৭৬. লোকমান হাকিম যুগ্া-মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও কেন্দ্রীয় নেতা, বাংলাদেশ ইসলামী এক্যজোট মাওলানা লোকমান হাকিম ১৯৬৭ সালে চট্টগ্রাম নগরীর বাকলিয়ার মিয়াখান নগরে জন্মগ্রহণ করেন । তার পিতার নাম মাওলানা ইসমাইল । হেফাজতের এই নেতা চট্টগ্রাম শহরের হেফাজতের বিখ্যাত ঘাটি মিয়াখান নগরে অবস্থিত আল-জামিয়াতুল ইসলামিয়া আল-আরবিয়া মোজাহেরুল উলুম মাদ্রাসার পরিচালক । ইত্তেহাদুল মাদারিসিল কওমি বোর্ড নিয়ন্ত্রিত এই হেফাজত নেতার পরিচালনাধীন অন্য প্রতিষ্ঠান রাজাখালী নেয়ামত নূর জামে মসজিদ ও ইসলামী শিক্ষাকেন্দ্র। হেফাজতের এই ঘাটি ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয়। আল্লামা ইসমাঈল চট্টগ্রাম শহরের বাকলিয়া-মিয়াখান নগর এলাকায় আলহাজ্ব বেলাওয়ার খান জামে মসজিদ সংলগ্ন জায়গায় স্থানীয় কতিপয় বিশিষ্ট ধর্মপ্রাণ ব্যক্তির সহায়তায় মাওলানা মুহাম্মদ ইসমাঈল এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। অতঃপর ১৯৫১ সনে চট্টগ্রামের খ্যাতনামা ও স্বনামধন্য দানবীর ও সমাজেসেবক মরহুম জনাব খান বাহাদুর আলহাজ্ব মিয়া খান সওদাগরের ওয়াকফকৃত বর্তমান জায়গায় স্থানান্তরিত হয় । পরবর্তীকালে আরও জায়গা নিয়ে এই মাদ্রাসা সম্প্রসারিত হয়। দীর্ঘদিন থেকে এই মাদ্রাসা থেকে বিভিন্ন তাণ্ডব ও নাশকতামূলক কাজ পরিচালনা করা হয়। হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে এই মাদ্রাসা হয়ে উঠে একটি উস্কানি ও গুজবের কারখানা । এখান থেকে নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো চট্টগ্রামজুড়ে তাণ্ডবলীলা শুরু হয়ে যেতো। ২০১৩ সাল থেকে হেফাজতে ইসলাম চট্টগ্রাম নগরীর মধ্যে যেসব সমাবেশ ও অনুষ্ঠানের নামে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে সেগুলোতে নেতৃত্ব দিয়েছেন মাওলানা লোকমান হাকিম । হরতালের নামে পিকেটিং ও ভাঙচুর করার জন্য আগেভাগে লাঠিসৌটা সংগ্রহ করে তার মাদ্রাসায় মজুদ করে রাখা হত। চট্টগ্রাম শহরের বাইরে বিভিন্ন উপজেলা থেকে হেফাজত নেতাকর্মী জড়ো হয়ে আশ্রয় নিতেন হেফাজত নেতার মোজাহেরুল উলুম মাদ্রাসায় । কোথায় কীভাবে এবং কখন জঙ্গি মিছিল ও হামলা হবে তার নির্দেশ দিতেন লোকমান হাকিম । প্রতিটি মিছিল মিটিংয়ে সবার সামনে থাকতেন তিনি । চট্টগ্রাম ভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজো করতেন তিনি । ২০১৩ সালের ৬ মে চট্টগ্রামের লালদীঘি ময়দানে হেফাজতের একটি জনসমাবেশ থেকে সরকার পতনের হুংকার দিয়ে তিনি বলেছিলেন, “আওয়ামী লীগ সরকার যদি হেফাজতের তের দফা মেনে নিতে কালক্ষেপ করে তাহলে গদি থেকে টেনেহিচড়ে কীভাবে নামাতে হয় তা আমাদের ভালো করে জানা আছে ।' স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে ২০২১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের হাটহাজারীতে ব্যাপক সহিংসতা, তাগ্তব-নাশকতা চালায় হেফাজতে ইসলামের নেতাকর্মী-সমর্থকরা । পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় এবং হাটহাজারী থানায় হামলা, ভূমি কার্যালয়, ডাকবাংলোতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা । এসব হামলা ও নাশকতামুলক কর্মকাণ্ডে চট্টগ্রাম শহর কেন্দ্রিক কমিটির নেতা মাওলানা লোকমান হাকিম গ্রুপের প্ররোচনার অভিযোগ রয়েছে। ২০৩ তথ্যসূত্ৰ >. ২. ৩. 