শ্বেতপত্র ঘাদানিক
/ ৫২৩
📝 লেখা 📖 পিডিএফ

বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা : কওমি মাদ্রাসা “কওম' আরবি শব্দ। এর অর্থ গোষ্ঠী, গোত্র, জাতি, সম্প্রদায়, জনগণ বা সর্বসাধারণ । ‘কওমি’ অর্থ জাতীয় । (বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান, পৃ. ২০৫, “কওম')। ‘মাদ্রাসা’ শব্দটিও আরবি। এর অর্থ হলো অধ্যয়নের স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান, বিদ্যাপীঠ । বাংলা একাডেমির অভিধান মতে, মুসলমান ধর্ম ও সংস্কৃতিসংক্রান্ত উচ্চশিক্ষাকেন্দ্রকে মাদ্রাসা বলা হয়। (ব্যবহারিক বাংলা অভিধান, পৃ. ৯৭৫, “মাদ্রাসা')। সুতরাং কওমি মাদ্রাসা মানে জনগণ বা সর্বসাধারণের শিক্ষাপ্রতিষ্ঠান । যেহেতু কওমি মাদ্রাসাগুলো সরকারি অনুদানের পরিবর্তে জনসাধারণের অর্থানুকুল্যে পরিচালিত হয়, তাই এই ধারার শিক্ষাপ্রতিষ্ঠানকে কওমি মাদ্রাসা বলা হয়। বাংলাদেশে বিভিন্ন ধরনের মাদ্রাসার অন্যতম সরকার নিয়ন্ত্রিত আলিয়া মাদ্রাসা। সরকারি পৃষ্ঠপোষকতা, এমপিও ভুক্তি, অনুদান, বেতন-ভাতাসহ সনদের স্বীকৃতি হচ্ছে এ শিক্ষা ধারার বৈশিষ্ট্য । সরকারের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে কওমি মাদ্রাসা । এছাড়াও রয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের তথ্যানুযায়ী, “দেশে ইবতেদায়ি মাদ্রাসা আছে ৬,৮৬৯টি ৷ দাখিল মাদ্রাসার সংখ্যা ৯,৩২২টি । আলিম মাদ্রাসা ২,৭৯৯টি । ফাযিল মাদ্রাসা ১,২৫৬টি । আর কামিল মাদ্রাসা ২০০টি । এগুলো এমপিওভুক্ত এবং সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত । সর্বমোট মাদ্রাসার সংখ্যা ২০,৪৪৬টি ৷ শিক্ষক ও কর্মচারী সংখ্য ২ লক্ষ এবং শিক্ষার্থী সংখ্যা ৫২ লক্ষ ৷’ বাংলাদেশ ইসলামিক ফাউণ্ডেশন-এর তথ্যমতে, “ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত “মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প'-এর আওতায় দেশের ৬৪টি জেলা, ৫০৫টি উপজেলা, থানা ও জোনে ৩২ হাজার প্রাক-প্রাথমিক, ৪১ হাজার কোরাণ শিক্ষা এবং ৭৬৮টি বয়স্ক কেন্দ্রেসহ মোট ৭৩ হাজার ৭৬৮টি শিক্ষা কেন্দ্র রয়েছে। এর বাইরে ইফার দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা রয়েছে ১ হাজার ১০ টি। এসব মাদ্রাসার শিক্ষক সংখ্যা দুই হাজার ২০ জন ৷’ স্বতন্ত্র মাদ্রাসা: বাংলাদেশে ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়ন্ত্রিত এবং স্বতন্ত্র শিক্ষাক্রম ও সিলেবাসে পরিচালিত মাদ্রাসাসমূহের মধ্যে পাঁচটি শিক্ষা ধারা রয়েছে । সেগুলি হচ্ছে: (১) কিন্ডার গার্টেন মাদ্রাসা ও ক্যাডেট মাদ্রাসা, (২) শর্ট কোর্স মাদ্রাসা, (৩) স্বতন্ত্র ও বিশেষ নেসাবের মাদ্রাসা, (8) উচ্চতর ইসলামী শিক্ষা, গবেষণা ও বিশেষ কোর্সের (তাখাচ্ছুস) মাদ্রাসা, (৫) আহলে হাদিস মাদ্রাসা । কওমি মাদ্রাসা শিক্ষা ধারাটি সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণের বাইরে। বিভিন্ন ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও সংগঠনের নিয়ন্ত্রণে থাকার কারণে এই সব শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিয়ে উঠছে প্রতিনিয়ত । যার কারণে বর্তমান শ্বেতপত্রে কওমি মাদ্রাসা শিক্ষা নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়েছে। কওমি মাদ্রাসা সম্পূর্ণ বেসরকারি প্রক্রিয়ায় গড়ে ওঠে । ফলে সরকারিভাবে নিয়ন্ত্রিত আলিয়া