আল জামিয়াতুল ইসলামিয়া মাদানিয়া শোলকবহর মাদ্রাসা, পাঁচলাইশ, চট্টগ্রাম জামাতে উলা (দাখিল ১ম বর্ষ)-এর ছাত্র মাহমুদুল হাসান বলেন, “সিলেবাসে মায়ের ভাষা বাংলা নাই, আন্তজার্তিক ভাষা ইংরেজি নেই। হিসাব নিকাশের বেলায় যে জিনিসটা খুব বেশি দরকার সে অংক । যা আছে অল্প, তা দিয়ে কি হয়? অভিযোগ করতে গেলে অনেক । আমরা বাংলাদেশের নাগরিক হয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস জানি না। এটা খুর লজ্জার বিষয়। জাতীয় পতাকা বিশেষ দিবস ছাড়া উঠানোই হয় না!” জামিয়াতুল ইসলামিয়া দারুল মাআরিফ চাদগাও, চট্টগ্রাম দাওরায়ে হাদিস (তাকমিল/টাইটেল)-এর ছাত্র মুহাম্মদ নেজামউদ্দীন বলেন, “কওমি শিক্ষা সংস্কার এটা শুধু আমার দাবি নয়। এ সংস্কার বাংলাদেশের অধিকাংশ ছাত্রের প্রাণের দাবি। এ দাবির জন্য আমাদের অত্র মাদ্রাসার মহাপরিচালক সুলতান যওক নদভী সাহেব শিক্ষা সংস্কারের ডাক দিয়েছিলেন, তখন আমার জানামতে উনাকে কাফের ফতোয়া দেওয়া হয়েছিল। তিনি তথাকথিত কওমি শিক্ষা সংস্কার করার লক্ষে উজ্জ দারুল মাআরিদ প্রতিষ্ঠা করেন। আমাদের এ-মাদ্রাসায় বাংলা, ইংরেজি ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে শিক্ষা দান পদ্ধতি চালু আছে। মুক্তিযুদ্ধের ইতিহাস সহ আরো কিছু পরিবর্তন করলে আমার মতে ভালো হয়। আমি চাই দারুল মাআরিফের মত প্রত্যেক কওমি মাদ্রাসায় বর্তমান শিক্ষা সিলেবাস পরিবর্তন করা হোক। “শুধু মাদ্রাসা প্রতিষ্ঠা করলে মসজিদে ইমামতি করলে কি ইসলামের দায়িত্ব শেষ? রাষ্ট্র পরিচালনা হতে সমাজের প্রত্যেকটি কাজে কওমি আলেম ওলোমা ছাত্র-সমাজকে এগিয়ে আসতে হবে । আগের আলেমরা কি করেছিলেন সেটা উদাহরণ দিলে চলবে না। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে । অতীব দুঃখের বিষয় আমাদের নেতারা সেটা কানেও নিচ্ছে না। কওমি ওলামাদের দলাদলির কারণে যদি কওমি শিক্ষা সংস্কার এবং সনদের স্বীকৃতি আমরা কওমি ছাত্ররা না পাই; তাহলে আগামী প্রজন্মের কাছে তাদের জবাবদিহি করতে হবে । আমরা এদেশের নাগরিক বলে দাবি করি তাহলে জাতীয় পতাকা উত্তোলন করতে আমাদের অসুবিধা কোথায় ।' মজাহেরুল উলুম মাদ্রাসা বাকলিয়া, চট্টগ্রাম জামাতে কামেলাইন-এর ছাত্রঃ (ফাজিল ১ম বর্ষ) মুহাম্মদ আতাউল্লা কুতুবী বলেন, “সংস্কার বলতে তেমন বেশি প্রয়োজন বলে আমি মনে করি না, কারণ আমাদের কওমি শিক্ষাটা হলো প্রকৃত কোরাণ হাদিসের শিক্ষা এটা যদি বেশি পরিবর্তন হয় তাহলে আমার মনে হয় কওমি স্বকীয়তা নষ্ট হয়ে যাবে । তবে নেতারা যদি প্রয়োজন মনে করেন তাহলে অন্য কথা । আমাদের সনদের মূল্যায়ন হবে কিভাবে? কওমি সিলেবাসে মুক্তিযুদ্ধের ইতিহাস থাকতে পারে কিন্তু জাতীয় সংগীত নয় । জাতীয় পতাকা উত্তোলন করার মধ্যে আমি কোনো অসুবিধা দেখিনা ৷” আল-জামেয়াতুল ইসলামীয়া কাছেমুল উলুম মাদ্রাসা, চারিয়া, হাট হাজারী চট্টগ্রাম- এর ছাত্র মুহাম্মদ শাহাবউদ্দীন বলেন, “কওমি মাদ্রাসা শিক্ষা সংস্কার বর্তমান সময়ের জন্য কেবল প্রয়োজন নয়, আমি মনে করি ফরজে আইন । বর্তমান প্রচলিত কওমি শিক্ষা ২৬৫ ১৩৩ কার্যক্রম পাঠ্যসূচি অতি পুরনো, যুগের সাথে কিছুতেই মিলছে না। যার কারণে আমরা কওমি