বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশন গঠন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ২০০৯ সালে প্রথমে ২৫ সদস্য এবং পরে ৬২ সদস্যের আলেমদের প্রতিনিধিদল তার সাথে সাক্ষাৎ করে কওমি মাদ্রাসার শিক্ষা সনদের স্বীকৃতির দাবি জানায় । প্রতিনিধিদলে শায়খুল হাদিস আজিজুল হক ও আল্লামা শাহ আহমদ শফীও ছিলেন ।”* এই কারণে ২০১২ সালে প্রধানমন্ত্রী একটি কমিশন গঠনের উদ্যোগ নেন। ‘২০১২ সালের ৮ এপ্রিল বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সাথে বৈঠক করে শাহ আহমদ শফী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে ২১ জন আলেমের নাম প্রস্তাব করেন। ৯ এপ্রিল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরকার ঘনিষ্ঠ কয়েকজন আলেমের বৈঠকের পর ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সেখানে আহমদ শফীর প্রস্তাবিত নামের মধ্য থেকে ১০ জন এবং এর বাইরে আরও ৫ জন রাখা হয় । তখনই আহমদ শফী এই কমিশনকে অবাঞ্ছিত ঘোষণা করেন ।'* পরে ২০১২ সালের ১৫ এপ্রিল আরও ২ জন সদস্য বৃদ্ধি করে কওমি মাদ্রাসার শিক্ষা- ব্যবস্থাপনা, শিক্ষাদানের বিষয় এবং শিক্ষা সনদের সরকারি স্বীকৃতিতে সুপারিশমালা প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ১৭ সদস্যের একটি কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে । কমিশনে শাহ আহমদ শফীকে চেয়ারম্যান, মাওলানা ফরীদ উদ্দীন মাসউদকে কো-চেয়ারম্যান এবং রুহুল আমিনকে সদস্য সচিব করা হয় । কমিশনকে ৬ মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। এই কমিশনকে যেসব বিষয় নিয়ে সুপারিশ দিতে বলা হয় তা হল- “কওমি মাদ্রাসার শিক্ষা-ব্যবস্থাপনা ও শিক্ষাদানের বিষয় সহ কওমি মাদ্রাসার সনদের সরকারি স্বীকৃতি প্রদানের জন্য প্রয়োজনীয় সুপারিশমালা প্রণয়ন সহ কওমি মাদ্রাসার শিক্ষার স্তর-বিন্যাস, শ্রেণিবিন্যাস, শ্রেণি ও বিষয়ভিত্তিক শিক্ষা-কারিকুলাম ও সংস্কার, সমন্বয়করণ, মূল্যায়ন প্রক্রিয়া নির্ধারণ, শিক্ষার মানোন্নয়ন এবং কওমি মাদ্রাসা শিক্ষাসংশ্রিষ্ট উন্নয়নমূলক যাবতীয় বিষয়ের রূপরেখা, বিধি প্রণয়ন, পদ্ধতি, ধরন ও প্রক্রিয়া ৷” ২০২১ সালের ১৬ এপ্রিল কমিশনের জন্য আশকোনা হাজী ক্যাম্পে একটি অফিস প্রস্তুত করা হয়। প্রয়োজনীয় আর্থিক সংস্থান, সহায়ক জনবল ও সরঞ্জামাদি সরবরাহ সহ সাচিবিক দায়িত্ব দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডকে । কমিশনের চেয়ারম্যান, কো-চেয়ারম্যান, সদস্য সচিব ও সদস্যদের জন্য সম্মানী নির্ধারণ করা হয়। কমিশনকে প্রয়োজনে আরও সদস্য কো-অপট করা ও উপ- কমিটি গঠন করার সুযোগ দেওয়া হয়। কিন্ত এই কমিশন গঠনে আহমদ শফীর প্রস্তাবিত নাম বাদ দেওয়া, সুপারিশ মেনে না নেওয়া ও সরকারদলীয় লোক অন্তর্ভুক্ত করায় তিনি ১৬ এপ্রিল কমিশন প্রত্যাখ্যান করে একটি বিবৃতি দেন। “আহমদ শফী কমিশন গঠন প্রক্রিয়াকে বিভ্রান্তিকর ও ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করেন। ফরীদ উদ্দীন মাসউদ ও রুহুল আমিনকে সরকার সমর্থক বলে অভিযোগ করে তাদের স্থলে কো-চেয়ারম্যান-১ পদে আশরাফ আলী ও সদস্য সচিব পদে ২০৯ আবদুল জাব্বার জাহানাবাদীর নাম দিয়ে কমিশন পুনর্গঠন করার দাবি জানান তিনি। তিনি একই সঙ্গে বেফাকের নামে কওমি সনদের স্বীকৃতি দেয়া, বেফাককে ত্যাফিলিয়েটিং বিশ্ববিদ্যালয় করা, সরকারি অনুদান গ্রহণ না করা ও কওমি মাদ্রাসার পাঠপদ্ধতি পরিবর্তন না করা সহ আটটি প্রস্তাব তুলে ধরেন। ৩ অক্টোবর সংবাদ সম্মেলন করে তিনি নতুন রানি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন, ২০১৩ : “আহমদ শফীর উত্থাপিত দাবি পূরণ না হওয়ায় দুটি বৈঠকের পর আহমদ শফী সহ বেফাক নেতারা কমিশন থেকে নিষ্ক্রিয় হয়ে যান। তাকে ছাড়াই ফরীদ উদ্দীন মাসউদের নেতৃত্বে ২০১৩ সালের ১৩ এপ্রিল প্রধানমন্ত্রীর কাছে কমিশন একটি প্রতিবেদন জমা দেয় ।’