ইসলামও প্রতিষ্ঠিত হবে না। হৃদয়ের পরিবর্তনের মাধ্যমে মানুষের ধর্মের পরিবর্তন হয়েছে। জোর যবর দস্তি করে নয়। আল-কোরাণ ,সুরা-ইউনুস,আয়াত নং-৯৯-১০০। আব্দুল্লাহ আল মামুন £ ইসলামের নামে মানুষ হত্যা সম্পূর্ণ হারাম । এসব কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না। গাজওয়ায়ে হিন্দদের নামে তরুণদেরকে উগ্রতার দিকে ডাকছে যেটা খুবই ভয়ঙ্কর । মাওলানা এম এ মতিন ৪ এসব শিক্ষা থেকে আমাদের দূরে সরে আসতে হবে। এটা কখনো সম্ভব হবে বলে মনে হয় না। মাওলানা মাঈনুদ্দীন রুহী ৪ গাজওয়ায়ে হিন্দদের নামে বিভিন্ন অপরাধী গোষ্ঠী অপপ্রচার ও অপতৎপরতা চালাচ্ছে অনলাইন, অফলাইনে । এটার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে হবে। মাওলানা শেখ মাসুদুর রহমান ৪ গাজওয়ায়ে হিন্দদের নামে বিভিন্ন অনলাইনে উগ্রতাদের দিকে তরুণ সমাজকে ধাবিত করছে কিছু কিছু বিপথগামী ব্যক্তি। এটার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন আছে। মাওলানা মোঃ ইউসুফ আল-কাদেরী £ এটা বাস্তবায়ন করা কখনো সম্ভব না। তথাকথিত জিহাদের নামে মানুষ হত্যা করতে পারে। নাশকতা সৃষ্টি করে জনগণকে ভয়ভীতি দেখানো ছাড়া আর কিছু না। মাওলানা মসিহোদ্দৌলা £ এটা বাস্তবায়ন করা কখনো সম্ভব না। তথাকথিত জিহাদের নামে মানুষ হত্যা করতে পারে। নাশকতা সৃষ্টি করে জনগণকে ভয়ভীতি দেখানো ছাড়া আর কিছু না। এসব জিহাদীদের বিরুদ্ধে এখন থেকেই রুখে দীড়াতে হবে। মাওলানা এয়াকুব বাদশা ৪ গাজওয়ায়ে হিন্দ এটি একটি জয়িপ বা দুর্বল হাদিস। এই হাদিস দিয়ে গাজওয়ায়ে হিন্দ নামের যেই যুদ্ধের কথা তারা বলেন, মূলতঃ এটি হিন্দুস্তান তথা ভারত বিদ্বেষীদের ষড়যন্ত্র, পাকিস্তান তথা মুক্তিযুদ্ধ বিরোধীদের পরিকল্পনা । এটা বাস্তবায়ন করা কখনো সম্ভব না। তথাকথিত জিহাদের নামে মানুষ হত্যা করতে পারে । নাশকতা সৃষ্টি করে জনগণকে ভয়ভীতি দেখানো ছাড়া আর কিছু না। এসব জিহাদীদের বিরুদ্ধে এখন থেকেই রুখে দাড়াতে হবে । মাওলানা ফোরকান রেজা £ কল্পনা ছাড়া এটা বাস্তবায়ন অসম্ভব । জঙ্গিবাদীদেরকে সত্য পথে ফিরিয়ে আনতে হবে। মাওলানা শফিকুল ইসলাম আল কাদেরী £ এটা সম্পূর্ণ দিবাস্বপ্ন ছাড়া কিছুই নয়। উপমহাদেশে জঙ্গিরা কখনও দখলদার হিসেবে টিকে থাকতে পারবে না। মাওলানা ছালাউদ্দীন দৌলতপুরী £ কওমি মাদ্রাসায় নজরদারি বাড়াতে হবে । ছাত্র শিক্ষকদের সচেতন করে গড়ে তুলতে হবে । মাওলানা ফোরকান আহমদ ৪ এটা একটা তাদের অলীক কল্পনা । এ স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে বলে মনে হয় না। জঙ্গিবাদীরা সব সময় অরাজকতা