শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

মাতৃভাষায় অনেক দুর্বল । বর্তমানে মাদ্রাসা শিক্ষা অর্জন করে দেশ ও সমাজের কোনো উপকার হচ্ছে না। মাদ্রাসা-মসজিদ ছাড়া কোথাও চাকরির কোন বন্দোবস্ত নেই। “এক কথায় বলতে গেলে, কওমি মাদ্রাসা পাঠ্যসুচিতে মুক্তিযুদ্ধের ইতিহাস আধুনিক জ্ঞান বিজ্ঞান সংযোজন করা খুবই প্রয়োজন ৷’ জাতীয় সংগীত গাওয়া প্রসঙ্গে জানতে চাইলে বলেন, “আসলে আমি নিজেও জানি না কেন আমাদের কওমি মাদ্রাসায় জাতীয় সংগীত গাওয়া হয় না। আমি মনে করি না জাতীয় সংগীত গাওয়ার মধ্যে কোন অসুবিধা রয়েছে । আমি অবশ্যই এ অবস্থার পরিবর্তন চাই ৷” ২০১২ শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিস (টাইটেল) এর ছাত্র হাফেজ আজগর হোসাইন (রাজী) বলেন, ‘কওমি এ শিক্ষা শত বছর পুরনো । এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা সময়ের দাবি। এটা শুধু আমার দাবি নয়, এই শিক্ষা সংস্কার করা কওমির ৮৫% ছাত্রের দাবি। এ দাবি হযরত খতিবে আজম সিদ্দিক আহমদ সাহেব অনেক বছর আগে রেখে গেছেন। আমাদের এ পটিয়া মাদ্রাসার সাবেক মহাপরিচালক মরহুম হারুণ ইসলামাবাদী এ শিক্ষা সংস্কারের জন্য অনেক চেষ্টা করেছেন। কিন্তু তিনি শুরু করলেও পরিপূর্ণতা দিয়ে যেতে পারেননি । এটা দুঃখের বিষয়। এই পুরনো শিক্ষা ব্যবস্থা করা খুব দরকার বলে মনে করি ।' কওমি মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ানো হয় কিনা জানতে চাইলে তিনি বলেন, “আসলে আমাদের এখানে বিশেষ দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয় কিন্তু প্রত্যেকদিন উঠানো হয় না। মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে কিছুই আমাদের সিলেবাসে নেই । অথচ আমরা অনেকবার শুনেছি । আমাদের শিক্ষকরা গর্ব করে রহমান এসেছিলেন। এটা যদি গর্ববোধের হয়, তাহলে আমার অভিযোগ কেন কওমি সিলেবাসে মুক্তিযুদ্ধের ইতিহাস থাকবে না? শুধু সিলেবাসে মুক্তিযুদ্ধের ইতিহাস নয়, এই কওমি সিলেবাসে বাংলা আমাদের মায়ের ভাষা, ইংরেজি, অংক সহ সব বিষয়ে আমাদের জানা থাকা দরকার । আমরা এদেশের নাগরিক হয়েও অনেক পিছিয়ে পড়েছি। দেশ ও দশের কোন কাজে আসতে পারছি না। সুতরাং আমি চাই, হুসাইন আহমদ মাদানী, খতিবে আজম সিদ্দিক আহমদ, সামশুল হক ফরিদপুরী সহ যারা কওমি সংস্কার এবং সিলেবাসের দলাদলি না করে সংস্কার ব্যাপারে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন ।' (ফাজিল)-এর ছাত্র সুহেল আহমদ, পিতা: আব্দুস সুবহান, গ্রাম: লামাশ্যামপুর, থানা: জৈন্তাপুর, জেলা: সিলেট ৷ সুহেল আহমদ বলেন, “কওমি মাদ্রাসার শিক্ষার সংস্কারের প্রয়োজনীয়তা অনেক দিন আগের । কওমি শিক্ষা সিলেবাসে বাংলা, ইংরেজি ও গণিতের সঙ্গে বিজ্ঞানের সংযোজন করা দরকার। কওমি সিলেবাসে মুক্তিযুদ্ধের ২৬৩ ১৩২ ইতিহাস থাকা অত্যন্ত জরুরি । কিন্তু কওমি মাদ্রাসায় মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ানো হয় না। কওমি মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন হয় না, জাতীয় সংগীত গাওয়া হয় না। আমি জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের পক্ষে ৷” আল-জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা, ফটিকছড়ি, চট্টগ্রাম, দাওরায়ে হাদিস-এর ছাত্র মোশাররফ হুসাইন, পিতা: আব্দুল খালেক মুলী, গ্রাম: সাতবাড়ীয়া মুন্সী বাড়ি, থানা: চান্দিনা, জেলা: কুমিল্লা। মোশাররফ হুসাইন বলেন, “শিক্ষা সংস্কারের প্রয়োজন আছে, আমি কওমি শিক্ষার সংস্কার চাই । যে উদ্দেশ্যে এ-কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত তা যেন হারিয়ে না যায়। মুক্তিযুদ্ধের ইতিহাস কওমি মাদ্রাসায় পড়ানো হয় না। পড়ানো উচিৎ বলে মনে করি আমি । জাতীয় কোন দিবসে কওমি মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন করা হয় ৷” আল-জামিয়াতুল আহ্লিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা, হাটহাজারী, চট্টগ্রাম, দাওরায়ে হাদিস-এর ছাত্র মোহাম্মদ ইব্রাহিম খলিল, পিতা হানিফ সরদার, গ্রাম খলিল বলেন, “আমি আমার ছাত্রজীবনে অনেক কিতাব বুঝিনি । সুতরাং আমি চাই কিছু কিতাব পরিবর্তন অপরিহার্য । আমি বুঝিনি তা না, আমার মত অনেক ছাত্র আছে তারা আদৌ এ কিতাবের প্রয়োজন আছে মনে করেন না। শিক্ষা সিলেবাস সংস্কার করা বাধ্যতামূলক, মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের জানা থাকা ভালো, না হয় আমরা এ দেশের নাগরিক হলাম কিভাবে । জাতীয় সংগীত আমি সমর্থন করি না, কিন্ত জাতীয় পতাকা উত্তোলন করা প্রয়োজন- এ দেশের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে । কওমি মাদ্রাসায় সরকারি অনেক নিয়মনীতি পালন করা হয় না৷’ জামেয়া কীসিমুল উলুম দরগাহে হযরত শাহ জালাল, সদর সিলেট, দাওরায়ে হাদিস-এর ছাত্র মো. জহিরুল ইসলাম, পিতা: মন্তাজ আলী, গ্রাম: বাশতলা, থানা: দোয়ারা বাজার, জেলা: সুনামগঞ্জ । মো. জহিরুল ইসলাম বলেন, “কওমি মাদ্রাসা শিক্ষার সম্পূর্ণ সংস্কারের কোনো প্রয়োজন নেই। কওমি সিলেবাসে মুক্তিযুদ্ধের ইতিহাস অন্তর্ভূক্ত করা অত্যন্ত জরুরি। আরবী, উর্দুর পাশাপাশি মাতৃভাষা বাংলাকে অগ্রাধিকার ভিত্তিতে পাঠ দানে গুরুত্ব দিতে হবে। ইংরেজি, গণিত ও বিজ্ঞানের পাশাপাশি সাধারণ জ্ঞান সিলেবাসে সংযোজন করতে হবে । কওমি মাদ্রাসা থেকে রাজনীতি নিষিদ্ধ করলে ভাল হয় ৷” আল-জামিয়া এমদাদুল ইসলাম কাজির হাট মাদ্রাসা ভূজপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম, জামাতে কামেলাইন (ফাজিল ১ম বর্ষ)- এর ছাত্র মুহাম্মদ শাহাদাত হোসাইন বলেন, “আমার মতে কিছুটা সংস্কার প্রয়োজন। যদি আমাদের নেতারা ভালো মনে করেন তাহলে তারা সংস্কার করবেন। সংস্কারের কথা বলেই বা কি লাভ? মুক্তিযুদ্ধের ইতিহাস তো আমাদের জানা দরকার । কওমি সিলেবাসে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস অন্তর্ভুক্ত করা সময়ের দাবি। জাতীয় সংগীত কেন গাইবো? এটা তো একটা গান মাত্র । আমরা কোরাণ হাদিস শিক্ষা করি, গান বাদ্য নয়। জাতীয় পতাকা উত্তোলন করা যেতে পারে। এতে আমার কোনো আপত্তি নেই!’ ২৬৪

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।