মাওলানা ছালাউদ্দীন দৌলতপুরী ৪ মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠ্যসুচীতে অবশ্যই সংযোজন করতে হবে । বাধ্য করতে হবে যেন মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ানো হয়। মাওলানা ফোরকান আহমদ ঃ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অবশ্যই সংযোজন করা দরকার । ৪. প্রশ্ন £ কওমি শিক্ষার্থীদের শিক্ষা শেষে কর্মসংস্থানের তেমন সুযোগ নেই। এর কারণ কী? মাওলানা মিছবাহুর রহমান চৌধুরী £ ছাত্রদের শিক্ষা শেষে কওমি মাদ্রাসা, মসজিদ এবং মকতব ছাড়া আর কোনো কর্মসংস্থান নেই। কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দিয়েও সে সমস্যাটা দুর হয়নি । হাফেজ মাওলানা জিয়াউল হাসান £ঃ কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কারিগরি, জাগতিক, মানবিক এবং প্রকৃত আধ্যাত্মিক শিক্ষা না থাকার কারণে তাদের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির জন্য জীবন ও কর্মমুখী শিক্ষানীতি গ্রহণ করে মূলধারার কর্মজীবী মানুষ হিসাবে গড়ে তুলতে হবে । আব্দুল্লাহ আল মামুন ৪ কওমি মাদ্রাসা থেকে পাশ করে অনেকেই চাকরি পায় কিন্তু সেটা মসজিদ-মাদ্রাসা ভিত্তিক। দাওরায়ে হাদিসের সরকারিভাবে মাস্টার্সের মান দিলেও কওমি শিক্ষার্থীরা প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন। মাওলানা এম এ মতিন ঃ ছাত্রদের চাকরির ব্যবস্থা রয়েছে মোটামুটি । নূরানী মাদ্রাসাসহ বিভিন্ন মসজিদ মাদ্রাসায় ছাত্ররা চাকরি করেন। কওমিতে যারা লেখাপড়া করেন তারা তো চাকরির জন্য লেখাপড়া করেন না। তবুও চাকরির দরকার পড়ে । কর্মমুখী শিক্ষা ব্যবস্থা থাকলে জাতির জন্য কল্যাণকর হত । মাওলানা মাঈনুদ্দীন রুহী £ ওলামায়ে দেওবন্দের ছাত্ররা শিক্ষার্জন করেন চাকরির জন্য নয়, আল্লাহকে পাওয়ার জন্য । তাই সরকারি চাকরি পেলেই কি না পেলেই কি? আমাদের চাকরির দরকার নেই, আমরা চাই ইসলামের খেদমত করতে ৷ সনদের মান দিয়েও কোনো কাজে আসছে না। চাকরি করবে কেন? তারা ধর্মীয় শিক্ষার্জন করে মাদ্রাসা, মসজিদে দ্বীনের খেদমত করবে এটাই তো স্বাভাবিক । আমার জানা মতে, কওমি মাদ্রাসার কোনো ছাত্র বেকার নেই । তারপরও কর্মমুখী বাস্তব শিক্ষার প্রয়োজন রয়েছে। মাওলানা মোঃ ইউসুফ আল-কাদেরী £ কওমি ছাত্ররা শিক্ষা শেষে বেকার থাকে না। মসজিদ মাদ্রাসায় চাকরি করে । সরকারি চাকরি হয় না। মাওলানা মসিহোদ্দৌলা ৪ ছাত্রদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক কর্মমুখী শিক্ষার মাধ্যমে । মাওলানা এয়াকুব বাদশা £ যাদের সিলেবাস কর্মমুখী না, সেই শিক্ষায় কর্মসংস্থান হবে আমি বিশ্বাস করি না। যে সিলেবাসে ১৫ বছর শিক্ষার্জন করে নুরানি মাদ্রাসায় (প্রাইমারি) পড়ানোর জন্য ৪০ দিন প্রশিক্ষণ নিতে হয় সেই শিক্ষার মাধ্যমে কর্মসংস্থান ২৭৫ ১৩৮ হবে অন্তত আমি তা বিশ্বাস করি না। আগে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে, তারপর কর্মসংস্থান হবে। কর্মমুখী শিক্ষা যেমন, মাদ্রাসা ছাত্রদের সেলাই ও