সৃষ্টি করে দেশকে অশান্তির দিকে নিয়ে যেতে চায়। এটা ইসলাম সমর্থন করেন। ২৮৫ ১৪৩ ১১. প্রশ্ন ৪ শান্তির ধর্ম ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ভিন্নধর্ম ও ভিন্নমতের মানুষদের হত্যা করা হচ্ছে এবং হত্যার প্ররোচনা দেয়া হচ্ছে। এ বিষয়ে আপনাদের বক্তব্য কী? মাওলানা মিছবাহুর রহমান চৌধুরী ৪ এটা সম্পূর্ণ হারাম । হাফেজ মাওলানা জিয়াউল হাসান ৪ আইএস, আল-কায়দা, তালেবান, হরকাতুল দেশদ্রোহী, ধর্মদ্রোহী, ইসলাম ও মানবতাবিরোধী । আব্দুল্লাহ আল মামুন £ শান্তির ধর্ম ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ভিন্নধর্ম ও ভিন্নমতের মানুষদের হত্যা করা এবং হত্যার প্ররোচনা দেয়া ইসলামে সম্পূর্ণ হারাম। কোনো ধর্ম নেই। নরহত্যা জঙ্গিদের বড় মহাপাপ। মাওলানা এম এ মতিন ৪ ইসলামে সম্পূর্ণ হারাম । মাওলানা মাঈনুদ্দীন রুহী £ শান্তির ধর্ম ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ভিন্নধর্ম ও ভিন্নমতের মানুষদের হত্যা করা এবং হত্যার প্ররোচনা দেয়া ইসলামে সম্পূর্ণ হারাম । বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ভিন্নধর্ম ও ভিন্নমতের মানুষদের হত্যা করা এবং হত্যার প্ররোচনা দেয়া ইসলামে সম্পূর্ণ হারাম । মাওলানা মোঃ ইউসুফ আল-কাদেরী £ শান্তির ধর্ম ইসলাম । মানুষদের হত্যা করা এবং হত্যার প্ররোচনা দেয়া ইসলামে সম্পূর্ণ হারাম । মাওলানা মসিহোদ্দৌলা ৪ শান্তির ধর্ম ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ভিন্নধর্ম ও ভিন্নমতের মানুষদের হত্যা করা এবং হত্যার প্ররোচনা দেয়া ইসলামে সম্পূর্ণ হারাম । মাওলানা এয়াকুব বাদশা £ ইসলামে নরহত্যা, গুপ্তহত্যা, অপহরণ, গুম প্রভৃতি চরমপন্থা অবলম্বনকে নিষিদ্ধ করে হত্যাকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পূর্ববর্তী জাতিসমূহ এ কারণেই ধ্বংস হয়ে গেছে। সাময়িক উত্তেজনা বা সস্তা আবেগের বশবর্তীতে মানুষকে অপহরণ, গুম, খুন, গুপ্তহত্যা, যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ, জ্বলন্ত পুড়িয়ে মারার মতো চরমপন্থা গ্রহণ বা বাড়াবাড়ির অবকাশ ইসলামে নেই। কাউকে প্রাণনাশ বা হত্যা করা সামাজিক অনাচার ও অত্যাচারের অন্তর্ভূক্ত । প্রতিশোধ গ্রহণের অসৎ উদ্দেশ্য সাধনের জন্য যারা নিরপরাধ মানুষ হত্যাকাণ্ডে লিপ্ত হয়, তারা মানবতাবর্জিত ও সভ্য জগতের শক্র। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ভিন্নধর্ম ও ভিন্নমতের মানুষদের হত্যা করা এবং হত্যার প্ররোচনা দেওয়া ইসলামে সম্পূর্ণ হারাম। ২৮৬
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।