শিক্ষিতরা খুব পিছিয়ে পড়ছি। শুধু মসজিদ-মাদ্রাসায় চাকরি করা ছাড়া আমাদের কোন সুযোগ নেই। সমাজে আমরা সবার চেয়ে পিছিয়ে রয়েছি । আমি মনে করি বর্তমানে কওমি পাঠ্যসূচি সম্পূর্ণ পরির্বতন করে নতুন নতুন বিষয়বস্তু সংযোজন করতে হবে । “কওমি পাঠ্যসূচিতে ইসলামের ইতিহাস যেমন স্থান পাবে ঠিক তেমনি মুক্তিযুদ্ধের ইতিহাসকেও স্থান দিতে হবে । একটি স্বাধীন দেশের জাতীয় সংগীত গাওয়া এবং জাতীয় পতাকা উত্তোলন করার মধ্যে আমি মনে করি দেশপ্রেম জড়িত । আশা করি এ ব্যাপারে সরকার ও আমাদের কওমি ওলামায়ে কোরামগণ সজাগ হবেন ।' আল-জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা জিরি, পটিয়া, চট্টগ্রাম-এর ছাত্র মুহাম্মদ জাফর আলম, পিতাঃ আবুল মুনছুর, গ্রামঃ মালিয়া পাড়া, জিরি, চট্টগ্রাম । জাফর বলেন, “কেবল কওমি মাদ্রাসা শিক্ষা সংস্কার নয়, পুরো কওমি মাদ্রাসার সকল দিক পরিবর্তন করা অত্যন্ত প্রয়োজন মনে করি। কওমি শিক্ষা ব্যবস্থায় অনেক কিতাব সমূহের প্রয়োজনীয়তা আছে বলে মনে হয় না। যেমন উর্দু, ফার্সি ভাষার বহু কিতাব রয়েছে যেগুলো পাঠ্যসূচি থেকে বাদ দিয়ে আধুনিক বিষয় ভিত্তিক গ্রন্থ তালিকাভুক্ত করা দরকার এসে গেছে মনে করি। সেই সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠ্যসূচিতে পড়ার ব্যবস্থা রাখলে আরো ভাল হবে !' হযরত ওমর বিন খাত্তাব (রাহ) মাদ্রাসা, কুতুবদিয়া, কক্সবাজার-এর ছাত্র মুহাম্মদ সাইফুল্লাহ বলেন, “শিক্ষা সংস্কার ও পরিবেশের পরিবর্তন এমুহূর্তে প্রধান কাজ মনে করি। কওমি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে আমার বাবা ও বড় ভাইয়েরা সমাজের কোথাও অগ্রণী ভূমিকা পালন করতে পারেনি । এটা দেখে আমি খুবই মর্মাহত, যার কারণে আমি চাইবো, এ শিক্ষা শেষে আমার অবস্থা যেন তাদের মত না হয়। সরকার যদি কওমি সনদের স্বীকৃতির ব্যবস্থা করে তাহলে আমরা যারা বর্তমানে লেখা পড়ায় আমার চাওয়া-পাওয়া হলো, বর্তমান কওমি শিক্ষা ব্যবস্থায় দেশের ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস জানার সুযোগ করে দেওয়া। আরো একটি বিষয় দেখে খুবই মর্মাহত হই সেটা হল, এখনো আমাদের কওমি মাদ্রাসায় উর্দুর মাধ্যমে পাঠদান দেওয়া হয়। বাং হোক আমাদের পাঠদানের প্রধান ও একমাত্র ভাষা |” আল-জামিয়াতুল আরবিয়া নছিরুল ইসলাম (নোজিরহাট বড় মাদ্রাসা), ফটিকছড়ি, চট্টগ্রাম দাওরায়ে হাদিস (মাস্টার্স) এর ছাত্র মুহাম্মদ মাহফুজুল করিম (মাসুম) বলেন, “শিক্ষা ব্যবস্থা বলতে, আমরা যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষা গ্রহণ করছি, এ-শিক্ষা শত শত বছর পুরনো। আমার জানতে ইচ্ছা হয় দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার আগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল। যদি যুগের চাহিদা অনুযায়ী তখন শিক্ষা সিলেবাস পরিবর্তন করা যায়, তাহলে এখন কেন নয়? “এ দাবির সাথে আমি একমত । আজ আমরা বাঙালী হিসেবে নিজেকে দাবি করি; কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস জানা থাকবে না এটা কেমন করে হয়! জাতীয় পতাকা, ২৬৬
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।