শ্বেতপত্র ঘাদানিক
/ 523
📝 Text 📖 PDF

দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তি প্রদানে রাষ্ট্রের ব্যর্থতা ৷ ধর্মের নামে রাজনীতি বন্ধ না হলে শুধু সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায় নয়, রাষ্ট্রের অস্তিতৃও বিপন্ন হয়ে পড়বে । তিন আমাদের অনেক সমাজবিজ্ঞানী মনে করেন সাম্প্রদায়িকতা ও মৌলবাদ দুটি ভিন্ন বিষয়। তাদের সরল যুক্তি হচ্ছে- সাম্প্রদায়িকতার আক্রমণের লক্ষ্য ভিন্ন ধর্ম বা ভিন্ন জাতি। পক্ষান্তরে মৌলবাদীরা ধর্মের কট্টর অনুসারী এবং তাদের আক্রমণের লক্ষ্য প্রধানত স্বধর্মীরা, যারা তাদের ভাষায় ধর্ম থেকে বিচ্যুত । জামায়াতে ইসলামীর মতো দলকে তারা মনে করেন মৌলবাদী, যদিও অনেক মৌলবাদী জামায়াতে ইসলামীকে ইসলামবিরোধী হিসেবে ফতোয়া দিয়েছেন। জামায়াতে ইসলামী বা হেফাজতে ইসলামের মতো সংগঠনের রাজনীতি, উদ্দেশ্য ও কার্যাবলী পর্যালোচনা করলে দেখা যাবে সাম্প্রদায়িকতা ও মৌলবাদকে ভিন্ন বর্গ হিসেবে চিহ্নিত করার কোনও সুযোগ নেই। জামায়াতের মওদুদীবাদ এই উপমহাদেশে সৌদি ওহাবিবাদেরই নবসংক্করণ, যার আক্রমণের লক্ষ্য হচ্ছে ভিন্নমত, ভিন্নধর্ম ও ভিন্ন জীবনধারার অনুসারীরা এবং চূড়ান্ত লক্ষ্য হচ্ছে শরিয়াভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা । ১৮৫৭ সালে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ, ইংরেজদের ভাষায় সিপাহী বিদ্রোহের পর উপমহাদেশের রক্ষণশীল ওহাবি মতবাদে বিশ্বাসী মুসলমান নেতারা প্রথম উপলব্ধি করেছিলেন রাষ্ট্রক্ষমতা করায়ত্ত না করলে মুসলমানদের স্বার্থ বা ইসলাম রক্ষা করা যাবে না এবং ক্ষমতায় যেতে হলে হিন্দুদের মোকাবেলার পাশাপাশি প্রবল ক্ষমতাশালী ইংরেজদের বিরোধিতার পথ ছেড়ে সহযোগিতার পথ অনুসরণ করতে হবে । এর আগে ওহাবিরা কট্টর ইংরেজবিরোধী ছিলেন। ওহাবিদের এই উপলব্ধির কারণে হিন্দু সম্প্রদায়ের কিছু নেতা বললেন, হিন্দুত্ব রক্ষা করতে হলে মুসলমানদের প্রতি বৈরিতার পাশপাশি ইংরেজদের সঙ্গে সহযোগিতা আরও বৃদ্ধি করতে হবে । ও্পনিবেশিক বৃটিশ অভ্যুত্থানের এক যুগের ভেতরই উপমহাদেশে ধর্মীয় জাতীয়তাবাদ ও বিভেদের রাজনীতি মাথাচাড়া দিয়ে ওঠে। ইংরেজরা উগ্র হিন্দু ও মুসলিম নেতাদের এ হেন মনোভাব লক্ষ্য করে ভারতবর্ষে মুসলমানিতৃ ও হিন্দুত্কে উস্কে দিয়ে বিভাজন নীতি অনুসরণ করে যেভাবে মৌলবাদকে পৃষ্ঠপোষকতা করেছে, যেভাবে সাম্প্রদায়িকতার হানাহানি বেড়েছে, সম্প্রীতি ও মানবতা মুখ থুবড়ে পড়েছে । ,৭১-এর মুক্তিযুদ্ধ ছিল উপমহাদেশের ক্রমবর্ধমান মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ । এই মুক্তিযুদ্ধের ফসল হচ্ছে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশ । ধর্মীয় দ্বিজাতিতভ্কে কবর দিয়ে মুক্তিযুদ্ধে বাঙালির বিজয় অর্জিত হয়েছিল । দুর্ভাগ্যের বিষয় এই বিজয় চার বছরও ধরে রাখা যায়নি ৷ দ্বিজাতিতত্লের অনুসারীরা প্রথম সুযোগেই স্বাধীন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সহযোগীদের নির্মমভাবে হত্যা করেছে। ১৯৭৫-এর ১৭ পর থেকে বাংলাদেশ সমাজ ও রাজনীতির মৌলবাদীকরণ, সাম্প্রদায়িকীকরণ তথা ও “ইসলামিকরণে"র যে প্রক্রিয়া আরম্ভ হয়েছিল মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির ক্ষমতায় থাকাকালেও তা অব্যাহত রয়েছে, যা কখনও কাঙ্ক্ষিত নয় । ১৫ মে (২০১৪) জনকণ্ঠের প্রথম পাতার একটি সংবাদের শিরোনাম ছিল- “অবশেষে হেফাজতের সঙ্গে শর্তসাপেক্ষে সরকারের সমঝোতা!” সংবাদের শুরুতে বলা হয়েছে- “শেষ পর্যন্ত সরকারের সঙ্গে সমঝোতায় পৌছেছে হেফাজতে ইসলাম! অলিখিত ও অঘোষিত কিছু শর্তসাপেক্ষে বিপরীতমুখী অবস্থান থেকে সরে আসার বিষয়ে একমত এখন উভয়পক্ষই । সরকারের বিরুদ্ধে থাকা আগের অবস্থান থেকে সরে এসেছেন হেফাজতের আমির শাহ আহমদ শফী । সরকারের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে আমিরের অফিস ও হেফাজতের সদর দফতর হাটহাজারী মাদ্রাসা লিজ পেয়েছে ৪০ কোটি টাকা মুল্যের জমি । পাশাপাশি হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে দেশব্যাপী দায়ের করা মামলাগুলোর বিষয়ে নমনীয় অবস্থান আদায়ের বিষয়েও সরকারের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন হেফাজতের আমির ৷’ এরপর সংবাদে বিস্তারিত বলা হয়েছে, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের সঙ্গে হেফাজত প্রধান আহমদ শফীর আলোচনা ও সমঝোতার ইতিবৃত্ত । ২০১৩-এর ফেব্রুয়ারিতে যুদ্ধাপরাধীদের মৃত্যুদন্ডের দাবিতে ঢাকার শাহবাগে তরুণদের মহা অভ্যুত্থান মোকাবেলার জন্য যুদ্ধাপরাধীদের প্রধান দল জামায়াতে ইসলামী এককালের জামায়াতবিরোধী সংগঠন “হেফাজতে ইসলামকে মাঠে নামিয়েছিল। জামায়াতের অর্থের প্রলোভনে হেফাজত নেতারা জামায়াতবিরোধী অবস্থান থেকে সরে এসে জামায়াত-বিএনপির সহযোগিতায় লংমার্চ ও ঢাকা অবরোধের নামে ৬ এপ্রিল ও ৫ মে (২০১৩) যে মহাতাণ্ডব করেছে গোটা জাতি তা প্রত্যক্ষ করেছে। ৫ মে শাপলা চত্বরের মহাসমাবেশ থেকে হেফাজত বর্তমান সরকারকে নাস্তিকদের সরকার আখ্যা দিয়ে উৎখাতের হুমকি শুধু নয়, সরকার পতনের আয়োজনও করেছিল; যা আইন-শৃঙ্খলা বাহিনীর ঝটিকা অভিযানের কারণে সম্ভব হয়নি । ৬ মে প্রধানমন্ত্রী বলেছিলেন, হেফাজত-জামায়াতকে আর ছাড় দেয়া হবে না। হেফাজত-জামায়াত সম্পর্কে প্রধানমন্ত্রীর কঠোর মনোভাবের কারণে আইন গ্রেফতার করেছিল। পরবর্তী কয়েক সপ্তাহে সারা দেশে জামায়াত হেফাজতের নাম- হেফাজত-জামায়াত-বিএনপিকে, মুনতাসীর মামুনের ভাষায় “হে-জা-বি*দের ব্র্যাকেটভুক্ত না করে জামায়াতকে বিএনপির খগ্পর থেকে এবং হেফাজতকে জামায়াতের কবল থেকে বের করে আনতে হবে । তখন থেকেই আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি জামায়াত ও যুদ্ধাপরাধীদের বিচারে মন্থুরতা এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে বন্ধু ঘোষণা করে হেফাজতপ্রধানের একাধিক ভাষণ, সর্বোপরি জেলা- উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের ভেতর জামায়াত-হেফাজতের অনুপ্রবেশ । ১৮

— Page 11 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.