৪. মাওলানা আবদুস ছাত্তার, কেন্দ্রীয় সদস্য হেফাজতে ইসলাম, পরিচালক, বরকল মাদ্রাসা আনোয়ারা, চট্টগ্রাম ৷ ৫. মাওলানা সারওয়ার কামাল আজিজী, পরিচালক জামিয়া হেমায়াতুল ইসলাম পদুয়া, লোহাগাড়া, চট্টগ্রাম। কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক, হেফাজতে ইসলাম, সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা হেফাজত । ৬. মাওলানা উবায়দুর রহমান মাহবুব, পরিচালক, জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া, বরিশাল, কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ । ৭. মাওলানা আবদুল জাব্বার জিহাদী, পরিচালক, জামিয়া রহমানিয়া, ছোটবনগ্ৰাম, রাজশাহী । ৮. মাওলানা মুফতি গোলামুর রহমান, পরিচালক, জামিয়া ইসলামিয়া মারকাযুল উলুম মাদ্রাসা, খুলনা, কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক, হেফাজতে ইসলাম । ৯. মাওলানা দৌলত আলী খান, লেখক, কলামিষ্ট ও শিক্ষক, আল জামিয়াতুল ইসলামীয়া নছিরুল ইসলাম, (নাজির হাট বড়) মাদ্রাসা, ফটিকছড়ি চট্টগ্রাম । ১০. মাওলানা আব্দুর রহমান বেতাগী, পরিচালক, মাদ্রাসায়ে নূরে মদিনা, বড় গ্রাম কামরাঙ্গীরচর, ঢাকা । ১১. মুফতি মোহাম্মদ ইকবাল, শিক্ষক, বাবুনগর আজিজুল উলুম মাদ্রাসা, ফটিকছড়ি, চট্টগ্রাম । ১২. মাওলানা জাহেদ আহমদ, শিক্ষক, মুহাম্মদিয়া মাদ্রাসা, গোল্টা বাজার বড়লেখা, মৌলভীবাজার । ১৩. মাওলানা ইলিয়াছ আহমদ, পরিচালক, তালিমুল ইসলাম মাদ্রাসা, চট্টগ্রাম ১৪. মাওলানা হাসান ফারুকী, শিক্ষক, সুড়িকান্দী জামেউল উলুম মাদ্রাসা, বড়লেখা, মৌলভীবাজার । প্রশ্ন ৪ কওমি মাদ্রাসা শিক্ষা সংস্কার বিষয়ে আপনার বক্তব্য কী? মাওলানা জাকারিয়া হাসনাবাদী ৪ কওমি পাঠসূচীর (সিলেবাস) পরিবর্তন চাই । কিন্তু আমুল পরিবর্তন নয় । পুরাতন এমন কিছু বিষয় রয়েছে কওমি পাঠসূচীতে যা আমাদের আদৌ প্রয়োজন পড়ে না। সে সব বিষয় বাদ দিয়ে বাংলা-ইংরেজীর সমন্বয়ে আধুনিক কিছু বিষয় সংযোজন করে নতুন ভাবে সিলেবাস প্রণয়ন করার মত রয়েছে আমার । মাওলানা কবীর আহমদ ৪ এই সিলেবাস যুগ যুগ ধরে চলে আসছে। মুরব্বিদের প্রবীণ) পরামর্শক্রমে এই সিলেবাস শত বছর ধরে বহাল রয়েছে। তবুও কিছু কিছু বিষয় আছে যেগুলি পরিবর্তন হয়েছে এবং আরো কিছু পরিবর্তন হওয়া দরকার । মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানী ৪ কিছু সংস্কারের দরকার রয়েছে। বাংলা- ইংরেজীর আরও সংযোজন করতে হবে। অপ্রয়োজনীয় উর্দু-ফার্সি বাদ দিতে হবে। স্বীকৃতির বিষয়ে আমরা অনেক দিন হতে বলে আসছি। এখন কথা হলো কোনো ২৫৫ ১২৮ ধরনের শিক্ষা সিলেবাসের ভিত্তিতে সনদের স্বীকৃতি দেওয়া হবে সেটা দেখার বিষয় । আমার মত হচ্ছে আধুনিক শিক্ষার সমন্বয়ে