বিদ্যমান। এ ধরনের ব্যবস্থার মধ্যে দিয়ে ধর্ম চর্চা এবং ধর্মীয় অনুশাসনমূলক শিক্ষার প্রসার হচ্ছে বলে এ শিক্ষার সঙ্গে সম্পৃক্তরা দাবি করে থাকেন । বর্তমান বিশ্বে শিক্ষা ব্যবস্থার তিনটি ধারা- মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান। বর্তমান শিক্ষা ব্যবস্থার সাথে মিল না থাকলে শুধুমাত্র ধর্মীয় অনুশাসনমূলক শিক্ষা গ্রহণ করলে বর্তমান প্রজন্ম বিশ্ব ব্যবস্থা এবং দেশীয় ধারা শিক্ষা ব্যবস্থা থেকে পিছিয়ে থাকবে । অবশ্যই এই ব্যবস্থার সংস্কার হওয়া উচিত। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এক্য পরিষদঃ কওমি মাদ্রাসা শিক্ষা সংস্কার করার প্রয়োজন আছে। কওমি মাদ্রাসার বর্তমান ধারা অন্য ধর্মাবলম্বীদের প্রতি হিংসা ও বিদ্বেষভাব সৃষ্টি করে। এ থেকে উত্তরণের জন্য অর্থাৎ কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা যাতে সাম্প্রদায়িক, পারে তার ব্যবস্থা করা জরুরি । বাংলাদেশ খ্ৰীষ্টান এসোসিয়েশন 8 যে কোনো শিক্ষা ব্যবস্থাই যুগের সাথে তালমিলিয়ে, বাস্তবতার নিরিখে সংস্কার করা প্রয়োজন । সে ক্ষেত্রে কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যদি বর্তমান বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সমাজের চাহিদা মেটাতে সক্ষম না হয় তা হলে সংস্কার করা প্রয়োজন এবং সাধারণ ও চলমান শিক্ষাবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ করা যুক্তিসঙ্গত । বাংলাদেশ নারী প্রগতি সংঘ ৪ অবশ্যই কওমি মাদ্রাসার শিক্ষা সংস্কারের প্রয়োজন আছে। প্রথমত: বাংলাদেশের সংবিধান অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ ভেদে সবাই সমনাগরিক ও সকলে সম অধিকার ভোগ করবার অধিকারী । সেখানে একটি ধর্মকেন্দ্রীক শিক্ষা প্রতিষ্ঠান চালু থাকা অন্যদের অধিকারকে খর্ব করে । একারণে আমরা সবিজনীন একমুখী সাধারণ শিক্ষা চালু করার কথা বলে আসছি, যেখানে শিক্ষার মাধ্যম (ইংরেজী, বাংলা, ইত্যাদি) আলাদা হলেও পাঠ্যক্রম একই রকম থাকতে হবে যাতে শিক্ষার্থীরা একই রকম মানসিকতা নিয়ে বেড়ে উঠতে পারে । আমরা মনে করি, মাধ্যমিক স্তর পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান সবিজনীন একমুখী সাধারণ শিক্ষার আওতায় আসা উচিত। এছাড়া কোরাণের বঙ্গানুবাদ পড়ানো উচিত। বিজ্ঞান, অংকসহ ইসলামের ইতিহাসসহ কৃষক শ্রমিক-নারী আন্দোলনসহ বিশ্ব ইতিহাস তাদের পাঠ্য হওয়া উচিত। সম্মিলিত সামাজিক আন্দোলনঃ কওমি মাদ্রাসা শিক্ষা সংস্কার অবশ্যই প্রয়োজন । হয় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র। তবে সে শিক্ষা হতে হবে বাস্তবমুখী । শিক্ষা মানুষকে জ্ঞানদক্ষতা এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তনে সহায়ক ভূমিকা পালন করে । কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় এগুলো অনুপস্থিত । কওমি মাদ্রাসাগুলোতে কোরান সুন্নাহ, হাদিস অর্থাৎ দীন ইসলাম এর বাইরে কিছু শিক্ষা দেয়া হয় না। এই সব মাদ্রাসার শিক্ষায় সাহিত্য সংস্কৃতি, দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, সমাজ-সভ্যতা, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞানের মৌলিক বিষয়সমূহ সম্পর্কে অনভিহিত থেকে যায়। ফলে শিক্ষা জীবন শেষে তারা উৎপাদনমুখী বা প্রশাসনিক কাজে কর্মসংস্থান তাদের পক্ষে সম্ভব