১২. প্রশ্ন ৪ ধর্মীয় অনুভূতিকে আঘাত করলে তার জন্য ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী শাস্তির বিধান আছে। এরপরও বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য বলেন। এ বিষয়ে আপনার বক্তব্য কি? মাওলানা মিছবাহুর রহমান চৌধুরী ৪ ব্লাসফেমি একটা ধারণা । জামায়াত-হেফাজত কি বলে সেটা বড় কথা নয়। ব্লাসফেমি আইন পৃথিবীর অনেক দেশে ছিল, এখনো আছে। সেটা হলো যারা রাষ্ট্রের বিরুদ্ধে, ঈশ্বরের বিরুদ্ধে, বাইবেলের বিরুদ্ধে কুৎসা রটনা করে__ তাদের বিরুদ্ধে একটা কঠিন আইন প্রণয়ন করা । আমাদের দেশেও আমি এটা বলতে চাই মুক্তমনা নিয়ে আলোচনা-সমালোচনা করা যায়। এটা কোনো বাধা নয়। কেউ যদি নাস্তিক হতে চায়, আমাদের দেশে কাউকে নাস্তিক হতে বাধা দেয়া হয় না। নাস্তিক হলেই শাস্তির বিধান আমাদের ধর্মে নেই। আমাদের দেশে যে ফৌজদারি বিধানটা আছে__ যে কোনো ধর্মের বিরুদ্ধে আঘাত করলে যে শান্তি আমাদের দেশে আছে। কিন্তু এটার শাস্তিটা খুব কম দিনের । এটাকে বৃদ্ধি করার জন্য প্রধানমন্ত্রী রাজী আছেন, আমরাও এটাকে বৃদ্ধি করার জন্য দাবি করেছি। কিন্ত ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য ব্লাসফেমি আইনের কথা বলে_ গোপনে মানুষ হত্যা করা এটা ইসলামও যেমন বিরোধিতা করে আমরাও এটার বিরোধিতা করি। আমরা আইনকে কেউ হাতে তুলে নিতে পারি না। আইনকে কেউ খাটো করতে পারি না। যা ব্যবস্থা নেবার রাষ্ট্রই নেবে এবং শাস্তিও রাষ্ট্রই দেবে। হাফেজ মাওলানা জিয়াউল হাসান ৪ ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী শাস্তির ব্যবস্থা থাকার পরেও শুধু ইসলামের বিরুদ্ধে কথা বললে, ইসলাম পরিত্যাগ করে অন্য ধর্মে চলে গেলে তাকে ব্লাসফেমি আইন প্রচলন করে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান কোরাণ ও মানবাধিকারের চুড়ান্ত লঙ্ঘন বলে আমরা মনে করি। আব্দুল্লাহ আল মামুন ৪ কোরাণ ও সুন্নাহ বিরোধী কী কী কাজ করলে ধর্মের অবমাননা হবে তা ব্যাখ্যা সাপেক্ষ বিষয় । ফলে পাকিস্তানের মত ব্লাসফেমি আইন করা হলে বাংলাদেশে এর অপব্যবহার হতে পারে । যেহেতু এ বিষয়ে পেনাল কোডে দণ্ডের বিধান রয়েছে তাই এ ধরনের আইন বাংলাদেশে প্রণয়নের প্রয়োজন আছে বলে মনে হয়না। মাওলানা এম এ মতিন £ বাংলাদেশের আইনে ফৌজদারি দন্ডবিধিতে শাস্তির যে বিধান রয়েছে তা যদি সঠিকভাবে প্রয়োগ হয়, আমার মনে হয় না ব্লাসফেমি আইনের প্রয়োজন হবে । জামায়াত-হেফাজতের দাবির (পাকিস্তানের মত ব্লাসফেমি আইন) উদ্দেশ্য হলো বাংলাদেশকে পুনরায় পাকিস্তান-আফগানিস্তানের তালেবানি রাষ্ট্রে পরিণত করা । মাওলানা মাঈনুদ্দীন রুহী ঃ ব্লাসফেমি আইন প্রণয়নের প্রয়োজন আছে। মাওলানা শেখ মাসুদুর রহমান ৪ বাংলাদেশের ফৌজদারি দন্ডবিধিতে যে আইন বিদ্যমান আছে, সে আইন প্রয়োগ হচ্ছে না। ব্লাসফেমি আইন যদি হয়, তাহলে কেউ কোন ধর্মের বিরুদ্ধে অবমাননাকর উক্তি করতে সাহস পাবে না। আসলে ব্লাসফেমি আইনটি হওয়া উচিৎ। ২৮৭ ১৪৪ মাওলানা মোঃ ইউসুফ আল-কাদেরী £ “ব্রাসফেমি' এবং ধর্ম অবমাননা এসব