শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

জামায়াতি দর্শন শেখানো হচ্ছে বলে কমিটির পর্যবেক্ষণে উল্লেখ করা হয়। ২১ পৃষ্ঠার প্রতিবেদনটি সোমবার সরকারের ‘জঙ্গিবাদ প্রতিরোধ এবং প্রতিকার কমিটি*র কাছে হস্তান্তর করেছে ইসলামিক ফাউন্ডেশন ।" (যুগান্তর, ১৫ মে, ২০১৪) এরপর ২০১৭ সালে আমরা দেখেছি হেফাজতের দাবির কারণে কীভাবে সাধারণ শিক্ষা পাঠক্রমের সাম্প্রদায়িকীকরণ হয়েছে। প্রায় কোটি ছাত্রের কওমি ও আলিয়া মাদ্রাসায় জামায়াতে ইসলামী তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য সচেষ্ট হয়েছে ১৯৮০-এর দশকে, জেনারেল এরশাদের আমল থেকে। প্রাক্তন মুসলিম লীগ নেতা এবং *৭১-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর অন্যতম প্রধান সহযোগী দৈনিক “ইনকিলাব'-এর প্রতিষ্ঠাতা মওলানা আবদুল মান্নান জেনারেল জিয়া ও জেনারেল এরশাদের মন্ত্রী হওয়ার সুবাদে আলিয়া মাদ্রাসা শিক্ষকদের সবচেয়ে বড় সংগঠন “জমিয়তুল মুদাররেসিন' গঠন করেন। আলিয়া মাদ্রাসার শিক্ষকদের বেতন ও মর্যাদা বৃদ্ধি করে তিনি তার নেতৃত্ব নিরঙ্কুশ করেন। জামায়াতে ইসলামী '৮০-এর দশক থেকে সচেষ্ট মাদ্রাসায় সেভাবে ঢুকতে পারে নি। কওমি মাদ্রাসাগুলো যেহেতু ভারতের দেওবন্দ মাদ্রাসার শিক্ষানীতি অনুসরণ করে এবং দেওবন্দিরা যেহেতু জামায়াতবিরোধী সেজন্য সেখানে অনুপ্রবেশের কোনও সুযোগ জামায়াতের তখন ছিল না। জামায়াতকে সেই সুযোগ করে দিয়েছে হেফাজতে ইসলাম । জামায়াতের অর্থ, মেধা, সাংগঠনিক দক্ষতা এবং ক্ষমতার অংশীদার হওয়ার প্রলোভনে আকৃষ্ট হয়ে হেফাজতের নেতারা তাদের সংগঠনের দরজা জামায়াতের জন্য খুলে দিয়েছেন, যার ভয়ঙ্কর বহিঃপ্রকাশ ঘটেছে ২০১৩ সালের ৬ এপ্রিল ও ৫ মে' হেফাজতের কর্মসূচীতে জামায়াতের সার্বিক সমর্থন ও সহযোগিতায় । ২০১৩ সালের আগে কওমি মাদ্রাসা নিয়ন্ত্রণকারী হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা নেতাদের অধিকাংশ ছিলেন “ইসলামী এক্য জোট’, “জমিয়তে ওলামায়ে ইসলামী” “খেলাফত আন্দোলন’, খেলাফত মজলিশ’, “ইসলামী আন্দোলন’ ও “নেজামে ইসলামে*রও শীর্ষ নেতা এবং একই সঙ্গে জামায়াতবিরোধী। অপরদিকে মওলানা মান্নানের কারণে ২০০১ সালের আগে আলিয়া মাদ্রাসায়ও জামায়াতের অবস্থান ছিল অত্যন্ত দুর্বল। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াত ও জামায়াতবিরোধী সকল মৌলবাদী, সাম্প্রদায়িক ও যুদ্ধাপরাধীদের দলকে তাদের জোটভুক্ত করেছে এবং জোটের এক্য ধরে রাখার জন্য জামায়াত ও জামায়াতবিরোধীদের আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের চেতনা, ভারতের আধিপত্য, যুদ্ধাপরাধীদের বিচার ইত্যাদি জুজুর ভয় দেখিয়ে এক মঞ্চে একত্রিত রেখেছে। ২০০১ সালে ক্ষমতায় এসে “হরকতুল জিহাদ’ এবং অপরাপর জঙ্গী সংগঠনের পাশাপাশি জোটের অন্যান্য শরিকের সঙ্গে জামায়াতের দ্বন্দ ও দূরত্বের অবসান ঘটিয়েছে বিএনপি। যেহেতু এরশাদের দল ও মওলানা মান্নান এক সময় বিএনপিবিরোধী ছিলেন সেহেতু জামায়াত ক্ষমতায় এসে প্রথম সুযোগই আলিয়া মাদ্রাসায় কর্তৃত্ব স্থাপনে সচেষ্ট হয় এবং অল্প সময়ের ভেতর মওলানা মান্নানের জামিয়তে মুদাররেসিনকে তারা কোনঠাসা