** প্রতিবেদনের ভিত্তিতে ১৪ সেপ্টেম্বর কওমি মাদ্রাসা শিক্ষার স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে “বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন, ২০১৩" করার উদ্যোগ নেয় সরকার । এজন্য চূড়ান্ত করা খসড়ায় ২০টি ধারা ও বেশ কিছু উপধারা রয়েছে। খসড়ায় বলা হয়- “১৬ সদস্য বিশিষ্ট কওমি শিক্ষা কর্তৃপক্ষের চেয়ারম্যান হবেন কওমি শিক্ষা ও ব্যবস্থাপনায় অভিজ্ঞ একজন শীর্ষ পর্যায়ের আলেম । এতে কওমি শিক্ষার ক্ষেত্রে শীর্ষস্থানীয় সাতজন আলেম, যুগ্ম-সচিব পর্যায়ের একজন সরকারের প্রতিনিধি, মহিলা কওমি মাদ্রাসার একজন প্রতিনিধি ও পাঁচটি কওমি মাদ্রাসার প্রধান বা সচিব পদাধিকারবলে কর্তৃপক্ষের সদস্য হবেন এবং একজন সচিব থাকবেন । খসড়াটি অর্থ, জনপ্রশাসন ও প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় অনুমোদনের পর মন্ত্রিসভায় পাঠানো হয় |" খসড়া চূড়ান্ত হওয়ার পর কওমি ধারার শীর্ষস্থানীয় আলেমরা সরকারি এই উদ্যোগের বিরোধিতা শুরু করেন। এ উদ্যোগ প্রতিরোধ করার লক্ষ্যে তারা “কওমি মাদ্রাসা সংরক্ষণ কমিটি’ গঠন করেন। হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ কওমি মাদ্রাসাকেন্দরিক সব রাজনৈতিক দল ও সংগঠন এর বিরুদ্ধে সংগঠিত হতে শুরু করে। তারা অভিযোগ করেন- “কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব বাস্তবায়িত হলে কওমি মাদ্রাসাগুলোর ওপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে এবং এর ফলে দেশে কওমি শিক্ষার অস্তিত ও স্বাধীন ধর্মীয় চর্চার অপমৃত্যু ঘটবে । ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদও “কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ’ গঠনের বিরোধিতা করে বিবৃতি দেন। খসড়া আইনের সব দিক পর্যালোচনা করে শীর্ষস্থানীয় আলেমদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীসহ শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। তাতে কওমি মাদ্রাসার ওপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অভিযোগ তুলে এই আইন প্রত্যাখ্যান করা হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও বেফাকের চেয়ারম্যান শাহ আহমদ শফী বলেন, কওমি মাদ্রাসা আইন পাস হলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে। তিনি আইনটি পাস করা থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানান ।”২ এরই পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় ২০১৩ সালের ২৮ অক্টোবর “বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন, ২০১৩’-এর খসড়া মন্ত্রিসভার বৈঠকে বিবেচিত বিষয়ের তালিকা থেকে প্রত্যাহার করে নেয়। পরবর্তী উদ্যোগ: “রাজনৈতিক অস্থিরতা ও বিরোধিতার মুখে স্থগিত হওয়ার পর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় আবারও কওমি মাদ্রাসা শিক্ষা সনদের ২১০
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।