হয়রানির শিকার হয়েছেন । মাদ্রাসার এক শিক্ষক অজ্ঞান করার পর তাকে ধর্ষণ করে। এ ঘটনায় তিনি স্থায়ীভাবে মানসিক বিপর্যস্ত হয়। মাসুম এএফপিকে বলেন, তাদের সহপাঠীদের ধর্ষণের ঘটনার সাক্ষী । প্রায় সব মাদ্রাসায় যৌন হয়রানির ঘটনা অতীতের তুলনায় বৃদ্ধি পাচ্ছে ৷’ ২০২১ সালের ১৫ এপ্রিল ঢাকা ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, “মাদ্রাসায় তিন মাসে ২০ শিক্ষার্থী ধর্ষণ বা যৌন হয়রানির শিকার হয়। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে কওমি মাদ্রাসায় সঠিক তত্তাবধানের অভাবে বিভিন্ন ধরনের যৌন হয়রানি, শারীরিক নির্যাতন ও ধর্ষণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। করোনাভাইরাস মহামারির মধ্যেই ২০২১ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন মাদ্রাসায় তিন মাসে আরও ২১ জন শিশু বিভিন্ন মাদ্রাসা এবং আবাসন কেন্দ্রগুলোতে শারীরিকভাবে নির্যাতনের শিকার হয় ।' ২০২১ সালের ১৫ এপ্রিল ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, “মানুষের জন্য ফাউন্ডেশন একটি ওয়েবিনার-এর আয়োজন করে । সেখানে উপস্থিত বক্তারা এই তথ্য প্রকাশ করেছেন । "শিক্ষা প্রতিষ্ঠানে শিশু নির্যাতন ও যৌন হয়রানি বন্ধ করুন" শিরোনামের ওয়েবিনারটিতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেখানে এ বিষয়টি উঠে আসে যে, কওমি মাদ্রাসায় ঠিক কী ঘটছে এবং সেখানে হয়রানি বন্ধে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে। মূলত এ বিষয়গুলো পরিষ্কার নয়, কারণ কওমি মাদ্রাসাগুলো শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণে নেই ।' ২০২০ সালের ১৪ মার্চ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের তথ্যমতে, ‘চট্টগ্রামের সাতকানিয়ায় মোহাম্মদ আবদুল্লাহ আনাস (৭) নামের এক ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগে কামরুল ইসলাম (২৫) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ । ২০১৯ সালের ১৪ মার্চ আদালতের মাধ্যমে ওই শিক্ষককে চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে ৷” ২০২০ সালের ৩১ অক্টোবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের তথ্যমতে, “নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি মাদ্রাসায় ছাত্রকে নির্মম ভাবে পিটিয়ে হত্যার পর গ্রেপ্তার করা হয়েছে। ২০১৯ সালের ১৫ মার্চ আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। ২০১৯ সালের ১২ মার্চ নিহত ছাত্রের বাবা বাদী হয়ে সিদ্ধারগঞ্জ থানায় মামলা করলে রসুলবাগ মাঝিপাড়ার রওজাতুল উলুম মাদ্রাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়৷” ২০২০ সালের ১৩ মার্চ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের তথ্যমতে, “দিনাজপুরের কাশিমপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার এক ছাত্রকে বলাৎকার করার অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক রবিউস সানী (২৫) কে ২০১৯ সালের ১৩ মার্চ গ্রেপ্তার করেছে পুলিশ ৷ ভুক্তভোগী ওই ছাত্রের বাবা ১২ মার্চ রাতে মামলা করলে তাকে গ্রেপ্তার করা হয় ।' ২৫১ ১২৬ ২০২০ সালের ৫ জানুয়ারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের