শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

মাওলানা শেখ মাসুদুর রহমান ৪ বর্তমান ওয়াজ মাহফিলের নামে যেভাবে নারী, অমুসলিম ও ভিন্নমতের মানুষদের বিরুদ্ধে ওয়াজ মাহফিলের নামে যেসব আলোচনা হচ্ছে সেগুলো তদারকি করতে হবে । আমি এসব নারী বিদ্বেষী বক্তব্য সমর্থন করি না। মাওলানা মোঃ ইউসুফ আল-কাদেরী ৪ আমি মনে করি ওয়াজ নসিহতের ক্ষেত্রে এখন সব থেকে বেশি খারাপ সময় যাচ্ছে। ওয়াজের নামে যার যা ইচ্ছা তাই বলছে, করছে। কোরাণ-হাদিসের বয়ান নেই, রাসূলের সিরাত নেই । শুধু চিৎকার চেঁচামেচি আর একে অন্যের দোষ ধরা এবং নারী বিদ্বেষী বক্তব্য সমাজে বিরুপ প্রভাব সৃষ্টি করছে। মাওলানা মসিহোন্দৌলা ৪ বর্তমান ওয়াজ মাহফিলের নামে নারী, অমুসলিম ও করে । অধিকাংশ তরুণ-যুবক বক্তার ওয়াজ-নসিহতকে এখন আর ওয়াজ বলে মনে হয় না। এর বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে । মাওলানা এয়াকুব বাদশা £ ওয়াজ মাহফিলে নারী, অমুসলিম ও ভিন্নমতের মানুষদের বিরুদ্ধে বক্তব্য দেয়ার বিষয়টি শুধু বর্তমানে না, এটা ৩০ বছর আগেও এই বক্তব্য দিয়েছেন, এবং তার আগেও । ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়ে আসছে অনেক বছর আগে থেকেই কিন্তু হয়তো তখন মিডিয়া ছিলো না বলে মিডিয়াতে আসে নাই, মিডিয়া ছিলো না বলে অথবা তারা তখন ভিডিও করতে দিতো না বলে আমরা জানতে পারি নাই। বর্তমান মিডিয়ার যুগ তাই আপনাদের নজরে এখন এসেছে, ওয়াজের মাঠে তারা মানুষকে দাওয়াতের মাধ্যমে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলবেন এটাই স্বাভাবিক, কিন্তু তারা নারী অমুসলিম, নারী এবং ভিন্নমতের মানুষগুলো মানুষ না। এদের এই লাগাম টেনে ধরা লাগবে। মাওলানা ফোরকান রেজা £ ওয়াজ নসিহতের মাধ্যমে সমাজের অসংগতি দূর করতে হবে । ওয়াজের নামে ভিন্ন মতের লোকদের এবং নারীদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। মাওলানা শফিকুল ইসলাম আল কাদেরী ৪ বর্তমান ওয়াজ মাহফিলের নামে যেভাবে নারী, অমুসলিম ও ভিন্নমতের মানুষদের বিরুদ্ধে যেসব বক্তব্য বিভিন্ন মিডিয়াতে প্রচার হচ্ছে সেগুলো দ্রুত অপসারণের ব্যবস্থা করতে হবে । মাওলানা ছালাউদ্দীন দৌলতপুরী ৪ বর্তমান ওয়াজ মাহফিলের নামে যেভাবে নারী, অমুসলিম ও ভিন্নমতের মানুষদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হচ্ছে সেটা সম্পূর্ণ সত্য আমি এটা সমর্থন করি না। আমি মনে করি ওয়াজের নামে বর্তমান সময়ের তরুণ যুবক আলেমরা খুব কুৎসিত পথে ধাবিত হচ্ছে । নোংরা প্রতিযোগিতায় নাম লিখিয়েছে। এই ধারা থেকে এখন বেরিয়ে আসা দরকার, পরিবর্তন দরকার এবং প্রশীসনিকভাবে ওয়াজ মাহফিলকে নজরদারির আওতায় আনা জরুরি বলে মনে করি। মাওলানা ফোরকান আহমদ ৪ বর্তমানে ওয়াজ মাহফিল মানেই চিৎকার-চেচামেচি, হাসাহাসি, ব্যাঙ্গ-বিদ্রপ আর পরচর্চা। এটা ইসলাম সমর্থন করে না। নারী বিদ্বেষী বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে হবে। ২৯৩ ১৪৭ কওমি মাদ্রাসা সম্পর্কে মানবাধিকার, ধর্মীয়, নিরাপত্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বক্তব্য কওমি মাদ্রাসায় মৌলবাদ, সাম্প্রদায়িকতা, শিক্ষানীতিতে উগ্রবাদ এবং অন্যান্য অপরাধপ্রবণতা সম্পর্কে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাদের