শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

দেশের ৩০ হাজার কওমি মাদ্রাসা ও ৩০ লক্ষ কওমি শিক্ষার্থীদের মনের ভাষা ও চাহিদা এটি । বোর্ডটি এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তাদের বৈঠকের কথাও জানায় । জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ-এর সিলেবাস ও কারিকুলাম- ১. দরসে নেযামীর পাশাপাশি মক্তব থেকে দাওরা পর্যন্ত তাবলীগী নেসাব। যেমন- নবী-সাহাবাদের ঘটনা, দাওয়াতের মূলনীতি, দাওয়াতের অপরিহার্ষতা, হায়াতুস সাহাবাহ, মুন্তাখাব হাদীস নেসাবভূক্তকরণ । ২. প্রত্যেক জামাতে ইলমুল আকায়েদ শেখানো । যেমন, এসো ঈমান শিখি থেকে শারহুল আকৃয়েদ পর্যন্ত পাঠদান । ৩. কোরাণ পাকের তাফসীর ৷ ধারাবাহিক তাফসীর অধ্যয়ন শ্রেণিভূক্তকরণ । ৪. আরবী ভাষায় পাণ্ডিত্য অর্জনের জন্য প্রথমে ভাষা ও পরবর্তীতে ব্যকরণ শিক্ষাদান। যেমন- মক্তব থেকে ছোট ছোট আরবী বাক্য শিক্ষাদান করা এবং পর্যায়ক্রমে আরবী কথোপকথন ও লিখন (মুহাওয়ারা ও তাহরীর)। ৫. আরবী অলঙ্করনশান্ত্র সহজ ও যুগোপযোগী করে পেশ করা । ৬. ফিকাহশাস্ত্রে ক্লাসভিন্নতায় বিষয়বস্তুর তাকৃরীর ও তাশরীহ নেসাবভুক্ত করা। আরবী মতনের সাথে আরবী শরাহ মুতালা'আর অনুশীলন । ৭. বিষয়ভিত্তিক আয়াতসহ হিফযুল হাদীস চালু করা । ৮. প্রত্যেক জামাতে সীরাত ও ইতিহাস অন্তর্ুক্তিকরণ । ৯. তা'লীম ও দাওয়াতের সমন্বয়ে শিক্ষাদান । যেমন, ফাযায়েলে ইলমকে রোজানা ছুটিতে অভিভাবকের তন্তাবধানে খুরুজ । ১০. অবশাসনমুক্ত ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির মাধ্যমে শিক্ষাদান পদ্ধতি প্রণয়ন করা। যেমন, কেন্দ্রীয় পর্যায় থেকে জেলা ও থানাভিত্তিক ধারাবাহিক শিক্ষক প্রশিক্ষণ কোর্স চালু করা । ১১. এসএসসি সমমান সাধারণ শিক্ষা চালু করা । ১২. গণহারে সবাইকে আলেমের সার্টিফিকেট না দিয়ে তুলনামূলক দুর্বল ছাত্রদেরকে মাধ্যমিক পর্যায় থেকে সম্মানজনক উপাধি দিয়ে কর্ম ও দাওয়াতমুখী করে দেওয়া । শিক্ষাকাল সর্বমোট আঠারো বছর ৷ যার সংক্ষিপ্ত বিবরণ নিয়ে দেওয়া হল: (১) ৫ বছর ইবতিদাইয়্যাহ (প্রাথমিক) (২) ৩ বছর মুতাওয়াসসিতাহ নিম্ন মাধ্যমিক) (৩) ২ বছর মুতাওয়াসসিতাহ আম্মাহ (মাধ্যমিক) (৪) ২ বছর মুতাওয়াসসিতাহ খাসসাহ (উচ্চ মাধ্যমিক) (৫) ২ বছর আলিয়া (স্নাতক) (৬) ২ বছর আলিমিয়া (স্নাতকোত্তর) ২৩৫ ১১৮ দরসে নেজামির এ আঠার বছর শিক্ষাকাল শেষ করার পর তাখাসসুস (বিষয়ভিত্তিক উচ্চতর পড়াশোনা) -এর জন্য তিনটি শাখা চালু রয়েছে। ক- ৩ বছরমেয়াদি তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা । খ- ২ বছরমেয়াদি তাখাসসুস ফিদ দাওয়া ওয়াল ইরশাদ । গ- ২ বছরমেয়াদি তাখাসসুস ফিল কিরাত। ঘ- ২ বছর মেয়াদী তাখাসসুস ফিল ইকৃতিসাদ (ইসলামী অর্থনীতি ও শরিয়াহ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা) ১. মুসলমানদের সমস্ত কার্যক্রম ইলমে ওহি মুতাবিক পরিচালনার লক্ষ্যে রোজানা ১ ঘন্টা মসজিদভিত্তিক মাদ্রাসা কায়েম করা । ২. যুগোপযোগী সিলেবাসের মাধ্যমে ফরজে আইন পরিমাণ ইলম শিক্ষা দিয়ে হালাল- হারামের তারতম্য মেনে জীবন যাপন ও প্রয়োজনে ইমামতির যোগ্য করে গড়ে তোলা । ৩. প্রথমিক পর্যায়ের উর্দু ও আরবী ভাষা শিক্ষা প্রদান করা । যাতে দাওয়াতের ময়দানে যেকোন তাকাযা ও জামাত নিয়ে চলার উপযুক্ত করে দেওয়া । ১. মুসলমানের শতভাগ সন্তানকে এই সিলেবাসের মাধ্যমে ফরজে আইন পরিমাণ ইলমে দ্বীন শেখানো । ২. প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ছাত্রদের জন্য ১০ বছর মেয়াদী ১ ঘন্টার মসজিদভিত্তিক মাদ্রাসা তরতীব করা ও তাদের জন্য উপযুক্ত সিলেবাস প্রণয়ন করা। ৩. আমাদের সমমনা শিক্ষকগণ কেন্দ্র থেকে ট্রেনিং নিয়ে দৈনিক ১ঘন্টার জন্য এসকল সুবহী মক্তবের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা । প্রত্যেক মুসলিম নারীর জন্য যুগোপযুগি দ্বীনি সিলেবাস প্রদান করা । যাতে করে একজন নারী দ্বীনের যাবতীয় ফরজ ইলম শিক্ষালাভ করতে পারে এবং নিজ ঘরে জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে সকল মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাই দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জড়িত থাকবেন। তালীম ও তারবিয়তের পাশাপাশি মাদ্রাসামসজিদ ও আশপাশ মহল্লায় মসজিদ আবাদীর মেহনত করে দ্বীনী পরিবেশ তৈরি করবেন । বিশেষ করে প্রতিমাসে দরস বন্ধ রেখে ৩ দিনের জন্য সকল প্রাপ্তবয়স্ক ছাত্র ও শিক্ষক আল্লাহর রাস্তায় বের হবেন । প্রয়োজনীয় তা'লীম উত্তাদগণ মসজিদের পরিবেশেই সংক্ষিপ্তভাবে পাঠদান করবেন। যাতে করে মসজিদভিত্তিক তা'লীমের সাহাবাওয়ালা পরিবেশ তৈরি হয় এবং তাকাযার ভিত্তিতে মাশোয়ারার সাথে মুনাসিব শিক্ষকগণ বহির্বিশ্বেও সফর করবেন। এছাড়াও রোজানা ইমানি মজলিস কায়েম এবং দাওয়াতের ব্যাপারে উত্তাদগণ ছাত্রদেরকে আমলীভাবে মশক করাবেন । স্বল্পমেয়াদী কারিগরি প্রশিক্ষণ ব্যবস্থা থাকবে বোর্ডের তত্বাবধানে । বিজ্ঞান শাখা ও গবেষণাগার থাকবে । থাকবে বিশ্ব মানের লাইব্রেরি ও ফতোয়া বোর্ড এবং বাংলা ভাষা ২৩৬

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।