এখনও ব্রিটিশদের ছাপ রয়ে গেছে, অন্তত তা থেকে তারা ব্যতিক্রম । অবশ্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের মাদ্রাসার বইয়ের সঙ্গে কওমি মাদ্রাসার বইগুলোর কোনো তুলনা চলে না বলে বলছেন বিশেষজ্ঞরা । এনসিটিবির প্রথম থেকে পঞ্চম শ্রেণির বাংলা বই ঘেঁটে দেখা যায়, এগুলো শুরু হয়েছে জাতীয় পতাকার ছবির সঙ্গে এর বিস্তারিত বিবরণ ও জাতীয় সঙ্গীত দিয়ে । যা পাওয়া যায়নি কওমির কোনো বইয়েই। বরং একই স্থানে দেয়া হয়েছে কওমি মাদ্রাসা বোর্ডের মহাসচিব মুহাম্মাদ আব্দুল জব্বার জাহানবাদীর বক্তব্য । এ মহাসচিব হেফাজতের রাজনীতির সঙ্গেও যুক্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দিতে রাজি নয় বেফাক। তাদের পাঠ্যপুস্তকে তাই জিয়াউর রহমানই ঘোষক । পঞ্চম শ্রেণির ইতিহাস বইয়ে “স্বাধীন বাংলাদেশের জন্ম’ প্রবন্ধে বলা হয়েছে, “১৯৭১ সালের ২৫ মার্চের মধ্যরাতে ইতিহাসের বৃহত্তম গণহত্যা শুরু হয়। শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। দেশবাসী দিশেহারা হয়ে পড়ে । এমনি এক সময়ে ২৭ মার্চ মেজর জিয়াউর রহমান উ্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। তার ঘোষণা শুনে বাংলার জনগণ অনুপ্রাণিত হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ৷’ প্রবন্ধে জিয়াকে স্বাধীনতার ‘ঘোষক’ বলা হলেও শেখ মুজিবুর রহমানকে জাতির জনক বা বঙ্গবন্ধু হিসেবেও উল্লেখ করা হয়নি। এমনকি মুক্তিযুদ্ধে কতজন শহীদ হয়েছেন সে বিষয়েও কোনো তথ্য দেয়া হয়নি। যাদের লেখা বই পড়ানো হয় কওমিতে- স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার বিভিন্ন আরব দেশের মৌলবাদীরাই কওমি মাদ্রাসার পাঠ্যপুস্তক প্রণেতা ও লেখক হিসেবে রয়েছেন। লেখকদের অধিকাংশই বিতর্কিত। মুক্তিযুদ্ধের দলিলপত্রে অধিকাংশেরই চেহারা পাওয়া যায় মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী হিসাবে । যারা এই সব বই লিখেছেন তাদের মধ্যে অন্যতম হলেন অধ্যাপক আখতার ফারুক, ড. কাজী দ্বীন মোহাম্মদ, নাট্যকার আশকার ইবনে শাইখ ও ড. আশরাফ সিদ্দিকী । বিষয়টির উল্লেখ আছে “একাত্তরের ঘাতক ও দালালরা কে কোথায়’ শীর্ষক মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা গ্রন্থে । প্রয়াত অধ্যাপক আখতার ফারুক, ড. কাজী দ্বীন মোহাম্মদ, আশকার ইবনে শাইখ ও ড. আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরোধিতার অভিযোগ রয়েছে। মুক্তিযুদ্ধ চেতনা বিকাশ কেন্দ্র প্রণীত “একাত্তরের ঘাতক ও দালালরা কে কোথায়' গবেষণাগ্রন্থে এসব অভিযোগের পক্ষে পর্যাপ্ত তথ্য রয়েছে। ১। বইয়ের নামঃ “ইসলাম ও বিশ্ব ইতিহাস পাঠ’ (পঞ্চম শ্রেণি) এই বইয়ের সম্পাদক, আল্লামা মুফতি আব্দুল হালীম বোখারী (হেফাজত ইসলামের নায়েবে আমীর ও একটি কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান)। প্রকাশনায় মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ । এ বইয়ের ৬৮ পৃষ্ঠায় “পাকিস্তান