শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

এড়িয়ে যাচ্ছে। তাই মাদ্রাসা থেকে লেখাপড়া করে বর্তমান সমাজের মূলধারার সাথে মিলে ব্যবসা করতে পারে না আলেম-ওলামারা। যদিও এখন কিছুটা পরিবর্তন হচ্ছে, তাও নিজ ইচ্ছায়। এককথায় সমাজের মূলধারার সাথে আসতে হলে বা আনতে হলে বর্তমান সিলেবাস পরিবর্তনের কোনো বিকল্প নেই। মূলতঃ বেশকিছু বিষয়ে সংস্কার করতে হবে কওমি শিক্ষা ব্যবস্থা। কোরাণে ১১৪টি সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টের আলোকে যদি আপনি মাদ্রাসা শিক্ষার সিলেবাস প্রণয়ন করেন তাহলে বিজ্ঞান, চিকিৎসা বিষয়, ব্যবসা, ইঞ্জিনিয়ারিং সাংবাদিকতা, ড্রাইভিংসহ বিভিন্ন বিষয় নিয়ে পড়ানো দরকার হবে। তাছাড়া যেসব মাদ্রাসা জামিয়া (বিশ্ববিদ্যালয়) লেখা হয় সে সব প্রতিষ্ঠানে সবধরনের সাবজেক্ট সম্পৃক্ত করতে হবে এবং সব ধরনের মাদ্রাসা থেকে জামিয়া লিখা বাদ দিতে হবে। শুধুমাত্র যেসব প্রতিষ্ঠানে সবধরনের বিষয় নিয়ে বিভাগ থাকবে সেসব প্রতিষ্ঠান জামিয়া লিখতে হবে । মাদ্রাসা ছাত্রদের জ্ঞানের পরিধি মসজিদ-মাদ্রাসা ইমামতি-শিক্ষকতা ছাড়া হতে পারছে না। যদিও আগের চেয়ে কিছুটা পরিবর্তন শুরু হয়েছে। তারপরও অপ্রয়োজনীয় আরো বেশ কিছু সাবজেক্ট বিলুপ্ত করতে হবে। কোরাণ হাদিসের মূল শিক্ষা এবং পাঠদানে আরবি এবং বাংলার সমন্বয় আনতে হবে । তাছাড়া পাঠদানে বাংলার গুরুতৃ বাড়াতে হবে। মাওলানা ফোরকান রেজা 8 কওমী সিলেবাস দেওবন্দি সিলেবাস। এটা হাটহাজারীর সিলেবাস । সুতরাং এটার পরিবর্তনের অবশ্যই দরকার আছে। আধুনিক শিক্ষা সিলেবাসের প্রয়োজন । মাওলানা ফোরকান আহমদ ঃ কওমি পাঠসূচীর (সিলেবাস) পরিবর্তন চাই কিন্তু আমুল পরিবর্তন নয়। পুরাতন এমন কিছু বিষয় রয়েছে কওমি পাঠসুচীতে যা আদৌ প্রয়োজন পড়ে না। সে সব বিষয়কে বাদ দিয়ে বাংলা-ইংরেজীর সমন্বয়ে আধুনিক কিছু বিষয় সংযোজন করে নতুনভাবে সিলেবাস প্রণয়ন করার মত রয়েছে আমার। মাওলানা ছালাউদ্দীন দৌলতপুরী & এই সিলেবাস যুগ যুগ ধরে চলে আসছে। মুরব্বিদের (প্রবীণ) পরামর্শক্রমে এই সিলেবাস শত বছর ধরে বহাল রয়েছে । তবুও কিছু কিছু বিষয় আছে যেগুলি পরিবর্তন হয়েছে এবং আরো কিছু পরিবর্তন হওয়া দরকার । মাওলানা শফিকুল ইসলাম আল কাদেরী £ কওমি মাদ্রাসার যুগোপযোগী সংস্কার আমরা চাই কিন্তু খেয়াল রাখতে হবে যেন কওমি মাদ্রাসার মূল ভিত্তি দারুল উলুম দেওবন্দের মূল সিলেবাস ধ্বংস না হয়ে যায়। ২. প্রশ্ন 8 কওমি মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন করা হয় না এবং জাতীয় সংগীত গাওয়া হয় না। সে বিষয়ে আপনাদের অভিমত কী? মাওলানা মিছবাহুর রহমান চৌধুরী ৪ জাতীয় পতাকা তুলতেই হবে । যদি না তুলে সেটা অপরাধ । যদি কোনো মাদ্রাসা সেই অপরাধ করে থাকে সেটা সরকারের দায়িত্ব অবহেলার কারণে হয়েছে বলে আমি মনে করি । সরকার তাদেরকে বাধ্য করবে জাতীয় ২৭১ ১৩৬ পতাকা উত্তোলন করতে । না হয় শাস্তির ব্যবস্থা করতে হবে । জাতীয় সংগীত গাইলে তেমন বেশি অসুবিধা হবে বলে আমার মনে হয় না। এর চেয়ে অনেক বেশি অপরাধ আমরা কওমিরা করে থাকি । হাফেজ মাওলানা জিয়াউল ৪ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিটি কওমি মাদ্রাসায় জেলা, উপজেলা, থানা শিক্ষা অফিসারের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করা এবং জাতীয় সংগীত গাওয়া বাধ্যতামূলক করে ইউনিয়ন পর্যন্ত নির্দেশনা প্রদান করতে তত্বাবধানে মনিটরিং সেল গঠন করতে হবে। যে সকল মাদ্রাসা সরকারের এই নির্দেশনা মানবে না তাদের আর্থিক সাহায্য বন্ধ করে দিয়ে মাদ্রাসাগ্তলোতে তালা লাগিয়ে দিতে হবে । এই নির্দেশনা যে মাদ্রাসাগুলো মানবে না তাতে পরিস্কার বোঝা যাবে তারা বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না। ৩০ লক্ষ শহীদদের রক্তে অর্জিত বাংলাদেশের প্রতি তাদের আনুগত্য নেই এবং বাংলাদেশকে এখনও তারা মেনে নিতে পারেনি । আব্দুল্লাহ আল মামুন ঃ মাদ্রাসা শিক্ষার মূল উদ্দেশ্য হলো আলেম বা নায়েবে করা এবং ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার উদ্দেশ্য ইঞ্জিনিয়ার তৈরি করা । মাদ্রাসার শিক্ষার মাধ্যমে হাক্কানী আলেম বা প্রকৃত নায়েবে রাসূল তৈরি করা সম্ভবপর হলে ইসলামের প্রকৃত মর্মবাণী, অসাম্প্রদায়িক চেতনা ও মানবতাবাদী দর্শন বিকশিত হবে। এতে সমাজ থেকে উগ্রবাদী চিন্তা চেতনা লোপ পাবে । ফলস্বরূপ সমাজ থেকে জঙ্গি বা সন্ত্রাসী চিন্তা চেতনা বন্ধ হবে । মাদ্রাসাসহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারের নজরদারির মধ্যে আনা প্রয়োজন বলে মনে করি। জাতীয় পতাকা এখন উত্তোলন হয় আগের চেয়ে বেশিতবে জাতীয় সংগীতকে তারা যেখানে এখনো মেনে নেয়নি । মাওলানা এম এ মতিন £ জাতীয় পতাকা উত্তোলনে আমার মনে হয় না কোনো অসুবিধা আছে। জাতীয় পতাকা উত্তোলন করতে হবে কারণ এই পতাকাটা আমার স্বাধীন দেশের প্রতীক । জাতীয় সংগীতের ব্যাপারে ওলামায়ে দেওবন্দের অভিযোগ রয়েছে। মাওলানা মাঈনুদ্দীন রুহী ৪ জাতীয় পতাকা উত্তোলন বিষয়ে আকাবিরে দ্বীন যদি বলেন (হাটহাজারীর মুরব্বিরা) তাহলে জাতীয় পতাকা উত্তোলন করা হবে । তবে মাঝে মধ্যে আমরা জাতীয় পতাকা উত্তোলন করি । জাতীয় সংগীত গাওয়া হারাম বলে গাওয়া হয় না। মাওলানা শেখ মাসুদুর রহমান £ জাতীয় পতাকা হলো এই দেশের স্বাধীনতার প্রতীক। তাই আমি জাতীয় পতাকা উত্তোলনের পক্ষে এবং পতাকা তোলা মানে হলো স্বাধীনতার পক্ষে মত দেওয়া। স্বাধীন দেশের স্বীকৃতির জন্য জাতীয় পতাকা তুলতেই হবে । জাতীয় সংগীত এর বিষয়ে আমার কিছু বক্তব্য রয়েছে যা আজ আমি বলতে পারছি না সময়ের অভাবের কারণে । কওমিতে ধীরে ধীরে সবকিছু পাল্টাতে শুরু করছে, এটাও হবে একদিন। মাওলানা মোঃ ইউসুফ আল-কাদেরী £ জাতীয় পতাকা মাঝে মাঝে উত্তোলন করা হয়। কিন্ত আমি চাই প্রত্যেক দিন, প্রত্যেক দিবসে সরকারি নিয়ম কানুন মেনে যেন ২৭২

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।