দীর্ঘ লড়াইয়ের ফসল বাংলাদেশ, যা চেতনাগতভাবে পাকিস্তানি ভাবাদর্শ থেকে পৃথক । কোনো বিবেচনায়ই বাংলাদেশ খণ্ডিত পাকিস্তান নয়। এই অধ্যায়ে পাকিস্তানি সৈন্যদের অত্যাচারের কথা বলা হয়েছে। কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনী শব্দটি এড়িয়ে যাওয়া হয়েছে। এক লাইনেই অত্যাচার শব্দ বলা হয়েছে। নেই অত্যাচারের বর্ণনা । একদিকে পাকিস্তানি হানাদার বাহিনী, আলবদর রাজাকার, শান্তি কমিটির অপরাধ চেপে যাওয়া হয়েছে, অন্যদিকে তুলে ধরা হয়নি সংগ্রামের ধারাবাহিক ইতিহাস ও বীর নায়কদের অবদান । দ্বিতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত 'ভূগোল ও সমাজ পরিচিতি' নারির ত 8 05 কে ভার ত লছ ধর্মাবলম্বীদের কথা। পঞ্চম শ্রেণির 'ভূগোল ও সমাজ পরিচিতি'তে 'উপজাতি ও OE EG আছে! দ্বিতীয় শ্রেণির ভূগোল ও সমাজ পরিচিতি বইয়ে 'বাংলাদেশের কথা জানো' অধ্যায়ে স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও একুশে ফেব্রুয়ারির কথা আছে। জাতীয় পতাকা ও স্মৃতিসৌধের ছবিও আছে। নেই শহীদ মিনারের কথা । জাতীয় অনুষ্ঠান অধ্যায়ে একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস, বিজয় দিবসে পতাকা উত্তোলন করা বা অর্ধনমিত রাখার কথা আছে। কিন্ত জাতীয় সঙ্গীতের কথা কোথাও নেই ৷ বলা হয়নি যে, সর্বস্তরের নর-নারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রভাতফেরি করে শহীদ মিনারে ফুল দেয়। এড়িয়ে যাওয়া হয়েছে- স্বাধীনতা ও বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পা্্য অর্পণের কথা । আরও এড়িয়ে যাওয়া হয়েছে জাতীয় সংগীত প্রসঙ্গও ৷ তৃতীয় ও চতুর্থ শ্রেণির ভূগোল ও সমাজ পরিচিতিতে পরিবেশ, দর্শনীয় স্থান, জেলার বিবরণ আছে। পঞ্চম শ্রেণিতে অন্যান্য বিষয়ের সঙ্গে আছে নাগরিক অধিকার ও কর্তব্য । সেখানে সঙ্গতভাবে মানবাধিকার ও নারী অধিকারের প্রসঙ্গ সংযোজনের দাবি রাখে । এসব বইয়ের রচয়িতা ও সম্পাদকদের মধ্যে কুপমণ্ুঁকতা ও পুরুষতান্ত্রিকতা যে কাজ করেছে তা নিয়ে দ্বিমতের সুযোগ নেই । কওমি মাদ্রাসার পাঠনক্রমের সংস্কার আজ সময়ের দাবি বলে মনে করেন কওমি মাদ্রাসার সংস্কারমনা ছাত্র, শিক্ষক এবং সচেতন নাগরিক সমাজ । কওমি মাদ্রাসার সামগ্রিক পর্যালোচনা সনদের স্বীকৃতি নেই, তাই কওমি মাদ্রাসায় পড়াশোনা শেষে অন্য কোথাও চাকরি করতে না পেরে শিক্ষার্থীরা মূলত মসজিদে ইমামতি, ব্যবসা বা কওমি মাদ্রাসায় শিক্ষকতা করে থাকেন। কিন্তু এতে আয় হয় খুব কম৷ তাই এক পর্যায়ে হতাশ হয়ে পড়েন শিক্ষার্থীদের একাংশ । এই হতাশা থেকে জঙ্গি তৎপরতায় জড়িত হওয়ার মতো ঘটনা ঘটে বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা । বাংলাদেশ জমিয়াতুল উলামার সভাপতি ও শোলাকিয়া ঈদগাহের ইমাম মাওলানা ২৪১ ১২১ হয়েছে, তা কোনোভাবেই হওয়া উচিত নয় । শিশুর মানসিকতা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণেই এমনটি হয়েছে। রাজধানীর মিরপুরের একটি কওমি মাদ্রাসার এক ছাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, ১৬ বছরের পড়া শেষে