বিষয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি । আসলে ব্লাসফেমি আইনটি কোরাণ বিরোধী, হাদিস বিরোধী, ইসলাম বিরোধী । কেউ যদি যে কোনো ধর্মের বিরুদ্ধে বলে যে ফৌজদারি শাস্তির বিধান রয়েছে তা কার্যকর করতে হবে। মাওলানা মসিহোদ্দৌলা ৪ ধর্মের অবমাননাকারীদের যে শাস্তি ফৌজদারি দণ্ডবিধিতে রয়েছে সেই শাস্তিটা যদি মৃত্যুদণ্ড হতো তাহলে কেউ ইসলাম ধর্ম বা অন্য কোনো ধর্মের বিরোধিতা করতে সাহস পেত না। আপনি ধর্ম মানবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্ত অন্য কারো ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করার অধিকার আপনাকে কেউ দেয়নি । মাওলানা এয়াকুব বাদশা ৪ ধর্ম অবমাননা বা ধর্মনিন্দা বা ব্লাসফেমি হল পরমেশ্বর, পবিত্র জিনিস কিংবা পবিত্র বা অলঙ্ঘনীয় বিবেচিত এমন কোনো কিছুর প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা, ঠাট্টা করা বা অশালীন ভাষায় আক্রমণ করা । মুসলিম সংখ্যাগরিষ্ঠ অনেক দেশেই ব্লাসফেমি, ধর্মীয় অবমাননা এবং ধর্মত্যাগ শাস্তিযোগ্য অপরাধ । ফৌজদারি দণ্ডবিধির ২৯৫ নম্বর ধারায় বলা হয়েছে, কোনো ধর্মীয় স্থান বা সেখানকার কেনা বস্তু ধ্বংস করা, ক্ষতি করা বা অসম্মান করাকে ধর্মীয় অবমাননা হিসাবে গণ্য হবে । এক্ষেত্রে দুই বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ড হতে পারে । পরবর্তীকালে ১৯২৭ সালে একটি সংশোধনীতে ২৯৫(ক) ধারায় যোগ করা হয়েছে, ইচ্ছা করে দেশের কোন নাগরিককে মৌখিক, লিখিতভাবে বা অন্য কোনো উপায়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হলে তা ধর্মীয় অবমাননা বলে গণ্য হবে। এরকম অপরাধের ক্ষেত্রে দুই বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। একই আইনের ২৯৬ নম্বর ধারায় বলা হয়েছে, আইনসঙ্গতভাবে আয়োজিত ধর্মীয় কোন সমাবেশ বা অনুষ্ঠানে কেউ বাধা বা বিশৃঙ্খলা তৈরি করলে সেটা শাস্তিযোগ্য অপরাধ হবে । তাহলে এক বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। চালু রয়েছে । আমাদের দেশেও ধর্ম অবমাননার জন্য যে আইন রয়েছে তা বাস্তবায়ন করলে ‘ব্লাসফেমি আইন’ করতে হবে বলে আমি মনে করি না। মাওলানা ফোরকান রেজা ৪ ফৌজদারি দন্ডবিধিতে যে আইনের কথা বলা হয়েছে বা রয়েছে, তা বাস্তবায়িত হলে বা যথাযথভাবে কার্যকর করা হলে আমার মনে হয় জামায়াত-হেফাজতীরা পাকিস্তানের মত ব্লাসফেমি আইনের জন্য আর দাবি করবে না। মাওলানা শফিকুল ইসলাম আল-কাদেরী আল-চিশতি ৪ ফৌজদারি দন্ডবিধিতে যে কোন ধর্মের প্রতি অবমাননাকর উক্তি বা কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দন্ডনীয় অপরাধ থাকলেও তার সঠিক প্রয়োগ আমরা দেখি না, যার কারণে ধর্মের অবমাননা বৃদ্ধি পাচ্ছে। মাওলানা ছালাউদ্দীন দৌলতপুরী ৪ আমি চাই এই ফৌজদারি আইনটি আরো কঠোর করতে । কারণ বাংলাদেশের সংবিধানে যে দন্ডনীয় অপরাধের কথা রয়েছে তা দিয়ে ধর্মের প্রতি অবমাননাকারীদের শাস্তি পুরোপুরি হবে না এবং হচ্ছে না। যার ২৮৮
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।