শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

এই সকল ধর্ষণের সংবাদ বিশ্লেষণ করে দেখা গেছে, এখন পর্যন্ত যতগুলো শিশুর ধর্ষণ ও নির্যাতনের সংবাদ সামনে এসেছে অধিকাংশ শিশুরই বাবা মা রয়েছে। কিন্তু কওমি মাদ্রাসায় মা-বাবাহীন এতিম শিশুর পরিমান অনেক বেশি । তারা যতটা না আসে হাফেজ হতে, তারচেয়ে বেশি আসে দু'মুঠো ভাতের অভাবে । এই সকল শিশু তাদের নির্যাতনের কথা কাউকে বলতে পারে না। কারণ তাদের বলার কেউ থাকে না। আর যে সকল নির্যাতিত মা-বাবাকে বলে তার অধিকাংশ মাদ্রাসার অন্য শিক্ষক, কমিটির লোকেরা বা স্থানীয় ক্ষমতাবানরা মিটিয়ে ফেলে। বাংলাদেশের মাদ্রাসাগ্তলোতে আর্থিকভাবে অস্বচ্ছল এবং গ্রামের ছেলে-মেয়েরা বেশি পড়াশোনা করে । সাধারণ স্কুল- কলেজগুলোতে পড়াশোনার ব্যয় মাদ্রাসা থেকে অনেক বেশি । বাংলাদেশের অধিকাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী হওয়ার কারণে মাদ্রাসাগুলোতে যৌন হয়রানির ঘটনা আড়ালেই রয়ে যায়। কারণ, প্রায় দশ হাজার মাদ্রাসার প্রতি ধর্মপ্রাণ মানুষের শ্রদ্ধা রয়েছে । এ কারণে কেউ মাদ্রাসাগুলোর বিরুদ্ধে অভিযোগ তুলতে ভয় পায়। ক্ষতিগ্রস্ত পরিবার আশঙ্কা করে, যৌন হয়রানির ঘটনা প্রকাশ হলে মাদ্রাসার প্রতি নেতিবাচক ধারণা তৈরি হবে । এছাড়া মাদ্রাসায় শিশুদের শিক্ষা দেয়া হয় শিক্ষক বা ওস্তাদের সমালোচনা করা গুণাহর কাজ। একজন মুসলমান হয়ে অন্য মুসলমানের অপরাধ প্রকাশ করা উচিৎ নয় ইত্যাদি। উপর । শিকল দিয়ে বেঁধে রাখা, শরীরের সর্ব শক্তি দিয়ে জোড়া বেত দিয়ে পিটানো, শিকার হচ্ছে এই শিশুরা । কোমলমতি মাদ্রাসা শিশুদের উপর প্রতিনিয়ত বেড়েই চলছে কওমি মাদ্রাসা শিক্ষকদের বলৎকারের ঘটনা । শিশু নির্যাতন ও ধর্ষণের এক দুর্গে পরিণত হয়েছে অধিকাংশ কওমি মাদ্রাসা। এমনকি মাদ্রাসায় শিক্ষাপ্রাপ্ত মসজিদের হুজুরদের দ্বারাও শিশু ধর্ষণের বিস্তর অভিযোগ পাওয়া যাচ্ছে। যদিও মাদ্রাসায় শতকরা ৯০ ভাগ যৌন নির্যাতনের ঘটনা প্রকাশ পায় না তারপরও জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে প্রকাশিত মাদ্রাসায় সংঘটিত ছাত্রী ধর্ষণ, ছাত্র বলৎকার ও শিশু নির্যাতনের সংবাদ অনুসন্ধান করে জানা গেছে, ২০২০ সালের নভেম্বরে ২৬ মাদ্রাসা ছাত্রী ধর্ষণ, ৪ জন নির্যাতিত, ১ জন পঙ্গু হয়ে যায়। ২০২০ সালের নভেম্বরে বিভিন্ন কওমি মাদ্রাসা, মক্তব এবং মসজিদে শিক্ষকদের দ্বারা কমপক্ষে ২৬ শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে ২৪ জন ছেলে ও ২ জন মেয়ে। চার শিশু নির্মম নির্যাতনের সম্মুখীন হয় এবং একজন আজীবন পঙ্গু হয়ে যায়। ২০২০ সালের অক্টোবরে মাদ্রাসায় ৩৩টি শিশু ধর্ষণ ও ৬৬টি শিশুর ওপর অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে। জাতীয় ও অনলাইন পত্রিকাগডলোতে প্রকাশিত বিভিন্ন তথ্য অনুসন্ধান করে জানা গেছে, “কওমি মাদ্রাসা, মক্তব, মসজিদে শিশু ধর্ষণ, ধর্ষণ চেষ্টা ও শারীরিক নির্যাতনের মোট ৩৩টি ঘটনা ঘটেছে। ২০২০ সালের ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর এই পুরো এক মাসে ৩৩টি শিশু ধর্ষণের শিকার হয়েছে, যার মধ্যে ২৪টি ছেলেশিশু আর ৯টি ২৪৯ ১২৫ মেয়েশিশু। একটি শিশুকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে। ধর্ষণ চেষ্টা ও যৌন নিপীড়ন চালানো হয়েছে ৭টি শিশুর উপর । অমানুষিক নির্যাতন চালানো হয়েছে ৬৬ টি শিশুর উপর । সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে চট্টগ্রাম আর সিলেট অঞ্চলে । ‘২০২০ সালের ২০ অক্টোবর ঘটেছে একটি নির্মম ঘটনা । কুমিল্লার বুড়িচং উপজেলায় চানাচুর চুরির অভিযোগে মাদ্রাসার সভাপতি ও শিক্ষকরা মিলে ৬০ শিশু শিক্ষার্থীকে মাথা নিচে, পা ওপরে করে আধাঘন্টা শাস্তি দেন। এতে ২৫ শিক্ষার্থী মারাত্বক অসুস্থ হয়ে পড়ে । কারও শুরু হয় বমি, কারও নাক-মুখ দিয়ে বের হতে শুরু করে রক্ত। এ সময় নির্যাতনের শিকার শিশুদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে মাদ্রাসাটি ঘেরাও করে ।' ২০১৯ সালের ৩১ আগস্ট ঢাকা টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘২০১৯ সালের ২৯ আগস্ট মাদ্রাসাছাত্রের যৌন নির্যাতন নিয়ে এএফপির সঙ্গে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হোজাফিয়া আল মামুদ। সামাজিক মাধ্যমে যৌন বাংলাদেশের সমাজ রক্ষণশীল হওয়ায় মাদ্রাসায় যৌন হয়রানির ঘটনা প্রকাশ অনেকটাই ট্যাবু হিসেবে বিবেচিত । কিন্তু এই ট্যাবুকে উপেক্ষা করেই ঘটনার শিকার শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা প্রকাশ করছে। “বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হোজাফিয়া আল মামুদ। তিনি তিনটি মাদ্রাসায় পড়াশোনা করেছেন। এএফপিকে তিনি বলেন,“মাদ্রাসায় যৌন হয়রানির ঘটনা অনেক বেশি । মাদ্রাসায় পড়াশোনা করা প্রত্যেক শিক্ষার্থী যৌন হয়রানির ঘটনা সম্পর্কে অবগত । অনেক অপরাধ মনে করে । মাদ্রাসায় সবাই একই ছাত্রাবাসে বসবাস করে । ফলে, কেউ অপকর্ম করলে সহজেই নিজেদের গোপন করতে পারে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীকে ঘটনা প্রকাশ না করতে চাপ প্রয়োগ করা হয়। ঢাকার তিনটি মাদ্রাসায় পড়াশোনা করেছেন হুজাইফা আল মামদুহ। ২০১৯ সালের জুলাইয়ে ফেসবুকে তিনি। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মামদুহ বলেন, মাদ্রাসায় যারা পড়াশোনা করেছে তাদের সবাই এই যৌন নির্যাতন সম্পর্কে জানে । “আমি জানি অনেক মাদ্রাসা শিক্ষক শিশুদের সঙ্গে যৌন মিলনকে বিবাহবহির্ভুত নারীদের সঙ্গে যৌন মিলনের থেকে কম অপরাধ বলে বিবেচনা করেন । যেহেতু তারা মাদ্রাসায় একই ছাত্রাবাসে থাকেন তাই তারা সহজেই তাদের অপরাধ আড়াল করতে পারেন এবং দরিদ্র শিক্ষার্থীদের এ বিষয়গুলো চেপে রাখতে চাপ দেন। জুলাই মাসে “মোস্তাবিক বিল্লাহ মাসুম নামে একজন নারীবাদী একটি ওয়েবসাইটে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। মাদ্রাসায় পড়াকালীন সিনিয়র এক শিক্ষার্থী কর্তৃক তিনি যৌন ২৫০

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।