হয় না। এসব শিক্ষার্থী অনেকের মেধা থাকা সত্তেও তা বিকাশের সুযোগ পায় না। ২৯৫ ১৪৮ প্রজন্ম ৭১ ৪ কওমি মাদ্রাসা শিক্ষা সংস্কারের প্রয়োজন আছে কি? কওমি শিক্ষা সম্পর্কে সংক্ষেপে আপনাদের মতামত জানতে চাই । একীভূত শিক্ষা ব্যবস্থায় নিয়ে আসা উচিৎ, যেখানে ইসলামসহ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ট ধর্মের মূল বক্তব্য সমূহ অন্তর্ভুক্ত থাকবে । এই চার ধর্মের সম্পর্কে প্রাথমিক পাঠ অবশ্য পাঠ্য হতে হবে । রিজিওনাল এন্টি টেররিস্ট রিসার্চ ইন্সটিটিউট (রাত্রি) ৪ অবশ্যই প্রয়োজন আছে। তাছাড়া বাংলাদেশে কওমি মাদ্রাসা শিক্ষা আসলে প্রয়োজন আছে কিনা তা নির্ধারণ করার জন্য উচ্চ পর্যায়ের জাতীয় কমিটি করা উচিত এবং তার পূর্ণাঙ্গ প্রতিবেদন জনগণের কাছে উপস্থাপন করা উচিত। কারণ কওমি মাদ্রাসায় চলমান শিক্ষা ব্যবস্থা ইসলাম ধর্ম এবং বাংলাদেশের জন্য ক্ষতিকর । ইনস্টিটিউট অব কনফ্রিক্ট, ল এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ ৪ কওমি মাদ্রাসার পাঠ্যসূচি কর্মসংস্থানমুখী নয় । ফলে মাদ্রাসা থেকে শিক্ষা লাভ করে শিক্ষার্থীরা সমাজে এবং উৎপাদনমুখী অর্থনীতিতে ভূমিকা রাখতে ব্যর্থ হয়ে হতাশায় ভুগতে থাকে এবং এবং জঙ্গিবাদে জনবলের যোগান দেয়। সেজন্য মাদ্রাসা পাঠ্যসূচীকে পরিমার্জন করে কর্মমুখী করে তোলা উচিৎ যাতে শিক্ষার্থীরা তাদের অর্জিত শিক্ষাকে জীবিকা নির্বাহের কাজে ব্যবহার করে মূলধারার শিক্ষা ব্যবস্থার সাথে সমানভাবে তাল মেলাতে পারে। 5 আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ £ কওমি মাদ্রাসা ভারতের দেওবন্দের শিক্ষা কারিকুলামের অনুসরণে বাংলাদেশেও নিজস্ব শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে। আধুনিক শিক্ষা ব্যবস্থা থেকে দূরে কেবলমাত্র ইসলামের মৌলিক বিষয়, কোরাণ, হাদীস, ফিকাহ শাস্ত্র, ইসলামের ইতিহাস ইত্যাদিই প্রধাণতঃ এর শিক্ষা কারিকুলামের বিষয়বস্তু প্রাথমিক পর্যায়ের গণিত, বাংলা ইত্যাদি একটা পর্যায় পর্যন্ত শিক্ষা দেওয়া হলেও প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে এসব অচল । এদের জ্ঞানের পরিধিও থাকে অত্যন্ত সীমিত ও সংকীর্ণ । এর ফলে কওমি মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে কর্মক্ষেত্রে তারা মূল ধারার সাথে সম্পৃক্ত হতে পারে না। মসজিদ-মাদ্রাসা সহ কিছু কিছু ক্ষেত্রে কেবল তারা নিজেদের জায়গা করে নিতে পারে। এর ফলে সমাজে একটি অসুস্থ ও বৈষম্যমূলক অবস্থানের সৃষ্টি হয়। এমতাবস্থায় কওমি মাদ্রাসাগুলোতে শিক্ষা কারিকুলামের সংস্কার সাধন করে ইসলামী শিক্ষার পাশাপাশি মূল ধারার শিক্ষা ব্যবস্থা চালু করা উচিত। সেই সাথে কেবল ইসলাম নয় বরং অপরাপর ধর্মের বিষয়ে তাদের শিক্ষা দেওয়া উচিত। ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক ৪ শিক্ষার উদ্দেশ্য নিজেকে বিকশিত করা । জ্ঞান বিজ্ঞানের আলোকে গতিশীল জীবন তৈরি করার মাধ্যমে সমাজ, রাষ্ট্র ও পরিবারের এবং পরোক্ষে সমাজ, রাষ্ট্র ও বিশ্বের কল্যাণ সাধন করা । কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মসজিদ ভিত্তিক শিক্ষা যার মূল হল ধর্মীয় শিক্ষা। এই শিক্ষায় সংস্কৃতি, রাজনীতি, সমাজনীতি বা ইতিহাস, সব কিছুই ধর্মের সাথে যুক্ত। প্রযুক্তি, কুটনীতি ও ২৯৬
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।