শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

আদর্শের সাথেও তাদের এ ধারণা সামঞ্জস্যপূর্ণ নয়। ওহাবী, সালাফী, জামায়াতী তথা রষ্ট্রক্ষমতা দখলের ইয়াজিদী দর্শন থেকে এ ধরনের কর্মকাণ্ডের সূচনা হয়েছে। ১৯৪৭ সালের পূর্বে বিশ্বের কোন মুসলিম রাষ্ট্রের নামের সাথে “ইসলামী প্রজাতন্ত্র” কথাটি ছিল না। ১৯৪৭ সালের পর বিভিন্ন সময়ে পাকিস্তান, ইরান ও চাদ রাষ্ট্রের নামের শুরুতে “ইসলামী প্রজাতন্ত্র কথাটি ব্যবহার শুরু হয়। রাষ্ট্রের নামের সাথে ইসলাম থাকলেই ইসলামী সমাজ প্রতিষ্ঠা হয় না বরং কোরাণ ও হাদীসের আলোকে জীবন পরিচালনার মাধ্যমে ইসলামের শিক্ষা ও মর্মবাণীর প্রতিফলন ঘটে । মাওলানা এম এ মতিন £ এসব সংগঠন কিভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবে? তারা তো নিজেরাই ভন্ড । এসব জঙ্গি সংগঠন গণতান্ত্রিক ও সাংবিধানিকভাবে নির্বাচিত সরকার কীভাবে মানবে? তারা তো এদেশের অস্তিতুকেও অস্বীকার করে। মাওলানা মাঈনুদ্দীন রুহী ৪ এসব সংগঠন যদি ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করতে চায়, মদিনার সনদের অনুসরণ করে গণতন্ত্রের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে করতে পারে। কিন্ত গণতন্ত্র বাদ দিয়ে জঙ্গিবাদি কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা হলো ভ্রান্ত আকিদা ৷ যে সব সংগঠন আমাদের দেশের সংবিধান অস্বীকার করে, সাংবিধানিক সংসদ উৎখাত করতে চায় তারা তো কোরাণ মানে না। মাওলানা শেখ মাসুদুর রহমান ৪ এ ধরনের সংগঠন গণতন্ত্র মানে না, এমনকি তারা বাংলাদেশের অস্তিতুও বিশ্বাস করে না। খিলাফত বা ইসলামী হুকুমতের নামে আসলে তারা এদেশকে চায় তালেবানি জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে । মাওলানা মোঃ ইউসুফ আল-কাদেরী ৪ জামায়াত-হেফাজতসহ এসব জঙ্গি সংগঠন তো গণতন্ত্র মানে না। তাদের উদ্দেশ্য হলো ইসলামী হুকুমতের নামে জঙ্গিবাদী কর্মকাণ্ডের মাধ্যমে এদেশকে পাকিস্তান বানানো, কারণ তারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি । মাওলানা মসিহোদ্দৌলা £ তাদের এসব কর্মকাণ্ড কোরাণ-সুন্নার আলোকে সম্পূর্ণ অবৈধ । মাওলানা এয়াকুব বাদশা ৪ বাংলাদেশে ইসলামী হুকুমত দরকার নেই, এখন মানুষ যেভাবে তাদের ধর্ম-কর্ম নিয়ে চলাফেরা করছে বা রাষ্ট্র যেভাবে সমান অধিকার দিয়ে দেশ পরিচালনা করছে সেটাই ইসলামী হুকুমত ইসলামী হুকুমতের নামে বিএনপি- জামায়াত ক্ষমতায় এসে ইসলামের কি হুকুমত প্রতিষ্ঠা করেছেন আমরা তা দেখেছি, বরং ইসলামী হুকুমতের নামে মানুষ হত্যার রাষ্ট্রে পরিণত করেছে। ইসলামী হুকুমত আমাদের নবীও প্রতিষ্ঠা করেননি, তিনি চাইলে পারতেন । যার প্রমাণ মদিনার সনদ । চাওয়া হয় সেক্ষেত্রে বলব, আল-কোরাণ সূরা নূরের ৫৫ নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছে, ঈমানদার ও সতকর্মশীল মুসলমানদের মাঝে আল্লাহ্‌ নিজে খিলাফত প্রতিষ্ঠা করবেন। কোন জাগতিক শক্তি, রাজনৈতিক কুটচাল বা হত্যাযজ্ঞ চালিয়ে এশী খিলাফত প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আল্লাহর প্রতিশ্র্তি অলঙ্ঘনীয় । তর্কচ্ছলে যদি ধরেও নেই এদের মতবাদ সত্য, তাহলে এখন এদেরকে বলব, এদের স্বপ্নের সেই স্বর্গরাজ্য উত্তর সিরিয়া ও উত্তর ইরাকে বাহ্যত