শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

“মধ্যপ্রাচ্যফেরত নাছির দুই বছর আগে রাঙ্গুনিয়ার ওই মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগ দেন। সেখানকার শিশু ছাত্রদের প্রায় প্রত্যেক রাতে যৌন নিপীড়নে বাধ্য করতেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। গ্রেপ্তার হওয়ার পর আদালতে দেওয়া জবানবন্দিতে বিভিন্ন সময়ে শিশু ধর্ষণ ও যৌন হয়রানি করার বিষযটি স্বীকার করেছেন নাছির । এছাড়া শিশু শিক্ষার্থীদের পরিবারের দারিদ্র্য ও অসহায়তের সুযোগ নিয়ে এবং ভয় দেখিয়ে এ ধরনের অপকর্মে বাধ্য করার বিষয়টিও বলেছেন ।' গণমাধ্যমে প্রকাশিত কয়েকশ ঘটনার মধ্যে, এখানে তুলে ধরা হয়েছে মাত্র কয়েকটির কথা । এ থেকে ধারণা করা যায় নিয়ন্ত্রণহীন, নজরদারিহীন কওমি মাদ্রাসাগুলো কীভাবে অপরাধের দুর্গে পরিণত হয়েছে। এ বিষয়ে স্বতন্ত্র গবেষণার প্রয়োজন রয়েছে। বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার রাজনৈতিক অর্থনীতি : গবেষক অধ্যাপক আবুল বারাকাত লিখিত “বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার রাজনৈতিক অর্থনীতিঃ উৎস, বিকাশ এবং প্রভাব’ এই বইটি থেকে কওমি মাদ্রাসায় আর্থিক কাঠামো নিয়ে তুলে ধরা হলো “বিদেশি উৎসের মধ্যে আছে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের অর্থাৎ ইউরোপের বিভিন্ন দেশ, মধ্যপ্রাচ্য, এবং মধ্যপ্রাচ্যের দেশসমূহের ধনী মুসলিমদের কাছ থেকে অনুদান। রমজান মাস এবং হজের সময় বেশ কিছু উলামা যারা হজের সময় মাদ্রাসার সাথে গভীরভাবে সম্পৃক্ত তারা মধ্যপ্রাচ্য এবং অন্যান্য দেশ বিশেষত যুক্তরাজ্য সফর করেন। তারা নির্বাসিত বাংলাদেশি এবং ধনী মুসলিমদের সাথে সাক্ষাত করে মাদ্রাসা এবং মসজিদে অর্থায়নের জন্য আবেদন জানান। যদিও এসব বিদেশ ভ্রমণের কথা প্রায় সবাই জানে (ওপেন সিক্রেট) । অধিকাংশ মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসার অর্থায়নের উৎস সম্পর্কে মুখ খুলতে নারাজ। মাদ্রাসায় পাচ ধরনের তহবিল আছে। সাধারণ তহবিল, লিল্লাহ (দরিদ্র) তহবিল, বই বা পুস্তক তহবিল, ভবন ও মসজিদ নির্মাণ বা মেরামত তহবিল (যদি কোনো মাদ্রাসা মসজিদ সংলগ্ন হয়)। সাধারণ তহবিলের অর্থ সমাজের বিভিন্ন উৎস থেকে আসে, বিভিন্ন ব্যক্তির নিয়মিত অর্থায়ন, শিক্ষার্থীদের নিকট হতে ভর্তি, টিউশন, অন্যান্য ফি হতে আয়, ওয়াকফ সম্পত্তি (যেমনঃ জমি, দোকান এবং ঘরবাড়ী) হতে আয়। এ তহবিলের অর্থ সাধারণত বিভিন্ন উদ্দেশ্যে ব্যয় করা হয় যেমন, শিক্ষক এবং অন্যান্য কর্মচারীদের বেতন, ভাতা, ব্যবহার বিল, শিক্ষণ সামগ্ৰী এবং স্টেশনারি ক্রয়, মহার্ঘ ভাতা, যোগাযোগ ও যানবাহন খরচ, এবং অন্যান্য খরচ । 