শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

১৯ জন ও আবাসিকের জন্য ২৩ জন শিক্ষক থাকতে হবে। ছ) তাকমীল স্তরের অনাবাসিক এর জন্য ২২ জন ও আবাসিকের জন্য ২৭ জন শিক্ষক প্রয়োজন । এছাড়া প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী থাকতে হবে। ৬. আসবাবপত্র £ মাদ্রাসার অফিসের জন্য প্রয়োজনীয় পরিমাণ ডেস্ক, চেয়ার, হবে । ঘন্টা বাজাবার জন্য ১টা বেল থাকতে হবে । ৭. গ্রন্থাগার ৪ প্রতিটি মাদ্রাসায় দরসের জন্য, মুতাল'আর জন্য, গবেষণার জন্য, জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন বিষয়ের উপর পর্যাপ্ত বই কিতাব, পত্র-পত্রিকা, সম্বলিত গ্রন্থাগার থাকতে হবে । এ কাজে সার্বক্ষণিক একজন নাজেমে কুতুবখানা থাকতে হবে । বই কিতাব সংরক্ষণের প্রয়োজনীয় সংখ্যক আলমারী , র্যাক ও খাতাপত্র থাকতে হবে । প্রয়োজনীয় রেজিস্টার থাকতে হবে। ৮. স্বাস্থ্যচর্চা ঃ ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য চর্চার জন্য বৈধ খেলাধুলা ও ব্যায়ামের ব্যবস্থা থাকতে হবে । ৯. স্যানিটারি ব্যবস্থাপনা ৪ ছাত্র-ছাত্রী, শিক্ষক-স্টাফ ও মেহমানদের জন্য পর্যাপ্ত সেনিটারী ব্যবস্থা থাকতে হবে। প্রতি কুড়ি জনের জন্য একটি করে সেনিটারী টয়লেট থাকতে হবে। এছাড়া ওযু, গোসল, কাপড়-চোপড় ধৌত করার ও পানীয় পানির পর্যাপ্ত ব্যবস্থা থাকতে হবে । ১০. নামাজের ব্যবস্থাপনা ৪ প্রতিটি মাদ্রাসায় নিজস্ব মসজিদ থাকতে হবে। মাদ্রাসার অধীনে এ মসজিদ পরিচালিত হবে । নামাজের সময় বাইরের লোকদের নামাজ আদায়ের সুযোগ উন্মুক্ত থাকতে হবে । ১১. আবাসিক ব্যবস্থাপনা ৪ প্রতিটি মাদ্রাসায় আবাসিক ব্যবস্থাপনা থাকতে হবে। ছাত্রদের থাকার ও খাওয়ার সুব্যবস্থা, ওজু, গোসল, কাপড় ধোওয়া, পানীয় পানি ও টিলা- কুলুপ ইত্যাদির সুব্যবস্থা থাকতে হবে । পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি গুরুত্ব থাকতে হবে। নিকটবর্তী এলাকার ছাত্রদের জন্য খাওয়ার সময় ব্যতীত সারাদিন মাদ্রাসায় থাকার ও রাত্রি যাপনের ব্যবস্থা করতে হবে। আবাসিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের জন্য মাদ্রাসার উচ্চস্তরের একজন শিক্ষককে দায়িত্বশীল বানাতে হবে। তিনি সার্বক্ষণিক হবেন। রাত্রি বেলায় মাদ্রাসায় অবস্থান করবেন। এ ছাড়া মুহতামিম, নায়েবে মুহতামিম, নাজেমে তা'লীম ও তারবিয়াতগণকেও সার্বক্ষণিক হতে হবে। ছাত্রদের দেখাশোনায় প্রয়োজনীয় সংখ্যক শিক্ষকের জন্য মাদ্রাসায় আবাসিক সুবিধার ব্যবস্থা করতে হবে । ১২. বেফাক কর্তৃক নির্ধারিত সিলেবাস, তরীকায়ে, তা'লীম ও তারবিয়াত, তাযকিয়াহ (চরিত্র গঠন ও লালন), পরীক্ষা পদ্ধতি প্রভৃতির অনুসরণ করতে হবে। নির্ধারিত বই কিতাব পাঠ্য করতে হবে । তাকরার, মুনাযারা ও সাপ্তাহিক সভার কার্যক্রম দিতে হবে । ১৩. বার্ষিক নবায়ন ৪ প্রতি বছরের শুরুতে নবায়ন ফিস (বার্ষিক ফি) দিয়ে মাদ্রাসার রেজিষ্ট্রেশন নবায়ন করতে হবে । ২১৯ ১১০ ১৪. মারহালা পরিবর্তন