প্রশ্ন £ জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত গাওয়া হয় না কওমি মাদ্রাসায়। সে বিষয়ে আপনি কী বলবেন? মাওলানা জাকারিয়া হাসনাবাদী £ জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং উত্তোলন করতে হবে। কোনো মাদ্রাসায় যদি বাংলাদেশের প্রতীক জাতীয় পতাকা না তোলা হয় তাহলে সরকারের পক্ষে হতে বাধ্য করতে হবে যেন অবশ্যই জাতীয় পতাকা উত্তোলন করে । জাতীয় সংগীতের বিষয়ে আমাদের কিছু অভিযোগ রয়েছে। মাওলানা কবীর আহমদ £ জাতীয় পতাকা উত্তোলন করলে কি না করলেও কি! এখানে লাভ ক্ষতির কিছু দেখছি না। সরকার যদি বাধ্য করে তাহলে জাতীয় পতাকা উত্তোলন করা হবে । জাতীয় সংগীত তো গাওয়াই যাবে না। কারণ সংগীত গাওয়া নাজায়েজ । মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানী £ জাতীয় পতাকা উত্তোলনে বাধা নেই। কিন্তু জাতীয় সংগীত গাওয়ার ব্যাপারে প্রশ্ন রয়েছে। মাওলানা আবদুস ছাত্তার £ জাতীয় পতাকা উত্তোলন বিষয়ে আকাবিরে দ্বীন যদি বলেন (হাটহাজারীর মুরব্বিরা) তাহলে জাতীয় পতাকা উত্তোলন করা হবে । তবে মাঝে মধ্যে আমরা জাতীয় পতাকা উত্তোলন করি। জাতীয় সংগীত গাওয়া হারাম । এই সংগীত হিন্দুদের সংগীত । দ্বীনি মাদ্রাসায় এই জাতীয় সংগীত গাওয়া জায়েজ নয় । মাওলানা সারওয়ার কামাল আজিজী £ জাতীয় পতাকা তুলতেই হবে । আর যদি না তুলে সেটা অপরাধ । যদি কোন মাদ্রাসা সেই অপরাধ করে থাকে সেটা সরকারের দায়িত্ব অবহেলার কারণে হয়েছে বলে আমি মনে করি । সরকারকে বাধ্য করতে হবে জাতীয় পতাকা উত্তোলন করতে । না হয় শাস্তির ব্যবস্থা করতে হবে। আমি জাতীয় সংগীত গাওয়ার পক্ষে না। মাওলানা উবায়দুর রহমান মাহবুব ৪ জাতীয় পতাকা হলো এই দেশের স্বাধীনতার প্রতীক। তাই আমি জাতীয় পতাকা উত্তোলনের পক্ষে এবং পতাকা তোলা মানে হলো স্বাধীনতার পক্ষে মত দেয়া স্বাধীন দেশের স্বীকৃতির জন্য জাতীয় পতাকা তুলতেই হবে। জাতীয় সংগীত এর বিষয়ে আমার কিছু বক্তব্য রয়েছে যা আজ আমি বলতে পারছি না সময়ের অভাবের কারণে । মাওলানা আবদুল জাব্বার জিহাদী ৪ জাতীয় পতাকা উত্তোলনে বাধা কোথায়? অবশ্যই জাতীয় পতাকা উত্তোলন করতে হবে । কিন্তু জাতীয় সংগীত গাওয়া যাবে না। কারণ ইসলাম ধর্ম গান-বাদ্যকে বৈধতা দেয়নি । মাওলানা মুফতি গোলামুর রহমান ৪ জাতীয় পতাকা উত্তোলনে আমার মনে হয় না কোন অসুবিধা আছে। জাতীয় পতাকা উত্তোলন করতে হবে কারণ এই পতাকাটা আমার স্বাধীন দেশের প্রতীক । জাতীয় সংগীতের ব্যাপারে ওলামায়ে দেওবন্দের অভিযোগ রয়েছে। তাই জাতীয় সংগীতের ব্যাপারে আমিও দ্বিমত পোষণ করছি। মাওলানা দৌলত আলী খান ৪ জাতীয় পতাকা অবশ্যই তুলতে হবে । জাতীয় পতাকা উত্তোলন না করা মানে হচ্ছে স্বাধীনতাকে অস্বীকার করা । জাতীয় সংগীতের বিষয়ে কওমি ২৫৭ ১২৯ আলেম-ওলামারা দ্বিমত পোষণ করেন । আমার নিজের মত হলো, জাতীয় সংগীত গাইলে কোনো সমস্যা দেখছি না। আমি