শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

৩। “ইসলামী বাংলা সাহিত্য’ (ষষ্ঠ শ্রেণি) এই বইয়ের সম্পাদক আল্লামা মুফতি আব্দুল হালীম বোখারী (হেফাজত ইসলামের নায়েবে আমীর ও একটি কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান)। এ বইয়ের ৮ পৃষ্ঠায় “আমাদের প্রিয় বাংলাদেশ’ নামক প্রবন্ধে উল্লেখ রয়েছে- 'শহীদ-গাজী, পীর- আউলিয়া, দরবেশ, কবি-সাহিত্যিক, আর শত বীরের লালনভূমি আমাদের এই জনুস্থান। হযরত শাহ জালাল, শাহ মাখদুম, শাহ পরান, শাহ আমানত, খান জাহান আলী, হাফেজ্জী হুজুর, ফকরে বাঙাল তাজুল ইসলাম (র), শামসুল হক ফরিদপুরী রে) আর মীর তিতুমীরের দেশ বাংলাদেশ ।” এখানে যুদ্ধাপরাধী মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর ও ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার বড় হুজুর মাওলানা তাজুল ইসলামের বাংলাদেশের ‘সূর্য সন্তান’ বলা হলেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বাঙালি জাতির প্রকৃত সূর্য সন্তানদের নাম উল্লেখ করা হয়নি । ৪ | খেলাফতে রাশেদা-ডের্দু ও বাংলা) (ষষ্ঠ শ্রেণি) কাজী জয়নুল আবেদিন মিরাঠী লিখিত এ বইয়ের প্রথম অধ্যায় থেকে শেষ পর্যন্ত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার নামে জঙ্গিবাদী রাষ্ট্র কায়েম তথা জিহাদের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। শান্তি প্রতিষ্ঠায় একমাত্র পথ হিসেবে খেলাফত রাষ্ট্রকে বোঝানো হয়েছে। উক্ত বইয়ের ১২ নং পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে- “ইসলামী উম্মাহর বৃহত্তর অংশ এ মর্মে একমত যে, খলীফা নিযুক্ত করা উম্মতের জন্য ওয়াজিব (আবশ্যকীয়)। কিন্তু এ আবশ্যিকতা কি ধরনের সে বিষয়ে মতপার্থক্য রয়েছে । একটি মহলের মতে শরীয়তের দৃষ্টিকোণ থেকেই আবশ্যিক । দলিলসমূহ নিম্নরূপ__ ১) রাসূলে আকরাম (সঃ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি এমতাবস্থায় মৃত্যুবরণ করলো যে, তার স্কন্ধে (সময়ের খলীফার) বায়আত ছিল না, সে জাহেলিয়াতের মৃত্যুবরণ করল। ২) রাসূলুল্লাহ (সঃ)-এর ওফাতের পর সাহাবায়ে কেরাম সর্বসম্মতিক্রমে খলীফা নিযুক্ত করা জরুরি মনে করেছেন এবং এ বিষয়টিকে তারা এতই গুরুত্ব দান করলেন যে, মহানবীর (সঃ) দাফনের চেয়ে এটিকে অগ্রাধিকার দিলেন। ৩) ইসলামী শরীয়ত মুসলমানদের উপর যে সকল বিষয় ওয়াজিব (অত্যাবশ্যক) করেছে, যেমন শরীয়ত নির্ধারিত দণ্ডসমূহ প্রয়োগ করা ইত্যাদি ৷” কওমি পাঠ্যপুস্তক রচনায় যাদের নাম রয়েছে তারা অনেকেই লেখক হিসেবে প্রতিষ্ঠিত ও পরিচিত নন। এমন কি অনেকেই কওমি মাদ্রাসা থেকে পাশ করলেও তাদের কোন শিক্ষা সনদ নেই । কিভাবে এবং কোন দৃষ্টিকোণ থেকে এসব লেখকের রচনা অন্তর্ভুক্ত করা হয়েছে, তা উল্লেখ করা হয়নি । পরবর্তীকালে কওমি পাঠ্যপুস্তক হতে বিতর্কিত লেখকদের