ইসলামিক ফাউন্ডেশনের গবেষক ড. আল্লামা মুসতাক আহমদ তার “তাহরিখে দারুল উলুম’ বইতে লিখেছেন, “মাওলানা মোহাম্মদ কাসেম নানুতুবীর অনুপ্রেরণায় দেওবন্দের দেওয়ান মহল্লার ছাতা মসজিদের ইমাম হাজী আবিদ হোসাইন এলাকার বিশিষ্টজনদের কাছ থেকে মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য কিছু অনুদান গ্রহণ করেন। মাওলানা মোল্লা মাহমুদকে ১৫ টাকা বেতনে প্রথম শিক্ষক নিয়োগ করে মাদ্রাসা শুরু করা হয়। ১৮৬৬ সালের ৩০ মে আরবি মাদ্রাসার নামে দেওবন্দ মাদ্রাসার যাত্রা শুরু হয়। এর প্রথম ছাত্র ছিলেন মাওলানা মাহমুদুল হাসান যিনি পরবর্তীকালে শায়খুল হিন্দ উপাধি পান। শুরুতে ওই মাদ্রাসায় ২১ জন ছাত্র ভর্তি হলেও বছরের শেষে ৭৮ জনে উন্নীত হয়। মাত্র এক যুগ পরে ১৮৮৯ সালে দেওবন্দ আরবি মাদ্রাসা “দারুল উলুম দেওবন্দ’ মাদ্রাসায় রূপান্তরিত ও উন্নীত হয় ।”২০ দারুল উলুম দেওবন্দের পাঠ্যসূচি বা নেসাবে তা'লীম বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহকারী মহাসচিব, লেখক-গবেষক আবুল ফাতাহ মোহাম্মদ ইয়াহাইয়া তার “দেওবন্দ আন্দোলন ইতিহাস এঁতিহ্য অবদান’ বইতে লিখেছেন, “দারুল উলুম দেওবন্দ যেহেতু একটি সংস্কারমূলক সার্বজনীন শিক্ষাধারা একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছিল । তদানীন্তন ভারতে প্রচলিত ইসলামী শিক্ষার যে কয়টি খণ্ডধারা প্রচলিত ছিল, সেগুলোর সমন্বয় সাধন করতঃ প্রয়োজনীয় পরিমার্জন ও পরিবর্ধন করে একটি নতুন ধাচের শিক্ষা সিলেবাস প্রণয়ন করা হয়েছিল এ প্রতিষ্ঠানের জন্য । শাহ ওয়ালী উল্লাহ রোঃ)- এর প্রবর্তিত সিলেবাসকে প্রাধান্য দিয়ে অর্থাৎ কোরাণ ও হাদীসের শিক্ষার প্রতি অধিক গুরুত্বারোপ করে এবং মাওলানা নিযাম উদ্দীন সাহলাভী কর্তৃক প্রণীত সিলেবাসকে এর সাথে সমন্বিত করে; মা'কুলাত (ন্যায় ও দর্শন শাস্ত্র) এবং প্রয়োজনীয় আধুনিক বিষয়ের সংমিশ্রণ ঘটিয়ে এমন একটি যুগোপযোগী সিলেবাস তৈরি করা হয়েছিল, যা দ্বারা দল মত নির্বিশেষে সকল শ্রেণির মানুষই সমানভাবে উপকৃত হতে পারে । “বাংলাদেশের অসংখ্য মানুষ দেওবন্দ এবং সাহারানপুর থেকে ইলম হাসিল করে দেশে ফিরে এসে বেসরকারিভাবে এক একটি মাদ্রাসা গড়ে তোলার চেষ্টা করেন। দারুল উলুম দেওবন্দের প্রভাবে এরূপ অসংখ্য মাদ্রাসা বাংলাদেশের আনাচে কানাচে উনবিংশ শতাব্দী থেকেই গড়ে উঠেছিল । কিছু মাদ্রাসা আজও টিকে আছে। অনেক মাদ্রাসা কালের গর্ভে হারিয়ে গেছে ।”১ দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী বাংলাদেশে কওমি মাদ্রাসার প্রথম ইতিহাস লেখক মাওলানা শাহ আহমদ হাসান তার “মাশায়েখ চাটগাম* বইতে লিখেছেন, “বাংলাদেশে কওমি মাদ্রাসার গোড়া পত্তন ১৯০১ ২১৩ সালে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম শহরের ১২ কিলোমিটার উত্তরে হাটহাজারী উপজেলায় দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা । এ মাদ্রাসার প্রথম মুহতামিম ছিলেন মাওলানা হাবিবুল্লাহ এবং সহকারি ছিলেন মাওলানা আব্দুল ওয়াহেদ, মাওলানা ছুফী আজিজুর রহমান ও মাওলানা আব্দুল হামিদ। তারা সবাই মিলে হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ নেন।”