8. ৫. মাওলানা মুনির আহমদের রচিত ‘জীবন ও কর্ম, আল্লামা আহমদ শফী", প্রকাশকালঃ ৯ মার্চ, ২০১৩ ইজাহারে হকীকত বা বাস্তব দৃষ্টিতে মওদুদী মতবাদ, লেখক ৪ আল্লামা আহমদ শফী, প্রকাশক £ আনাস মাদানী, মাকতাবাতুল মাদানী হাটহাজারী চট্টগ্রাম, প্রকাশকাল ৪ ২০০৪ হরকাতুল জিহাদ বাংলাদেশ পরিচিতি ও কার্যক্রম, প্রকাশনা ৪ জাগো মুজাহিদ পাবলিকেশন, তালতলা, খিলগাঁও, প্রকাশক ৪ চেয়ারম্যান, মুফতি আব্দুল হাই, প্রকাশকাল ৪ ১৯৯৯ সংবাদ, ২৫ জুলাই ২০১৩ জনকণ্ঠ, ২২ জুলাই ২০১৩ ফাযায়েলে জিহাদ, লেখক ৪ মাওলানা সগীর বিন ইমদাদ, প্রকাশনা ৪ মাকতাবাতুল কোরাণ, প্রকাশকাল £ অক্টোবর ২০০৯, পৃষ্ঠা ৪ ১০ কেন জিহাদ করবো, লেখক ৪ মাওলানা সগীর বিন ইমদাদ, প্রকাশক ঃ মাওলানা মোহাম্মদ ইসহাক খান, প্রকাশনা ৪ খান প্রকাশনী, পৃষ্ঠা ৪ ১৮ দৈনিক একুশে পত্রিকা ১৬ মে ২০২০ মাসিক রহমানী পয়গাম, ১০ জানুয়ারি ২০২১ দৈনিক ইত্তেফাক, ১৮ এপ্রিল ২০২১ দৈনিক সমকাল, ২৫ এপ্রিল ২০২১ আমার জীবন কথা, লেখক ৪ সুলতান যওক নদভী, প্রকাশক ৪ এদারায়ে দারুল মা'আরিফ, প্রকাশকাল 8 ২০১৪ রিহলাতী ইলা আরদিল জিহাদ, লেখক ঃ মাওলানা সুলতান যওক নদভী, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, লেখক উবায়াদুর রহমান খান নদভী, প্রকাশকাল ঃ ২০০৮, পৃষ্ঠা ৪ ২৯ আমার জীবন কথা, লেখক ৪ সুলতান যওক নদভী, প্রকাশক ৪ এদারায়ে দারুল মা'আরিফ, প্রকাশকাল £ ২০১৪, পৃষ্ঠা 8 ২৯৬ “হাতপাখা মিডিয়া’, ইউটিউব চ্যানেল, প্রকাশকাল: ১৩ নভেম্বর ২০২০ ধর্মের নামে ভন্ডামীর মুখোশ উন্মোচন, লেখক ও প্রকাশক ৪ মিজান সিরাজ ফেনবী, প্রকাশকাল ৪ ২০১২, পৃষ্ঠা ৪ ৭০ উম্মাহ ২৪ ডটকম, ২০ অক্টোবর ২০২০ খতিবে আজম ও তার চিন্তাধারা, লেখক ঃ মুহাম্মদ নুরুল ইসলাম, প্রকাশনা ৪ জিয়া ফাউন্ডেশন, প্রকাশকাল ৪ ২০১০, পৃষ্ঠা ৪ ১৩১-১৩২ মাসিক রহমত, সম্পাদক £ মঞ্জুর আহমদ, প্রকাশক ঃ মাওলানা শাহ আহমদ উল্লাহ আশরাফ, প্রকাশকাল £ জানুয়ারি ২০১৩ প্রখ্যাত আলেম ইসলামী রাজনীতিক ও পীর মাশায়েখের সাক্ষাৎকার, লেখক ৪ শাকের হোসাইন শিবলি, প্রকাশনা ৪ বাড কম্প্রিট এন্ড পাবলিকেশন্স, ঢাকা, প্রকাশকাল ৪ মার্চ ২০০৬, পৃষ্ঠা ৪ ১৭৩-১৮৩ অনলাইন সাময়িকী জাগরণ জুন সংখ্যা ২০২১ “বুদ্ধিজীবী মৌলবাদী ও ফতোয়াবাজী', লেখক ৪ আশরাফ আলী নিজামপুরী, প্রকাশক ৪ পরিবেশনায়-বোখারী একাডেমী, চট্টগ্রাম/জানুয়ারি ২০০৫ আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, লেখক উবায়দুর রহমান খান নদভী, প্রকাশনা ৪ কিতাব কেন্দ্র, প্রকাশকাল £ ২০০৮, অধ্যায় ৪ জিহাদ পর্ব, জিহাদ বর্জনে অনিহা, পৃষ্ঠা ৪ ১৪২ মাসিক রহমত, সম্পাদক ৪ মঞ্জুর আহমদ, প্রকাশক ৪ মাওলানা শাহ আহমদ উল্লাহ আশরাফ, প্রকাশকাল ৪ মার্চ ২০১২ প্রাগুপ্ত আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, লেখক ৪ উবায়দুর রহমান খান নদভী, প্রকাশকাল ৪ ২০০৮, পৃষ্ঠা 8 ৭২ ও ৯৩ আওয়ার ইসলাম ২৪ ডট.কম, ২১ নবেম্বর ২০২০ . দৈনিক পূর্বকোণ, ১১ এপ্রিল ২০২১ মাসিক রহমত ডিসেম্বর, ২০১০ ২০৪
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।