'লিল্লাহ তহবিলের অন্য নাম “গরিবা তহবিল’ এবং এ তহবিলের অর্থ শুধুমাত্র দরিদ্র শিক্ষার্থীদের জন্য ব্যয় করা হয়। অন্য কোনো উদ্দেশ্যে ব্যয় করা হয় না। লিল্লাহ তহবিলের অর্থ প্রধানত যাকাত, ফিতরা, মানত, এবং বিশেষভাবে দরিদ্র শিক্ষার্থীদের জন্য অন্নদানের মাধ্যমে আসে । মাদ্রাসা সংলগ্ন মসজিদ খুব সাধারণ ব্যাপার এবং অনেক স্থানে মাদ্রাসা কর্তৃপক্ষের তত্বাবধানে এসব মসজিদ নির্মিত ও পরিচালিত হয়ে থাকে । এসব ক্ষেত্রে মাদ্রাসা কর্তৃপক্ষ মসজিদের রক্ষণাবেক্ষণ খরচ বাবদ তহবিলের ২৫৩ ১২৭ একটি অংশ বরাদ্দ রাখে এবং অধিকাংশ ক্ষেত্রে এটি আসে এলাকাবাসী থেকে । মাদ্রাসা বা মসজিদের প্রয়োজনে বিশেষ সময়েও ব্যক্তি এবং সমাজের কাছ থেকে অনুদান সংগ্রহ করা হয়। বলা হয়ে থাকে, কওমি মাদ্রাসাগ্তলো সরকার থেকে সরাসরি কোনো আর্থিক সাহায্য গ্রহণ করে না। কিন্তু বেশ কিছু মাদ্রাসা স্থানীয় সরকার প্রতিনিধি এবং এ এলাকার সংসদ সদস্যের মাধ্যমে উন্নয়ন বাজেটের অর্থ গ্রহণ করে থাকে । জাতীয় বাজেটের অধীনে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা (ADP) থেকে বরাদ্দের ব্যবস্থা আছে, যা স্থানীয় সরকার এবং সংসদ সদস্যের মাধ্যমে ব্যয় হয়। জানা যায়, সংসদ সদস্যরা এসব মাদ্রাসায় অবকাঠামোগত উন্নয়নে তহবিল বরাদ্দ করেন। “পর্যবেক্ষণে দেখা যায়, অধিকাংশ ব্যক্তিগত অনুদানের উৎস হল যাকাত, ফিতরা, সাদকা, এবং মানত । এটি কেবল দরিদ্র, এতিম এবং অভাবগ্রস্ত শিক্ষার্থীদের জন্য ব্যয় করা হয়। ধময়িভাবেও এটি স্পষ্ট। বিস্ময়কর ব্যাপার হলো- বাস্তবে যখন মাদ্রাসাগ্তলোর অন্য কোনো জরুরি উদ্দেশ্যে বেপরোয়াভাবে অর্থের প্রয়োজন হয়, তখন তারা একটি সুনিপুন উপায় বের করে। মাদ্রাসা কর্তৃপক্ষ এ তহবিল হতে কিছু দরিদ্র ছাত্রকে শর্তের ভিত্তিতে প্রদান করে । শর্ত হলো শিক্ষার্থীকে এ অর্থ দ্রুত ফেরত দিতে হবে । অর্থাৎ হাদিয়া (উপহার) রূপে অনুদান ফেরত দিতে হবে । এরপর মাদ্রাসা এ অর্থ খরচ করতে পারে ।”২ কওমি শিক্ষা সংস্কার, মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতীয় সংগীত ও জাতীয় পতাকা সম্পর্কে মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের বক্তব্য গণকমিশনের প্রতিনিধিরা ৪ হাজারেরও বেশি ছাত্র-শিক্ষকের সঙ্গে কথা বলেছেন । হেফাজত প্রভাবিত হলেও কওমি মাদ্রাসার ৮০ ভাগ ছাত্র-শিক্ষক মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতীয় সংগীত গাওয়া ও জাতীয় পতাকা উত্তোলনের পক্ষে মতামত দিয়েছেন। মাদ্রাসার শতকরা ৯০ ভাগ ছাত্র-শিক্ষক কওমি পাঠ্যসূচির সংস্কার চান। নিম্নোক্ত যে দশজন শিক্ষকের বক্তব্য প্রকাশ করা হল তারা হলেন_ ১. মাওলানা জাকারিয়া হাসনাবাদী, সাবেক শিক্ষক, আল-জামিয়া আজিজুল উলুম পটিয়া, উট্গ্রাম । খতীব £ ফটিকছড়ি উপজেলা থানা গায়েবী জামে মসজিদ। ২. মাওলানা কবীর আহমদ, পরিচালক, জামিয়া ইসলামীয়া আশরাফুল উলুম কওমি মাদ্রাসা, ফরিদপুর, কেন্দ্রীয় সদস্য, হেফাজতে ইসলাম বাংলাদেশ । ৩. মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানী, সাবেক শিক্ষা পরিচালক, চ্টগ্রাম রেলওয়ে, (পাহাড়তলী) কওমি মাদ্রাসা, লেখক, প্রবন্ধকার, কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ । ২৫৪

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।