শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

প্রণীত পুস্তকাদি। সর্ববৃহৎ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক), যার চেয়ারম্যান ছিলেন চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার প্রধান মাওলানা শাহ আহমদ শফী । এই বোর্ডের অধীনে প্রায় ৩ হাজার ৩০০ মাদ্রাসা আছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে বোর্ডের নিজস্ব প্রকাশনা 'আল বেফাক পাবলিকেশনের' বই পড়ানো হয়। এই বইগুলোর সঙ্গে অন্যান্য কওমি মাদ্রাসার পাঠ্যবইয়ে তেমন পার্থক্য নেই। প্রথম শ্রেণির বই 'আদর্শ বাংলা পাঠে'র রচয়িতা মুহাম্মদ আবদুল জব্বার জাহানাবাদী । দ্বিতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বই আদৰ্শ বাংলা পাঠ' ও 'ভূগোল ও সমাজ পরিচিতি' এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণির 'ইতিহাস পাঠের' লেখক হচ্ছেন শাহ সইফ উল আলম ও মুসলিম উদ্দিন। মাওলানা মুহাম্মদ আবদুল জব্বারসহ কয়েকজনকে নিয়ে এসব বইয়ের সম্পাদনা পরিষদ । বর্তমান প্রতিবেদনে এসব বইয়ের ভুল বানান, দুর্বল রচনা ও সম্পাদনার মান নিয়ে আলোচনা করা হবে না, কেবল বইগুলোর বিষয়বস্তু নিয়ে বলা হবে। বাংলা ভাষা ও সাহিত্যের বইগুলো বেশকিছু রচনা, বিশেষ করে কবিতা চয়নে গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে। প্রথম শ্রেণির বাংলায় আছে- রবীন্দ্রনাথের ছুটি, নজরুলের “ভোর হল’ এবং জসীম উদ্দীনের “মামার বাড়ি’ ৷ বিভিন্ন শ্রেণিতে ফররুখ আহমদ, গোলাম মোস্তফা, বন্দে আলী মিয়া, আহসান হাবীব প্রমুখের কবিতা আছে। সেই সঙ্গে আছে মদনমোহন তর্কালঙ্কারের “আমার পণ’ (দ্বিতীয় শ্রেণি), রজনীকান্ত সেনের স্বাধীনতার সুখ' (দ্বিতীয় শ্রেণি), নবকৃষ্ণ ভট্টাচার্যের 'কাজের লোক' (দ্বিতীয় শ্রেণি), কুসুমকুমারী দাশের 'আদর্শ ছেলে' (তৃতীয় শ্রেণি), সত্যেন্দ্রনাথ দত্তের 'রাসুলের বাণী' (তৃতীয় শ্রেণি), কালীদাসের 'মাতৃভক্তি' (চতুর্থ শ্রেণি), সত্যেন্দ্রনাথ দত্তের 'দূরের পাল্লা" (চতুৰ্থ শ্রেণি), সুনির্মল বসুর 'সবার আমি ছাত্র' (পঞ্চম শ্রেণি) এবং সত্যেন্দ্রনাথ দত্তের অনুবাদ 'উত্তম ও মধ্যম' (মূল- শেখ সাদী)। এসব কালজয়ী কবিতার পাশাপাশি জগদীশচন্দ্র বসু, ড. মুহম্মদ শহীদুল্লাহ, কামরুল হাসানের প্রবন্ধও স্থান লাভ করেছে। সব প্রথম সারির লেখকদের কবিতা-প্রবন্ধ থাকলেও কোনো শ্রেণিতেই স্থান পায়নি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার রচনা, স্থান পায়নি নারী অধিকার ও মর্যাদা সম্পর্কিত কোনো নিবন্ধ। এ থেকে বুঝতে অসুবিধা হয় না যে, সংশ্লিষ্টরা নারী অধিকারের প্রতি অসংবেদনশীল। এ বইগুলো পড়ে বোঝা যাবে না, বাংলাদেশে মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বী বাস করে। এই বই কেবল মুসলমানদের গুণগান বর্ণনা করা হয়েছে। বাংলা বইগুলোতে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধকে এড়িয়ে যাওয়া হয়েছে। এসব বই পড়ে কেউ বাংলার মুক্তিসংগ্রামের ধারণা পাবে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেরেবাংলা একে ফজলুল হক, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, তাজউদ্দীন আহমদের অবদানের কথা শিক্ষার্থীরা জানবে না। ইতিহাস পর্বে বিটিশবিরোধী লড়াইয়ে কেবল মুসলমানদের অবদানকে বড় করে দেখা হয়েছে। তৃতীয় শ্রেণির ইতিহাস বইতে পৃথিবীর ইতিহাসে কেবল নবীদের কথা বলা হয়েছে । এসব ২৩৯ ১২০ কিছুই