মারহালাতুত তাফসীল (স্নাতকোত্তর ডিগ্রি) এখানে পড়ানো হয় সিহাহ সিত্তাহ মানে ছয় খানা বিশুদ্ধ হাদীস গ্রন্থ । এগুলো হল- ১. ছহীহুল বুখারী ৪ ১ম ও ২য়, ২. ছহীহুল মুসলিম ৪ ১ম ও ২য়, ৩. জামেউত তিরমিজী £ ১ম ও ২য়, ৪. আবু দাউদ শরীফ, ৫. ইবনে মাজাহ শরীফ, ৬. নাসায়ী শরীফ এবং এগুলোর সংকলকদের জীবনী । কওমি মাদ্রাসার সিলেবাস পুরোপুরিই ধর্মভিত্তিক। যাতে আধুনিক জ্ঞান-বিজ্ঞান, শিল্প-সাহিত্য, বাংলা ভাষা, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস সম্পূর্ণ উপেক্ষিত। হাজার হাজার মাদ্রাসা ছাত্র, তারা জানে না তাদের দেশ, দেশের এতিহ্য, মুক্তিযুদ্ধ এবং আধুনিক জ্ঞান-বিজ্ঞান কতদূর অগ্রসর । সিলেবাসে যে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি রয়েছে তাতে একতরফাভাবে শুধু ইসলামের বিষয়গুলোই রয়েছে। রয়েছে খেলাফত শাসনের সুফল, এবং এই বিষয়গুলো পড়ানোর কারণে ছাত্রদের মাঝে গণতন্ত্র, সাম্প্রদায়িকতা ও আধুনিক মূল্যবোধবিরোধী মনোভাব কাজ করে । তারা চায় খেলাফত শাসন । এজন্য তারা জীবন দিয়ে হলেও আধুনিক গণতন্ত্র, অসাম্প্রদায়িক, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষকতা ও আধুনিক মূল্যবোধকে প্রতিহত করতে সর্বদা প্রস্তুত ৷ কওমি পাঠ্যপুস্তকে আধুনিকতাকে ত্যাগ করা সম্পর্কে ২০১৩ সালে জিজ্ঞেস করা হয়েছিল তৎকালীন কওমি বোর্ডের মহাসচিব প্রয়াত আব্দুল জব্বারকে তিনি বলেছিলেন, ‘ধৰ্মীয় শিক্ষা থেকে সামান্যতম দূরে সরে না গিয়ে আমরা সাধারণ শিক্ষার মানে বই প্রকাশের চেষ্টা করছি। এরই অংশ হিসেবে অষ্টম শ্রেণি পর্যন্ত বাংলা, ইংরেজি, গণিত, ভুগোল, সমাজবিজ্ঞান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞানসহ সাধারণ বিষয়গুলো চালু করা হচ্ছে ৷ কওমি মাদ্রাসা ও ফতোয়া ৪ কওমি মাদ্রাসার অন্যতম একটি বিষয় হলো ফতোয়া । যাকে তারা ইসলামী শরীয়াহ আইন মনে করেন। এই ফতোয়ার সঙ্গে দেশের প্রচলিত আইনের বিরোধ রয়েছে। এ দিয়ে নানাভাবে নির্যাতিত হয়ে আসছেন গ্রামের অবলা নারীরা । যার জন্য অনেকে গ্রামছাড়া হয়েছেন, অনেকে আবার করেছেন আত্মহত্যা । ২০০১ সালে উচ্চতর আদালতে বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী ও বিচারপতি নাজমুন আরার বেঞ্চ ফতোয়াকে অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দিয়ে এক যুগান্তকারী রায় দিয়েছিলেন । তারপরও ফতোয়া বন্ধ হয়নি। এই ফতোয়া সম্পর্কে জামেয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসার শিক্ষক মুফতি ফয়জুল্লাহ জানান, “ফতোয়া হল ইসলামী আইন, দেশে ইসলামী সরকার কায়েম হলে এই আইনের মাধ্যমেই দেশ ও সমাজের বিচারকার্য চালানো হবে। যা খোলাফায়ে রাশেদীনরা করে গেছেন। এই ফতোয়ার তথা ইসলামী শরীয়াহ আইন বাস্তবায়নের মাধ্যমেই দেশে শান্তির সুবাতাস বয়ে আনা সম্ভব । অন্যথায় নয়৷’ বহুমুখী নিয়ন্ত্রণে কওমি মাদ্রাসা £ কওমি মাদ্রাসা যেহেতু সরকারের অর্থায়নে চলে না, তাই এতে সরকারের নিয়ন্ত্রণও নেই । এসব মাদ্রাসার নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন ইসলামী দল ও বিভিন্ন পীর-মাশায়েখের মধ্যে রয়েছে চরম মতবিরোধ | বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড) ছাড়া প্রায় ১৩টি নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের খোজ পাওয়া গেছে। তবে বেশিরভাগ কওমি