শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

জামাতে মিশকাত (ফাজিল/ম্নাতক) £ ১. মেশকাত আউয়াল- উচ্চতর হাদিস সংকলন গ্রন্থ । (১ম খন্ড) ২. মেশকাত ছানী- উচ্চতর হাদিস সংকলন গ্রন্থ (২য় খন্ড) ৩. জালালাইন আউয়াল- কোরাণ শরীফের তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ গ্রন্থ । (১ম খন্ড) ৪. জালালাইন ছানী- কোরাণ শরীফের তাফসীর তথা ব্যাখ্যা বিশ্লেষণ গ্রন্থ (২য় খন্ড) ৫. শরহে আকায়েদ- উচ্চতর ফেকাহ শাস্ত্রের মূলনীতি গ্রন্থ । ৬. হেদায়া (৩য় খণ্ড)- উচ্চতর ইসলামী আইন শাস্ত্র গ্রন্থ। ৭. হেদায়া ৪র্থ খন্ড- উচ্চতর ইসলামী আইন শাস্ত্র গরন্থ। দাওরায়ে হাদীস (কামিল/য়াতকোত্তর) ৪ বুখারী শরীফ ১ম খন্ড, বুখারী শরীফ ২য় খন্ড, মুসলিম শরীফ ১ম খন্ড, মুসলিম শরীফ ২য় খন্ড, আবু দাউদ শরীফ, তীরমিজী শরীফ, নেসায়ী শরীফ, ইবনে মা'জা, মুয়াত্তায়ে মালিক, মুয়াত্তায়ে মুহাম্মদ, ত*হাবি শরীফ । ইফতা (মুফতি) বিভাগ £ ফিকাহের বিভিন্ন কিতাবাদী থেকে বাছাই পূর্বক মাদ্রাসা ভিত্তিক নিজস্ব সিলেবাস তৈরি করা হয়। দুই বৎসরের কোর্স শেষে এ বিভাগের ছাত্রদের মুফতির সার্টিফিকেট দেওয়া হয় । উচ্চতর হাদীস (মুহাদ্দিস) বিভাগ $ হাদীস বিষয়ের বিভিন্ন কিতাবাদী থেকে বাছাই করে নিজস্ব সিলেবাস তৈরি করা হয়। এই বিভাগ দুই বৎসর থেকে তিন বৎসরের হয়ে থাকে । কোর্স শেষে এই বিভাগের ছাত্রদেরকে মুহাদ্দিসের (হাদিস ব্যাখ্যাকারী) সার্টিফিকেট দেওয়া হয়। তাজবিদ (কেরাত) বিভাগ £ বিশুদ্ধ এবং বিশেষ ভঙ্গিতে কোরাণ তেলোওয়াত শিক্ষা দেওয়া হয় এই বিভাগে । এক বৎসর কোর্স শেষে এ বিভাগের ছাত্রদের কারীর সার্টিফিকেট দেওয়া হয়। কওমি মাদ্রাসার পাঠ্যসূচি পর্যালোচনা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশের জন্ম, সে রাষ্ট্রের জন্ম-ইতিহাস কিংবা বাঙালি জাতির কয়েক হাজার বছরের ইতিহাস ও এঁতিহ্য নেই কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) পাঠ্যসুচিতে । ভারত-পাকিস্তান বিভক্তি নিয়ে রচনা স্থান পেলেও বাঙালি জাতির ইতিহাস, ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ পর্যন্ত বাঙালির সব অর্জন কওমির পাঠ্যসূচিতে উপেক্ষিত । “মদীনায় কখন লোকজন জাগে’ শেখানো হলেও (তৃতীয় শ্রেণির আদর্শ বাংলা পাঠ, পৃষ্ঠা ৫৬) বাংলাদেশে কখন ফজরের আজান হয়, সেই প্রয়োজনীয় ধর্মশিক্ষাটুকুও দেওয়া হয় না। কওমির পাঠ্যসূচী পর্যালোচনা করে জানা গেছে, কোথাও নেই বাংলাদেশের ইতিহাস, এঁতিহ্য, সমাজ, সংস্কৃতি- এমন কি জাতীয় সংগীতও | বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নেই । নেই মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগের বর্ণনা । সাধারণ ও সরকারি মাদ্রাসায় বাংলা-ইংরেজি বইয়ে বাধ্যতামূলক জাতীয় সংগীত থাকলেও বেফাকের প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি, উচ্চ মাধ্যমিক ও দাওরা হাদিস পর্যন্ত কোনো বইয়েই তা অন্তর্ভুক্ত করা হয়নি। ২২৩ ১১২ কওমি মাদ্রাসার বইয়ে এখনও বলা হচ্ছে- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবর্তে জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক। বইয়ে আগের মতোই বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের ইতিহাসের বদলে পাকিস্তান প্রীতি বিদ্যমান রয়েছে। ওয়াহাবি ও মওদুদীবাদী রাজনীতির ভাবধারায় রচিত ভুলে ভরা এসব বইয়ে নেই আধুনিকতার ছোয়া এবং প্রযুক্তি নিয়ে কোনো তথ্য ৷ বরং বিভিন্ন স্তরের বইয়ে সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে শিক্ষার্থীদের ক্ষেপিয়ে তুলতে উস্কানি দেওয়া তথ্য রয়েছে। বলা হয়েছে, রাষ্ট্রের বিভিন্ন সুযোগ-সুবিধা দিতে সরকার ব্যর্থ । ইতিহাস বইয়ে বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস থাকলেও তা হচ্ছে বিএনপি-জামায়াতের বয়ান । এসব বই রচনা এবং সম্পাদনা যারা করেছেন তাদের নাম নেই কোনো বইতেই। সেখানে “বেফাক নিয়োজিত সম্পাদনা পরিষদ কর্তৃক সংকলিত ও সম্পাদিত’ লেখা রয়েছে। কওমি মাদ্রাসার পাঠ্যবই ঘেঁটে দেখা গেছে, কওমি মাদ্রাসা বোর্ডের “সাহিত্য সওগাত’ (১ম, ২য়, ৩য় ভাগ) ছাড়া বিভিন্ন শ্রেণির বইতে লেখকের গদ্য, প্রবন্ধ থাকলেও কোনো বইতে নেই লেখক পরিচিতি । ফলে শিক্ষার্থীরা লেখক সম্পর্কে কোনো তথ্য জানতে পারছেন না। চতুর্থ শ্রেণির “ইতিহাস পাঠ’ বইয়ে মধ্যযুগের ইতিহাস থেকে শুরু করে মোগল আমল, ইংরেজ শাসনকাল থেকে শুরু করে উপমহাদেশ ও ভারত-পাকিস্তানি শাসনকালের নানা ইতিহাস সৃচিবদ্ধ হলেও মুক্তিযুদ্ধ-প্রাসঙ্গিক একটি শব্দও নেই । কোমলমতি শিক্ষার্থীদের বাঙালি ও বাংলাদেশের পূর্ণাঙ্গ ইতিহাসের ধারণা না-দিয়ে ৫২ পৃষ্ঠার পাঠ্যবইটি ১৯৪৭-এর দেশবিভাগের বর্ণনার মাধ্যমেই শেষ করা হয়েছে। পঞ্চম শ্রেণির ইতিহাস বইয়ে ৬১ পৃষ্ঠায় রয়েছে ‘স্বাধীন বাংলাদেশের জন্ম প্রবন্ধ । যদিও প্রথম প্রকাশের সময় প্রবন্ধ ছিল না। ২০১৪ সালে প্রকাশকালে এই “স্বাধীন বাংলাদেশের জনু’ প্রবন্ধ যুক্ত করা হয়েছে । তবে এই প্রবন্ধে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উল্লেখ থাকলেও নেই ২৬ মার্চ স্বাধীনতা দিবসের তথ্য । ২৭ মার্চ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এমন তথ্য রয়েছে। পঞ্চম শ্রেণির পাঠ্য বইয়ে ক্ষুদ্র আকারে বাংলাদেশের জন্মকথা থাকলেও অন্যান্য শ্রেণির পাঠ্য বইয়ে তা নেই। তৃতীয় শ্রেণির ‘ভূগোল ও সমাজ পরিচিতি’ বইয়ের ৩৬-৩৭ পৃষ্ঠায় “বাংলাদেশের প্রথম, আলিম, শ্রেষ্ঠ কারী মাওলানা ইবরাহীম উজানী, শ্রেষ্ঠ চিত্রশিল্পী জয়নুল আবেদিন, শ্রেষ্ঠ খতীব মুফতি আমীমুল ইহসান, শ্রেষ্ঠ মুহাদ্দিস মাওলানা সাঈদ আহমদ সন্দ্বীপের নাম রয়েছে। তবে কিসের ভিত্তিতে এই শ্রেষ্ঠত্ব তা উল্লেখ নেই । পঞ্চম শ্রেণির ‘ভূগোল ও সমাজ পরিচিতি বইয়ে ৪৭ থেকে ৫২ পৃষ্ঠা পর্যন্ত “বাংলাদেশের জনসংখ্যাঃ সমস্যা ও সম্ভাবনা’ প্রবন্ধে জনসংখ্যা সমস্যা হিসেবে উল্লেখ নেই। বরং সরকারকে দোষারোপ থেকে বঞ্চিত হয়েছে বলেই উল্লেখ করা হয়েছে এই প্রবন্ধে । বিকৃতির এখানেই শেষ নয়। সাধারণ ও আলিয়া মাদ্রাসা বোর্ডের পাঠ্যপুস্তকের শুরুতে জাতীয় পতাকার ছবি ও জাতীয় সংগীত থাকলেও কওমিতে তা অনুসরণের বালাই নেই। ২২৪

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।