শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

সরকারি স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেয়। এ লক্ষ্যে কমিশনের সদস্য ফরীদ উদ্দীন মাসউদকে আহ্বায়ক করে ৯ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয় । শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা অনুবিভাগ কমিটিকে সাচিবিক দায়িতু দিয়ে নতুন কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে শিক্ষাসচিবের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়।”* ৩০ সেপ্টেম্বর আহমদ শফীর নেতৃত্বে বেফাক এই কমিটি প্রত্যাখ্যান করে। “২০১৬ সালের ৩ অক্টোবর আহমদ শফী ৫ শর্তে কওমি সনদের স্বীকৃতি নিতে আগ্রহী জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেন। যেখানে তিনি কওমি মাদ্রাসা শিক্ষানীতি এবং ২০১২-এর আলোকে তৈরি “বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন, ২০১৩, বাতিল করার আহ্বান জানান ৷'*8 “২০১৬ সালের ৪ অক্টোবর ফরীদ উদ্দীন মাসউদের নেতৃত্বে নবগঠিত কমিটি প্রথম সভা করে কওমি মাদ্রাসার ইতিহাস, এতিহ্য, স্বাতন্ত্র এবং স্বকীয়তা বজায় রেখে সুপারিশমালা প্রণয়নের একটি সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ৯ অক্টোবর আহমদ শফীর নেতৃত্বাধীন কমিশনকে সক্রিয় করে কমিশনের মেয়াদ ২০১৭ সালের ৯ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করে সরকার একটি প্রজ্ঞাপন জারি করে ।”*€ স্বীকৃতি প্রদান: “কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে ২০১৭ সালের ১১ এপ্রিল “কওমি মাদ্রাসার আলেমগণের সঙ্গে সাক্ষাৎকার’ শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশের কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির সমমান স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷'** এরপর এই স্বীকৃতির আইনি বৈধতা দিতে উদ্যোগ নেওয়া হয়। “২০১৮ সালের ১৩ আগস্ট এই আইনের খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিসভা । ১০ সেপ্টেম্বর প্রথমবার তা সংসদে তোলা হয়। ২০ সেপ্টেম্বর জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে “আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ'-এর অধীন “কওমি মাদ্রাসাসমূহের দাওরায়ে হাদিসের (তাকমিল) সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান বিল, ২০১৮’ পাশ হয় ।”১৭ ১৭ সদস্যবিশিষ্ট বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশনের সদস্যরা হলেন- ১. হাটহাজারী, চট্টগ্রাম । ২. মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ, কো-চেয়ারম্যান, পরিচালক $ ইকরা বাংলাদেশ, মালিবাগ, চৌধুরীপাড়া, ঢাকা। ৩. মুফতি রুহুল আমিন, সদস্য সচিব, মুহতামিম £ গওহরডাঙ্গা মাদ্রাসা, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ । ৪. মাওলানা মুহাম্মদ সুলতান যওক নদভী, সদস্য, পরিচালক ৪ জামেয়া দারুল মা “আরিফ আল ইসলামিয়া, চট্টগ্রাম । ৫. মাওলানা আব্দুল হালিম বোখারী, সদস্য, মহাপরিচালক £ আল-জামিয়া আল ইসলামিয়া, পটিয়া, চট্টগ্রাম । ৬. মাওলানা আশরাফ আলী, সদস্য, শাইখুল হাদীসঃ জামিয়া কাসেমুল উলুম, কুমিল্লা। ৭. মাওলানা আনোয়ার শাহ, সদস্য, মুহতামিম ৪ আল-জামিয়াতুর ইমদাদিয়া, কিশোরগঞ্জ । ৮. মাওলানা আব্দুল জব্বার, সদস্য, মহাসচিব ৪ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ । ৯. মাওলানা আব্দুল বাসেত বরকতপুরি, সদস্য, শাইখুল হাদীস ৪ দক্ষিণকাছ হোসাইনিয়া ইসলামিয়া মাদ্রাসা, খাদিমনগর, সিলেট । ১০. মুফতী আব্দুল মালেক, সদস্য, শিক্ষা সচিব ৪ ২১১ মারকাযুদ দাওয়াহ আল-ইসলামিয়া, ঢাকা। ১১. মাওলানা আব্দুল কুদ্দুস, সদস্য, মুহতামিম, জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মোহাম্মদপুর | ১২. মুফতি মাহফুজুল হক, সদস্য, মুহতামিম £ জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মোহাম্মদপুর । ১৩. মুফতি এনামুল হক, সদস্য, সিনিয়র মুহাদ্দিস £ঃ ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা, ঢাকা। ১৪. মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, সদস্য, মুহতামিমঃ মাদ্রাসা নূরে মাদিনা, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ । ১৫. মাওলানা হিফজুর রহমান, সদস্য, মুহতামিম ৪ জামিয়া রাহমানিয়া আরাবিয়া, আলী নূর রিয়েল এষ্টেট, মোহাম্মদপুর, ঢাকা । ১৬. মাওলানা আব্দুল হক হক্কানী, সদস্য, নায়েবে মুহতামিম ৪ জামিল মাদ্রাসা, বগুড়া। ১৭. হাফেজ মাওলানা মোশতাক আহমাদ, সদস্য, মুহতামিম ৪ জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম, খুলনা । “নেসাব ও নেযামে তাঁলীম* প্রণয়ন সাব-কমিটি- ১. মুফতি রুহুল আমিন, আহ্বায়ক; ২. মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ, সদস্য; ৩ মাওলানা সুলতান যওক নদভী, সদস্য; ৪. মাওলানা আশরাফ আলী, সদস্য; ৫. মাওলানা আব্দুল বাসেত বরকতপুরী, সদস্য; ৬. মুফতি মাহফুজুল হক, সদস্য । উক্ত কমিটি কওমি মাদ্রাসার নেসাব ও নেযামে তা“লীমের (পাঠ্যক্রম ও পাঠ্যসূচী) খসড়া প্রস্তাবনা আকারে পেশ করে কিন্তু প্রণীত এ খসড়া প্রস্তাবনা আলোর মুখ দেখেনি। ইতিহাসের আলোকে কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সাবেক মুহতামিম (মহাপরিচালক) কারী মুহাম্মদ তৈয়ব “তারিখে দারুল উলুম দেওবন্দ' বইতে লিখেছেন, “বাংলাদেশে কওমি মাদ্রাসা নামে যে শিক্ষা কার্যক্রম প্রচলিত আছে তা ভারতের দারুল উলুম দেওবন্দের শিক্ষা দ্বারা প্রভাবিত। বাংলাদেশের কওমি মাদ্রাসা সমূহ ইসলামিক শিক্ষা ও আকিদাগতভাবে দারুল উলুম দেওবন্দের ইতিহাস ও এঁতিহ্যকে লালন করে থাকে । ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক এক পল্লীতে ১৮৬৬ সালের ৩০ মে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। এই মাদ্রাসাটি প্রতিষ্ঠার প্রধান ভূমিকায় ছিলেন, হযরত মাওলানা কাসেম নানুতবী (১৮৩২) ৷” কওমি মাদ্রাসার ইতিহাস ও শিক্ষা বিষয়ে মাওলানা যাকারিয়া “তারিখে মাজাহারুল উলুম’ বইতে লিখেছেন, ‘একই বছর ৯ নভেম্বর একই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সাহারানপুর জেলা শহরে প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় কওমি মাদ্রাসা জামিয়া-ই-মাজাহারুল উলুম ৷ এটি প্রতিষ্ঠা করেন মাওলানা সা'দাত আলী । শাহ আব্দুর রহীম তার প্রতিষ্ঠিত মাদ্রাসায় নিজামিয়া পাঠ্যসূচি প্রবর্তন করেছিলেন। উক্ত পাঠ্যসূচির উল্লেখযোগ্য কিতাবসমূহ ছিল- কাফিয়া, শরহে জামী, শরহে বেকায়া, হেদায়া, জা+মী, তাওজীহ ও মা'আনী, মুতাওয়াল, কাষী বায়যাবী, তাফসীর মা'রেফ, আওয়ারেফুল মা*আরেফ, রাসায়েলে নকশবন্দিয়া, শরহে রুবাইআতে মোল্লাজামী, লাওআয়েহ, মোকাদ্দমায়ে লামআত, মোকাদমায়ে নকাদুল আনছুছ, মাওয়ায়িজুল কানুন, শরহে হেদায়াতুল হিকমাহ, মেশকাত শরীফ, সহীহুল বোখারী, সামায়েলিত তিরমিযী ।”৯ ২১২

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।