন । বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এঁক্য পরিষদ £ কওমি মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন না হওয়া ও জাতীয় সংগীত না গাওয়া দেশদ্রোহিতার সামিল। আইনসঙ্গতভাবে বিচার হওয়া প্রয়োজন । বাংলাদেশ খ্ৰীষ্টান এসোসিয়েশন ৪ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানেই জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত গাওয়া প্রয়োজন। এ কাজটি অত্যন্ত গুরুতুসহকারে করতে হবে । শিশুর মনে দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা সৃষ্টির ক্ষেত্রে এটা একটি উত্তম এবং অদ্বিতীয় পদক্ষেপ। কওমি মাদ্রাসার ছাত্র-ছাত্রীদেরও এর আওতায় অবশ্যই আনা প্রয়োজন । একই দেশে দু'ধরনের প্রথা বা বিধান চালু থাকা মোটেও কাঙ্খিত নয় । বাংলাদেশ নারী প্রগতি সংঘ £ শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত গাওয়ার বিষয়ে নির্দেশনা খাকা সত্বেও এধরণের আচরণ বা চর্চা রাষ্ট্রবিরোধী, সংবিধান লঙ্ঘনকারী এবং মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কার্যকলাপেরই আওতায় পড়ে । এক্ষেত্রে মনিটরিং জোরদার করা ও শাস্তির আওতায় আনা অত্যন্ত জরুরি । সম্মিলিত সামাজিক আন্দোলন ৫ শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত গাওয়া বাধ্যতামূলক । কওমি মাদ্রাসা এবং আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠান এ আইন দীর্ঘদিন ধরে অমান্য করে চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করছে। আইন সবার জন্য সমান যা প্রয়োগ হওয়া বাঞ্ছনীয় । প্রজন্ম *৭১ ৪ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি অবমাননা । এই ব্যাপারে যথাযথ পদক্ষেপের জন্য কঠোর নির্দেশনা, পালন না করলে সেই মাদ্রাসাকে শাস্তি ও জরিমানা এবং সরকারিভাবে কঠোর নজরদারীর ব্যবস্থা করতে হবে । রিজিওনাল এন্টি টেররিস্ট রিসার্চ ইন্সটিটিউট (রাত্রি) £ এটা রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধ । শিক্ষা মন্ত্রণায়ের উচিৎ এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া । ২৯৮

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।