শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামে হানাহানি নেই। কিন্তু যখন কাফের বেদীনরা ইসলাম ধ্বংস করবার জন্য মাদ্রাসা- মসজিদে হামলা করবে তখন ইসলামের মুজাহিদরা বসে থাকবে বলে আমার মনে হয় না। মাওলানা আব্দুর রহমান বেতাগী £ কওমি মাদ্রাসা জঙ্গিদের আস্তানা নয়। এটা একটা সম্পূর্ণ মিথ্যা কথা । ছাত্রদের বক্তব্য গণকমিশনের প্রতিনিধিরা ৪ হাজারেরও বেশি ছাত্রের সঙ্গে কথা বলেছেন । হেফাজত প্রভাবিত হলেও কওমি মাদ্রাসার ৮০ ভাগ ছাত্র মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতীয় সংগীত গাওয়া ও জাতীয় পতাকা উত্তোলনের পক্ষে মতামত দিয়েছেন । মাদ্রাসার শতকরা ৯০ ভাগ ছাত্র পাঠ্যসূচির সংস্কার চায়। নিম্নে কয়েকজন ছাত্রের বক্তব্য তুলে ধরা হলো- আল জামিয়া নছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদ্রাসার (জামাতে কামেলাইন) এর ছাত্র মুহাম্মদ সেলিম, পিতাঃ মুহাম্মদ রফিকুল ইসলাম, গ্রামঃ দাতমারা, থানাঃ ভূজপুর, জেলাঃ চট্টগ্রাম । কওমি মাদ্রাসা শিক্ষা সংস্কার প্রসঙ্গে নছিরুল বলেন- “বর্তমান কওমি শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ সংস্কারের প্রয়োজন মনে করি। এ শিক্ষা আধুনিক ও যুগোপযোগী করা সময়ের দাবি। যত দ্রুত সম্ভব সরকারের নিকট দাবি- এ শিক্ষাকে পরিবর্তন করে আধুনিকায়ন করা হোক ।' কওমি সনদের স্বীকৃতি বিষয়ে জানতে চাইলে আল জামিয়া নছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদ্রাসার (জামাতে কামেলাইন) এর ছাত্র মুহাম্মদ সেলিম বলেন, “আমাদের কওমি শিক্ষা সনদের সরকারি স্বীকৃতি না থাকায় আমরা আজকে সমাজের বোঝা হয়ে দীড়িয়েছি। বিভিন্ন নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। একটি স্বাধীন দেশের নাগরিক হয়েও শিক্ষা শেষে সেই শিক্ষার কোন মূল্যায়ন করা হয় না স্বীকৃতি না থাকার কারণে । কওমি মাদ্রাসা পাঠ্যসূচিতে দেশের ইতিহাস এঁতিহ্য ও মুক্তিযুদ্ধের ইতিহাস না থাকা প্রসঙ্গে বলেন, আমরা যে দেশের নাগরিক বলে দাবি করি, সেই দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস জানার কোন ব্যবস্থা না থাকার কারণে দেশপ্রেম আমাদের কার্যক্রমে প্রকাশ পায় না। আমি মনে করি, পাঠ্যসূচিতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অন্তর্ভুক্ত করা দরকার ৷” মুহম্মদ সেলিম জাতীয় সংগীত গাওয়া প্রসঙ্গে বলেন, “আমাদের শিক্ষকগণ জাতীয় সংগীত গাওয়া হারাম মনে করেন তাই আমি জাতীয় সংগীত গাওয়ার পক্ষে নই ৷' হচ্ছে এই দেশের স্বাধীনতার প্রতীক । জাতীয় পতাকা উত্তোলন মানে স্বাধীনতার পক্ষে কথা বলা । পতাকা একটি দেশের পরিচিতি বহন করে । সুতরাং আমি জাতীয় পতাকা উত্তোলনের পক্ষে শতভাগ মত পোষণ করি৷’ আল-জামিয়া ইসলামিয়া জমিরিয়া কাসেমূল উলুম পটিয়া মাদ্রাসার ২০১২ শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিস (টাইটেল) এর ছাত্র হাফেজ মুহাম্মদ আবদুল মুবিন, পিতাঃ ২৬১ ১৩১ মুহাম্মদ ইউছুফ, গ্রামঃ কোদালা ধোপাঘাট, থানাঃ রাঙ্গুনিয়া, জেলাঃ চট্টগ্রাম, কওমি মাদ্রাসা শিক্ষা সংস্কার বিষয়ে বলেন, “কওমি শিক্ষা সংস্কার পরিবর্তন অপরিহার্য । কিছুটা সংস্কার আমাদের পটিয়া মাদ্রাসায় হয়েছে। তা কিন্তু খুব বেশি না। আরো ব্যাপক হারে পরিবর্তন এনে যুগোপযোগী করতে হবে। কওমি মাদ্রাসার সার্বিক বিষয়ে বলেন আমি এখানে দু'একটা বিষয় খুব সমস্যা বলে মনে করি, তা হলো আমাদের থাকা-খাওয়ার যে ব্যবস্থা আছে তা পরিবর্তন করতে হবে । যেমন ছাত্রদের ফ্লোরে ঘুমানো এবং ছাত্রদের ডাল ভাত আর শিক্ষকদের মাছ-মাংস এসব আমার ভালো মনে হয় না ৷” মোহাম্মদ আব্দুল মুবিন কওমি মাদ্রাসার পাঠসুচীতে মুক্তিযুদ্ধের ইতিহাস সংকলনের প্রসঙ্গে বলেন, “আমরা যে দেশের নাগরিক সে দেশের ইতিহাস, এঁতিহ্য ও মুক্তিযুদ্ধের সাঠিক ইতিহাস অবশ্যই থাকতে হবে। একটি স্বাধীন দেশের ইতিহাস পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত করা সময়ের দাবি বলে মনে করি। জাতীয় সংগীত গাওয়ার সংগীত ঘোষণা করেছে বিধায় আমাদের উচিত জাতীয় সংগীত গাওয়া । জাতীয় পতাকা উত্তোলন বিষয়ে বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আর পতাকা হচ্ছে তার একটি অনন্য প্রতীক। জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। প্রয়োজনে সরকারকে বাধ্য করতে হবে জাতীয় পতাকা উত্তোলন করতে ।' চারিয়া মাদ্রাসার সাবেক ছাত্র মাওলানা মুহাম্মদ ইউনুস আলী বলেন, “কওমি মাদ্রাসার প্রচলিত শিক্ষা ব্যবস্থা অনেক পুরনো । এই শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো এই সঙ্গে আধুনিক শিক্ষার সাথে সমন্বয় করা সময়ের চাহিদা । শত বছর আগের এই শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অনেক আগেই দরকার ছিল। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, সংস্কারতো দূরে থাক; সংস্কারের কথা বললেই অনেকের গায়ে জ্বালা শুরু হয়। “কওমি পাঠ্যসূচিতে মুক্তিযুদ্ধের ইতিহাস জানার কোন রকম সুযোগ নেই । আমি সরকারের নিকট আবেদন জানাচ্ছি যে, এ-বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। এটা ভাবতেও অবাক লাগে যে, একটি স্বাধীন দেশে বিভিন্ন রকমের শিক্ষা বিদ্যমান । সুতরাং আমি মনে করি, কওমি শিক্ষার প্রতি অবহেলা করা ঠিক নয়। এখনি এ-শিক্ষা সংস্কার করে যুগোপযোগী ও আধুনিক হিসেবে গড়ে তোলা প্রয়োজন । আমি জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের পক্ষে ।' ইবাহীম বলেন, “যুগ যুগ ধরে যেভাবে কওমি মাদ্রাসা পরিচালিত হচ্ছে আধুনিক সমাজে মানানসই নয় । কেননা কওমি মাদ্রাসার হাল হকিকত অত্যন্ত নাজুক । ছাত্রদের থাকা-খাওয়া এবং শিক্ষার কোন মানসম্মত পরিবেশ বলতে কিছু নেই। শিক্ষা সংস্কারের বিষয়ে বলেন- কওমি শিক্ষার আমূল সংস্কার প্রয়োজন । উর্দু, ফার্সি ও আরবি ছাড়াও মাতৃভাষা বাংলায় শিক্ষা পাঠদানের ব্যবস্থা করা দরকার। আমরা ২৬২

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।