আমলে বৈষম্য এবং ২২৫ ১১৩ স্বাধীন বাংলাদেশের জন্ম’ নামক প্রবন্ধে বলা হয়েছে- “শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পাকিস্তান নিয়ে যাওয়ার পর জাতির ক্লান্তিলগ্নে ২৬ মার্চ চট্টগ্রামে কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করা হয় । ২৫ মার্চের কাল রাত থেকেই শুরু হয় সশস্ত্র স্বাধীনতা আন্দোলন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর নিকট পাক বাহিনীর ৯৩ হাজার সৈন্য আত্মসমর্পণ করে । এভাবে রক্তের নদী সাতার দিয়ে বাঙ্গালি অভীষ্ট লক্ষ্যে পৌছতে সক্ষম হয়। জন্ম হয় স্বাধীন মানুষের সার্বভৌম বাংলাদেশের ৷ ২৬ মার্চকে বাংলাদেশের স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়”। স্বাধীনতার ঘোষকের নাম উল্লেখ না করে শুধু ২৬শে মার্চ চট্টগ্রাম, কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করা হয় বলে উল্লেখ করা হয়েছে। বেফাক কর্তৃক প্রকাশিত পঞ্চম শ্রেণির ইতিহাস বইয়ে “স্বাধীন বাংলাদেশের জন্ম’ প্রবন্ধে বলা হয়েছে, “১৯৭১ সালের ২৫ মার্চের মধ্যরাতে ইতিহাসের বৃহত্তম গণহত্যা শুরু হয়। শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। দেশবাসী দিশেহারা হয়ে পড়ে। এমনি এক সময়ে ২৭ মার্চ মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। তার ঘোষণা শুনে বাংলার জনগণ অনুপ্রাণিত হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে৷’ বহু লেখালেখি এবং সমালোচনা ও গণমাধ্যমে প্রকাশের পর ২০১৫ সালে স্বাধীনতার ঘোষক অংশটি বাদ দেওয়া হয়। ২০১৬ সালে পুনরায় সংশোধন করা হয় বইটি। সেখানে সংযুক্ত করা হয়েছে- “এমনই এক নাজুক সময়ে ২৭ শে মার্চ তৎকালীন মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণ দেন।” ২। “ইসলামী বাংলা সাহিত্য’ (পঞ্চম শ্রেণি) এই বইয়ের সম্পাদক, আল্লামা মুফতি আব্দুল হালীম বোখারী (হেফাজত ইসলামের নায়েবে আমীর ও একটি কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান) ৷ এ বইয়ের ৭১ পৃষ্ঠায় খেলাফত তথা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার বিষয়ে পড়ানো হচ্ছে। উক্ত বইয়ে বলা হয়েছে- “মানুষের শান্তির জন্যই প্রয়োজন সুন্দর সমাজ ও রাষ্ট্র কায়েম করা । মুসলমানদের জন্য এরূপ সমাজ ও রাষ্ট্র কয়েম করা একান্ত অপরিহার্য । আল্লাহর পক্ষ থেকে তারই দেওয়া আইন-কানুন অনুসারে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করার নাম খেলাফত । আর এ কথা স্পষ্ট যে, ইসলামী চরিত্রে যারা সবচেয়ে বেশি চরিত্রবান, খেলাফতের দায়িত্ব তাদেরকেই পালন করতে হয়। কিন্তু আমার পরে কোনো নবী নেই বলে খলিফারা হবেন শাসক । জনগণ তাদের আনুগত্যের শপথ নেবে এবং হক আদায় করে চলবে ৷’ এ ধরনের কোন উক্তি মৃত্যুর আগে রসুল (দঃ) করেছেন বলে জানা নেই। আসলে খেলাফতের ধারণা পরবর্তীকালে । এখানে খেলাফতের ব্যাখ্যাও সঠিক নয়। ২২৬
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।