সিলেবাস প্রণয়ন করতে হবে। মাওলানা আবদুস ছাত্তার ৪ সিলেবাস পরিবর্তনের প্রশ্নই আসে না। এই সিলেবাস শাহ ওয়ালিউল্লাহর (রঃ) সিলেবাস। এই সিলেবাস দেওবন্দি সিলেবাস । এটা হাটহাজারীর সিলেবাস । সুতরাং এটার পরিবর্তনের কোনো কারণ দেখছি না। মাওলানা সারওয়ার কামাল আজিজী 8 কওমি শিক্ষার সংস্কার চাই আমি । আমি খতীবে আজম মাওলানা সিদ্দিক আহমদ এবং সুলতান যওক নদভীর অনুসারী । শিক্ষা সংস্কার বিষয়ে খতীবে আজমের লিখিত উর্দু গ্রন্থ এবং সুলতান যওক নদভীর “কওমি মাদ্রাসা শিক্ষা সংস্কার ডাক’ শিরোনামে গ্রন্থগুলো আমি প্রকাশ করেছি। এই গ্রন্থগুলোতে তারা (২০/৫০ বছর পূর্বে) বলেছিলেন বর্তমান কওমিতে যে শিক্ষা সিলেবাস রয়েছে তার মধ্য থেকে উর্দু-ফার্সি কে সম্পূর্ণভাবে বাদ দিয়ে বাংলা- ইংরেজি বাধ্যতামূলক করতে হবে । বর্তমান কওমি মাদ্রাসায় যে শিক্ষা সিলেবাস রয়েছে তা জাতির কোন কাজে আসবে না। এমনকি নিজেরও কোন কাজে আসবে না । আমরা অনেক বছর ধরে সংস্কারের জন্য আন্দোলন করে আসছি । কিন্তু আমাদের পুরাতন মডেলের আলেমরা তা বুঝতেছেন না। জমিরিয়া কাসেমুল উলুম পটিয়া মাদ্রাসা, দারুল মা'আরিফ মাদ্রাসা এবং আমার প্রতিষ্ঠিত মাদ্রাসাসহ আরো হাজার মাদ্রাসা রয়েছে যারা আমাদের মত কওমি শিক্ষা সিলেবাস সংস্কার চায়। আমি নিজেই আমার মাদ্রাসায় প্রচলিত হাটহাজারীর সিলেবাস গ্রহণ করিনি । আমার মাদ্রাসায় বর্তমান নতুন আধুনিক সিলেবাসে পাঠদান করে চলেছি। মাওলানা উবায়দুর রহমান মাহবুব ৪ কওমি শিক্ষা সিলেবাস সংস্কারের পক্ষে একমত আমার । কিন্তু সেটা আমাদের নিয়মে হতে হবে । মাওলানা আবদুল জাব্বার জিহাদী £ কওমি পাঠ্যসূচীতে অবশ্যই কিছু আধুনিক বিষয়ঃ যেমন বাংলা-ইংরেজী সংযোজন করা যেতে পারে কিন্তু বিয়োজন করা যাবে না। মাওলানা মুফতি গোলামুর রহমান ৪ কওমি মাদ্রাসার যুগোপযোগী সংস্কার আমরা চাই। কিন্ত যেন আমাদের কওমি মাদ্রাসার মূল ভিত্তি দারুল উলুম দেওবন্দের মূল সিলেবাস ধ্বংস না হয়ে যায়। মাওলানা দৌলত আলী খান ৪ কওমি সিলেবাস সংস্কার করতে হবে । এমন অনেক কিতাব (বই) রয়েছে কওমি পুরানো এই সিলেবাসে, যার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যেমন- উর্দু, ফার্সির কিতাবগুলো প্রয়োজন নেই । বিভিন্ন ক্লাসে আরো অনেক কিতাব আছে যা ছাত্ররা বোঝে না। এই সিলেবাসে বাংলা-ইংরেজির সমন্বয় করে, অপ্রয়োজনীয় গ্রন্থ পাঠ্যসূচী থেকে বাদ দিয়ে কওমি সিলেবাস সংস্কার করে সনদের স্বীকৃতি নিতে হবে। মাওলানা আব্দুর রহমান বেতাগী ৪ কিছুটা সংস্কার চাই কওমি শিক্ষা সিলেবাসের । যেখানে থাকবে বাংলা-ইংরেজি এবং যুগোপযোগী প্রয়োজনীয় শিক্ষা যেমন কম্পিউটার ইত্যাদি। ২৫৬
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।