শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

সাহিত্য ও সাংবাদিকতার উপর বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি । আরবী ভাষা সাহিত্যের উপর ১বছর মেয়াদী ডিপ্লোমা । এছাড়া দক্ষ কারিগরি অনুষদ । কওমির আলেমগণ যাতে দ্বীনি খেদমতের বিনিময় না নিয়ে বিকল্প করসংস্থানে জীবিকার জন্য কাজ করবেন জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দাওরায়ে হাদীস ফারেগ হওয়া আলেমগণ । দাওয়াত তালিম ও তিজারা (ব্যাবসা)-কে সাথে নিয়ে চলবেন । হালাল রিজিক তালাশে জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড কারিগরি শিক্ষা প্রভৃতি বিষয়ে দক্ষ করে তুলবে আলেমদের | প্রতিটি মাদ্রাসায় ১ বছরের ডিপ্লোমা কোর্স থাকবে । কোর্স শেষে কারিগরি বিষয়ে ডিপ্লোমার সার্টিফিকেট প্রদান করা হবে । ১ বছর মেয়াদী কোর্সসমূহ (পার্ট টাইম দিনে ১ঘন্টা)। যেসব বিষয়ে একজন মাদ্রাসার ছাত্র আলেম হওয়ার পাশাপাশি প্রশিক্ষণ নিতে পারবেন। বেসিক কম্পিউটার, জেনারেল ইলে্নিক্স, ট্রাভেল টুরিজম এন্ড টিকেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া ডাটাবেজ সার্ভিসিং, কম্পিউটার অফিস এপ্রিকেশন, অডিও ভিডিও সিস্টেম, আমিন প্রশিক্ষণ, মেডিকেল রিপ্রেজেন্টিভ, সেলস এন্ড কাস্টমার সার্ভিস, রড বাইন্ডার শাটারিং কারপেন্টার মেশন, হাউজ ওয়ারিং ইলেকট্রিশিয়ান বিল্ডিং পেইন্টার, ওয়েন্ডার ত্যান্ড গ্রিল মেকার, ইলেন্ত্রিক্যাল ইন্সটলেশন ত্যান্ড মেইনটেন্যান্স, বিল্ডিং স্কাফোন্ডিং, বিল্ডিং ডাক্ট, টেইলারিং মোবাইল সার্ভিসিং, বাশ বেত ও পাটি শিল্প, এমব্রয়ডারি মেশিন অপারেটর, হটিক্বালচার, ইউনানী চিকিৎসা, এলএমএফ, এল্যোপাথিক পল্লী চিকিৎসা কোর্স, হিজামা বা কেপিং থেরাপি, বেকারি এন্ড কনফেকশনারী, ফাষ্টফুড, পোশাক তৈরি শিল্প, চমড়া শিল্প ও ট্যানারী, ব্লক, বাটিকা, প্রেস এন্ড প্রিন্টিং, মৎস্য চাষ, গবাদি পশু পালন, শিক্ষার্থীদের দক্ষ ও কর্মমুখর করে গড়ে তেলা হবে। জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ এর পরিচিতি জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ সরকার স্বীকৃত একটি কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড । বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড সমূহের মধ্যে এটি সর্বাপেক্ষা নতুন। ২০১৬ সালের ৭ অক্টোবর ফরীদ উদ্দীন মাসউদের নেতৃত্বে এই বোর্ডটি গঠিত হয় এবং ১৫ অক্টোবর এটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এই বোর্ডের অধীনে ১ সহস্রাধিক মাদ্রাসা রয়েছে। শিক্ষা ব্যবস্থা : বোর্ডের বর্তমান শিক্ষা ব্যবস্থা তিনটি পর্যায়ে বিভক্ত ৷ প্রথম পর্যায়ঃ এ পর্যায়ে রয়েছে ২টি স্তর । ২৩৭ ১১৯ প্রথম স্তরঃ প্রাথমিক শিক্ষা । কোরাণ তেলাওয়াত ও ইসলামিয়াতসহ গণিত, বাংলা, ইংরেজি ও সমাজ বিজ্ঞান প্রভৃতি ৫ম