মাদ্রাসা অথবা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত, স্তর ২০৫ ভিত্তিক, পাঠ্যক্রম ও পাঠ্যসূচি ইত্যাদির কোন নিয়মনীতি এ ক্ষেত্রে অনুসরণ করা হয় না। কওমি মাদ্রাসা সব ধরনের সরকারি নিয়ন্ত্রণের বিরুদ্ধে । এখানে সরকারি কোন অর্থ বরাদ্দের নিয়ম নেই। ব্যক্তি এবং ইসলামী এনজিও'র অনুদানে এসব মাদ্রাসা পরিচালিত হয় । বাংলাদেশে কওমি মাদ্রাসা নিয়ন্ত্রণ করে হেফাজতে ইসলাম। ১৮৬৬ সালের ৩০ মে তদানীন্তন অখণ্ড ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দে হজরত কাসেম নানতুভি-এর নেতৃত্বে “দারুল উলুম দেওবন্দ’ প্রতিষ্ঠা লাভ করে। উপমহাদেশে এটিই সর্বপ্রথম কওমি মাদ্রাসা। এর ছয় মাস পর দারুল মাদ্রাসা’ ৷ তারপর দেওবন্দের কারিকুলামে বিভিন্ন দেশে কওমি মাদ্রাসার সংখ্যা বাড়তে থাকে । এরই ধারাবাহিকতায় ১৯০১ সালে বাংলাদেশের প্রথম কওমি মাদ্রাসা “দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী’ প্রতিষ্ঠা লাভ করে। ১৯৩৭ সালে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া প্রতিষ্ঠিত হয়। ১৯৬৪ সাল পর্যন্ত এ দেশে প্রায় ৪৪৩টি কওমি মাদ্রাসা ছিল। এর মধ্যে প্রায় ৫১টি ছিল দাওরায়ে হাদিস মাদ্রাসা । প্রাতিষ্ঠানিক অবকাঠামো ছাড়াও কওমি কারিকুলামে মসজিদ, মক্তব ও ফোরকানিয়া মাদ্রাসাকেন্দ্রক আরো লাখো প্রতিষ্ঠানে কওমি ধারার শিক্ষা দেওয়া হয়। এ দেশে কওমি মাদ্রাসা শিক্ষার প্রাক-প্রাথমিক স্তর শুরু হয় শিশুর চার পাচ বছর বয়স থেকে । সর্বোচ্চ স্তর হলো, দাওরায়ে-ই-হাদিস। এটিকে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির সমমান বলে মনে করে। কওমি মাদ্রাসার প্রকৃত সংখ্যা : বর্তমানে কওমি মাদ্রাসার প্রকৃত সংখ্যা কত এটা সারাদেশ দূরে থাক শুধু রাজধানী ঢাকাতে বা সমগ্র ঢাকা জেলায় কওমি, নূরানী ও মক্তবের সঠিক সংখ্যাই সরকারি বা বেসরকারি কোনো সংস্থার জানা নেই। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসার আলাদা বিভাগ রয়েছে । সেখানে আছেন একজন সচিবসহ অনেক কর্মকর্তা। তাদের কাছেও কওমি মাদ্রাসার সর্বশেষ ও সঠিক সংখ্যা নেই। দেশের শিক্ষা নিয়ে কাজ করেন এমন অসংখ্য এনজিও আছে কিন্তু তাদের হাতে এতদসংক্রান্ত কোনো তথ্য নেই। শিক্ষা মন্ত্রণালয়াধীন বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস'র) কাছেও সুনির্দিষ্ট তথ্য নেই । সর্বশেষ ২০১৫ সালে ব্যানবেইসের সংগ্রহ করা তথ্যে প্রচুর ভুল ও অসংগতি রয়েছে। প্রতিবছর সব স্তরের ও ও প্রকাশ করাই ব্যানবেইসের অন্যতম প্রধান কাজ। প্রতিবছর শিক্ষার উপরে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ হয় কিন্তু কওমি মাদ্রাসার কিছু থাকে না সেইসব প্রতিবেদনে । বেফাকুল মাদারিসিলি আরাবিয়া বাংলাদেশ (বেফাক)-এর পরীক্ষানিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অফিস সহকারী মাওলানা আব্দুল ওয়াহাবের তথ্য উদ্ধৃত করে- হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সাবেক কেন্দ্রীয় সুরা সদস্য টট্টগ্রাম মহানগর কমিটির সাবেক প্রচার সম্পাদক ও ইসলামী এঁক্যজোট চট্টগ্রাম জেলার সহকারী সম্পাদক শিক্ষা গবেষক মাওলানা আ.ন.ম আহম্মদ উল্লাহ গণকমিশনের অনুসন্ধানী টিমের প্রতিনিধিকে বলেন, দেশে ছোট বড় কওমি মাদ্রাসার সংখ্যা ৪০ হাজার ও ছাত্রসংখ্যা প্রায় ৪০ লাখ । ২০৬

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।