শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

অভিযোগ সঠিক না। মাওলানা শেখ মাসুদুর রহমান ৪ আমি এটার তীব্র প্রতিবাদ জানাই । ছাত্রদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করার উচিত বলে মনে করি না। মাওলানা মোঃ ইউসুফ আল-কাদেরী ৪ কওমি ছাত্রদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। যেটা সম্পূর্ণ বেআইনী । মাওলানা মসিহোদ্দৌলা ৪ কওমি মাদ্রাসার ছাত্রদেরকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিল করছে। মাওলানা এয়াকুব বাদশা ৪ আমি একজন কওমি মাদ্রাসায় শিক্ষিত (২০০৬ সালে আমি হাটহাজারী মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি দাওরায়ে হাদিস সম্পন্ন করেছি) । আমরা যখন পড়েছি, আমার মনে পড়ে, তখন আমরা কোনো রাজনৈতিক দলের মিছিল- মিটিংয়ে যেতে পারতাম না, গেলেও চুরি করে গোপনে যেতে হতো । রাজনীতি একদম নিষিদ্ধ ছিল। কোনো মিছিল-মিটিংয়ে যেতে হলে বড়রা যেত। বাসে আগুন দেওয়া, মন্দিরে হামলা করা, মানুষের জানমালের ক্ষতি হয় এমন কোনো ধরণের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ ছিলো । পরবর্তীতে বিশেষ করে আফগান ফেরত কিছু জঙ্গি আলেম এবং জামায়াত-শিবিরের ছত্রছায়ায় এখন ছোট ছোট বাচ্চাদেরও ব্যবহার করা শুরু করেছে। বর্তমানে তা মহামারি আকার ধারণ করেছে, তা মোটেও উচিত না। ছাত্রদের এমনভাবে মোটিভেট করছে এখন, একজন এতিম শিশু পড়তে এসে মিছিলে বুক পেতে দেয় জিহাদ করবে বলে । তাই আমার আবেদন এটা হতে দেওয়া যাবে না। মাওলানা ফোরকান রেজা £ কওমি ছাত্রদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, যেটা ছাত্রদের জন্য ক্ষতিকর । এখান থেকে বেরিয়ে আসতে হবে । হিসেবে ব্যবহার করা উচিত না। যেটা কওমি মাদ্রাসায় আমরা দেখে আসছি। মাওলানা ছালাউদ্দীন দৌলতপুরী £ কওমি ছাত্রদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে এই কথা সত্য না। মাওলানা ফোরকান আহমদ $ কওমি ছাত্রদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। ৮. প্রশ্ন £ কওমি মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে ছাত্র-ছাত্রী নির্যাতন, বলাৎকারসহ এমন অনেক অভিযোগ রয়েছে । এ ধরনের অপরাধ সম্পর্কে আপনাদের বক্তব্য কী? মাওলানা মিছবাহুর রহমান চৌধুরী ৪ ছাত্র শিক্ষক ও অভিভাবকদের সচেতন হতে হবে । এইসব ঘটনা সমাজ ভাল চোখে দেখে না। হাফেজ মাওলানা জিয়াউল হাসান ঃ স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, নাগরিক ও সামাজিক কমিটি, মানবাধিকার এবং নারী সংগঠনের সমন্বয়ে ছাত্র-শিক্ষকদের কাউন্সিলিং এর পাশাপাশি সর্ব-সাধারণের উপস্থিতিতে সামাজিক ও প্রশাসনিক বিচার ব্যবস্থা চালু করতে হবে। ২৮১ ১৪১ আব্দুল্লাহ আল মামুন ৪ ধর্ষণের অভিযোগ কওমি মাদ্রাসায় নিত্য নতুন ঘটনা । বিভিন্ন কওমি মাদ্রাসায় এসব ন্যান্কারজনক ঘটনা ঘটছে যা মাদ্রাসার ছাত্র শিক্ষকদের জন্য লজ্জাজনক । মাওলানা এম এ মতিন ৪ কওমি মাদ্রাসায় ছাত্রদের সচেতন করতে হবে এবং অভিভাবকদেরকেও সচেতন হতে হবে। মাওলানা মাঈনুদ্দীন রুহী ৪ কিছু কিছু মাদ্রাসায় এসব ঘটনা ঘটে থাকে এটা অস্বীকার করব না। মাওলানা শেখ মাসুদুর রহমান ৪ বলাৎকারের অভিযোগ কওমি মাদ্রাসায় সব সময় দেখা যায়। এসব ঘটনা থেকে শিক্ষকদের বিরত থাকতে হবে। মাওলানা মোঃ ইউসুফ আল-কাদেরী ৪ এটা একটি অসভ্য কাজ। মাদ্রাসার মতো জায়গায় এসব বেমানান । মাওলানা মসিহোদ্দৌলা £ কওমি মাদ্রাসায় বলাৎকার হচ্ছে এটা সত্য । মাওলানা এয়াকুব বাদশা ৪ বলাৎকার অভিযোগ না, এটা কওমি মাদ্রাসায় রুটিনের মতো হয়েছে। এই বিষয় নিয়ে হাসান রফিকের লেখা “একজন জঙ্গির আত্মকথা’ গ্রন্থে বিস্তারিত বলা আছে। ধর্ষণের বিষয়টি স্কুল-কলেজেও অভিযোগ আছে কিন্তু মাদ্রাসার বিষয়টা মেনে নেওয়া যায় না এই জন্য যে- কোরাণে স্পষ্ট কওমে লুতের বর্ণনা দেওয়া আছে এবং এটা তারা ছাত্রদের পাঠদানে বলে কিন্ত তারা তার বিপরীত চলে । মাদ্রাসার বেশিরভাগ হোস্টেলে এই ঘটনা দৈনন্দিন চলে। অথচ হযরত লুত নবীর ঘটনা তারা সবাই জানে কিন্তু মানে না। মাওলানা ফোরকান রেজা ৪ কওমি মাদ্রাসায় ছাত্রদের বলাৎকার করা হয় তা সত্য । এসবের বিরুদ্ধে সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে এবং অপরাধীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে । মাওলানা শফিকুল ইসলাম আল কাদেরী ৪ বলাতকারের অভিযোগ কওমি মাদ্রাসায় পুরোনো অভিযোগ । মাওলানা ছালাউদ্দীন দৌলতপুরী ৪ কিছু ঘটনা ঘটেছে এটা সত্য কিন্তু মিডিয়া যেভাবে প্রচার করে তা ঠিক না। মাওলানা ফোরকান আহমদ ৪ এটা বাস্তব । বিভিন্ন কওমি মাদ্রাসায় ছাত্র নির্যাতন ও ছাত্রী ধর্ষণ দিন দিন বাড়ছে। ৯. প্রশ্ন ৪ কওমি মাদ্রাসার শিক্ষকরা বিভিন্ন সময়ে রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে উষ্কানিমূলক বক্তব্য প্রদান করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য আপনাদের বক্তব্য কী? ভাস্কর্য ও জাতীয় নায়কদের ভাস্কর্য স্থাপনে দোষের কিছু দেখছি না। ২৮২

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।