দেখি কোনো দাম নেই, তাই আদর্শিক বিরোধ থাকলেও ভর্তি হয়েছি আলিয়া মাদ্রাসায়। কারণ সেখান থেকে বের হলে অন্তত চাকরি পাব। নইলে লেপ তোষকের ব্যবসা করা ছাড়া কিছুই করার থাকবে না। কওমি মাদ্রাসার দাবি, তারা ভারতবর্ষের দারুল উলুম দেওবন্দের পাঠ্যসূচি অনুসরণ করেন। দেওবন্দের পাঠ্যসূচি অনুযায়ী পরিচালিত দেশের কওমি মাদ্রাসাগুলো মূলত আরবি, ফারসি এবং উর্দু ভাষা শিক্ষার ওপর জোর দেয় । এছাড়া সীমিত পর্যায়ে বাংলা, ইংরেজি ও অঙ্ক শিক্ষাও দেওয়া হয় কওমি মাদ্রাসায়ে । মিরপুরের জামিউল উলুম মাদ্রাসার মুহতামিম (অধ্যক্ষ) মুফতি মাওলানা আবুল বাশার নোমানী বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি অষ্টম শ্রেণি পর্যন্ত বাংলা, ইংরেজি ও অঙ্ক ছাত্রছাত্রীদের শিক্ষা দিয়ে থাকি । তিনি বলেন, কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের (বেফাক) সিলেবাস অনুযায়ী এই সব তৈরি করা হয়েছে। তবে কওমি মাদ্রাসার নিয়ন্ত্রণ কোন একক শিক্ষাবোর্ডের হাতে নেই। বিভিন্ন অঞ্চলের মাদ্রাসাগুলো চলে ভিন্ন ভিন্ন শিক্ষাবোর্ডের অধীনে । আবার একই এলাকায় একেকটি মাদ্রাসা একেকটি বোর্ডের অধীনে চলার মতো ঘটনাও ঘটেছে । কোন একটি বিশেষ আদর্শের অনুসারীরা এক ধরনের মাদ্রাসা চালান তো অন্য একটি বিশ্বাসের অনুসারীরা চালান অন্য ধরনের মাদ্রাসা । জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত গাওয়া হয় না কওমি মাদ্রাসায় । সে প্রশ্ন করা হলে আল-জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা জাকারিয়া হাসনাবাদী বলেন, জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং উত্তোলন করতে হবে। কোন মাদ্রাসায় যদি বাংলাদেশের প্রতীক জাতীয় পতাকা না তোলা হয় তাহলে সরকারের পক্ষে হতে বাধ্য করতে হবে যেন অবশ্যই জাতীয় পতাকা উত্তোলন করে । জাতীয় সংগীতের বিষয়ে আমাদের কিছু অভিযোগ রয়েছে। আল জামিয়াতুল ইসলামীয়া নছিরুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা দৌলত আলী খান বলেন, জাতীয় পতাকা অবশ্যই তুলতে হবে। জাতীয় পতাকা উত্তোলন না করা মানে হচ্ছে স্বাধীনতাকে অস্বীকার করা । জাতীয় সংগীতের বিষয়ে কওমি আলেম- ওলামারা দ্বিমত পোষণ করেন। আমার নিজের মত হলো, জাতীয় সংগীত গাইলে কোনো সমস্যা দেখছি না। আমি জাতীয় পতাকা উত্তোলনের পক্ষে । ঢাকার কামরাঙ্গীচর মাদ্রাসায়ে নূরে মদিনা-এর পরিচালক মাওলানা আব্দুর রহমান বেতাগী বলেন, জাতীয় পতাকা মাঝে মাঝে উত্তোলন করা হয়। কিন্তু আমি চাই প্রত্যেক দিবসে সরকারি নিয়ম কানুন মেনে যেন জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় সংগীত গাইলে তেমন বেশি অসুবিধা হবে বলে মনে হয় না। কিন্তু জাতীয় সংগীত নিয়ে আমাদের কওমি আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। কওমি মাদ্রাসার পাঠসুচীতে মুক্তিযুদ্ধের ইতিহাস সংযোজন করা এবং পাঠদান বিষয়ে মতামত জানতে চাইলে মাওলানা জাকারিয়া হাসনাবাদী বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ২৪২
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।