অন্যদিকে বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাকুল মাদারিসিল আরাবিয়া-বেফাক) সাবেক মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুসের তথ্যমতে, বাংলাদেশে কওমি মাদ্রাসার সংখ্যা ৩৩ হাজার । সারাদেশে বেফাকে অধিভুক্ত আছে ১৩ হাজার ২০০টি প্রতিষ্ঠান । এর বাইরে অন্যান্য আঞ্চলিক ও বিভাগীয় পর্যায়ের বোর্ডের অধীনে আরও ২০ হাজার কওমি মাদ্রাসা রয়েছে। ২০২০ সালের ১৪ জানুয়ারি বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, “বেফাকের ২০১৯ সালের একটি হিসাবে দেখা গেছে, সারাদেশে মোট কওমি মাদ্রাসার সংখ্যা ১১ হাজার ৭৫৮টি । বিভাগওয়ারি ঢাকায় ৪৫১৬টি, ময়মনসিংহে ২০৫৪, সিলেটে ১০৬১, চট্টগ্রামে ১৯১৭, খুলনায় ৯০৬, রাজশাহীতে ৪৭৮, বরিশালে ৪৮৬, রংপুরে ৩৪০টি !' ইসলামিক ফাউন্ডেশন গবেষণা ও কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ডের হিসাব মতে কওমি মাদ্রাসা সংখ্যা ১৫ হাজারের বেশি । “বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যোনবেইস)' তথ্য মতে “সারা দেশে কওমি মাদ্রাসা সংখ্যা ১৪ হাজার । এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মাদ্রাসা, ৪ হাজার ৫৯৯টি । সবচেয়ে কম বরিশালে, ১ হাজার ৪০টি । বেশির ভাগ মাদ্রাসাই মফস্বল এলাকায় অবস্থিত। “ব্যানবেইসের তথ্য অনুযায়ী, মোট কওমি মাদ্রাসার মধ্যে ১২ হাজার ৬৯৩টি পুরুষ ও ১ হাজার ২০৯টি মহিলা মাদ্রাসা রয়েছে। এসব মাদ্রাসায় ১০ লাখ ৫৮ হাজার ৬৩৬ জন ছাত্র ও তিন লাখ ৩৯ হাজার ৬১৬ জন ছাত্রী পড়াশোনা করছে। সারা দেশে শিক্ষক আছেন ৭৩ হাজার ৭৩১ জন। এর মধ্যে পুরুষ ৬৬ হাজার ৯০২ জন এবং মহিলা ৬ হাজার ৮২৯ জন। “ব্যানবেইসের মতে, সংখ্যার দিক দিয়ে ঢাকার পরেই চট্টগ্রামে মাদ্রাসা বেশি, ২ হাজার ৯৮৪টি । এর পরে রাজশাহীতে ১ হাজার ৭০২টি, সিলেটে ১ হাজার ২৪৬টি, রংপুরে ১ হাজার ১৭৬টি, খুলনায় ১ হাজার ১৫৫টি । ‘২০০৮ সালে একবার কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থার ওপর একটি গবেষণা সমীক্ষা চালায় ব্যানবেইস । ওই গবেষণায় কওমি শিক্ষাব্যবস্থাকে দেশের প্রচলিত অন্যান্য শিক্ষাব্যবস্থার মতো সরকারের আওতায় আনতে ছোট-বড় ১৯টি কওমি শিক্ষা বোর্ড স্বাধীনভাবে পরিচালিত না হয়ে সমন্বয়ের মাধ্যমে একই ধারার মাদ্রাসাগুলোকে কেন্দ্রীয়ভাবে পরিচালনার সুপারিশ করা হয়েছিল। এরপর ২০১০ সালে আরেকটি গবেষণায় একই ধরনের কিছু সুপারিশ করা হয়েছিল৷” ২০১৫ সালের ৮ এপ্রিল দৈনিক কালের কণ্ঠের এক প্রতিবেদনে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত-এর বরাত দিয়ে লিখেছে, ‘দেশে ২৬ থেকে ২৮ হাজার কওমি মাদ্রাসা রয়েছে ।” অধ্যাপক আবুল বারকাতের মতে, “দেশে মোট ৫৩ হাজার কওমি মাদ্রাসা রয়েছে। বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে অধ্যাপক আবুল বারকাত দীর্ঘ দুই দশক গবেষণা করছেন। ২০০৮ সালে প্রকাশিত “বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার ২০৭ রাজনৈতিক অর্থনীতি ৪ উৎস, বিকাশ ও প্রভাব’ গবেষণা গ্রন্থে তিনি কওমির মাদ্রাসার সংখ্যা সম্পর্কে লিখেছেন বিভিন্ন উৎসের