কওমি মাদ্রাসার ছাত্ররা মাস্টার্স সমমান দাবি করা “দাওরায়ে হাদিস’ ডিগ্রি অর্জনের পরও সরকারি কর্মকমিশনের (বিসিএস) পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায় না। প্রতিযোগিতামূলক বাজারে তাদের জন্য যে কোনো চাকরির সুযোগ খুবই সীমিত। দেশে একমাত্র আল আরাফাহ ইসলামী ব্যাংক নিয়োগের ক্ষেত্রে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দেয়। এই শিক্ষা প্রতিযোগিতা এবং পেশার উপযুক্ত দক্ষ নাগরিক গড়ে তুলতে পারছে কি না তা নিয়ে প্রশ্ন আছে অনেকের মনে কওমি মাদ্রাসা থেকে পাস বলেন, “আল্লাহকে রাজি খুশি করতে দ্বীনের শিক্ষা নিচ্ছি। টাকার উৎসঃ জামেয়া রাশিদিয়া কওমি মাদ্রাসা লালবাগ জামেয়া আরাবিয়া, বড় কাটরা মাদ্রাসাসহ বাংলাদেশের সব কওমি মাদ্রাসায়ই দুঃস্থ এতিম অসহায় শিক্ষার্থী রয়েছে। তাদের পেছনে প্রতি বছর লাখ লাখ টাকা খরচ করা হয়। এ টাকা কোথা থেকে আসে? কীভাবে বেতন দেয়া হয়? এ সম্পর্কে জামেয়া রাশিদিয়া কওমি মাদ্রাসার নায়েব মোহতামিম মাওলানা আব্দুল কাদের বলেন, মানুষের দান-খয়রাতের টাকা দিয়েই সব চলে । ঈদ, কোরবানী, রমজান মাসের বিভিন্ন ছদকা, ফেতরা ও মাহফিলের মাধ্যমে এ টাকা উত্তোলন করা হয়। সরকারি কোনো আর্থিক অনুদান আমরা নিই না। বিদেশ থেকে কোনো অনুদান আসে কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, “কোন প্রবাসী বা বিদেশি কোনো লোক যদি আল্লাহর ওয়াস্তে অনুদান দেয় তবে তা নেয়া হয় ৷ তাদের এই টাকার উৎস সম্পর্কে বোর্ড মহাসচিব জানান, “সাধারণ মানুষ যে মুক্তহস্তে টাকা দান করে তাতেই আমাদের চলে যায়। বিদেশি কোনো এনজিও’র সঙ্গে তাদের কোন যোগাযোগ নেই ।' ২০১০ সালে সরকারি সনদের স্বীকৃতির আবেদনের জন্য কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড প্রধানমন্ত্রীর কার্যালয়ে বার্ষিক খরচের যে হিসাব দেয় তাতে সাড়ে তিনশ কোটি টাকারও বেশি খরচ দেখানো হয়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এ সব মাদ্রাসার জন্য অর্থ আসে । কওমির তার জন্মলগ্ন থেকেই আরবি, ফারসি ও উর্দু ভাষায় পাঠ্যদান করে আসছে। স্বাধীনতার পরবর্তী সময়ে ১৯৮৪ সাল থেকে কিছু কিছু মাদ্রাসায় বাংলা, ইংরেজি, অংক পড়ানো হলেও তা ছিল পঞ্চম শ্রেণি পর্যন্ত। বর্তমানে এই বিষয়গুলো অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। বাংলা, ইংরেজি ও অংকের প্রতি তাদের অবহেলার কারণ সম্পর্কে লালবাগ ফেকাহের মাসলা, মাসায়েল সবই আরবি, ফার্সি ও উর্দু ভাষায়, কাজেই এঁদিকেই আমাদের নজর বেশি থাকে। এ কারণেই কওমি মাদ্রাসার সিলেবাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ইতিহাস ও এঁতিহ্য এবং আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি উপেক্ষিত। তাদের বেশিরভাগ পাঠ্যবইয়ে