কম্পিউটার, বিজ্ঞানসহ প্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে । মাদ্রাসা মানুষের অনুদানে চলে এবং সেই অনুদান এবং চাদা কালেকশন করার জন্য ছাত্র- শিক্ষকদের মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হয়। এটা একজন শিক্ষকের জন্য অপমানজনক ৷ তাছাড়া মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ চাকরির অভাবে তারা অল্প টাকায় কোরাণ খতম, টিউশনি, মসজিদের ইমামতি এবং নুরানি মাদ্রাসায় শিক্ষকতা ছাড়া আর কোথাও কাজে আসে না। তাই আমার পরামর্শ থাকবে; মাদ্রাসার সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার মাধ্যমে নিজেরা গার্মেন্টস কারখানা প্রতিষ্ঠা করবে। যেন প্রশিক্ষণের মাধ্যমে লেখাপড়া শেষ করে তাদের কর্মসংস্থান হয়ে যা। গার্মেন্টস করার মতো ফান্ড হাটহাজারী এবং পটিয়া মাদ্রাসার মতো বড় বড় সব প্রতিষ্ঠানে রয়েছে। মাওলানা ফোরকান রেজা ৪ হাজার হাজার কওমি শিক্ষার্থী শিক্ষা শেষ করে বেকার রয়েছে। টিউশনি, ইমামতি, মুয়াজ্জিন এবং কওমি নুরানী মাদ্রাসা ছাড়া আর কোনো চাকরির ব্যবস্থা নেই এই ছাত্রদের । কওমি ছাত্রদের অনেক যোগ্যতা রয়েছে তারপরও সরকারি কর্মসংস্থান হয় না। মাওলানা ছালাউদ্দীন দৌলতপুরী £ আসলে চাকরি পায়, কিন্তু সেটা মসজিদ- মাদ্রাসার চাকরি । যোগ্যতা থাকা সত্তেও তাদের কোন সরকারি চাকরি করার সুযোগ থাকে না। কর্মমুখী শিক্ষা ব্যবস্থা থাকলে ভালো হয়। মাওলানা শফিকুল ইসলাম আল কাদেরী $ ছাত্রদের শিক্ষা শেষে কওমি মাদ্রাসা, মসজিদ এবং মকতব ছাড়া আর কোনো কর্মসংস্থান নেই, এটা পরিবর্তনের সময় এসেছে বলে মনে করি। মাওলানা ফোরকান আহমদ £ মসজিদ মাদ্রাসায় চাকুরি-এটাও একটা কর্মসংস্থান । €. প্রশ্ন £ কওমি শিক্ষা সিলেবাস যুগোপযোগী করতে কী করা উচিত বলে মনে করেন? মাওলানা মিছবাহুর রহমান চৌধুরী £ নজর দেওয়া কেন? সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে নেয়া উচিত । এটা শুধু জঙ্গিবাদ প্রতিকার করার জন্য নয়_ দেশের শিক্ষাকে আরো বেগবান করা, আরো উন্নত করার জন্য প্রয়োজন । সরকারের উচিৎ হলো সব নাগরিকের জন্য সমান সুযোগের ব্যবস্থা করা । যে স্কুলের সরকারি নজরদারী থাকবে নিয়ন্ত্রণ থাকবে ওখানে আপনার টাকা-পয়সা থাকবে আর কওমি মাদ্রাসায় সেভাবে নজর দেওয়া হয় না। সে ব্যাপারে সরকার কিছু জানে না। ওখানে কি পড়ানো হয়, কতজন ছাত্র আছে, তাদের ব্যাপারে একাউন্টবিলিটি নেই। এজন্য আমরা বারবার দাবি করছি- এটা সরকারের নিয়ন্ত্রণে আনা উচিৎ। কওমি মাদ্রাসার সিলেবাস- এটা একটা এতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান । তাদের সিলেবাস আধুনিক এবং যুগোপযোগী করতে হবে । লক্ষ লক্ষ ছাত্র এরা দেশের নাগরিক, এরা দেশের সম্পদ । এরা লেখাপড়া করবে । তাদের সরকারি চাকরি পেতে হবে । যদি লক্ষ লক্ষ ভিক্ষুক তৈরি করা হয় বছরের পর বছর, এটাতো ইসলামের বিধান হতে পারে না। ইসলাম চায় একটা গণমুখী শিক্ষা__ যে ২৭৬
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।