খণ্ডিত ইতিহাস, যা মূল ইতিহাসে পরিণত করার চেষ্টা হয়েছে। চতুর্থ শ্রেণির ইতিহাসে বাংলায় 'মুসলমানদের আগমন' ও 'মুসলিম শাসনের' কথা বলা হয়েছে । শেষ করা হয়েছে ব্রিটিশ শাসনের অবস্থান এবং ভারত ও পাকিস্তান প্রতিষ্ঠার ঘটনা বর্ণনা করে। পঞ্চম শ্রেণির ইতিহাসে ভারতের তুর্কি-পাঠান-মোগল শাসনের কথা বর্ণিত হয়েছে। মূল্যায়নের দৃষ্টিভঙ্গি সংকীর্ণ ও সাম্প্রদায়িক । যেমন আকবর সম্পর্কে বলা হয়েছে, “সংখ্যাগরিষ্ঠ হিন্দুর মন জয়ের নেশায় আকবর বিভ্রান্ত হন!’ (পৃষ্ঠা ২৭, ইতিহাস পাঠ, পঞ্চম শ্রেণি) অথচ আকবর তার অসাম্প্রদায়িক নীতির জন্য মহিমান্বিত। মহান সম্বাট আকবরকে ছোট করা আর আওরঙ্গজেবকে মহান করার পাকিস্তানি ধারা এই বইয়ে প্রতিফলিত। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জানানো হয়নি- বাংলা তথা উপমহাদেশের প্রাচীন যুগের ইতিহাস। দ্রাবিড়, আর্ধ-অনার্ধদের ইতিহাসের অলিন্দে তাদের নিয়ে যাওয়া হয়নি। পাল-মোর্য-সেন শাসন, মহেঞ্জোদাড়ো থেকে মহাস্থানগড়- উয়ারি বটেশ্বর সভ্যতার কথা শিক্ষার্থীদের একেবারে অজানাই রয়ে গেল । পঞ্চম শ্রেণির ইতিহাস পাঠে বাংলার জাগরণ' অধ্যায়ের কেবল ফকির বিদ্রোহ, তিতুমীর, হাজী শরীয়তুল্লাহর কথা রয়েছে। এ ছাড়াও অগ্নিযুগের বিপ্লবীদের কথা, নীল বিদ্রোহ, কৃষক বিদ্রোহ থেকে শুরু করে যেসব সংগ্রামগাথা, রাজা রামমোহন রায়-ঈশ্বরচন্দ্র-রবীন্দ্রনাথ থেকে শুরু করে নজরুল-রোকেয়ার হাত ধরে হিন্দু-মুসলমানদের যে জাগরণ- সবকিছুই শিক্ষার্থীদের আড়ালে রয়ে যায়। পঞ্চম শ্রেণির ইতিহাস পাঠের পাকিস্তান রাষ্ট্রের জন্ম অধ্যায় পড়লে মনে হবে, জমিয়তে উলামায়ে হিন্দ ও জমিয়তে উলামায়ে ইসলামের ভূমিকাই মুখ্য । মোহাম্মদ আলী জিন্নাহসহ মুসলিম লীগের ভূমিকাও গৌণ করা হয়েছে, যা ইতিহাস বিকৃতির নামান্তর । ওই অধ্যায়ের শেষ দুটি লাইন, '১৯৪৭ সালের ১৪ আগস্ট স্বাধীন ও সার্বভৌম পাকিস্তানের প্রতিষ্ঠা এবং সেই পথ ধরেই বাংলাদেশের অভ্যুদয় প্রকৃতপক্ষে সংগামরত হক্কানি উলামায়ে কিরামেরই অবদান ৷' প্রথমত, পাকিস্তানের পথ ধরে বাংলাদেশের অভ্যুদয় হয়নি। সবারই জানা, পাকিস্তান দ্বিজাতিতন্তের ওপর প্রতিষ্ঠিত হয়েছিল । আর বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে দ্বিজাতিতত্তকে অসার প্রমাণ করে ধর্মনিরপেক্ষ চেতনার ভিত্তিতে । উপেক্ষা করা হয়েছে এই জাজ্ল্যমান সত্য স্বাধীন বাংলাদেশের জন্ম-পর্বে ভাষা আন্দোলন থেকে স্বায়ভ্তশাসনের সংগ্রামের কথা নেই। আছে শুধু '৭০-এর নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগকে ক্ষমতা না প্রদানে অস্বীকৃতির কথা । এ আংশিক সত্য বলার মধ্য দিয়ে মনে হতে পারে, সামরিক শাসক ইয়াহিয়া পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ মুজিবকে সরকার গঠন না করতে দেওয়ায় পাকিস্তান বিভক্ত হয়েছে। এটি কৌশলে “বাংলাদেশ খণ্ডিত পাকিস্তান'_ এমন ধারণা দেওয়ার অপচেষ্টা। সংখ্যাগরিষ্ঠ দলকে ক্ষমতা প্রদানে অস্বীকার করা ঘটনার এক দিক, যা মুক্তিযুদ্ধকে তরান্বিত করেছে। কিন্তু সংগ্রামের মূল প্রতিপাদ্য হচ্ছে- সুদীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় মুক্তিসংগ্রাম এগিয়েছে । একাত্তরের মার্চে পাকিস্তানের হানাদার বাহিনীর আক্রমণের মুখে নিরস্ত্র সংগ্রাম সশস্ত্র রূপ নিয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে ২৪০

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।