শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

কেউ কোন ধর্মের অবমাননা করতে পারবে না। মাওলানা ফোরকান আহমদ ৪ ফৌজদারি দন্ডবিধিতে যে আইন রয়েছে তা কি কার্যকর হচ্ছে? হচ্ছে না। আমার দাবি হলো ব্লাসফেমি আইন না হলেও যে ফৌজদারি করতে হবে । সরকারকে সে ব্যাপারে কঠোর হতে হবে। ১৩. প্রশ্ন ৪ আফগানিস্তানে তালেবানরা নারীদের উচ্চ শিক্ষা ও ক্ষমতায়নের বিরোধী । এ বিষয়ে আপনাদের বক্তব্য কী? মাওলানা মিছবাহুর রহমান চৌধুরী ঃ আফগানিস্তানে তালেবানরা নারীদের উচ্চ শিক্ষা ও ক্ষমতায়নের বিরোধী যেটা এখনও বহাল রয়েছে। তালেবানকে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে নারী শিক্ষার প্রচার ও প্রসারের দরকার আছে। হাফেজ মাওলানা জিয়াউল হাসান ৪ নারীদের শিক্ষা গ্রহণ এবং ক্ষমতায়নে জেন্ডার বা লিঙ্গ ভিত্তিক কোন বৈষম্যের বিধান কোরাণে নেই। নারী-পুরুষ সকলের সমমর্যাদা ও অধিকারের কথা পবিত্র কুরআনে সুস্পষ্টভাবে বর্ণিত রয়েছে। আব্দুল্লাহ আল মামুন ৪ আফগানিস্তানে তালেবানরা নারীদের উচ্চ শিক্ষা ও ক্ষমতায়নের বিরোধী সেটা ১৯৯৬ থেকে ২০০১ সাল শাসনামলে তারা পরিচয় দিয়েছে। মাওলানা এম এ মতিন ৪ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে চাইলে এখন থেকে নিজেদেরকে নারীবাদী হিসেবে প্রমাণ দিতে হবে। মাওলানা মাঈনুদ্দীন রুহী £ আফগানিস্তানে তালেবানরা নারীদের উচ্চ শিক্ষা ও ক্ষমতায়নের বিরোধী যেটা ঠিক না। ও ক্ষমতায়নের বিরোধী এটা সত্য । এখান থেকে তালেবানকে বেরিয়ে আসতে হবে। মাওলানা মোঃ ইউসুফ আল-কাদেরী £ আফগানিস্তানে তালেবানরা নারীদের উচ্চ শিক্ষা ও ক্ষমতায়নের বিরোধী এটা সত্য । এখান থেকে তালেবানকে বেরিয়ে এসে নতুন কিছু করে দেখাতে হবে । মাওলানা মসিহোদ্দৌলা £ ইসলামে নারী শিক্ষার প্রতি গুরুত্ব রয়েছে। মাওলানা এয়াকুব বাদশা ৪ আফগানিস্তানের তালেবানরা নারীদের উচ্চ শিক্ষা শুধু না একসময় নারীদের স্কুলে যাওয়াই বারণ ছিল, যার প্রমাণ মালালা ইউসুফজাইয়ের ওপর ২০১২ সালে তালেবান হামলার ঘটনাটি । তালেবানরা এখন সুর একটু পাল্টিয়েছে ঠিক, কিন্তু তারা কখনো মেয়েদের শিক্ষা ও ক্ষমতায়নের পক্ষে না। তাদের আদর্শ বাস্তবায়নের জন্য বাংলাদেশও নারীদের শিক্ষা, ব্যবসা, ক্ষমতায়নের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষা ক্লাস, ওয়াজের মাঠে প্রচার করে চলেছে । আমরা এর প্রতিবাদ করছি এবং আমি চাই, নারীরা সমাজের মূলধারার সাথে এগিয়ে যাবে । মাওলানা ফোরকান রেজা £ আফগানিস্তানে তালেবানরা নারীদের উচ্চশিক্ষা ও ক্ষমতায়নের বিরোধী এটা সত্য । নিজেদের নতুন পথে হাটতে হবে। ২৮৯ ১৪৫ মাওলানা শফিকুল ইসলাম আল কাদেরী £ আফগানিস্তানে তালেবানরা নারীদের উচ্চ শিক্ষা ও ক্ষমতায়নের বিরোধী যেটা সারা বিশ্ব অবগত । মাওলানা ছালাউদ্দীন দৌলতপুরী ৪ আফগানিস্তানে তালেবানরা নারীদের উচ্চ শিক্ষা ও ক্ষমতায়নের বিরোধী এটা সত্য । এটার বিকল্প কিছু করা উচিৎ । মাওলানা ফোরকান আহমদ £ আফগানিস্তানে তালেবানরা নারীদের উচ্চ শিক্ষা ও ক্ষমতায়নের বিরোধী এটা সত্য । এখান থেকে তালেবানকে শিক্ষা নিতে হবে। ১৪. প্রশ্ন বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা সম্পর্কে আপনাদের বক্তব্য কী? মাওলানা মিছবাহুর রহমান চৌধুরী ৪ ইসলামী খেলাফত- এর যে কানুন সেটা সম্পর্কে তাদের কাছে ধারণাও নাই। তারা আধুনিক চিন্তা, গণতান্ত্রিক চিন্তা এবং নির্বাচনী ব্যবস্থা সমর্থন করতো এবং এটাই বলতো। তারা একদিকে বলে খেলাফত। খেলাফতটা কি? যখন বিশ্বে রাজতন্ত্র ছিল, তখন রাসূল (সাঃ) এরা মৃত্যুর সময় উনি কাউকে ঘোষণা দিয়ে দিলেন না যে আমার পরে অমুক রাষ্ট্রনায়ক হিসেবে মনোনীত হবে। তিনি তো এটা বলেননি? তিনি মুসলমানদের উপর ছেড়ে দিয়েছেন। নবীর (সাঃ) পর তাদের শাসক তারা নির্বাচিত করলো । এখন আমরা ইসলামে কি দেখতে পাই! আবুবকর হলেন একজন নির্বাচিত শাসক। ওমর ছিলেন নির্বাচিত শাসক। ওখানকার জনগোষ্ঠী তাদেরকে শাসক হিসেবে নির্বাচিত করেছে। এদেশে যে ভূখণ্ডে আমরা বসবাস করছি সে ভূখণ্ডের নাগরিকরাই তাদের শাসক নির্বাচিত করবেন । এটা ইসলামেরই একটি দিক নির্দেশনা । ইসলাম স্বঘোষিত কোনো শাসককে, কোনো স্বাভাবিক শাসককে ধর্মের নামে কোনো খলিফাকে সমর্থন করে না যদি না সে জনগণের দ্বারা নির্বাচিত হয়। এটা ইসলামেরই মূল দিকনির্দেশনা যা হলো “জনগণের দ্বারা শাসক নির্বাচিত হওয়া” । সে স্বঘোষিত হতে পারবে না। আপনার মন চাইলো আপনি খানকার হুজুর- আপনি একটা হিজবুত তাহরীর তৈরি করলেন, নিষিদ্ধ ইসলামী দলের নামকরণ করলেন এবং নিজেকে আমির ঘোষণা করলেন। আমিরে শরিয়ত ঘোষণা করলেন, আমিরুল মুমিনীন ঘোষণা করলেন- এটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম । ইসলাম চায় তার শাসক জনগণের দ্বারা নির্বাচিত হোক। হাফেজ মাওলানা জিয়াউল হাসান ঃ ১৯৭১ সালে সকল ধর্মের মানুষের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এবং ৭২-এর সংবিধান তৈরি হয়েছে সত্যিকার সম্প্রীতি, জাতীয় এক্য, সকলের সমমর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠিত হবে । আব্দুল্লাহ আল মামুন ৪ তাদের এ সকল দাবি ধর্মীয়ভাবে একেবারেই অযৌক্তিক । কারণ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) কোন নির্দিষ্ট জাতি, রাষ্ট্র বা এলাকার জন্য এ দুনিয়াতে আসেন নি। মহান আল্লাহ তাকে সারা দুনিয়ার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন । এ ধারণা থেকে এ কথা স্পষ্টভাবে বলা যায় যে, ইসলাম কোনো নির্দিষ্ট জাতি, রাষ্ট্র বা এলাকার জন্য নয় বরং এটি সারা বিশ্বের জন্য । তাই তাদের এলাকা বা নির্দিষ্ট দেশভিত্তিক খেলাফত বা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার এ ধারণা ইসলামের সার্বজনীন খেলাফতের ধারণার পরিপন্থী। তাছাড়া রাসূলুল্লাহ (সা.)-এর মদীনা সনদের নীতি ও ২৯০

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।