সাম্প্রদায়িকতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন গল্প, কবিতা রয়েছে। হিংসা-বিদ্বেষ, হানাহানি, ধর্মীয় ভিন্নতা ও জিহাদ প্রভৃতি সম্পর্কে সুকৌশলী সব বর্ণনা রয়েছে। এদেশের ২৪৫ ১২৩ ইতিহাস এঁতিহ্যকে সাম্প্রদায়িকভাবে তুলে ধরা হয়েছে কওমি মাদ্রাসা, বিভিন্ন মসজিদ ও মুসলিম কীর্তিগুলোর মাধ্যমে ৷ এছাড়া এ মাদ্রাসাগ্তলোর বেশিরভাগ বইয়ে রয়েছে নিম্নমানের বর্ণনা এবং অসংখ্য ভুলভ্রান্তি। সাধু ও চলিত ভাষার মিশ্রণ, প্রায় বইতে দেখা গেছে ই-কার, ঈ-কার, উ- কার, উ-কার, জ, য, ঝ, ও, ও ইচ্ছামাফিক ব্যবহার করা হয়েছে । “ইসলামী তাহজীব' সংঘাত, জেহাদের বিভিন্ন হাতিয়ার এবং কিভাবে মুসলমানরা অমুসলিমদেরকে হত্যা করে বিজয় নিশ্চিত করে তার বর্ণনা । নিচের শ্রেণিতে এ অসামঞ্স্যপূর্ণ পাঠ্যসূচি দাগ কাটে। কাজেই শিশুদেরকে শুরু থেকে ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধ শিক্ষা দেয়ার জন্যই এ জাতীয় গল্প-কবিতা নির্বাচন করা হয়েছে। যাতে তারা উক্ত ভাবধারায় জীবন- বিধান মেনে জীবন অতিবাহিত করতে পারে। কওমি মাদ্রাসার প্রথম শ্রেণি থেকে স্নাতক পর্যায়ের সিলেবাস লক্ষ্য করলেই এ ব্যাপারে সবকিছু স্পষ্ট হয়ে ওঠে । আল-মারহালাতুস সানুবিয়্যাহ আল-আম্মাহ (মাধ্যমিক) স্তরের সিলেবাস- ১. আরবি সাহিত্য ও ইনশা (রচনা কাছাছুন নাবিয়্যান ৪র্থ খণ্ড ও নফহাতুল আরব অখবা মুফিদুত তালেবীন আল কিকাআতুল ওয়াজিহাহ। (১-৩), ২. নাহব (ব্যাকরণ)ঃ কাফিয়া ও সরহে জামী-ফিল ও হরফ, ৩. ফিকাহ (আইনশাস্ত্র) 8 কিতাবুল বুবু থেকে শেষ পর্যন্ত ৪. উর্দুলল ফেকাহঃ উদ্ছুলুশ শাশি, ৫. ইতিহাস £ খেলাফতে বনী উমাইয়া ও আব্বাসিয়া, ৬. মানতিক (তর্কশান্ত্র) মিরকাত, ৭. আখলাক (নৈতিক চরিত্র)ঃ তা'লীমুল মুতাআল্লিম, ৮. বাংলাঃ বাংলা সংকলন, ৯. বাংলা ব্যাকরণ ৪ নির্দিষ্ট নেই, ১০. পৌর বিতান 8 ইসলামী পৌর বিতান-১ম ভাগ, ১১. আসাল মারহালাতুস সানুরিয়্যা আল উলইয়া (উচ্চ মাধ্যমিক স্তর)। দুই বছরের এই কোর্সে যা পড়ানো হয়- ১. আরবি সাহিত্য ও ইনশা ৪ আরবের প্রাচীন ও আধুনিক কবি সাহিত্যিকদের সাহিত্য, ২. বালাগাত ও আরুয ঃ ফনে মায়ানী ও আরাজুল মিফতাহ, ৩. ফিকাহ ঃ ইসলামী আইননীতি ও নীতিশাস্ত্র, ৪. তাফসীর £ কোরাণ তরজমা আরবি ও উ্দুতে (১ম থেকে ১৫ পারা), ৫. ইতিহাস ৪ উপমহাদেশ, ৬. রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান ৪ ইসলামী রাষ্ট্রবিজ্ঞান ৷ মারহালাতুল ফজিলত (স্নাতক ডিগ্রি) দুই বছরের কোর্সে যা পড়ানো হয়__১. তাফসীর ও উদ্ছুলুত তাফসির £ তাফসীর জালালাইন ও আল-ফওযুল কাবীর, ২. ফিকাহ ও উদ্বুলুল পিকাহ £ হিদায়া, ৩. আরবি সাহিত্য ৪ দিওয়ানে হামাসাহ, ৪. অর্থনীতি ঃ ইসলামের অর্থনীতি । ২৪৬
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।