মাদ্রাসাই বর্তমানে এই ২৪৭ ১২৪ বোর্ডের আওতায় চলে আসছে। এই বোর্ড-ই পরীক্ষা নেয়া ও সার্টিফিকেট দেয়াসহ মাদ্রাসা শিক্ষার সার্বিক তত্তাবধান করে থাকে । এই শিক্ষাব্যবস্থার পাঠ্যসূচিতে সুন্নত, খাতনা, মিলাদ, মাহফিল, ওয়াজ নসিহত, সম্পর্কিত বিষয়, জেহাদও পাঠ্য বিষয়ে রয়েছে। বেশির ভাগ পাঠ্যপুস্তকই উর্দু, ফারসি ও আরবি ভাষার । এ প্রতিষ্ঠানে বিজ্ঞান, গণিত, ইংরেজি শিক্ষকের কোনো সুষ্ঠু বন্দোবস্ত নেই। তাছাড়া কওমি মাদ্রাসার অনেকটিতে একেক ধরনের পাঠ্যক্রম অনুসরণ করা হয়। একই সময়ে অভিন্ন প্রশ্নপত্র পরীক্ষা নেয়ার কোনো ব্যবস্থা নেই। গণকমিশনের অনুসন্ধানে জানা যায়, ফোরকানিয়া মাদ্রাসা প্রাথমিক শিক্ষার মাদ্রাসা। এতে কোরআন এবং আরবি, বাংলা, উর্দু ও গণিতের প্রাথমিক বিষয় পড়ানো হয়। হাফিজিয়া মাদ্রাসায় সাধারণত যারা কোরআনে হাফেজ হন তারাই কওমি মাদ্রাসাগ্তলোতে ৮টি স্তরভেদে প্রাথমিক স্নাতকোত্তর পর্যন্ত মোট ১৬ বছরের কোর্স করেন । এসব মাদ্রাসার অন্যতম দুর্বল দিক হচ্ছে মাতৃভাষা বাংলাকে অবহেলা করা। স্বাধীনতার আগে এসব মাদ্রাসায় কোনো পর্যায়ে বাংলা পড়ানো হত না। স্বাধীনতার পর কেবল প্রাথমিক পর্যায়ে স্বল্প পরিসরে বাংলা পড়ানোর ব্যবস্থা করা হয়। পাঠ্যক্রমের এই দুর্বলতার কারণেই কওমি মাদ্রাসা থেকে সবেচ্চি ডিগ্রি নেয়া অনেকেরই আরবি, ফার্সি, উর্দুর উপরে ভালো দখল থাকলেও মাতৃভাষা বাংলায় তারা পড়তে লিখতে পারে না বললেই চলে। কওমি মাদ্রাসায় এই বহুমুখী নিয়ন্ত্রণের অন্তরালে রয়েছে কওমি মাদ্রাসা বোর্ডের কোন্দল, ব্যক্তিগত ছন্দ ও পাঠ্যপুস্তক ব্যবসা । এই অবস্থার সুযোগ আঞ্চলিক ধর্মীয় নেতারা তাদের নিয়ন্ত্রণের কিছু মাদ্রাসা একত্র করে নেতৃত্ব দিচ্ছেন। শ্রেণি কক্ষ ও আবাসিক রুম ৪ সব কওমি মাদ্রাসায় একই রকম আবাসন ব্যবস্থা, যেখানেই ক্লাস নেয়া হয় সেখানেই খাওয়া-দাওয়া ও শোয়া-থাকার ব্যবস্থা থাকে । তাই কেউ অসুস্থ হয়ে পড়লেও বিশ্রাম নেয়ার কোনো সুযোগ থাকে না। তাদেরকে চিন্তবিনোদন থেকে সব সময়ই বিরত রাখা হয়। এছাড়া খাওয়া দাওয়ার ব্যবস্থাও খুব একটা ভাল নয়। সামান্য অপরাধে কঠোর শাস্তি ভোগ করতে হয় ছাত্রদের । এমনকি শিকল দিয়ে বেঁধে রাখা হয়, যা মধ্যযুগের বর্বরতাকেও হার মানায় । কওমি মাদ্রাসায় শিক্ষার্থী নির্যাতন: ইসলাম শিক্ষার নামে কওমি মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মাথায় মগজে যেমন ধর্মান্ধতা, সাম্প্রদায়িক বিদ্বেষ, উগ্রতা ও তথাকথিত জিহাদী কার্যক্রমকে মহিমান্বিত করা হচ্ছে, অন্যদিকে এই শিশুদের উপর বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতন ও বলাৎকার প্রাত্যহিক বিষয়ে পরিণত হয়েছে। আরও নির্যাতনের ভয়ে ভুক্তভোগী শিশুরা এবং তাদের দরিদ্র অভিভাবকরা অধিকাংশ ক্ষেত্রে এসব নির্যাতনের ঘটনা প্রকাশ করে না। গণমাধ্যমে কখনও যে সব সংবাদ প্রকাশিত হয় তা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়। একেকটি মাদ্রাসা যেন শিশু নির্যাতনের অভয়াশ্রম, একেকটি ধর্ষণ ক্যাম্প । ধর্ষণ শেষে ভয়ে কিংবা আতঙ্কে অনেকে ধর্ষিত শিশুটিকে খুন পর্যন্ত করে ফেলে । নানা কারণে বেড়ে চলেছে এই ধর্ষণ । তার মধ্যে অন্যতম কারণ হলো, দৃষ্টান্তমূলক শাস্তির অভাব, ধর্ষণের শিকার শিশুটির ধর্ষক হয়ে ওঠা । ২৪৮
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।