যে প্রশ্ন করা হয়েছিল একই প্রশ্ন করা হযেছে বিভিন্ন মানবাধিকার, ধর্মীয় এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকে । এই সব সংগঠনের মধ্যে রয়েছে- ১) জাতীয় মানবাধিকার কমিশন, ২) বাংলাদেশ মহিলা পরিষদ, ৩) আইন ও সালিশ কেন্দ্র, ৪) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান এঁক্য পরিষদ, ৫) বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন, ৬) বাংলাদেশ নারী প্রগতি সংঘ, ৭) সম্মিলিত সামাজিক আন্দোলন, ৮) প্রজন্ম '৭১, ৯) রিজিওনাল এন্টি টেররিস্ট রিসার্চ ইসটিটিউট (রাত্রি), ১০) ইন্সটিটিউট অব কনফ্লি্ট ল এ্যাণ্ড ডেভেলপমেন্ট স্টাডিজ, ১১) আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ, ১২) ব্লগার ও অনলাইন খ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক, ১৩) বাংলাদেশ অনলাইন গ্যান্টিভিস্ট ফোরাম (বোয়াফ) এবং ১৪) সম্প্রীতি বাংলাদেশ । আলোচ্য বিষয়ে উক্ত সংগঠনসমূহের বক্তব্য নিশ্নরূপ- ১. কওমি মাদ্রাসা শিক্ষা সংস্কারের প্রয়োজন আছে কি? কওমি শিক্ষা সম্পর্কে সংক্ষেপে আপনাদের মতামত জানতে চাই। জাতীয় মানবাধিকার কমিশন £ সংস্কারের প্রয়োজন আছে। শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় ব্যবস্থা চালু করা যেতে পারে । বাংলাদেশ মহিলা পরিষদ £ বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে যে, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক, জেন্ডার সংবেদনশীল, অন্ধবিশ্বাস ও কুসংক্কারমুক্ত, মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম ও মানবাধিকারের মুল্যবোধসম্পন্ন শিক্ষানীতি এবং তার আলোকে পাঠ্যপুস্তক প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। শিক্ষার উদ্দেশ্য হল, শিশুদের মধ্যে নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলা, মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্ধুদ্ধ করা। কওমি শিক্ষাব্যবস্থা সম্পর্কে আমরা যতটুকু জানতে পারি, সেখানে বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক, জেন্ডার সংবেদনশীল, অন্ধবিশ্বাস ও কুসংক্কারমুক্ত, মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম ও মানবাধিকারের মূল্যবোধসম্পন্ন শিক্ষা প্রদান করা হয় না। আরও একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো- এখন পর্যন্ত কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমাদের কাছে সঠিক কোনো তথ্য নেই। ২০০৮ সালে ব্যানবেইস-এ বিষয়ে একটি সমীক্ষা চালাতে চেয়েছিল কিন্তু মাদ্রসাগ্ডলো তথ্য প্রদানে অপরাগতা জানায় এবং বিভিন্ন বাধার মুখে এই সমীক্ষাটি করা সম্ভব হয়নি। কওমি মাদ্রাসা পরিচালিত হয় একাধিক শিক্ষাবোর্ড দ্বারা যার কোনোটাই সরকারি শিক্ষা ব্যবস্থার আওতাভুক্ত নয়। কাজেই মহিলা পরিষদ কওমি মাদ্রসা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সঠিক তথ্য এবং তার ভিত্তিতে দ্রুত এবং জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়া প্রয়োজন মনে করে। আইন ও সালিশ কেন্দ্র (আসক) ৪ কওমি শিক্ষা ব্যবস্থা ও এর পাঠ্যসূচি প্রকৃত অর্থে স্পষ্ট নয়। তবে যুগ যুগ ধরে এ ধরনের শিক্ষা ব্যবস্থা ভারতীয় উপমহাদেশে ২৯৪

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।