প্রতিষ্ঠিত হয়ে গেছে। আইসিসের জল্লাদরা সেখানে তাদের ‘খিলাফত’ ও তাদের “ইসলামী রাষ্ট্র" প্রতিষ্ঠা করেছে । আমাদের এদেশীয় “খিলাফত ও ইসলামী হুকুমতপন্থীদের' কথায় যদি সামান্যতম সততা ও ২৯১ ১৪৬ খোদাভীরুতা থেকে থাকে, এরা সবাই যেন সবাই সেখানে গিয়ে “স্বর্গে জীবন কাটায় । সেখানে পৌছে এরা যেন এদের সমমনাদের সেখানে ডেকে নিয়ে যায়। একথাও বলে রাখছি, এদের কেউ কম্মিনকালেও সেখানে যাবে না আর তাদের সাথে একাত্মতাও ঘোষণা করবে না। কেননা এদের মুখের কথা আর মূল লক্ষ্য সম্পূর্ণ ভিন্ন। এদের কাজই হল, সমাজে বিভক্তি ও অশান্তি সৃষ্টি করে রাখা । মাওলানা শফিকুল ইসলাম আল-কাদেরী আল-চিশতি এসব জঙ্গি সংগঠনের কাজ হলো ইসলামের নামে সন্ত্রাস সৃষ্টি করা, তারা আসলে গণতন্ত্রও বিশ্বাস করে না এবং বাংলাদেশের সংবিধানও বিশ্বাস করে না, অথচ খিলাফত বা ইসলামী হুকুমতের মধ্যে রয়েছে গণতন্ত্র । বাংলাদেশের সংবিধান এবং গণতন্ত্রে রয়েছে খিলাফত | এসব জঙ্গিদের লক্ষ্য উদ্দেশ্য হলো দেশে অরাজকতা সৃষ্টি করে মওদুদি জামায়াত এবং ওয়াহাবীদের মতবাদ প্রতিষ্ঠা করা । মাওলানা ছালাউদ্দীন দৌলতপুরী ৪ গণতন্ত্রকে বাদ দিয়ে খিলাফত বা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার যে লক্ষ্যে উদ্দেশ্যে এসব সংগঠন জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালনা করছে তা আমি সমর্থন করি না। আসলে তারা গণতন্ত্র কীভাবে মানবে তারাতো বাংলাদেশের অস্তিত্বই মানে না। মাওলানা ফোরকান আহমদ ঃ গণতান্ত্রিক ও সাংবিধানিকভাবে নির্বাচিত সরকার উৎখাত করে যারা খিলাফত বা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবে তাদের এই কথায় আমি একমত নই ৷ ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হলে নির্বাচিত হয়ে করতে হবে । আমরা ইসলামী আন্দোলন-এর মাধ্যমে (চরমোনাই নেতৃতে) আন্দোলন করে যাচ্ছি এবং বিভিন্ন নির্বাচনে প্রার্থী হয়ে নির্বাচন করে থাকি। ১৫. প্রশ্ন ৪ বর্তমান ওয়াজ মাহফিলের নামে যেভাবে নারী, অমুসলিম ও ভিন্নমতের মানুষদের বিরুদ্ধে বক্তব্য দেয়া হয়- এ বিষয়ে আপনাদের অভিমত জানতে আগ্রহী । মাওলানা মিছবাহুর রহমান চৌধুরী ৪ বর্তমান ওয়াজ মাহফিলের নামে যেভাবে নারী, অমুসলিম ও ভিন্নমতের মানুষদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে আমি এটার সম্পূর্ণ বিরুদ্ধে । হাফেজ মাওলানা জিয়াউল হাসান ৪ ওয়াজ মাহফিলের আয়োজকদের স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের অনুমতি সাপেক্ষে অসাম্প্রদায়িক, দেশপ্রেমিক আব্দুল্লাহ আল মামুন £ বর্তমান ওয়াজ মাহফিলের নামে যেভাবে নারী, অমুসলিম ও ভিন্নমতের মানুষদের বিরুদ্ধে যেসব বক্তব্য দেয়া হচ্ছে সেগুলো সমর্থন করি না। মাওলানা এম এ মতিন ৪ সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে গেছে। যেমন বদলে গেছে ওয়াজ মাহফিল । একসময় ওয়াজ মাহফিলে কোরাণ হাদিস ভিত্তিক আলোচনা হত। বর্তমানে সম্পূর্ণ তার বিপরীত ৷ মাওলানা মাঈনুদ্দীন রুহী ৪ বর্তমান ওয়াজ মাহফিলের নামে যেভাবে নারী, অমুসলিম ও ভিন্নমতের মানুষদের বিরুদ্ধে বক্তব্য দেয়া হচ্ছে এসব সরকারিভাবে নজরদারি বৃদ্ধি করা জরুরি বলে মনে করি। ২৯২

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।