শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় সংগীত গাইলে তেমন বেশি অসুবিধা হবে বলে মনে হয় না। কিন্তু জাতীয় সংগীত নিয়ে কওমি আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। মাওলানা শফিকুল ইসলাম আল কাদেরী ৪ জাতীয় পতাকা উত্তোলনে বাধা নেই কিন্তু জাতীয় সংগীত গাওয়ার ব্যাপারে কওমিতে বাধা রয়েছে । এটা পরিবর্তন করতে হবে। মাওলানা মসিহোন্দৌলা ৪ জাতীয় পতাকা উত্তোলনে বাধা কোথায়? অবশ্যই জাতীয় পতাকা উত্তোলন করতে হবে । জাতীয় সংগীত গাইতেও বাধ্যতা করতে হবে। মাওলানা এয়াকুব বাদশা £ জাতীয় পতাকা এখন উত্তোলন হয় আগের চেয়ে বেশি, তবে জাতীয় সংগীতকে তারা যেখানে এখনো মেনে নেয়নি সেখানে পড়বে কিভাবে বলুন? তবে আমার মতামত খালি গলায় জাতীয় সংগীত গাওয়ার মধ্যে আমি কোনো অসুবিধে দেখছি না। জাতীয় সংগীত পরিবেশন করবার জন্য বাধ্য করা দরকার । মাওলানা ফোরকান আহমদ ৪ জাতীয় পতাকা অবশ্যই তুলতে হবে । জাতীয় পতাকা উত্তোলন না করা মানে হচ্ছে স্বাধীনতাকে অস্বীকার করা । জাতীয় সংগীতের বিষয়ে কওমি আলেম-ওলামারা দ্বিমত পোষণ করেন। আমার নিজের মত হলো, জাতীয় সংগীত গাইলে কোনো সমস্যা দেখছি না । আমি জাতীয় পতাকা উত্তোলনের পক্ষে । মাওলানা ফোরকান রেজা ৪ জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং উত্তোলন করতে হবে । কোনো মাদ্রাসায় যদি বাংলাদেশের প্রতীক জাতীয় পতাকা না তোলা হয় তাহলে সরকারের পক্ষ হতে বাধ্য করতে হবে যেন অবশ্যই জাতীয় পতাকা উত্তোলন করে। জাতীয় সংগীতের বিষয়ে কওমিতে বেশ কিছু অভিযোগ রয়েছে। তারপরও জাতীয় সংগীত গাইলে তেমন অসুবিধা হওয়ার কথা নয়। মাওলানা ছালাউদ্দীন দৌলতপুরী £ জাতীয় পতাকা উত্তোলন করলে কোনো অসুবিধা নেই । এখানে লাভ ক্ষতির কিছু দেখছি না। সরকার যদি বাধ্য করে তাহলে জাতীয় পতাকা উত্তোলন করা হবে । জাতীয় সংগীত গাওয়া হয় না কওমি মাদ্রাসায় । ৩. প্রশ্ন £ কওমি মাদ্রাসার পাঠ্যসূচীতে মুক্তিযুদ্ধের ইতিহাস সংযোজন করা এবং পাঠদান বিষয়ে আপনাদের মতামত কী? মাওলানা মিছবাহুর রহমান চৌধুরী ৪ পাঠ্যসূচীতে সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস সংযোজন হাফেজ মাওলানা জিয়াউল হাসান ৪ বিজ্ঞান ভিত্তিক, কারিগরি এবং নৈতিক শিক্ষা দান সহ মুক্তিযুদ্ধের ইতিহাস সংযোজন করা বাধ্যতামূলক করতে হবে । আব্দুল্লাহ আল মামুন ৪ মুক্তিযুদ্ধের ইতিহাস অবশ্যই সংযোজন করতে হবে। মুক্তিযোদ্ধারা হলেন এদেশের কৃতি সন্তান। নবী-সাহাবাদের যুগে যারা বদরের যুদ্ধ করেছেন তারা যেমন মুক্তিযোদ্ধা তেমনিভাবে এদেশের জন্য যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন তারাও একই যোদ্ধা । পাঠ্যসূচীতে মুক্তিযুদ্ধের ইতিহাস সংযোজন করা চাই এবং করতেই হবে। মাওলানা এম এ মতিন £ মুক্তিযুদ্ধের ইতিহাস অবশ্যই সংযোজন করতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ানো হলে দেশ সম্পর্কে জানতে পারবে। পাঠ্যসুচীতে অবশ্যই মুক্তিযুদ্ধের ইতিহাস সংযোজনের ব্যবস্থা করা হোক। ২৭৩ ১৩৭ মাওলানা