আবুল কালামের লেখা “কওমি মাদ্রাসার ইতিহাস ও পরিচিতি' বইতে বলা হয়েছে, “বর্তমানে সারাদেশে গড়ে ওঠা কওমি মাদ্রাসা নিয়ন্ত্রক সংস্থা বা বোর্ডগুলো হচ্ছে যথাক্রমে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, এদারায়ে তালিমিয়া দীনি বোর্ড, তালীমী বোর্ড মাদারিসে কওমিয়া আরাবিয়া বাংলাদেশ, আজাদ দ্বীনি এদারায়ে তালীম সিলেট বিভাগ, তানযীমুল মাদারিসিল কওমিয়া, কুমিল্লা তানযীমুল মাদারিস, দক্ষিণ ঢাকা এদারা, কওমি মাদ্রাসা এক্য পরিষদ, তানযীমুল মাদারিস, বেফাকুল মাদারিস কওমিয়া, আজাদ দ্বীনী এদারায়ে তা*লীম বাংলাদেশ, দ্বীনী শিক্ষা বোর্ড, আঞ্জুমানে মাদারিস, উলামা বাজার মাদ্রাসা ফেনী, রাজশাহী বিভাগ তানজিমুল মাদারিস। সমগ্র দেশের কওমি মাদ্রাসাগুলোতে একটি অভিন্ন শিক্ষাক্রম ও পাঠ্যসূচি প্রচলন, পাঠ্য-পুস্তক প্রণয়ন, পরীক্ষা গ্রহণ এবং মাদ্রাসার পরীক্ষাসমূহকে একটি জাতীয় শিক্ষার মানে উন্নীত করে মর্যাদার আসনে প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবেই ১৯৭৮ সালে এ মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হয়। এই বোর্ডের মাধ্যমেই দেশের সর্বাধিক কওমি মাদ্রাসার যাবতীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে ।”২৫ লেখক মাওলানা মুহাম্মদ গোলাম মুস্তফার লেখা “জামেয়া একটি যুগান্তকারী ইতিহাস । আল-জামেয়া স্মরণিকা-১২'তে বলা হয়েছে, “১৯৬৪ সাল পর্যন্ত এ দেশে প্রায় ৪৪৩টি কওমি মাদ্রাসা স্থাপিত হয়। তার মধ্যে ৫১টি দাওরায়ে হাদীস বা টাইটেল স্তর পর্যন্ত ছিল। “১৯৪৮ সালের এপ্রিল মাসে ঢাকার একটি মিলনায়তনে তিনদিনব্যাপী জাতীয় সম্মেলনের মাধ্যমে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ নামে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠিত হয় । কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষা ব্যবস্থা তিনটি স্তরে বিভক্ত ৷ প্রথম পর্যায় ৪ আল মারাহিলাতুল ইবতিদায়ীয়্যাহ বা প্রাথমিক স্তর ৷ ৫ম শ্রেণির মানে এখানে আরবি, ইসলামিয়াত বাংলা, ইংরেজি, অংক, সমাজ পাঠ ইত্যাদি পড়ানো হয়। “দ্বিতীয় পর্যায় 8 এই পর্যায়ে ৫টি স্তরে বিভক্ত- ১. আল মারহালাতুল মুতাওয়াসসিতা (নিম্ন মাধ্যমিক স্তর), এর মেয়াদ ৩ বছর অর্থাৎ ৬ষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত। ২. মারহালা সানুবিয়া আম্মাহ ৪ (মাধ্যমিক স্তর), এর মেয়াদ ২ বছর ৷ অর্থাৎ নবম ও দশম শ্রেণি। ৩. মারহালা সানুবিয়া উলইয়া (উচ্চ মাধ্যমিক স্তর) এর মেয়াদ ২ বছর ৷ ৪. মারহালাতুল ফাযিলাত (ডিগ্রী স্তর) এর মেয়াদ ২ বছর। ৫. মারহালাতুল তাকমীল (মাস্টার ডিগ্রী) এর দুই মেয়াদ বছর। ইসলামের ইতিহাস, ইলমুল কালাম, ইসলামী দর্শন, অর্থনীতি, রাষ্ট্র বিজ্ঞান, পৌরবিজ্ঞান ইত্যাদি বিষয়ে গবেষণা । বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের পরিচালনার ১৩৯টি মজলিশ বা কমিটি রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ১. মজলিশ উমুমী- বেফাকভূক্ত মাদ্রাসাসমূহের মুহতামিমরা পদাধিকার বলে এর সদস্য । ২. মজলিশ শু'রা- মজলিশে উমুমীর সদস্যরা কর্তৃক নির্বাচিত ১০০ জন এবং সভাপতি ২১৫ কর্তৃক মনোনীত ১১জন সহ মোট ১১১ জন সদস্য নিয়ে এ মজলিশ গঠিত হয়। ৩. মজলিশে আ*মেলা- একত্রিশ সদস্য বিশিষ্ট এ মজলিশ। প্রতি তিন বছর পর পর শুরা কমিটি ও আমেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এই বোর্ডের কতগুলো বিভাগীয় কমিটি রয়েছে- ১. মজলিশে ইলমী (শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক কমিটি)। ২. শিক্ষা নিয়ন্ত্রণ কমিটি। ৩. অর্থনৈতিক কমিটি। ৪. ইকুইভ্যালেন্ট কমিটি । ৫. মারকাষী দারুল ইফতা কমিটি । ৬. পাবলিকেশন্স কমিটি । বিভাগীয় কমিটির অধীনে অনেকগুলো সাব কমিটিও রয়েছে। “১৯৯৭ সালের হিসেব অনুযায়ী ১১৪৬টি মাদ্রাসা বেফাকের অন্তর্ভুক্ত হয়েছে । এর মধ্যে ৫৪০টি প্রাথমিক মানের, ৫০৭টি মাধ্যমিক উচ্চস্তর মানের, ৯৭টি মাধ্যমিক স্তর মানের ও ৯৭টি হিফজ এবং ৮টি বালিকা মাদ্রাসাও রয়েছে ।”৬ কওমি মাদ্রাসার রুটিন বোর্ড-এ তাদের পরীক্ষা পদ্ধতি- ৭টি স্তরের বালক, পুরুষের এবং ৪টি স্তরের বালিকা, মহিলাদের কেন্দ্রীয় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। বোর্ড এদের জন্য প্রশ্নপত্র প্রণয়ন ও পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করে। সনদ বিতরণ ও বৃত্তি প্রদান ঃ প্রতিটি স্তরে উত্তীর্ণদের সনদ দেওয়া হয়। এবং মেধা তালিকার ভিত্তিতে চারটি স্তরে বৃত্তি ও ৩টি স্তরে পুরস্কার দেয়া হয়। প্রকাশনা ৪ বোর্ড বেফাক পাবলিকেশন্স নামে একটি প্রকাশনা বিভাগ চালু করেছে। মাসিক আল বেফাক নামে একটি মাসিক পত্রিকা বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। বেফাকের গঠনতন্ত্র অনুযায়ী এর আওতায় মাদ্রাসা প্রতিষ্ঠার নিয়মাবলী ও শর্তাবলী__ ১. অন্তর্ভুক্তির আবেদনের তারিখ পর্যন্ত মাদ্রাসার বয়স কমপক্ষে এক বছর হতে হবে। ২. মাদ্রাসার শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্য এবং দায়িত-কর্তব্যের সহিত এবং বেফাক এর উদ্দেশ্য ও লক্ষ্য এবং কার্যাবলীর সহিত একমত পোষণ করতে হবে । ৩. মাদ্রাসা পরিচালনার নিমিত্তে কমিটি থাকতে হবে। নিয়স্তরের মাদ্রাসার জন্য একটি (নির্বাহী কমিটি) থাকতে হবে। আর উচ্চস্তরের মাদ্রাসার জন্য দু'টি (নির্বাহী ও শুরা) থাকতে হবে । ৪. বেফাক এর অন্তর্ভুক্তির জন্য নির্বাহী শুরার সিদ্ধান্ত থাকতে হবে । ৫. বেফাক এর নেছাব, তরীকায়ে তা'লীম, পরীক্ষা পদ্ধতি, তারবিয়াত পদ্ধতি অনুসরণ করতে হবে এবং বেফাক এর পাঠ্য বই কিতাব পাঠ্য করতে হবে । ৬. দরখাস্ত দিয়ে ইলহাক বা ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে। কাগজপত্র বাবদ পঞ্চাশ টাকা ফি জমা দিতে হবে। অফিস থেকে দু'ধরনের কাগজপত্র প্রদান করা হয় । যথা- এক £ যে সমুদয় কাগজপত্র মাদ্রাসার অবগতির জন্য দেয়া হবে এবং মাদ্রাসার দফতরে একটি স্বতন্ত্র ফাইলে সংরক্ষিত থাকবে । এগুলো হচ্ছে- ‘১. অন্তর্ভুক্তির নিয়মাবলী ও শর্তাবলী । ২. ইলহাকী ও অন্যান্য চাদার বিবরণ । ৩. জরুরি ইশতিহার (প্রতি শিক্ষা বছরের জন্য আলাদা) ৷ ৪. কেন্দ্রীয় পরীক্ষার নেছাব (প্রতি বছরের জন্য পৃথক) ৫. দস্তরুল ২১৬
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।