শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

২০১৩ সালের নবেম্বরে জামায়াত হেফাজতের দেশ ও জাতিবিরোধী কর্মকান্ড সম্পর্কে আমরা জাতীয় গণকমিশন গঠন করে একটি শ্বেতপত্র প্রকাশ করেছিলাম যার শিরোনাম ছিল “হেফাজত-জামায়াতের মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসের ৪০০ দিন ।' এতে হেফাজতের ১৩ দফার বিশ্লেষণ, হেফাজত নেতাদের জামায়াত ও আলকায়দা কানেকশন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাবিনাশী কার্যক্রম সবই বিস্তারিত বলা হয়েছে। শ্বেতপত্রে হেফাজত তথা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ সহ ১৯ দফা সুপারিশ করা হয়েছিল। শ্বেতপত্রের পর্যবেক্ষণ ও সুপারিশের ভেতর উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে- ক. গণকমিশন কর্তৃক এক হাজার কওমি মাদ্রাসায় অনুসন্ধান, বিভিন্ন সংবাদপত্র ও সাময়িকীর অনুসন্ধানী প্রতিবেদন এবং দেশে ও বিদেশে বিভিন্ন গবেষকদের প্রাপ্ত তথ্য থেকে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে অধিকাংশ কওমি মাদ্রাসা জঙ্গী মৌলবাদী সন্ত্রাসী রিক্রুটের প্রধান কেন্দ্র এবং এটি বহুলাংশে সম্ভব হয়েছে এসব মাদ্রাসার উপর সরকারের কোনও রকম নিয়ন্ত্রণ, তদারকি বা নজরদারি না থাকার কারণে । গণকমিশনকে কওমি মাদ্রাসার ৮৮% ছাত্র এবং ৭৫% শিক্ষক কওমি মাদ্রাসার সনদের সরকারি স্বীকৃতি এবং শিক্ষকদের বেতনভাতা আলিয়া মাদ্রাসার সমপর্যায়ে আনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন । হেফাজতপ্রধান আহমদ শফীর নেতৃত্বাধীন ‘বেফাক’ দীর্ঘকাল ধরে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দাবি করছিল । সরকার যখন স্বীকৃতি প্রদানে সম্মত হয়েছে তখন আহমদ শফী বলছেন স্বীকৃতির নামে সরকার কওমি মাদ্রাসায় তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে, যা তারা হতে দেবেন না। এ বিষয়ে সরকার কোন পদক্ষেপ গ্রহণ করলে তারা গৃহযুদ্ধের হুমকি দিয়েছেন। বেফাকের এই দ্বৈত ভূমিকা সরকারকে মাদ্রাসার ছাত্রদের নিকট তুলে ধরতে হবে । খ. সকল কওমি মাদ্রাসায় জাতীয় সঙ্গীত সহ জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের ইতিহাস পাঠ বাধ্যতামূলক করতে হবে । মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস না জানলে মাদ্রাসার ছাত্রদের কখনও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা যাবে না। গ. কওমি মাদ্রাসায় ছেলেদের পড়তে পাঠিয়ে কোনও বাবা-মা আশা করেন না- তাদের ছেলে একদিন লাশ হয়ে ফিরে আসবে । মাদ্রাসায় সবরকম রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ এবং ছাত্রদের সার্বিক নিরাপত্তা প্রদান করতে হবে। ঘ. মাদ্রাসা ও সাধারণ শিক্ষার পাঠ্যসূচীতে কোনও বিশেষ ধর্ম, জাতি, রাষ্ট্র বা বিশ্বাসের প্রতি বিদ্বেষমূলক ভ্রান্ত অথবা বৈষম্যমূলক কিছু যেন না থাকে সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়েকে সতর্ক থাকতে হবে। সংবিধানের মূলনীতির ভিত্তিতে প্রণীত হতে হবে সর্বস্তরের পাঠ্যসূচি ও শিক্ষা কার্যক্রম । ১৯ ঙ. সংখ্যালঘু ধর্মীয় ও এথনিক সম্প্রদায়ের সমান অধিকার ও মর্যাদার পরিপন্থী