তথ্যমতে, “যশোরের ঝিকরগাছা উপজেলায় ছাত্রকে (১৩) বলাৎকারের অভিযোগে ২০১৯ সালের ৫ জানুয়ারি কুমড়ি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ইয়াকুব আলীকে গ্রেপ্তার করে পুলিশ । এজাহারে বাদী উল্লেখ করেছেন, তার ছেলে কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে বাড়ি চলে যায়। পরে তাকে মাদ্রাসায় পাঠালে সে না গিয়ে আবারও বাড়ি ফিরে আসে। মাদ্রাসায় না যাওয়ার কারণ জানতে চাইলে সে জানায়, হুজুর তার সঙ্গে “খারাপ কাজ’ করেন এবং ঘটনা কাউকে না বলার জন্য ওই শিশুকে ভয়ভীতি দেখান ৷” ২০২১ সালের ২১ মার্চ দৈনিক আমাদের অর্থনীতির এক প্রতিবেদনের তথ্যমতে, “আখিরাতের ভয়, মিথ্যা হাদিস আর বিয়ের প্রলোভন দেখিয়ে ৩ বছর ধরে ১১ জন ছাত্রীকে ধর্ষণ করলো নারায়ণগঞ্জের দারুল হুদা কওমি মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোস্তাফিজুর রহমান । ৮ থেকে ১১ বছর বয়সী আবাসিক ছাত্রীদের ধর্ষণের পর সেকথা গোপন রাখার জন্য কোরআন শরীফ ছুঁইয়ে শপথ করালো নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মা হাওয়া (আ.) কওমি মাদ্রাসার প্রধান শিক্ষক (মুহতামিম) মওলানা খায়ের বেলালী ৷ বগুড়ার সোনাতলা ফাজিল ডিগ্রি মাদ্রাসায় উপবৃত্তির খবর নিতে এলে আলিম দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে ধর্ষণ করলো অধ্যক্ষ ফজলুল করিম (৬২) ৷” ২০২১ সালের ৯ এপ্রিল দৈনিক অপরাজিত বাংলার এক প্রতিবেদনের তথ্যমতে, “শুধু মাদ্রাসা ছাত্রীরাই ধর্ষণের শিকার হয় না, এখানে ছাত্ররাও বলাৎকারের শিকার হয়। ২০১৯ এর ফেব্রুয়ারিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জামিয়া ইসলামীয়া যাইনুল বিরুদ্ধে। ২০১৯ সালের অক্টোবরে সোনাগাজী (ফেনী) উপজেলার নবাবপুর ইউনিয়নের মাদ্রাসাতু ওসমান (রা.) মাদ্রাসায় আবার ছাত্র বলাৎকারের ঘটনা ঘটে গেল। ধর্ষক মাদ্রাসার খাদেম নুর ইসলাম দরবেশ (৫৫) । আবাসিক ছাত্ররা জানালো, বলাৎকার এখানে নিয়মিত ঘটনা হলেও লজ্জায় অনেকে মুখ খোলে না। ডিসেম্বরে ঝিনাইদহের কালীগঞ্জে একটি হাফেজিয়া মাদ্রাসায় শিক্ষক মোবারক হোসেনকে একাধিক ছাত্রকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার করা হলো ৷” ২০২০ সালের ২১ অক্টোবর বিডিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, “২০২০ সালের ১১ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এবং জেলার রাঙ্গুনিয়া, পটিয়া ও বাশখালী উপজেলায় কয়েকজন মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনা জানাজানি হওয়ার পর এমনই তথ্য মিলেছে অতীতে চট্টগ্রামসহ সারা দেশের বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকদের শিশু ধর্ষণসহ বিভিন্ন ঘটনার প্রমাণ মিললেও তা প্রতিরোধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সে কারণে এ ধরনের ঘটনা বাড়ছে বলে মনে করা হচ্ছে। ২০২০ সালের ২০ অক্টোবর রাঙ্গুনিয়া স্বনির্ভর এলাকায় চার শিশু ছাত্রকে যৌন নিপীড়নের ঘটনায় গ্রেপ্তার করা হয় আহমদিয়া আজিজুল উলুম মাদ্রাসার শিক্ষক নাছির উদ্দিনকে (৩৫)। তিনি ওই কওমি মাদ্রাসাটির হোস্টেল সুপার হিসেবেও দায়িত্ব পালন করতেন। ২৫২
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।