শিক্ষায় দুনিয়া এবং আখেরাত কল্যাণমুখী হবে । শুধু ভিক্ষাবৃত্তি করে জীবন চালাবে আর ধর্মান্ধবাদ প্রচার করবে এটাতো ইসলাম চায় না। হাফেজ মাওলানা জিয়াউল হাসান ৪ অসাম্প্রদায়িক, দেশপ্রেমিক ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদদের নিয়ে একটি বিজ্ঞান মনঙ্ক শিক্ষা কমিশন গঠন করে মাতৃভাষা কেন্দ্রিক শিক্ষানীতি চালুকরে নতুন প্রজন্ম কে বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে । আব্দুল্লাহ আল মামুন ঃ মাদ্রাসা শিক্ষার মূল উদ্দেশ্য হলো আলেম বা নায়েবে এবং ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার উদ্দেশ্য ইঞ্জিনিয়ার তৈরি করা । মাদ্রাসার শিক্ষার মাধ্যমে হাক্কানী আলেম বা প্রকৃত নায়েবে রাসূল তৈরি করা সম্ভবপর হলে ইসলামের প্রকৃত মর্মবাণী, অসাম্প্রদায়িক চেতনা ও মানবতাবাদী দর্শন বিকশিত হবে। এতে সমাজ থেকে উগ্রবাদী চিন্তা চেতনা লোপ পাবে। ফলস্বরূপ সমাজ থেকে জঙ্গি বা সন্ত্রাসী চিন্তা চেতনা বন্ধ হবে। মাদ্রাসাসহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারের নজরদারির মধ্যে আনা প্রয়োজন বলে মনে করি। মাওলানা এম এ মতিন ৪ শিক্ষা সংস্কারের পরিবর্তন করতে হবে বিশেষ করে কওমি-ওয়াহাবীদের মাদ্রাসার শিক্ষাতে জঙ্গিদের উৎসাহ দেয়ার মত অনেক গ্রন্থ রয়েছে তা বাজেয়াপ্ত করতে হবে। সরকারের গোয়েন্দা নজর আরো বৃদ্ধি করে এসব কওমি মাদ্রাসাকে সরকারিকরণ করে পরিচালনা করতে হবে। মাওলানা মাঈনুদ্দীন রুহী ৪ মাদ্রাসার পাঠ্যসূচি পরিবর্তনে শুধু জজি-মৌলবাদ সন্ত্রাসকে নিরুৎসাহিত করা নয়, সেই শিক্ষার আমূল পরিবর্তন করতে হবে। কওমি শিক্ষায় যুগোপোযোগী কিছু নেই। যার কারণে কোন সরকারি-বেসরকারি চাকুরিতে কাজে আসে না। যার দরুণ তাদের শিক্ষা জঙ্গিবাদী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। অতএব মাওলানা শেখ মাসুদুর রহমান ৪ হ্যা, ইসলামের নামে জঙ্গি-মৌলবাদী সন্ত্রাসকে নিরুসাহিত বা বন্ধ করতে হলে অবশ্যই মাদ্রাসা শিক্ষা বিশেষ করে কওমি মাদ্রাসা পাঠ্যাসূচি তথা শিক্ষার আমূল সংস্কার করে এবং সব শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করলে, তবে শেষ হবে এসব জঙ্গিবাদী কর্মকাণ্ড। মাওলানা মোঃ ইউসুফ আল-কাদেরী ৪ সরকারের দেশ পরিচালনায় যত কাজ আছে তার মধ্যে প্রথম কাজ হওয়া উচিৎ এটা। সরকারের ফরজ কাজ হলো- তথা সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তর্ভূক্ত করা এবং বাধ্যতামূলক করা । মাওলানা মসিহোদ্দৌলা ৪ আলিয়া-কওমি উভয় মাদ্রাসা সমূহের পাঠ্যসূচি পরিবর্তন করে যুগোপযোগী করতে হবে এবং বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে গোয়েন্দা নজরদারি জোরদার করতে হবে এবং এটা খুব বেশি প্রয়োজন । মাওলানা এয়াকুব বাদশা ৪ আমাদের বাংলাদেশে কওমি মাদ্রাসাগুলোর শিক্ষার এই ধারাকে আরও কার্যকরী করতে এর নিয়ন্ত্রক সংস্থাগুলোর বেশকিছু পদক্ষেপ ২৭৭ ১৩৯ নেওয়া উচিত ৷ যুগ চাহিদা অনুধাবন করে কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারলে এর শিক্ষার্থীদের দ্বারা জাতি আরো বেশি উপকৃত হতে পারবে । প্রয়োজন রয়েছে । সংযোজন ও বিয়োজন দরকার অনেক ক্ষেত্রে। যদিও আমাদের মুরব্বিগণ এই ছোট্ট বাস্তবতা মেনে নিতেও অনিচ্ছুক । ক. যখন ফাসী ভাষার প্রয়োজন ছিল তখন আমাদের আকাবির খুব গুরুত্ব দিয়ে এই ভাষা শিখিয়েছেন। যদিও তা আমাদের কোরাণ-সুন্নাহর ভাষা না। অথচ এখন ইংরেজি ভাষার ব্যাপক প্রয়োজনীয়তা থাকা সত্তেও এটাকে সেভাবে গুরুত্ব দিয়ে শিখানো হয় না। এই দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন । খ. সংক্ষেপণ এবং সহজিকরণ এর নামে অযথাই যুক্তিবিদ্যা, দর্শন, আরবি ভাষার অলংকার শান্ত্রকে সীমিত করা হয়েছে। অথচ এ শস্ত্রগুলো মেধাকে তীক্ষ করে। বুদ্ধির জোর বাড়ায় । দর্শন ছাড়া কোনো শিক্ষার গভীরে পৌছানো যায় না। এক্ষেত্রে করণীয় হল, পুরাতন ও আধুনিক যুক্তিবিদ্যা ও দর্শনকে সমন্বয় করে আরো ভালোভাবে শিক্ষা দেওয়া । গ. শর্ট কোর্স নামীয় নতুন এক শিক্ষা পদ্ধতির আবির্ভাব । আমরা কেন কোরাণ সুন্নাহর এই বহুমাত্রিক, গুরুত্বপূর্ণ শিক্ষাকে এতো সস্তা বানিয়ে ফেলার চেষ্টা করছি। এর পেছনে কি উদ্দেশ্য কাজ করে আল্লাহই ভালো জানেন । এই অর্ধ শিক্ষায় শিক্ষিত করে কি লাভ হচ্ছে। এর দ্বারা শিক্ষাক্ষেত্রে পঙ্গুত আসে । যারা কোরাণ ও হাদিস দিলেই হয়। দাওরায়ে হাদিস ফারেগ হতে হবে এরকম কোন বাধ্যবাধকতা শরিয়তে নেই। শায়খুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ আসামের মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য যে সিলেবাস প্রণয়ন করেছিলেন তা ছিলো ১৬ বছর মেয়াদি। এই বিষয়টি ভাবনায় নিয়ে দ্রুত অগ্রসর হওয়ার পদক্ষেপ নেওয়া জরুরি । ঘ. ”ইতিহাস” শিক্ষার অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ। অথচ ইতিহাসের বড় একটা অংশের কোনো ধারণাই মাদ্রাসা শিক্ষার্থীদের নেই । হযরত মাদানি রহ. এর প্রণীত সিলেবাসে উল্লেখ ছিলো কোরাণ, সুন্নাহ এবং ফিকহের পর সবচেয়ে গুরুত্ব পাবে ইতিহাস । ঙ. ইসলামের মৌলিক পাঁচটি বিষয়ের মধ্যে ঈমান এবং ইবাদতের শিক্ষা যে গুরুত্বের সঙ্গে দেওয়া হয়। ঠিক ততটুকু অবহেলা করা হয় বাকি তিন বিষয়ের ক্ষেত্রে ৷ অথচ বাকি তিনটি বিষয়ের মধ্যে রয়েছে সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ব্যবসা- বাণিজ্যের মতো অতীব গুরুত্ৃপূর্ণ বিষয়গুলো । চ. নারী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, কারণ একজন নারী শিক্ষিত না হলে পরিবার বা রাষ্ট্র শিক্ষিত হবে না, তাছাড়া নারী যদি ডাক্তার না হয়, হুজুরের বউয়ের ডেলিভারিতে চিকিৎসা কাকে দিয়ে করাবেন, ঘরের মহিলারা অসুস্থ হলে চিকিৎসা কাকে দিয়ে করাবেন । সেই প্রশ্ন রাখলাম কওমি শিক্ষা বোর্ডের কাছে। মাওলানা ফোরকান রেজা £ জী হ্যা, আমরা মনে করি জঙ্গিবাদ রুখতে হলে আদর্শিক লড়াইয়ের পাশাপাশি অর্থাৎ এরা যে ধর্মের দোহাই দিয়ে সরলমনা ধার্মিক ২৭৮
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।