জাতীয় পতাকা উত্তোলনের পক্ষে । মাওলানা আব্দুর রহমান বেতাগী £ জাতীয় পতাকা মাঝে মাঝে উত্তোলন করা হয়। উত্তোলন করা হয়। জাতীয় সংগীত গাইলে তেমন বেশি অসুবিধা হবে বলে মনে হয় না। কিন্ত জাতীয় সংগীত নিয়ে আমাদের কওমি আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে । প্রশ্ন ৪ পাঠসূচীতে মুক্তিযুদ্ধের ইতিহাস সংযোজন করা এবং পাঠদান বিষয়ে আপনার মতামত? মাওলানা জাকারিয়া হাসনাবাদী £ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এর ব্যবস্থা করে কওমি সিলেবাসে সংযুক্তি করে সরকারকে পাঠদানের বাধ্য করতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস বর্তমান প্রজন্মের খুব বেশি জানা প্রয়োজন এবং জানতে হবে । এদেশের নাগরিক হলে এদেশ সম্পর্কে জানা থাকা অবশ্যই একজন ছাত্র-ছাত্রী এবং সাধারণ মানুষের অধিকার । জাতীয় সংগীত গাওয়ার বিপক্ষে । মাওলানা কবীর আহমদ £ মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ানো দোষের কিছু না। আমাদের মুরব্বিরা যদি বলেন এবং সরকার যদি বাধ্য করেন তাহলে পাঠ্যসূচীতে মুক্তিযুদ্ধের ইতিহাস সংযোজন করা হবে । মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানী ৪ পাঠ্যসূচীতে সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস সংযোজন করে অবশ্যই পাঠদান করানোর প্রয়োজনীয়তা রয়েছে। মাওলানা আবদুস ছাত্তার ৪ মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের মাদ্রাসায় রয়েছে। আমাদের মাদ্রাসায় ইসলামের (যুদ্ধের) ইতিহাস পড়ানো হয় বেশি। এটা তো ধর্মীয় প্রতিষ্ঠান। তাই এখানে ইসলামের ইতিহাস বেশি থাকা দরকার । মাওলানা সারওয়ার কামাল আজিজী ঃ মুক্তিযুদ্ধের ইতিহাস না থাকাটা সরকারের অপরাধ । আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস কোনটা রাখবো কোনটা সঠিক মনে করবো? সরকার যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে বলেন এবং বাধ্য করেন আমার মনে হয় কওমিরা মুক্তিযুদ্ধের ইতিহাস তাদের পাঠ্যসূচীতে সংযোজন করবেন এবং পাঠদান করাবেন। মাওলানা উবায়দুর রহমান মাহবুব ৪ মুক্তিযুদ্ধের ইতিহাস অবশ্যই সংযোজন করতে হবে। মুক্তিযোদ্ধারা হলেন এদেশের কৃতি সন্তান। নবী-সাহাবাদের যুগে যারা বদরের যুদ্ধ করেছেন তারা যেমন মুক্তিযোদ্ধা; তেমনি ভাবে এদেশের জন্য যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন তারাও একই যোদ্ধা। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের মর্যাদা হলো ওহুদ এবং বদরের যুদ্ধের সাহাবাদের মত । কিন্তু আমাদের একটা দাবি থাকবে মুক্তিযোদ্ধারা যেন ইসলামের বিরুদ্ধে কথা না বলেন। পাঠ্যসূচীতে অবশ্যই মুক্তিযুদ্ধের ইতিহাস সংযোজন চাই। মাওলানা আবদুল জাব্বার জিহাদী ৪ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অবশ্যই সংযোজন করা দরকার । ২৫৮
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।