করে ফেলে । সেই সময় জামায়াত মাদ্রাসা ও ২১ মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের আধিপত্য নিরঙ্কুশ করবার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করে। কখনও গোপন করে নি। হেফাজতপ্রধান আওয়ামী লীগকে বন্ধু বললেও কখনও তিনি বলেন নি ২০১৩ সালে তাদের ১৩ দফাকে কেন্দ্র করে ৫ মের মহাতাপ্তবের জন্য, ৪৫ জনের হত্যা এবং জনগণের শত শত কোটি টাকার সম্পদ ধ্বংসের জন্য তিনি অনুতপ্ত বা ক্ষমাপ্রার্থী হেফাজত নেতারা কখনও বলেননি হেফাজত ১৩ দফা কর্মসূচি প্রত্যাহার করে তারা বাংলাদেশের সংবিধান মেনে নিয়েছেন। কোনও কওমি মাদ্রাসাকে বৈধভাবে সরকারি জমি লীজ দেয়ার ভেতর আপত্তির কোনও কারণ আছে বলে মনে করি না। সরকারের নেতারা এরকম বহু জমি আত্মসাৎ করছেন বা অন্যদের আত্মসাতে সহযোগিতা করছেন_ যেগুলো নিঃসন্দেহে শাস্তিযোগ্য অপরাধ । কিন্তু হেফাজতের মাদ্রাসাকে জমি দিয়ে জঙ্গীবাদকে যদি মদদ দেয়া হয় সেটি গুরুতর অপরাধ । পুরনো বাংলা প্রবাদে বলা হয়েছে দুধকলা দিয়ে কখনও কাল সাপকে পোষ মানানো যায় না। হেফাজত যে পোষ না মানা কাল সাপ এটা সর্বশেষ প্রমাণ করেছে- ২০২০ সালে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে বুড়িগঙ্গায় নিক্ষেপ করার হুমকি দিয়ে। ২০২১ সালে তারা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনের বিরোধিতার অজুহাতে বহু জায়গায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরাল ভেঙেছে। এসবের বিস্তারিত বিবরণ বর্তমান শ্বেতপত্রে রয়েছে। হেফাজত-জামায়াতের সঙ্গে সরকারের সমঝোতার যে অভিযোগ উঠেছে, এ বিষয়ে সরকারকে নিজেদের অবস্থান স্বচ্ছ করতে হবে। প্রতি বছর জানুয়ারি ও মে মাসে সরকারের সহযোগিতায় মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী বরেণ্য কথাশিল্পী শওকত ওসমানের জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী পালন করা হয়। বিভিন্ন আলোচনা সভায় তার আদর্শ সমুন্নত রাখার কথা বলেন সরকারের মন্ত্রীরা। শওকত ওসমানের একটি বইয়ের শিরোনাম হচ্ছে “মৌলবাদের আগুন নিয়ে খেলা” । সরকারের মন্ত্রী ও নীতিনির্ধারকদের অনুরোধ করব- হেফাজত-জামায়াতের সঙ্গে সমঝোতা করবার আগে শওকত ওসমানের এই বইটি অত্যন্ত পড়ন। তিনি বামপন্থী ছিলেন না, সব সময় আওয়ামী লীগ সমর্থন করেছেন। শওকত ওসমান লিখেছেন, মৌলবাদের আগুন নিয়ে যারাই খেলতে গিয়েছে তারা ধ্বংস হয়েছে। জঙ্গিদের আদর্শিক গুরু হেফাজতে ইসলামের সঙ্গে কেন সমঝোতার সম্পর্ক রাখে এ বিষয়ে দলের অবস্থান আওয়ামী লীগের শীর্ষ নেতাদের স্পষ্ট করতে হবে । আমাদের আগের শ্বেতপত্রে এবং বর্তমান শ্বেতপত্রেও হেফাজত নেতাদের জঙ্গি সম্পৃক্ততা, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দা ও তালেবানের সঙ্গে সুসম্পর্ক এবং আদর্শগত অভিন্নতার বহু তথ্য রয়েছে। জজিদমনের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অভূতপূর্ব সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হলেও বিএনপি-জামায়াত এর বিরুদ্ধে বিষোদ্গার অব্যাহত রেখেছে । নিজেরা মুক্তচিন্তার লেখক, প্রকাশকদের ২২

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।