শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

হত্যা করে বাইরে প্রচার করছে বাংলাদেশে ভিন্নমতাবলম্বীদের হত্যা ও গুম করছে আওয়ামী লীগ । বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক হামলা করে দায় চাপাচ্ছে সরকারের ঘাড়ে । এর বিরুদ্ধে সরকারের কোনও জোরালো প্রতিবাদ নেই। জামায়াত-বিএনপি তাদের পক্ষে কাজ করবার জন্য বিদেশে বহু লবিস্ট নিয়োগ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার যুদ্ধে তারা আওয়ামী লীগের চেয়ে অনেক এগিয়ে আছে। মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সাইবার যুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় তরুণ প্রজন্মকে ব্যাপকভাবে যুক্ত করার কোনও উদ্যোগ সরকারের নেই। বিদেশে লবিস্ট নিয়োগের পাশাপাশি প্রবাসী বাঙালিদের মেধা ও দেশপ্রেম সরকার কাজে লাগাতে পারে । দেশের বাইরে দেখেছি অনেকে কাজ করতে আগ্রহী কিন্তু তাদের কাজে লাগানোর কোনও পরিকল্পনা নেই সরকারের । যুক্তরাজ্যের রাজধানী লন্ডন জামায়াত-বিএনপির প্রধান দুর্গে পরিণত হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগের দলীয় কোন্দলের কারণে হতাশ হয়ে নিজেদের গুটিয়ে রেখেছেন । বর্তমান শ্বেতপত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে রোহিঙ্গা শরণার্থী শিবিরে জঙ্গিবাদের আশঙ্কাজনক বিস্তার এবং এর সঙ্গে জামায়াত-হেফাজতের ক্ততা। প্রতিবেশি মিয়ানমারে গণহত্যা ও জাতিগত নিপীড়নের শিকার রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছেন, পশ্চিমা গণমাধ্যম তাকে “মানবতার জননী’ হিসেবে আখ্যায়িত করেছে । হেফাজত-জামায়াতের মৌলবাদী-সাম্প্রদায়িক গোদের ওপর জঙ্গি রোহিঙ্গাদের বিষফৌড়া বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতির আরও অবনতি ঘটানোর পাশাপাশি জাতীয় নিরাপত্তার জন্যও বড় ধরনের হুমকি হয়ে দীড়িয়েছে। কক্সবাজার, বান্দরবান ও আরাকানের কিছু অংশ নিয়ে স্বাধীন রোহিঙ্গা মুসলিম রাষ্ট্র গঠনের এজেণ্ডা নিয়ে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই তাদের এদেশীয় এজেন্ট জামায়াতে ইসলামীর মাধ্যমে দীর্ঘকাল কাজ করছে। ২০১৭ সালে নতুনভাবে বিপুল সংখ্যক রোহিঙ্গার আগমন তাদের এই অবস্থানকে আরও শক্তিশালী করেছে। নির্মূল কমিটির পক্ষ থেকে দেশে ও বিদেশে আমরা বহুবার বলেছি রোহিঙ্গাদের দ্রুত স্বদেশ প্রত্যাবর্তন সম্ভব না হলে তাদের তৃতীয় দেশে স্থানান্তর করতে হবে। অন্যথায় বাংলাদেশ শুধু নয়, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা বিপন্ন হবে এবং পশ্চিমা বিশ্বও নিরাপদ থাকবে না । বাংলাদেশে জঙ্গি মৌলবাদ ও সাম্প্রদায়িকতার সমস্যাকে জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে গণ্য করে এই অপশক্তিকে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে মোকাবেলার পাশাপাশি রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবেলা করতে হবে। আওয়ামী লীগের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে '৭১-এর মুক্তিযুদ্ধ এবং *৭২-এর সংবিধান। এই পুঁজি ব্যবহারে আওয়ামী লীগের কার্পণ্য কিংবা অনীহা জামায়াতের মুক্তিযুদ্ধবিরোধী অবস্থানকে শক্তিশালী করবে এবং বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন করবে । মাঠ পর্যায়ে সরকারের জঙ্গীদমন কার্যক্রম আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হলেও নাগরিক ২৩ নিষিদ্ধকরণের দাবি এখনও পূরণ হয়নি। আমাদের দাবি এবং ধারাবাহিক আন্দোলনের কারণে আওয়ামী লীগ ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে বলেছিল ক্ষমতায় গেলে তারা “সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়ন এবং “জাতীয় সংখ্যালঘু কমিশন” গঠন করবে। গত তিন বছরে এই নির্বাচনী অঙ্গিকার বাস্তবায়িত হয়নি। এটা ঠিক যে, গত কয়েক বছর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে কোথাও বড় ধরনের জঙ্গী হামলা হয়নি, তবে একথাও অস্বীকার করা যাবে না__ রাজনীতি, সমাজ, শিক্ষা ও সংস্কৃতির সর্বক্ষেত্রে মৌলবাদীকরণ ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে। বঙ্গবন্ধুকে মান্য করব, কিন্তু তার রাজনৈতিক দর্শন যা প্রতিফলিত হয়ছিল *৭২- এর সংবিধানে, তা অমান্য করব_ এমন ধারা চলতে থাকলে আমাদের মাথাপিছু আয় বঙ্গবন্ধু দেশ ও জাতিকে নিতে চেয়েছিলেন। সৌদি আরবের মাথাপিছু আয় বাংলাদেশের ২০ গুণেরও বেশি । শুধু জিডিপি বাড়িয়ে সৌদি আরবের মতো অসভ্য দেশ নিশ্চয়ই আমরা হতে চাইব না। আওয়ামী লীগ ও মহাজোটের আগামী নির্বাচনী ইশতেহারে আমরা দেখতে চাই বাংলাদেশকে তারা কোথায় নিয়ে যেতে চান। আমরা দেখতে চাই মহাজোট আবার ক্ষমতায় এলে আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি স্বাধীনতার হীরকজয়ন্তীতে প্রগতিশীল শিক্ষা, সংস্কৃতি ও মানবাধিকারের সূচকে বাংলাদেশের মর্যাদা কতটা বৃদ্ধি পাবে । মর্যাদা বৃদ্ধির এই ব্যবস্থাপত্র নতুন করে আবিষ্কারের প্রয়োজন নেই । বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন অনুসরণ করলেই আওয়ামী লীগ বাংলাদেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবে । আমাদের মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী নাগরিক আন্দোলনের সামাজিক মাত্রা রয়েছে, সাংস্কৃতিক মাত্রাও রয়েছে, কিন্তু এই আন্দোলনের চরিত্র মূলত রাজনৈতিক । মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দলগুলো দলীয় সংকীর্ণতার উর্ধ্বে উঠে *৭১ আর *৯২-এর মতো একজোট হয়ে এক মঞ্চে না দীড়ালে মৌলবাদ ও সাম্প্রদায়িকতার অভিশাপ থেকে দেশ ও জাতিকে মুক্ত করা যাবে না। আশা করি আমাদের বর্তমান শ্বেতপত্র মৌলবাদ ও সাম্প্রদায়িকতার মূল উৎপাটনের ব্যবস্থাপত্র প্রণয়নে সরকার ও রাজনৈতিক দলসমূহকে উপযুক্ত কর্মসূচি প্রণয়নে সহায়তা করবে। একই সঙ্গে মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিপদ সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করবে। সভাপতি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ২৪

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।