শ্রেণির মান পর্যন্ত। একে বলা হয় আল মারহালাতুল ইবতিদাইয়্যাহ বা কওমি প্রাথমিক মাদ্রাসা । দ্বিতীয় স্তরঃ এতে রয়েছে সাধারণ শিক্ষা সহ ইসলামিক শিক্ষা। অর্থাৎ আরবি ভাষা, আরবি ব্যকরণ ও ফিকাহশান্ত্র, গণিত, বাংলা, ইংরেজি ও সমাজ বিজ্ঞান। একে বলা হয় আল মারহালাতুল মুতাওয়াসসিতাহ। এর মেয়াদ ৩ বছর ৷ (৬ষ্ঠ থেকে ৮ম) দ্বিতীয় পর্যায়ঃ এপর্যায়ে রয়েছে ৪টি স্তর । ১ম স্তরঃ আল মারহালাতুস সানাবিয়্যাহ (মাধ্যমিক স্তর), যার মেয়াদ ২ বছর (৯ম-১০ম)। ২য় স্তরঃ আল মারহালাতুস সানাবিয়্যাতুল উলইয়া (উচ্চ মাধ্যমিক স্তর), যার মেয়াদ ২ বছর (১১শ-১২শ)। ওয় স্তরঃ আল মারহালাতুল ফজিলত (স্নাতক ডিগ্রি)। এর মেয়াদ ২ বছর (১৩শ-১৪শ)। র্থ স্তরঃ আল মারহালাতুল তাকমিল (মাস্টার্স ডিগ্রি) । এর মেয়াদ ২ বছর । এ স্তরকে দাওরায়ে হাদিস বলা হয়। তৃতীয় পর্যায়ঃ এতে রয়েছে বিষয়ভিত্তিক ডিপ্লোমা ও গবেষণামূলক শিক্ষা কোর্স। যথাঃ হাদিস, তাফসির, ফিকহ, ফতওয়া, তাজবিদ, আরবি সাহিত্য, বাংলা সাহিত্য, ইংরেজি, উর্দু ও ফারসি ভাষা, ইসলামের ইতিহাস, সীরাত, ইলমুল কালাম, ইসলামী দর্শন, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, পৌর বিজ্ঞান ও সমাজ বিজ্ঞান ইত্যাদি বিষয়ের গবেষণামূলক শিক্ষা । কেন্দ্রীয় পরীক্ষা : বর্তমানে বোর্ডের অধীনে নিম্নোক্ত কেন্দ্রীয় পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হয় : হিফজ ও নাষেরা, ইলমুল কিরাত ও তাজবীদ, ইবতিদাইয়্যাহ, মুতাওয়াসসিতা, সানাবিয়া উলইয়া, ফযীলত, ইফতা। কওমি মাদ্রাসা প্রাথমিক পাঠক্রম দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কওমি মাদ্রাসার অবস্থান দ্বিতীয়, সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের পরেই অধিক সংখ্যক শিক্ষার্থী আছে এখানে । বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়, কওমি মাদ্রাসার সব স্তর মিলে ছাত্রসংখ্যা প্রায় ২০ লাখ । আড়াইশ" বছর আগে ভারতের দেওবন্দে প্রতিষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উপমহাদেশজুড়ে কওমি মাদ্রাসার বিস্তার ঘটেছিল। সে ধারা এখনও অনুসরণ করা হচ্ছে। অনুসৃত হচ্ছে সুদূর অতীতের মোল্লা নিজামউদ্দিন সাহালভী প্রবর্তিত কারিকুলাম “দরসে নিজামিয়া নেসাব' । উচ্চশিক্ষার ক্ষেত্রে অতীতে কেবল আরবি ও ফার্সি কেতাব পড়ানো হতো, এখন বেশিরভাগ ক্ষেত্রে সেগুলোর উর্দু তরজমা পড়ানো হচ্ছে। প্রাথমিক স্তরে সাধারণ শিক্ষার মতোই বাংলা, ইংরেজি, অঙ্ক, গণিতের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে বিজ্ঞান শিক্ষা এখনও উপেক্ষিত। কিছুসংখ্যক মাদ্রাসায় প্রাথমিক স্তরে স্কুল টেক্সট বোর্ডের কারিকুলাম অনুসরণ করা হয়। বেশির ভাগ কওমি মাদ্রাসায় পড়ানো হয় তাদের নিজস্ব কারিকুলাম অনুযায়ী ২৩৮

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।