সকল প্রচারণা বন্ধ করতে হবে । বিশেষভাবে পাঠ্যপুস্তকে বা প্রচারমাধ্যমে এ ধরনের কিছু থাকলে তা সাম্প্রদায়িকতা উস্কে দেবে । চ. নারীর প্রতি অবমাননাকর যে কোন বক্তব্য নারী নির্যাতন এবং নারীর মৌলিক অধিকারহরণের ক্ষেত্র তৈরি করে। গণমাধ্যমে এ ধরনের বক্তব্য প্রচারের বিরুদ্ধে সংবিধান ও প্রচলিত আইন থেকে উৎসারিত বিধিনিষেধ কঠোরভাবে অনুসরণ করতে হবে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের সুপারিশ ও পরামর্শ গ্রহণের পরিবর্তে সরকার হেফাজতের পরামর্শে শিক্ষা কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে। ২০০৯ সালে ক্ষমতায় এসে শেখ হাসিনার মহাজোট সরকার অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃতে শিক্ষানীতি প্রণয়নের জন্য একটি কমিশন গঠন করেছিল। এই কমিশন প্রণীত শিক্ষানীতিতে ক্লাস এইট পর্যন্ত মাদ্রাসায় পৃথক পাঠ্যসূচির পরিবর্তে সাধারণ পাঠ্যসূচি অনুসরণ এবং মাদ্রাসায় বাঙালি জাতি এবং মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ানো বাধ্যতামূলক করবার কথা বলা হয়েছে। জামায়াত-হেফাজতের হুমকির কারণে এই শিক্ষানীতি হিমঘরে পড়ে আছে। অধ্যাপক কবীর চৌধুরীর শিক্ষানীতি বাস্তবায়নের এ বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন দৈনিকে বিস্তর লেখা হয়েছে । ২০১৪ সালের ১৫ মে-র দৈনিক যুগান্তরে প্রকাশিত “সরকারি পাঠ্য বইতে জামায়াতি আদর্শ' শিরোনামের এক প্রতিবেদনে বলা হয়েছে- “মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অধিকাংশ বইতে স্থান পেয়েছে যুদ্ধাপরাধীদের রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ । ইসলামের নামে রাষ্ট্রক্ষমতা দখল করতে জামায়াত- শিবির যেসব কৌশল অনুসরণ করছে, সেগুলোই সরকারি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে পরিবর্তন করা হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের মন-মানসিকতা । মাদ্রাসা শিক্ষার ইবতেদায়ি (প্রাথমিক) থেকে শুরু করে কামিল (স্বাতকোত্তর) পর্যন্ত সব স্তরের পাঠ্যপুস্তক ও নোট-গাইডে সুকৌশলে জামায়াতের দর্শন- মওদুদীবাদ ও তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্ছসিত প্রশংসা করা হয়েছে । এমনকি এসব বই প্রকাশ করেছে জামায়াত-শিবিরের ছত্রছায়ায় গড়ে ওঠা ১০টি প্রতিষ্ঠান ৷ ইসলামিক ফাউন্ডেশনের পাঠ্যপুস্তক পর্যালোচনা কমিটির প্রতিবেদন থেকে পাওয়া গেছে এসব তথ্য । আলিয়া মাদ্রাসার অধিকাংশ পাঠ্যপুস্তক ও গাইড বই পরীক্ষা- নিরীক্ষার পর প্রণয়ন করা হয়েছে এ প্রতিবেদন। বিশেষজ্ঞ আলেম, মুফতি মুফাসসির ও মুহাদ্দিস সমন্বয়ে গঠিত ২১ সদস্যের কমিটি ব্যাপক পর্যালোচনার পর প্রতিবেদনটি তৈরি করা হয়। জামায়াতি ও মওদুদী দর্শনযুক্ত বই অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারসহ সাত দফা সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে । এছাড়া মাদ্রাসার বইতে দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসকে উপেক্ষা করা, “জাতির পিতা’ শব্দ ব্যবহার না করা এবং ইসলামের মৌলিক শিক্ষার বদলে ২০

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।