নাম সরানো হলেও লেখা আগেরগুলোই রয়ে গেছে এখনও | কওমি পাঠ্যপুস্তক অনুসন্ধান করে জানা গেছে, বিতর্কিত সেই লেখকদের নাম সরিয়ে নেওয়া হলেও পাঠ্যবইগুলো সরানো হয়নি । ২২৭ ১১৪ একই সঙ্গে সাধারণ ও মাদ্রাসা বোর্ডের পাঠ্যপুস্তকের শুরুতে জাতীয় পতাকার ছবি ও জাতীয় সংগীত থাকলেও “বেফাকের* কওমিতে এসব রাখা হয়নি । বেফাক পরিচালিত কওমি মাদ্রাসার পাঠ্য বইয়ের সাম্প্রতিক অবস্থা ঘেটে এমন বিকৃত ইতিহাসের চিত্রই পাওয়া গেছে। দেশের কওমি মাদ্রাসা নিয়ন্ত্রণ করে ১৯ জাতীয় ও আঞ্চলিক বোর্ড । তবে কওমি মাদ্রাসাগুলোর সবচেয়ে বড় নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক)। এই বোর্ডের নিয়ন্ত্রণ যাদের হাতে তাদের অধিকাংশই এখন হেফাজতের রাজনীতির সঙ্গে যুক্ত। এই নেতারাই আবার বিএনপি-জামায়াত জোটের শরিক দলের নেতা । পাঠ্যবই ‘সংস্কার’ করা হলেও ভুলে ভরা এসব বইয়ে নেই আধুনিকতার ছোয়া এবং প্রযুক্তি নিয়ে কোনো তথ্য নেই বরং বিভিন্ন স্তরের বইয়ে সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক দেওয়া তথ্য রয়েছে। বলা হয়েছে, রাষ্ট্রের বিভিন্ন সুযোগ-সুবিধা দিতে সরকার ব্যর্থ। ইতিহাস বইয়ে বাংলাদেশ, মুক্তিযুদ্ধের ইতিহাস থাকলেও তা অসত্য ও অসম্পূর্ণ । সরকারী নিয়ন্ত্রণ, বা অনুমোদন না থাকায় কওমিতে পড়া শিক্ষার্থীরা পাঠ করছে ভুল তথ্য, বিকৃত ইতিহাস। কথিত সংস্কারের পর বই ঘেটে দেখা গেছে, এসব বই রচনা এবং সম্পাদনা যারা করেছেন তাদের নাম নেই কোনো বইতেই। সেখানে “বেফাক নিয়োজিত সম্পাদনা পরিষদ কর্তৃক সংকলিত ও সম্পাদিত' লেখা রয়েছে। যদিও ভেতরের সবই রয়েছে আগের মতোই । কওমি মাদ্রাসা বোর্ডের “সাহিত্য সওগাত’ (১ম, ২য়, ৩য় ভাগ) ছাড়া বিভিন্ন শ্রেণির বইতে লেখকের গদ্য, প্রবন্ধ থাকলেও কোনো বইতে নেই লেখক পরিচিতি । ফলে শিক্ষার্থীরা লেখক সম্পর্কে কোনো তথ্য জানতে পারছে না। কওমি মাদ্রাসায় শিশু শ্রেণি থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত গ্রন্থে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, জাতীয় সংগীত, জাতীয় পতাকা, শহীদ মিনার, স্মৃতিসৌধ ইত্যাদি বিষয়কে সম্পূর্ণভাবে পরিহার করা হয়েছে। কওমি মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস ও বিজয় দিবসসহ সরকারী কোনো দিবস পালন করা হয় না। কওমি মাদ্রাসা শিক্ষা সিলেবাসে পড়ানো বইয়ের লেখকের নামসমূহ কওমি শিক্ষা বিষয়ক গবেষক মাওলানা মাহবুবে এলাহী লেখা “হায়াতুল মুছান্নিফীন' বইতে কওমি মাদ্রাসা শিক্ষা সিলেবাসে পড়ানো বইয়ের লেখকের নামসমূহ লিখেছেন, মুহাম্মদ মিয়া দেওবন্দী, শায়খ ফরীদউদ্দীন আত্তার, আবদুল্লাহ গাঙ্গহী, কেফায়াতুল্লাহ, জুরজানী, মাওলানা আবদুর রহমান জামী, মুহাম্মদ ইবনে মুস্তাফা ইবনে হাসান, কাজী ২২৮

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।