ইতিহাস এর ব্যবস্থা করে কওমি সিলেবাসে সংযুক্তি করে সরকারকে পাঠদানের বাধ্য করতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস বর্তমান প্রজন্মের খুব বেশি জানা প্রয়োজন এবং জানতে হবে । এদেশের নাগরিক হলে এদেশ সম্পর্কে জানা থাকা অবশ্যই একজন ছাত্র-ছাত্রী এবং সাধারণ মানুষের অধিকার । বরিশাল জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা উবায়দুর রহমান মাহবুব বলেন, “মুক্তিযুদ্ধের ইতিহাস অবশ্যই সংযোজন করতে হবে। মুক্তিযোদ্ধারা হলেন এদেশের কৃতি সন্তান। নবী-সাহাবাদের যুগে যারা বদরের যুদ্ধ করেছেন তারা যেমন মুক্তিযোদ্ধা; তেমনিভাবে এদেশের জন্য যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন তারাও একই যোদ্ধা । বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের মর্যাদা হলো ওহুদ এবং বদরের যুদ্ধের সাহাবাদের মত । কিন্তু আমাদের একটা দাবি থাকবে মুক্তিযোদ্ধারা যেন ইসলামের বিরুদ্ধে কথা না বলেন। পাঠ্যসূচীতে অবশ্যই মুক্তিযুদ্ধের ইতিহাস সংযোজন চাই ।' খুলনা জামিয়া ইসলামিয়া মারকাযুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি গোলামুর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ে আমার মত- এটা সংযোজন করা হোক । মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠ্যসূচীতে অবশ্যই সংযোজন করতে হবে । বাধ্য করতে হবে যেন মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ানো হয় ৷” আল জামিয়া নছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদ্রাসার (জামাতে কামেলাইন) এর ছাত্র মুহাম্মদ সেলিম কওমি মাদ্রাসা শিক্ষা সংস্কার প্রসঙ্গে বলেন, “বর্তমান কওমি শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ সংস্কারের প্রয়োজন মনে করি। এ শিক্ষা আধুনিক ও যুগোপযোগী করা সময়ের দাবি। যত দ্রুত সম্ভব সরকারের নিকট দাবি- এ শিক্ষাকে পরিবর্তন করে আধুনিকায়ন করা হোক। একটি স্বাধীন দেশের নাগরিক হয়েও শিক্ষা শেষে সেই শিক্ষার কোন মূল্যায়ন করা হয় না স্বীকৃতি না থাকার কারণে। কওমি মাদ্রাসা পাঠ্যসূচিতে দেশের ইতিহাস এতিহ্য ও মুক্তিযুদ্ধের ইতিহাস না থাকা প্রসঙ্গে বলেন, আমরা যে দেশের নাগরিক বলে দাবি করি, সেই দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস জানার কোন ব্যবস্থা না থাকার কারণে দেশপ্রেম আমাদের কার্যক্রমে প্রকাশ পায় না। আমি মনে করি, পাঠ্যসূচিতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অন্তর্ভুক্ত করা দরকার |” মুহম্মদ সেলিম জাতীয় সংগীত গাওয়া প্রসঙ্গে বলেন, “আমাদের শিক্ষকগণ জাতীয় সংগীত গাওয়া হারাম মনে করেন তাই আমি জাতীয় সংগীত গাওয়ার পক্ষে নই ৷” হচ্ছে এই দেশের স্বাধীনতার প্রতীক । জাতীয় পতাকা উত্তোলন মানে স্বাধীনতার পক্ষে কথা বলা। পতাকা একটি দেশের পরিচিতি বহন করে । সুতরাং আমি জাতীয় পতাকা উত্তোলনের পক্ষে শতভাগ মত পোষণ করি ।' আল-জামিয়া ইসলামিয়া জমিরিয়া কাসেমূল উলুম পটিয়া মাদ্রাসার ২০১২ শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিস (টাইটেল) এর ছাত্র হাফেজ মুহাম্মদ আবদুল মুবিন, পিতাঃ মুহাম্মদ ইউছুফ, গ্রামঃ কোদালা ধোপাঘাট, থানাঃ রাঙ্গুনিয়া, জেলাঃ চট্টগ্রাম, কওমি মাদ্রাসা শিক্ষা সংস্কার