২ মাসিক মঈনুল ইসলাম পত্রিকায় ড. আলী আহমদ লিখেছেন, ‘১৯০৩ সালের ১৪ এপ্রিল থেকে এ মাদ্রাসার নিয়মতান্ত্রিক ও প্রশাসনিক পর্যায়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়। হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতাগণ মাদ্রাসার নিয়মিত শিক্ষকতার সঙ্গে স্ব স্ব দাওয়াতি কাজও অব্যাহত রাখেন । তারা প্রতিদিন এক বা একাধিক মজলিসে ওয়াজ করতেন। মাওলানা হাবীবুল্লাহ মাদ্রাসার অভ্যন্তর এবং ছাত্রদের তালিম দানের কাজে বেশি সময় দিতেন । মাওলানা আব্দুল ওয়াহেদ, মাওলানা আজিজুর রহমান ও মাওলানা আব্দুল হামিদ স্থানীয় সমাজে বেশি সময় দিতেন। তারা দাওয়াতী কাজের সুবিধার্থে চট্টগ্রামের বিভিন্ন স্থানে আঞ্জুমান বা সমিতি গড়ে তোলেন । “বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে প্রতিষ্ঠিত সে সময়ের বহু সংখ্যক মাদ্রাসা আজও টিকে আছে। বর্তমানে উল্লেখযোগ্য মাদ্রাসাসমূহের মধ্যে কৈয় গ্রামের হেমায়েতুল ইসলাম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ১৯০৭ সালে। জিরির আল-জামেয়াতুল ইসলামিয়া ১৯১০ সালে । একই সালে প্রতিষ্ঠিত হয় ফটিকছড়ির কাজিরহাট এমদাদুল ইসলাম মাদ্রাসা। নাজিরহাটে আল-জামেয়া নছিরুল ইসলাম প্রতিষ্ঠিত হয় ১৯১২ সালে। পটিয়ার আল-জামেয়াতুল ইসলামিয়া ১৯৩৭ সালে। চারিয়ার কাছে মূল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে ।”২৩ মাসিক মঈনুল ইসলাম পত্রিকায় মাওলানা মহিউদ্দিন খান লিখেছেন, “ইতিমধ্যেই দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শতবর্ষ পালিত হয়েছে । এক’শ বছর পূর্বে যেখানে এক কাঠা জায়গা পাওয়া কঠিন ছিল এবং একটি কুঁড়েঘরে ৫০ জন ছাত্র নিয়ে পাঠদান শুরু হয়েছিল, সেখানে এখন ১৭৫৯ বর্গ মিটার জায়গা জুড়ে এক সঙ্গে ১০ হাজার ছাত্রের থাকা এবং পড়া-লেখার বন্দোবস্ত হয়েছে। বর্তমানে এ মাদ্রাসায় শিক্ষক-কর্মচারি রয়েছেন ১২০ জনেরও বেশি । বর্তমানে মাদ্রাসার ছাত্র সংখ্যা প্রায় ১৫ হাজার ৷ শুধু দাওরায়ে হাদীসে ৩ হাজার ছাত্র ভর্তি হয়ে অধ্যয়ন করার সুযোগ লাভ করেছে। ৮ হাজার জন ছাত্র বিনামূল্যে বোডিং থেকে ভাতা লাভ করছে ।'* কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশে একক কোনো কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড নেই। এ শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণের জন্য সরকারি কোন সংস্থা, সংগঠন, বোর্ড বা কার্যক্রম নেই। বর্তমানে বাংলাদেশে এই ধরণের কওমি মাদ্রাসাগুলো নিয়ন্ত্রিত হয় কমপক্ষে ১৯টি ব্যক্তিকেন্দ্রিক “শিক্ষা বোর্ডের মাধ্যমে । এর মধ্যে কোনো কোনো ‘বোর্ড’ জোটভুক্ত, আবার কোনটি বিশেষ রাজনৈতিক দলের ছত্রছায়ায় । ২১৪
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।