বা উচ্চতর স্তরে উন্নীতকরণ ৪ মারহালা পরিবর্তন করতে উন্নত করতে হলে নির্ধারিত ফিস প্রদান করে উন্নত করতে হবে। পরিবর্তন সংক্রান্ত মাদ্রাসা কমিটির রেজুলেশন থাকতে হবে এবং ফরমের সঙ্গে তা জুড়ে দিতে হবে । ১৫. মাদ্রাসার বার্ষিক রিপোর্ট ৪ প্রতি বছর মাদ্রাসার বার্ষিক রিপোর্ট প্রণয়ন ও প্রচার করতে হবে । রিপোর্টে থাকবে- ১. মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য, লক্ষ্য, আদর্শ ও চিন্তাধারা এবং মাদ্রাসা নামক প্রতিষ্ঠানের দায়িত্ব ও কর্তব্য । ২. শিক্ষার উন্নয়ন ও সম্প্রসারণ এবং শিক্ষা ক্ষেত্রের খিদমাত সমূহ । ৩. স্থাবর-অস্থাবর সম্পত্তি ও বার্ষিক আয়-ব্যয়ের রিপোর্ট । ৪. ভবিষ্যত পরিকল্পনা ।”২৯ কওমি মাদ্রাসার সিলেবাস ইয়াজ দাহুম থেকে (পঞ্চম শ্রেণি) থেকে দাওরায়ে হাদীস (সমাপনী/কামিল/ স্নাতকোত্তর) পর্যন্ত কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড যেমন ভিন্ন ভিন্ন নামে বিদ্যমান তেমনি তাদের শিক্ষা কার্যক্রম, পাঠ্যসূচি ও শ্রেণি বিন্যাসও এক নয়। কোনো কোনো মাদ্রাসায় ১৫ শ্রেণিতে আবার কোনটাতে ১২ শ্রেণিতে যাবতীয় প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করা হয়। সাধারণত বাংলা, আরবি ও উর্দু পড়ার প্রান্তিক যোগ্যতা থাকলে মক্তব আউয়াল (শিশু শ্রেণি)-তে ভর্তি করা হয়। মক্তব শিক্ষায় শিশু শ্রেণিতে থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ৪ বছরে ৪টি শ্রেণির পড়া সমাপ্ত করা হয়। যার কারণে কওমি মাদ্রাসায় প্রাথমিক স্তরের শ্রেণিসমূহ এখানে উল্লেখ করা হয়নি। জামাতে ইয়াজদাহুম (পঞ্চম শ্রেণি) 8 ১. ফার্সী কী পহেলী কিতাব- এই কিতাবে গ্রন্থে) ফার্সী ভাষায় প্রাথমিক স্তর শেখানো হয়, এই বই পড়ে ফার্সী ভাষার প্রতি কোমলমতি ছাত্র-ছাত্রীদের আগ্রহ বেড়ে যায় আর মাতৃভাষা বাংলার প্রতি ঘৃণা জন্মায়। ২. উর্দু কী পহেলী কিতাব- এই কিতাব উর্দু ভাষা শেখার প্রথম ধাপ। উক্ত কিতাবটি পাচ খণ্ডে বিভক্ত। পঞ্চম শ্রেণিতে (পঞ্চম খণ্ড)-এর মাধ্যমে উর্দু ভাষার উচ্চ পর্যায়ের কিতাবগুলোর নিয়ম-নীতি আয়ত্ত করার জন্য শিক্ষা দেয়া হয়, ৩. উর্দু কা নয়া কায়েদা- এটিও উৰ্দু ভাষা শিক্ষার কিতাব । যার মাধ্যমে উর্দু ভাষা ভালোভাবে রপ্ত করার কৌশল শেখানো হয়। ৪. রাহে নাজাত- এই কিতাবটি হলো ফার্সী ভাষার মাধ্যমে প্রাথমিক পর্যায়ের মাসায়ালা/মাসায়েল (পাক/নাপাক) ইত্যাদি শেখানো হয়। ৫. তালিমুল ইসলাম (১ম ও ২য় খন্ড)। এটি ইসলামের ইতিহাসের পাঠদান দেওয়া হয়, যেখানে সাহাবী যুগ হতে বিভিন্ন ঘটনার বিবরণ দেওয়া আছে। অথচ বাংলাদেশের ইতিহাস পড়ানো হয় না। ৬. কারিমা- এটি ফার্সী ভাষায় শেখ সাদীর কবিতার বই, যেখানে মুনাজাত এবং কিছু উপদেশমূলক কথা রয়েছে । এখানে শুধু রিডিং পড়ানো হয়। ৭. গোলজারে সুন্নাত- এই কিতাবে নবীর (স) জীবন চরিত পাঠদান দেয়া হয়। ৮. বাংলা, ৯. ইংরেজি, ১০. গণিত। ২২০

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।