বিষয়ে বলেন, “কওমি শিক্ষা সংস্কার পরিবর্তন অপরিহার্য । ২৪৩ ১২২ কিছুটা সংস্কার আমাদের পটিয়া মাদ্রাসায় হয়েছে। তা কিন্তু খুব বেশি না। আরো ব্যাপক হারে পরিবর্তন এনে যুগোপযোগী করতে হবে । কওমি মাদ্রাসার সার্বিক বিষয়ে বলেন- আমি এখানে দু'একটা বিষয় খুব সমস্যা বলে মনে করি, তা হলো আমাদের থাকা-খাওয়ার যে ব্যবস্থা আছে তা পরিবর্তন করতে হবে। যেমন ছাত্রদের ফ্লোরে ঘুমানো এবং ছাত্রদের ডাল ভাত আর শিক্ষকদের মাছ-মাংস এসব আমার ভালো মনে হয় না!” মোহাম্মদ আব্দুল মুবিন কওমি মাদ্রাসার পাঠসুচীতে মুক্তিযুদ্ধের ইতিহাস সংকলনের প্রসঙ্গে বলেন, “আমরা যে দেশের নাগরিক সে দেশের ইতিহাস, এতিহ্য ও মুক্তিযুদ্ধের সাঠিক ইতিহাস অবশ্যই থাকতে হবে। একটি স্বাধীন দেশের ইতিহাস পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত করা সময়ের দাবি বলে মনে করি। জাতীয় সংগীত গাওয়ার জাতীয় সংগীত ঘোষণা করেছে বিধায় আমাদের উচিত জাতীয় সংগীত গাওয়া ৷ জাতীয় পতাকা উত্তোলন বিষয়ে বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আর পতাকা হচ্ছে তার একটি অনন্য প্রতীক। জাতীয় পতাকা উত্তোলন করতে হবে । প্রয়োজনে সরকারকে বাধ্য করতে হবে জাতীয় পতাকা উত্তোলন করতে ।' অনুসন্ধানে দেখা গেছে, কওমি মাদ্রাসার বেশির ভাগ শিক্ষার্থী দরিদ্র পরিবারের সন্তান । সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা অবৈতনিক হলেও মাদ্রাসায় দরিদ্র পরিবারের সন্তানদের থাকা-খাওয়া-শিক্ষা কোনটিরই ব্যয় লাগে না। মুলত এ কারণেই শিশুদের শিক্ষিত করার আশায় মাদ্রাসায় দেন অভিভাবকরা । কিন্তু মাদ্রাসায় থাকা-খাওয়া বা শিশুদের বিকাশে ন্যুনতম ব্যয় করার সামর্থ্য নেই বেশির ভাগের । কারণ, মানুষের দান- দক্ষিণায় চলা মাদ্রাসাগ্ুলো জানে না আগামী মাসে তাদের কত আয় হবে। এছাড়াও আছে প্রাক-প্রাথমিক স্তরের এক বছর মেয়াদি মসজিদ বা মক্তবভিত্তিক মাদ্রাসা। কওমি মাদ্রাসায় শিক্ষিতরা পেশাগত জীবনে সাধারণত মসজিদের ইমাম, মোয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক হচ্ছেন। এদের কেউ কেউ মুফতি (ফতোয়া বা ইসলামী আইনে অভিজ্ঞ), কারি (শুদ্ধভাবে কোরআন তেলওয়াত), মাওলানা (দাওরায়ে হাদিস উত্তীর্ণ এবং সামগ্রিক ধর্মীয় জ্ঞানসম্পন্ন), হাফেজ (কোরআন শরিফ মুখস্থ থাকা) ডিগ্রি অর্জন করেন। এছাড়াও ইসলামের প্রচার করতে গিয়ে কেউ কেউ হন মুফাসসির (কোরআনের ব্যাখ্যা), মুহাদ্দেছ (হাদিসে পাভিত্য) ইত্যাদি হিসেবে স্বীকৃত হন। তবে সরকারি স্বীকৃতি না থাকায় তাদের সনদের গ্রহণযোগ্যতা চাকরি, উচ্চশিক্ষা, বিদেশে কর্মসংস্থান কোথাও তেমন একটা নেই। অন্যদিকে কওমি শিক্ষার্থীদের যেসব অনুশাসন ও আদব- কায়দা শেখানো হয় তা রোজকার জীবনে, চাকরির বাজারের আদব-কায়দার সঙ্গে খাপ খায় না। যেমন, প্যান্ট পরা যাবে না, চেয়ারে বসে খাওয়া যাবে না, সালাম দেওয়ার সময় হাত ওঠানো যাবে না ইত্যাদি । সাধারণ বা আলিয়া মাদ্রাসা শিক্ষায় দাখিল পাস করে কলেজ এবং আলিম পাস করে ডিগ্রি এমনকি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ থাকলেও কওমি-নূরানী মাদ্রাসা শিক্ষার্থীদের জীবন ও কর্মক্ষেত্র ধর্মীয় গণ্ডিতে আবদ্ধ থাকছে। ২৪৪
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।