মাঈনুদ্দীন রুহী £ মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ানো দোষের কিছু না। আমাদের মুরব্বিরা যদি বলেন এবং সরকার যদি বাধ্য করেন তাহলে পাঠ্যসূচীতে মুক্তিযুদ্ধের ইতিহাস সংযোজন করা হবে । এটার বিকল্প নেই। মাওলানা শেখ মাসুদুর রহমান ৪ মুক্তিযুদ্ধের ইতিহাস কওমি মাদ্রাসায় পড়ানোর ব্যবস্থা করা হোক। মাদ্রাসায় ইসলামের (যুদ্ধের) ইতিহাস পড়ানো হয় বেশি। এটা তো ধর্মীয় প্রতিষ্ঠান। তাই এখানে ইসলামের ইতিহাস বেশি থাকা দরকার। মাওলানা মোঃ ইউসুফ আল-কাদেরী £ মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ে আমার মতামত হচ্ছে, এটা বাধ্যতামূলক করা হোক। মাওলানা মসিহোদ্দৌলা ৫ মুক্তিযুদ্ধের ইতিহাস না থাকাটা সরকারের অপরাধ । সঠিক সিদ্ধান্ত নিয়ে বলেন এবং বাধ্য করেন আমার মনে হয় কওমি মাদ্ৰাসাগুলো তাদের পাঠ্যসূচীতে মুক্তিযুদ্ধের ইতিহাস সংযোজন করবেন এবং পাঠদান করাবেন। মাওলানা এয়াকুব বাদশা ৪ কওমি পাঠ্যসূচীতে মুক্তিযুদ্ধের ইতিহাস অন্তর্ভূক্ত করবার জন্য আমি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। সে জন্য মাওলানা মাঈন উদ্দিন রুহি সাহেবকে চেয়ারম্যান করে একটি কওমি কমিশন গঠন করেছিলাম । আমি ও হাসান রফিক মিলে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাঃ আলেমের ভাবনা’ শিরোনামের ১০০ মিনিটের একটা প্রামাণ্যচিত্র নির্মাণ করেছি। তাছাড়া আমি এই বিষয় নিয়ে কয়েকটি দাবিও উপস্থাপন করেছি- ক. প্রত্যেক কওমি মাদ্রাসার পাশে একটি করে বঙ্গবন্ধু আর্কাইভ নির্মাণ, যেখানে খ. প্রশ্ন-উত্তরে মুক্তিযুদ্ধ নামের পুস্তিকা প্রকাশ করে তা মাদ্রাসায় ফি বিতরণ করা । গ. বঙ্গবন্ধুর আত্মজীবনী ফি বিতরণ ঘ. যেহেতু গান-বাজনা তারা হারাম হিসেবে জানে তাই তাদের দেখতে অসুবিধা না হয় এমন প্রামাণ্যচিত্র নির্মাণ করে তাদের দেখার সুযোগ তৈরি করা। বিভিন্ন লোকশনে আলেমদের দাওয়াত দিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা এবং সর্বোপরি মাদ্রাসা সিলেবাস মুক্তিযুদ্ধের ইতিহাস নিশ্চিতভাবে অন্তর্ভুক্ত করা । এসব বিষয় নিয়ে আমি অনেক আলেম-ওলামাদের সাথে কথা বলেছি, তাদের সহযোগিতা পেয়েছি কিন্তু সরকার-রাষ্ট্র এবং মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করে এমন কোনো প্রতিষ্ঠানের সহযোগিতা পাই না বা পাচ্ছি না। যেটা অত্যন্ত দুঃখজনক । মাওলানা ফোরকান রেজা ৪ পাঠ্যসূচীতে মুক্তিযুদ্ধের ইতিহাস সংযোজন করা চাই এবং করতেই হবে । একটি স্বাধীন দেশের ইতিহাস জানা অত্যন্ত জরুরি । মাওলানা শফিকুল ইসলাম আল কাদেরী £ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এর ব্যবস্থা করে কওমি সিলেবাসে সংযুক্তি করে সরকারকে পাঠদানের বাধ্য করতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস বর্তমান প্রজন্মের খুব বেশি জানা প্রয়োজন এবং জানতে হবে। এদেশের নাগরিক হলে এদেশ সম্পর্কে জানা থাকা অবশ্যই একজন ছাত্র-ছাত্রী এবং সাধারণ মানুষের অধিকার। ২৭৪

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।