তথ্য অনুযায়ী কওমি মাদ্রাসার সংখ্যা সর্বোচ্চ ৬৬,৩০০ এবং সর্বনিম্ন ৫,২৩০ । “আমাদের গবেষণা প্রক্রিয়ায় গবেষণালব্ধ ফলাফল প্রকাশের পূর্বে আমরা কওমি সম্প্রদায়ের নেতাদের সাথে বৈঠক করি । কওমি মাদ্রাসার নেতাদের কাছে এত বেশি সংখ্যক (২০০৮ সালে ৩৯,৬১২টি) মাদ্রাসার সংখ্যার কারণ জানতে চাইলে তারা একে অতিরঞ্জিত সংখ্যা বলে মানতে নারাজ । যখন আমরা বলি যে, প্রাথমিক পর্যায়ের (হাফেজিয়া, মক্তব, ফোরকানিয়া, নূরানি) ১২,৩৯৯ মাদ্রাসার সংখ্যা কওমি মাদ্রাসার সীমার বাইরে, তখন তারা এটা মেনে নেন।” জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ-এর মহাসচিব মুফতি উসামা ইসলামের তথ্য মোতাবেক, “দেশে কওমি মাদ্রাসার সংখ্যা ৩০ হাজার আর কওমি শিক্ষার্থীর সংখ্যা ৩০ লক্ষ । ২০১৭ সালের ১৭ এপ্রিল দৈনিক সমকালের এক প্রতিবেদনে কওমি কর্তৃপক্ষের বরাত দিয়ে কওমি মাদ্রাসার সংখ্যা ২৫ হাজার এবং শিক্ষার্থীর সংখ্যা ২০ লাখেরও বেশি উল্লেখ করেছে” শিক্ষা গবেষক ও লেখক সিদ্দিকুর রহমান খান লিখিত “কওমি মাদ্রাসা : একটি অসমাপ্ত প্রকাশনা” বইয়ে লিখেছেন, “২০১২ খ্রিষ্টাব্দের এপ্রিলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে কওমি মাদ্রাসার নেতৃবৃন্দের বৈঠক শুরুর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি মাদ্রাসার অবস্থানপত্র হস্তান্তর করা হয়। অবস্থানপত্রের সঙ্গে সংযুক্ত জেলা ভিত্তিক তালিকায় ৬৩ জেলার মাদ্রাসার সংখ্যা দেখানো হয় ২৪ হাজার ৯৩১টি । কিন্তু প্রধানমন্ত্রীকে হস্তান্তরিত অবস্থানপত্রের ভূমিকায় মোট সংখ্যা উল্লেখ করা হয়েছে ২৫ হাজার ৯০৬টি ।% কওমি বিষয়ে উইকিলিকসের তথ্য মতে, ২০০৯ সালের ৩ মার্চ ওয়াশিংটনে পাঠানো এক তারবার্তায় ঢাকাস্থ রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি ছোট বড় কওমি মাদ্রাসার সংখ্যা ২৩ থেকে ৫৭ হাজারের কথা উল্লেখ করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, আওয়ামী লীগের নেতৃত্বাধীন বিগত সরকারের শেষ দিকে কওমি মাদ্রাসার শিক্ষা সনদের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। ২০১২ সালে “বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ’ গঠনেরও সিদ্ধান্ত হয়েছিল। এই কর্তৃপক্ষ গঠনের জন্য আইনের খসড়া অর্থ, জনপ্রশাসন ও প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির সভায় অনুমোদন শেষে মন্ত্রিসভার বৈঠকেও উত্থাপন করা হয়। কিন্তু খসড়াটি আরও পরীক্ষা নিরীক্ষার জন্য ফেরত পাঠানো হয়। কওমি মাদ্রাসার শিক্ষা সনদের সরকারি স্বীকৃতির লক্ষ্যে ২০১২ সালে বাংলাদেশ সরকার “বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশন’ গঠন করে । দারুল উলুম মঈনুল ইসলাম হাট হাজারী, চট্টগ্াম-এর মহাপরিচালক হেফাজতে ইসলাম-এর প্রতিষ্ঠাতা আমির আহমদ শফিকে উক্ত কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করে ১৭ সদস্যের কমিশন গঠন করা হয়। কমিশন কওমি মাদ্রাসার জন্য ৭ সদস্যবিশিষ্ট “নেসাব ও নেযামে তালীম" প্রণয়ন সাব-কমিটি গঠন করে । ২০৮
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।