শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

মাওলানা মুফতি গোলামুর রহমান ৪ মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ে আমার মত এটা সংযোজন করা হোক। মাওলানা দৌলত আলী খান ঃ মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠ্যসূচীতে অবশ্যই সংযোজন করতে হবে । বাধ্য করতে হবে যেন মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ানো হয়। মাওলানা আব্দুর রহমান বেতাগী £ পাঠ্যসূচীতে মুক্তিযুদ্ধের ইতিহাস সংযোজন করা চাই এবং করতেই হবে । প্রশ্ন 8 কওমি শিক্ষার্থীরা শিক্ষা শেষে কর্মসংস্থান পায় না, আপনি কী বলবেন? মাওলানা জাকারিয়া হাসনাবাদী ৪ ছাত্রদের শিক্ষা শেষে কওমি মাদ্রাসা, মসজিদ এবং মকতব ছাড়া আর কোনো কর্মসংস্থান নেই, এটা সঠিক না। মাওলানা কবীর আহমদ ঃ ওলামায়ে দেওবন্দের ছাত্ররা শিক্ষার্জন করেন চাকরির জন্য নয়। আল্লাহকে পাওয়ার জন্য । তাই সরকারি চাকরি পেলেও কি না পেলেও কি? আমাদের চাকরির দরকার নেই আমরা চাই ইসলামের খেদমত করতে । মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানী ৪ ছাত্রদের শিক্ষা শেষে কওমি মাদ্রাসা, মসজিদ এবং মকতব ছাড়া আর কোন কর্মসংস্থান নেই। তাই কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দিলে সে সমস্যাটা দূর হবে বলে আমি মনে করি । করবে কেন? তারা ধর্মীয় শিক্ষার্জন করে- মাদ্রাসা, মসজিদে দ্বীনের খেদমত করবে এটাই তো স্বাভাবিক । আমার জানা মতে কওমি মাদ্রাসার কোনো ছাত্র বেকার নেই । মাওলানা সারওয়ার কামাল আজিজী ৪ কর্মসংস্থানের জন্যই তো আমরা কওমি সনদের স্বীকৃতি চাই। কওমি ছাত্ররা অনেক মেধাবী । তারা তাদের মেধা বিকাশের সুযোগ পেলে সব জায়গাতেই সফল হবে। আমি চাই সরকার কওমি মাদ্রাসার স্বীকৃতি দিক এবং ছাত্রদের কর্মসংস্থানের ব্যবস্থা হোক। মাওলানা উবায়দুর রহমান মাহবুব ৪ ছাত্রদের চাকরির ব্যবস্থা রয়েছে মোটামুটি । নুরানী মাদ্রাসাসহ বিভিন্ন মসজিদ মাদ্রাসায় ছাত্ররা চাকরি করেন । কওমিতে যারা লেখাপড়া করেন তারা তো চাকরির জন্য লেখাপড়া করেন না। তবুও চাকরির দরকার পড়ে । মাওলানা আবদুল জাব্বার জিহাদী ৪ মসজিদ মাদ্রাসায় চাকুরী এটাও একটা কর্মসংস্থান। মাওলানা মুফতি গোলামুর রহমান £ কওমি ছাত্ররা শিক্ষা শেষে বেকার থাকে না। সনদের স্বীকৃতি হলে তো অবশ্যই সরকারি চাকরি করা যায় । মাওলানা দৌলত আলী খান £ঃ আসলে চাকরি পাই, কিন্তু সেটা মসজিদ-মাদ্রাসার চাকরি। যোগ্যতা থাকা সত্তেও তাদের কোন সরকারি চাকরি করার সুযোগ থাকে না। কারণ তাদের কোন সরকারি স্বীকৃতি প্রাপ্ত সনদ নেই। একসময় আমার মত কিছু কিছু ছাত্ররা কওমি মাদ্রাসায় নিষেধাজ্ঞা অমান্য করে আলিয়া মাদ্রাসার ফরম পূরণ করে পরীক্ষা দিত। আমিও দিয়েছি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি। আমরা চাইলে চাকরি করতে পারবো । ২৫৯ ১৩০ মাওলানা আব্দুর রহমান বেতাগী £ হাজার হাজার কওমি শিক্ষার্থী শিক্ষা শেষ করে বেকার