বাঙালিদের বিভ্রান্ত করছে সেই ধর্মের উৎসমূল থেকে এদের অসারতা প্রমাণ করার পাশাপাশি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করে ঢেলে সাজানো উচিৎ এবং জঙ্গি তৎপরতা রোধকল্পে নজরদারী আরও বৃদ্ধি করা প্রয়োজন । মাওলানা শফিকুল ইসলাম আল-কাদেরী আল-চিশতি ৪ বাংলাদেশে ইসলামের নামে জঙ্গি-মৌলবাদী সন্ত্রাস নিরুৎসাহিত করতে আলিয়া-কওমি বিশেষ করে কওমি মাদ্রাসার পাঠ্যসূচি আমূল পরিবর্তন করে যুগোপযোগী করতে হবে। অবশ্যই সব শিক্ষা প্রতিষ্ঠানে মোদ্রাসা-স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়) গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করতে হবে । মাওলানা ছালাউদ্দীন দৌলতপুরী ৪ জঙ্গিবাদকে নিরুৎসাহিত করতে মাদ্রাসা পাঠ্যসূচী যুগোপযোগী করা প্রয়োজন । আর সব প্রতিষ্ঠানে সরকারি নজরদারী বৃদ্ধি করা দরকার । মাওলানা ফোরকান আহমদ 8 জঙ্গি-মৌলবাদী সন্ত্রাসকে নিরুৎসাহিত করতে হলে অবশ্যই মাদ্রাসা শিক্ষা বিশেষ করে কওমি-ওয়াহাবী মাদ্রাসার শিক্ষা সিলেবাসকে সংস্কার করে যুগোপযোগী করা প্রয়োজন এবং গোয়েন্দা নজরদারী শুধু বেসরকারি প্রতিষ্ঠানে নয় সব শিক্ষা প্রতিষ্ঠানে বৃদ্ধি করতে হবে। ৬. প্রশ্ন 8 কওমি মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় বলে অভিযোগ রয়েছে, এই বিষয়ে আপনাদের অভিমত কী? মাওলানা মিছবাহুর রহমান চৌধুরী ৪ কওমি মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না। এসব মাদ্রাসায় ইসলামের জন্য মুজাহিদ তৈরি হয় । যারা ইসলাম রক্ষার আন্দোলনে সব সময় কাজ করে চলেছে। যেসব জঙ্গি ইসলামের নামে মানুষ হত্যাসহ জঘন্য কাজ করে চলেছে তারা ইসলামের শত্রু । তাদের কারণে কওমি মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ আনা ঠিক নয় । হাফেজ মাওলানা জিয়াউল হাসান ৪ মুফতি শহীদুল ইসলাম, মুফতি হান্নান, মুফতি জেনা ব্যভিচারে লিপ্ত কুখ্যাত মামুনুল হক গংরা কওমি মাদ্রাসাই লালিত-পালিত হয়ে ছাত্রদের জঙ্গিবাদে উচ্ধে দিয়েছে। আব্দুল্লাহ আল মামুন £ একসময় ইসলামের নামে জিহাদের প্রলোভন দেখিয়ে ছাত্রদের মগজ ধোলাই করে জঙ্গিবাদি কার্যক্রমে ঝুঁকে পড়েছিলো কওমি মাদ্রাসার ছাত্র- শিক্ষক । কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা পরবর্তীতে জঙ্গিবাদি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। অনেকেই নাশকতামূলক কর্মকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করে । মাওলানা এম এ মতিন £ যারা জঙ্গিবাদি কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বা আছেন তারা পথভ্রষ্ট হয়ে গেছে । কয়েকজন এরকম হতেই পারে । স্কুল-কলেজে কি সন্ত্রাসী-জঙ্গি নেই? কওমি মাদ্রাসায় এক সময় জঙ্গিবাদী কার্যক্রম ছিল বর্তমানে কমে গেছে মনে হচ্ছে। মাওলানা মাঈনুদ্দীন রুহী £ কওমি মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না। মাওলানা শেখ মাসুদুর রহমান £ কওমি মাদ্রাসায় কোন জঙ্গিবাদী আস্তানা নেই। এখানে জঙ্গি তৈরি হয় না, এখানে ইসলামের সৈনিক (মুজাহিদ) তৈরি হয়। জঙ্গি তৈরির কথা বলে অপবাদ দেওয়াটা ঠিক না। ২৭৯ ১৪০ মাওলানা মোঃ ইউসুফ আল-কাদেরী ৫ কওমি মাদ্রাসা জঙ্গি তৈরির আস্তানা নয়। এই মাদ্রাসা কোরাণ হাদিস এর শিক্ষা দেয়। এখানে ধর্মীয় শিক্ষা দেয়া হয়। ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলামে মারামারি নেই । যদিও যে সব কওমি শিক্ষার্থী বিভিন্ন সময় জঙ্গিবাদী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন/হচ্ছেন তারা পথভ্রষ্ট । মাওলানা মসিহোন্দৌলা ৪ কওমি মাদ্রাসায় এক সময় জঙ্গিবাদী কার্যক্রম হতো, বর্তমানে কমছে। মাওলানা এয়াকুব বাদশা £ কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা বিশেষ করে জঙ্গিবাদী কার্যক্রমে ঝুকে পড়েছিল আফগানিস্তানের তালেবান যখন প্রথম রাষ্ট্র ক্ষমতায় আসে। পরবর্তীকালে হরকাতুল জিহাদ তা বাস্তবায়ন করে এবং জঙ্গিবাদের বীজ বপন করে, এখন অনেকটা কমে এসেছে। এখন স্কুল কলেজে তা বিস্তৃত হয়েছে, যদিও এর পিছনেও মানহাজি আলেমরা দায়ী। যাদের আমরা জঙ্গি বলি, তাদের কিন্তু কওমি মাদ্রাসার একটি অংশও (যারা সমাজের মূলধারায় আসতে চায় বা ফিরতে চায়) জঙ্গি নামে অভিহিত করে তবে তারা জঙ্গি শব্দ ব্যবহার না করে “মানহাজি' নামে ডাকে । মাওলানা ফোরকান রেজা ৪ কওমি মাদ্রাসা জঙ্গিদের আস্তানা নয়। একসময় কিছুটা ছিল। বর্তমানে কওমি মাদ্রাসায় সচেতনতা বাড়ছে। মাওলানা শফিকুল ইসলাম আল কাদেরী ঃ কথাটি সম্পূর্ণ অবাস্তব । কওমি মাদ্রাসা আগেও জঙ্গির কারখানা ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও হবে না। কারণ এটি একটি দ্বীনি প্রতিষ্ঠান। ইসলাম শান্তির ধর্ম এখানে ইসলামের শিক্ষা দেওয়া হয়। মারামারি, হত্যার শিক্ষা ইসলাম কখনো দেয়নি । মাওলানা ছালাউদ্দীন দৌলতপুরী ৪ কওমি মাদ্রাসায় জঙ্গি আস্তানার অভিযোগটা একটা অপবাদ । এখানে জঙ্গি তৈরি হয় না। মাওলানা ফোরকান আহমদ ৪ মাদ্রাসায় নজরদারি বাড়াতে হবে। জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে । ৭. প্রশ্ন ৪ কওমি মাদ্রাসায় ছাত্রদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ রয়েছে সংগঠন বিশেষের বিরুদ্ধে, এ বিষয়ে আপনাদের বক্তব্য জানতে চাই। মাওলানা মিছবাহুর রহমান চৌধুরী ৪ এক সময় কওমি মাদ্রাসার ছাত্রদেরকে শুধু পড়াশোনার জন্য চাপ দেওয়া হতো কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি তাদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। হাফেজ মাওলানা জিয়াউল হাসান ৪ জনগণের দান খয়রাতের সাহায্যে পরিচালিত প্রশাসন ও জনপ্রনিধিদের সমন্বয়ে কওমি মাদ্রাসা পরিচালনা পরিষদ গঠন করতে হবে । আব্দুল্লাহ আল মামুন ৪ কওমি মাদ্রাসায় সব সময় ছাত্রদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করে আসছে। তার বড় প্রমাণ ২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডব লীলা । মাওলানা এম এ মতিন ৪ আমি এটার সম্পূর্ণ বিরোধী ৷ ছাত্রদেরকে পড়াশোনার হিসেবে ব্যবহার হারাম কাজ, এটা সম্পূর্ণ অবৈধ । ২৮০
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।