রয়েছে। টিউশনি, ইমামতি, মুয়াজ্জিন এবং কওমি নুরানী মাদ্রাসা ছাড়া আর কোন চাকরির ব্যবস্থা নেই এই ছাত্রদের । প্রশ্ন £ কওমি মাদ্রাসায় জঙ্গি তৈরির কারখানা হিসেবে অনেকের অভিযোগ রয়েছে আপনি কী বলবেন? মাওলানা জাকারিয়া হাসনাবাদী ৪ কথাটি সম্পূর্ণ অবাস্তব । কওমি মাদ্রাসা আগেও জঙ্গির কারখানা ছিল না এখনো নেই ভবিষ্যতেও হবে না। কারণ এটি একটি দ্বীনি প্রতিষ্ঠান ইসলাম শান্তির ধর্ম এখানে ইসলামের শিক্ষা দেওয়া হয়। মারামারি খুনো-খুনির শিক্ষা ইসলাম কখনো দেয়নি । মাওলানা কবীর আহমদ ৪ কওমি মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না। মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানী ৪ কওমি মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না। এসব মাদ্রাসায় ইসলামের জন্য মুজাহিদ তৈরি হয়। যারা ইসলাম রক্ষার আন্দোলনে সব সময় কাজ করে চলেছেন। যেসব জঙ্গি ইসলামের নামে মানুষ হত্যাসহ জঘন্য কাজ করে চলেছে তারা ইসলামের শত্রু । তাদের কারণে কওমি মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ আনা ঠিক নয় । মাওলানা আবদুস ছাত্তার ৪ কওমি মাদ্রাসায় কোন জঙ্গিবাদী আস্তানা নেই । এখানে জঙ্গি তৈরি হয় না, এখানে ইসলামের সৈনিক (মুজাহিদ) তৈরি হয়। জঙ্গি তৈরির কথা বলে অপবাদ দেওয়াটা ঠিক না। মাওলানা সারওয়ার কামাল আজিজী ঃ জঙ্গি আস্তানা বলাটা অন্যায় কাজ। এখানে কোন জঙ্গিবাদী কার্যক্রম হয় না। এখানে দ্বীনি শিক্ষা পাঠদান করা হয়। মাওলানা উবায়দুর রহমান মাহবুব 8 কওমি মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না, এখানে দ্বীনের জন্য মুজাহিদ তৈরি হয়। কিছু কিছু কওমি পড়ুয়া যেমন, হাফেজ ইয়াহইয়া, শেখ ফরিদ মুফতি হান্নানসহ যারা জঙ্গিবাদী কর্মকান্ডে লিপ্ত ছিলেন বা আছেন তারা পথ ভ্ৰষ্ট হয়ে গেছে। কয়েকজন এরকম হতেই পারে । স্কুল-কলেজে কি সন্ত্রাসী-জঙ্গি নেই? মাওলানা আবদুল জাব্বার জিহাদী ৪ স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ও বলেছেন মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না। আমরাও বলি মাদ্রাসায় জঙ্গি তৈরির কারখানা নয়। বরং স্কুল, কলেজে গিয়ে দেখুন সেখানে জঙ্গি সন্ত্রাসী তৈরি হয় কিনা । মাওলানা মুফতি গোলামুর রহমান £ কওমি মাদ্রাসা জঙ্গি তৈরির আস্তানা নয়। এই মাদ্রাসা কোরআন হাদিস এর শিক্ষা দেয়। এখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলামে মারামারি নেই । যদিও যে সব কওমি শিক্ষার্থী বিভিন্ন সময় জঙ্গিবাদী কর্মকান্ডে লিপ্ত হয়েছেন/হচ্ছেন তারা পথভ্রষ্ট । যেমন মুফতি হান্নান, শেখ ফরিদ, হাফেজ ইয়াহিয়াসহ আরো অনেকে ভুল পথে পরিচালিত হয়েছে এবং হচ্ছে। মাওলানা দৌলত আলী খান ৪ কওমি মাদ্রাসায় জঙ্গি আস্তানা অভিযোগটা একটা অপবাদ । এখানে জঙ্গি তৈরি হয় না। ইসলাম রক্ষার মুজাহিদ তৈরি হয় । ইসলাম শান্তির ধর্ম, ২৬০

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।